✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 ভগবানের বাৎসল্য প্রেমের ভাবনা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/08/batsalyo.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🙏ভগবানের বাৎসল্য প্রেমের ভাবনা।*
*🌹শ্রীমান প্রহ্লাদের পিতা হীরণ্যকশিপু মণিস্তম্ভে পদাঘাত করলে তা হতে ক্ষুদ্র নরসিংসরূপে বেড়িয়ে আসিলে ক্রমশ স্বর্গ,মর্ত্য ও পাতালব্যাপী প্রচন্ড মহাবিকরাল মূর্তি ধারণ করলে স্বর্গ,মর্ত্য,পাতাল,সুমেরু শিখর পর্যন্ত পদভরে কম্পিতহতে লাগল।অকালে প্রলয় দেখে ভয়ে দেবগণ লক্ষ্মীদেবীকে যাবার জন্য অনুরোধ করলে লক্ষ্মীদেবী গিয়ে দেখলেন,নৃসিংহমূর্তি হীরণ্যকশিপুর উথরবিদীর্ণ করে গলদেশে সেই নাড়ীগুলি মালা করে পরিধান করেছেন।বিকট বিকরাল মূর্তি দেখে কম্পিত হৃদয়ে তিনি বৈকুন্ঠে প্রস্থান করলেন।নৃসিংহ মূর্তি দর্শন করে প্রহ্লাদ নির্ভয়ে শ্রীনরসিংহের কাছে গমন করে কোলে বসে আদ্রীর্ভূত অন্তরে,সজলনয়নে প্রভুর স্তব করতে লাগলেন। প্রভুও প্রহ্লাদকে বক্ষে নিয়ে কোমল দৃষ্টিতে ভক্তের সুন্দর বদন পুনঃপুনঃ নিরীক্ষণ করতে লাগলেন।প্রভুর ভক্তের বদন পুনঃপুনঃ দেখেও সাধ মিটছে না। একবার ডানদিকে, পুনরায় বামদিকে শ্মশ্রুযুক্ত গ্রীবা বা গলা হেলায়ে ভক্তের শ্রীবদন নিরীক্ষণ করতে লাগলেন এবং নিজ হস্তদ্বারা ভক্তের অঙ্গ প্রত্যঙ্গ ও শিরোদেশ মৃদু হাত বুলালেন এবং ঘন ঘন মুখচুম্বন করতে লাগলেন।নরসিংহের ভীষণ উগ্রমূর্তি বাৎসল্য অনুরাগে কোমল ও রক্তিম হয়ে উঠিল।কোলে বসে থাকা প্রহ্লাদের আনন্দোজ্জ্বল বদন দেখে শ্রীনরসিংহদেবের লোভের উদয় হ'ল।কোলে করা অপেক্ষা কোলে চড়াই অনেক বেশী আনন্দ। এই লোভহেতু পরে যতবারই শ্রীভগবান আবির্ভূত হয়েছিলেন ততবারই সন্ধিনী শক্তির মূর্তি পিতামাতার ক্ষেত্র আশ্রয় করেই আবির্ভূত হয়েছেন।*
*🙏প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব গ্রন্থে পনের পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇꧂
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
