✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীপাদ রূপগোস্বামীর "বিদগ্ধ মাধব হইতে এক তত্ব꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*🙏শ্রীপাদ রূপগোস্বামীর "বিদগ্ধ মাধবে পায়"🙏*
*অনর্পিতচরীং চিরাৎ করুণয়াবতীর্ণঃ কলৌ সমর্পয়িতুমুন্নতোজ্জ্বলরসাং স্বভক্তিশ্রিয়ম্।*
*হরিঃ পুরটসুন্দরদ্যুতিকদম্বসন্দীপিতঃ সদা হৃদয়কন্দরে স্ফুরতু বঃ শচীনন্দনঃ।।*
*⭐অন্বয়=চিরাৎ=বহুকাল পযর্ন্ত, অনর্পিতচরীং=পূর্বে যা অর্পণ করা হয়নি, উন্নতোজ্জ্বলং রসাং= উন্নত এবং উজ্জ্বল অর্থ্যাৎ মধুর রসময়ী, স্বভক্তিশ্রিয়ং=নিজের ভক্তি-সম্পত্তি, সমর্পয়িতুং=দান করবার জন্য, কলৌ= কলিযুগে, করুণায়=কৃপাবশত, অবতীর্ণঃ= অবতীর্ণ হয়েছেন সেই, পুরটসুন্দর- দ্যুতিকদম্বসন্দীপিতঃ=স্বর্ণ হতেও অতি সুন্দর দ্যুতি সমন্বিত, শচীনন্দনঃ হরিঃ =শচীনন্দনরূপী শ্রীহরি, সদা বঃ হৃদয়-কন্দরে স্ফুরতু=আপনাদের হৃদয়রূপ গুহায় সর্বদা প্রকাশিত হোন।*
*🌻অনুবাদ=বহুকাল পর্যন্ত পূর্বে যা অর্পণ করা হয়নি,সেই উন্নত-উজ্জ্বল রসময়ী নিজস্ব ভক্তি-সম্পদ দান করবার জন্য যিনি কৃপা করে এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন, স্বর্ণ থেকেও অতি উজ্জ্বল দ্যুতিসম্পন্ন সেই শচীনন্দন শ্রীগৌরহরি আপনাদের হৃদয়-কন্দরে সর্বদা প্রকাশিত হোন।*
*🙏তাৎপর্য্য=সত্য,ত্রেতা,দ্বাপরের মতো বহু কাল পর্যন্ত ভগবান তাঁর ভক্তি-সম্পত্তি দান করেননি।স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এক কল্পে অর্থ্যাৎ (ব্রহ্মার একদিনে), একবার জগতে অবতীর্ণ হন।যে দ্বাপরে তিনি ব্রজে অবতীর্ণ হয়ে রাসলীলাদি প্রকাশ করেন,ঠিক তার পরবর্তী কলিতেই তিনি শ্রীরাধার ভাবকান্তি অঙ্গীকার করে শ্রীশ্রীগৌরসুন্দররূপে নবদ্বীপে অবতীর্ণ হয়ে অতি সুদুর্লভ কৃষ্ণপ্রেম বা ভক্তিসম্পত্তি (ব্রজপ্রেম)দান করেন। কিন্তু তার পরে এবং বর্তমান কলির পূর্বে এই সুদীর্ঘকাল সেইরকম প্রেমভক্তি আর দান করেননি।পুনরায় এই কলিতে সেই লুপ্তপ্রায় উন্নতউজ্জ্বল রসময়ী শৃঙ্গার বা মধুর ভাবসম্পন্ন প্রেমভক্তি কলিহত জীবের মধ্যে বিতরণের জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কৃপাপূর্বক শ্রীশ্রীগৌরসুন্দররূপে অবতীর্ণ হলেন।* *শ্রীশ্রীগৌরসুন্দরের বিতরিত বস্তুকে উন্নত এবং উজ্জ্বল রস বলা হল কেন?উন্নত অর্থ্যাৎ সর্বশ্রেষ্ঠ রস হল মধুর রস।ব্রজেন্দ্র-নন্দন শ্রীকৃষ্ণ ব্রজে চার ভাবের ভক্তের প্রেমরস আস্বাদন করেছেন,যথা=দাস্য,সখ্য,বাৎসল্য ও মধুর।ব্রজবাসীগণের শ্রীকৃষ্ণে মমতা-বুদ্ধির গাঢ়তা অনুযায়ী প্রীতিবিধানের উৎকণ্ঠাও তীব্র থেকে তীব্যতম হয়ে থাকে।* *শ্রীকৃষ্ণ তাঁদের একান্ত আপনজন, কিন্তু তাঁদেরও মমতা-বুদ্ধির তারতম্য আছে।তাই দাস্য অপেক্ষা সখ্যে,সখ্য অপেক্ষা বাৎসল্যে, বাৎসল্য অপেক্ষা মধুরে মমতা-বুদ্ধির তীব্রতা বেশী।শ্রীকৃষ্ণের রসাস্বাদন চমৎকারীতা এবং প্রেমবশ্যতাও বেশী।এই কারণে দাস্য অপেক্ষা সখ্য,সখ্য অপেক্ষা বাৎসল্য এবং বাৎসল্য অপেক্ষা মধুর ভাব উন্নত।মধুর রসের আর একটি নাম শৃঙ্গাররস।*
*🙏বানান,ভুল ভ্রান্তি মার্জনীয়🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

