✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 গোপীকাদের বস্ত্র হরণ অন্তর তত্ত্ব 🥻শ্রীমৎ বিজয়ানন্দ ভক্তিরত্ন প্রণীত ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/07/bastroharon.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🌹গোপীকাদের বস্ত্র হরণ অন্তর তত্ত্ব।*
*শ্রীমৎ বিজয়ানন্দ ভক্তিরত্ন প্রণীত।*
*🍀শ্রুতি অর্থে বেদ,উপনিষদ্, ব্রহ্মতত্ত্ব।শ্রুতি অর্থে আবার সাধন জগতে প্রণব ধ্বনি শ্রবণ।*
*শ্রুতি বিপ্রতিপন্ন তে যদাস্থাস্যতি নিশ্চলা।*
*সমাধৌ অচলাবুদ্ধি তদা যোগম বাস্প্যসি।।*
*(গীতা)*
*🍀অর্থ্যাৎ শ্রুতি (প্রণব ধ্বনি শ্রবণ) দ্বারা যখন মন প্রাণ নিশ্চল হয়ে স্থির হবে এবং বুদ্ধি অচলাবস্থা প্রাপ্ত হবে,তখন জীবাত্মা পরমাত্মার মিলন হয়।*
*🍀সাধারণ অর্থ ভগবান প্রাপ্তি।পরমাত্মাই ভগবান।ভগবানই জগৎপতি। বাইরের জগতে যেমন নারী বিয়ে করে পতি লাভ করে,তদ্রুপ অন্তর্জগতে আত্মপতি লাভ করে মনুষ্য জনম সার্থক করতে হয়। যেমন একটি শিল-নোড়া, একটি স্থির অন্যটি তার উপর অস্থির। অর্থ্যাৎ নোড়া স্পন্দন যুক্ত।যেমন মনগতি, প্রাণগতি স্পন্দন। জীবাত্মা মনোগতি,প্রাণগতি,ইন্দ্রিয় গতিবেগ যুক্ত।পরমাত্মা স্থির নির্বিকার।জীবাত্মাকে মনগতি,প্রাণগতি,ইন্দ্রিয়গতি ত্যাগ করে স্থির হতে হয়।তখনই পরমাত্মার সান্নিধ্যে আশ্রয় পায়।গীতায় শ্রীভগবান অর্জুনকে স্থির ও শান্ত হতে উপদেশ দিয়েছেন।*
*🌷এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনং প্রাপ্য বিমুহ্যতি।*
*🍀গীতার ক্ষেমাধ্যায় অর্জুন স্থিতি লাভ করে স্থির হয়ে বলেছিলেন--*
*🌷স্থিতোহাস্মি গত সন্দেহ।*
*🍀আমি সব সংশয় দূর করে অন্তর্জগতে স্থিতি লাভ করেছি। ভগবানের সৃষ্টি এই বিশ্বব্রহ্মান্ড সপ্তলোক বিরাজমান, ভূ,ভুবঃ,স্ব, মহ,জন,তপ ও সত্য। অতএব এই সপ্তলোকের মধ্যে ভূলোক সবার নিচে। আর সত্যলোক সবার উপরে।ভূ-অর্থে পৃথিবী বা ক্ষিতি। মাটির দেহ নিয়ে ভূলোকে আমরা বাস করি।ভুবঃ অর্থ হ'ল প্রৈতলোক। অর্থ্যাৎ সাধারণের মৃত্যুতে তাদের প্রেতলোক স্থান হয়। স্ব-অর্থে স্বর্গলোক। অর্থ্যাৎ স্বর্গলোকে দেবতার স্থান। মানুষ শুভ কর্ম করে স্বর্গলোকে স্থান করে নেয় এবং ভোগ শেষ হ'লে আবার নিচে নামতে হয়।এইরকম তপলোক পর্যন্ত ছয়স্তর ওঠা-নামা আছে।ইহার উর্দ্ধে সত্যলোক পরমব্রহ্ম অর্থ্যাৎ পরমাত্মার স্থান। সৎ চিৎ আনন্দময় স্থান।অতএব জীবাত্মার ভুবাদি লোকে অর্থ্যাৎ ষট্ চক্র বা ষট্ লোক অতিক্রম করে পরমাত্মার স্থানে পৌঁছাতে হয়। ইহাই গুরু-শিষ্যের মিলন।🌹অতএব গোপীগণ অতি সন্তর্পণে শ্রীভগবানকে লাভ করবার জন্য কাত্যায়নী ব্রত করেছিলেন।এই মিলন বহু ভাগ্যের ফলে দুই-একজনের হয়। কারণ তৃষ অর্থে ইচ্ছা বাসনা কামনা,এই কামনা বাসনায় জীবকে বন্ধনে বন্ধ করে রেখেছে।বাসনার পঙ্কিল কর্দমাক্ত গতি হতে নিজেকে প্রথমে মুক্ত করতে হয়। ইহাই অন্তর্মুখী।*
*🌷দ্বে উর্জ্জে বিষ্ণু স্ত্বানয়তু।*
*🍀উর্জ্জ অর্থ শ্বাস-প্রশ্বাস। শ্বাস প্রশ্বাসই জীবনের মূল গতি। শ্বাস প্রশ্বাসকে প্রতিহত করে ইহাকে অন্তর্জগতের জন্য শ্রীগুরুদেবের নিকট শিক্ষা নিয়ে সাধনায় প্রবেশ করতে হয়।এইরকম ভাবে পঞ্চপশু হতে মুক্ত করে জীবকে পঞ্চমন্ডলে নিতে হয়।পঞ্চ পীড়নে বন্ধন।পঞ্চভূতের বন্ধন রূপ পশুভাব হতে মুক্ত হয়ে পঞ্চত্বমন্ডলে প্রাপ্ত হয়। প্রাকৃতিক বিকার ও পরিবর্তন জীবের ভিতরে গ্রীষ্মাদি ষড়রিপু বিকার রয়েছে।ষড়রিপু বিকার ও গতি হতে মুক্ত করে সপ্তমন্ডল প্রাপ্তি করতে হয়। সপ্তপ্রাণের সপ্ত সমিধে যে হোম হচ্ছে, যে বিশ্বব্যাপী বিরাট প্রাণযজ্ঞের আহুতি হচ্ছে,সেটির মধ্যে জীবের অগ্রাহ্য বস্তু আহুতি দিয়ে সপ্তাহতি অতিক্রম করে সপ্তম মন্ডল প্রাপ্তি করতে হয়।*
*ক্রমাগত*
*🍀গোপীকাদের বস্ত্র হরণ লীলার অন্তর্তত্ত্ব। দ্বিতীয়।*
*🍀বৈষ্ণব শ্রীভাগবত সাধনার উপায় স্বরূপ দাস্য,সখ্য,বাৎসল্য ও মধুর,এই কয়টি বতর্মান।কেউবা সখ্যভাবে ভজনা করছেন। যেমন গোপবালকেরা সুদাম,শ্রীদাম প্রমুখ এবং গোপিনীরা কেহ বা বাৎসল্য ভাবে অর্থ্যাৎ এখানে পুত্র ভাবে তাঁকে প্রার্থনা করেছেন।*
*🍀সখা কে?সমপ্রাণ।সমপ্রাণ হলেই সখ্যতা হয়।যখন প্রাণ সাম্য ভাবে থাকে তখন সখ্যত্ব ভাব প্রকাশিত হয়।আত্মভাব, আত্মবোধ---জগৎ হয়।জীবাত্মা, পরমাত্মা সমভাবে অবস্থায় থাকে।আর পরমাত্মা অতি উর্দ্ধে সত্যলোকে স্ব-প্রকাশ অবস্থায় অবস্থিত।মানব বা জীবাত্মা শুধু বদ্ধ নয়,চঞ্চল ও অস্থির-- জরা ব্যাধি,ত্রিতাপ পীড়িত ও কষ্টযুক্ত।ইহা জীবাত্মার অতি বিষম অবস্থা ছাড়িয়ে উর্দ্ধলোকে অগ্রসর হতে হয়। সখ্যত্ব অবস্থা পাওয়ার জন্য।*
*🌷"সখে সপ্তপদীভব,সখ্যান্তে গময়ম্" বলা হয়েছে।*
*🍀মানুষের মস্তকস্থ সহস্রার, সপ্তম মন্ডল।এই সপ্তলোক প্রাণ পতি জগৎপতি জগন্নাথ শ্রীকৃষ্ণ রয়েছেন।প্রাণ পতির জন্য সকলের প্রাণনাথের সঙ্গে মিলনের জন্য শ্রীগুরুর নিকট হতে শিক্ষা নিয়ে সাধনপথে অগ্রসর হতে হয়।যেমন স্থির নিশ্চল এক অবস্থার নাম "ধ্রুব" নক্ষত্র।বিশেষকরে ধ্রুবতারা অচল।বাহ্য জগতে নক্ষত্রের গতি পরিবর্তনাদি রয়েছে। কিন্তু ধ্রুবতারার কোন পরিবর্তন নেই।ঠিক অন্তর্জগতে ধ্রুব দর্শন আছে।যোগী ঋষিরা এই তারকা দর্শন করেন।ইহাকে "তারকব্রহ্ম নিশ্চিতং" বা তারকব্রহ্ম নাম দিয়েছেন।এই তারকাকে বিন্দু বলা হয়েছে।ইহাকে লক্ষ্য করেই যোগী ঋষিগণ উচ্চমার্গে অগ্রগতি হন।*
*🍀শ্রীকৃষ্ণের সামাজিক দৃষ্টি সংস্করণ কি রকম? যিনি ধর্মাত্মা, তিনি গোপীদের অর্থ্যাৎ বিবস্ত্রা মেয়েদের যমুনার জলে স্নানরত কালে তাঁদের বস্ত্রগুলি তুলে শ্রীকৃষ্ণ বংশীবাদন করলেন, এ কি রকম ধর্মাত্মা?
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇꧂
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
