✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩৫. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*৩৫ 🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🎎বিবাহের পর গৌর-বিষ্ণুপ্রিয়া*
*সচন্দ্রিমা রজনী চন্দ্রমুখী বালা।*
*সুস্বর সঙ্গীতে সই গাব গৌরলীলা।।*
*(শ্রীচৈতন্য মঙ্গল)*
*🌺শচীমায়ের গৃহে আজ মহা আনন্দোৎসব।দলে দলে কুল-কামিনীগণ নববধূ দেখতে আসছেন।অবগুন্ঠনবতী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী নব নব বস্ত্রালঙ্কারে বিভূষিতা হয়ে নিত্য নূতন মনোহর শোভা ধারণ করে সকলের মন হরণ করছেন।সর্বদাই তাঁর সুন্দর মুখখানি লজ্জায় অবনত,আর দৃষ্টি অধোদিকে অর্থ্যাৎ মাটির দিকে তাকিয়ে রয়েছেন।সেই অনিন্দিত ব্রীড়াবনত বা লজ্জাবনত সুন্দর মুখচন্দ্রখানি যে একবার দেখছে,সে আর ভুলতে পারছেন না।দেবীর সর্ব অঙ্গের লাবণ্য চ্ছটায় দশদিক মুখরিত।প্রতিবেশিনী সম-বয়স্কা বালিকাদের সঙ্গে দেবী দুই-একটি কথা বলছেন।সে স্বর যে শুনছেন,তার কর্ণকুহরে যেন মধু বর্ষণ হচ্ছে।বিয়ের পর দেবীর লজ্জা-শীলতা আরো বৃদ্ধি হয়েছে, এতে তাঁর স্বাভাবিক সৌন্দর্য্যচ্ছটা শতগুণ বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিক নম্রতা ও ধীর প্রকৃতির সঙ্গে স্বামী-সঙ্গ-সুখ-জনিত নবোঢ়া বালার লজ্জাশীলতা মিশ্রিত হয়ে এক অপরূপ শোভা ধারণ করেছে।দেবী এখন ঘরের বধূ হয়েছেন,আর সেই পিতৃলয়ের চঞ্চল মেয়ে নয়।গৃহ পরিবর্তনে তা তিনি বুঝতে পেরেছেন।শচীমায়ের আদরে ও স্নেহে দেবী একরকম বাপের বাড়ীর কথা ভুলেই গেছেন মনে হয়!প্রাণবল্লভকে সর্বদাই সামনে দেখতে পাচ্ছেন ; সময়ে চারনয়নের মিলনও হচ্ছে।(ধ্যানের বস্তু কাছে পেলে আর অন্য কিছুর চিন্তা মাথায় আসে না)।এই মিলনের সুখে প্রভু ও দেবীর হৃদয়ে সুখের উৎস উঠছে,প্রাণ আনন্দে নেচে উঠছে।উভয়েই উভয়ের প্রতি চেয়ে মৃদু মৃদু হাসছেন।যাঁর মৃদু হাসিতে জগত ভুলে গো।দেবীর হাসির মর্ম "প্রাণবল্লভ"! হৃদয়ের ধন!তোমাকে পেয়েছি!আমি তোমার।দেখ যেন ভুলিও না।মহাপ্রভুর হাসির মর্ম "প্রিয়ে! হৃদয়েশ্বরী!তোমা ভিন্ন আমি কাকেও জানি না,আমিও তোমারি।শ্রীগৌরাঙ্গ প্রিয়ার বদনচন্দ্র হতে নয়ন ফেরাতে পারছেন না।মধু মক্ষিকা যেমন মধুচক্র হতে উঠতে চাহে না,গৌরাঙ্গের প্রিয়ার বদন-সুধা-লোলুপ নয়ন দুটিও শ্রীমতীর মুখচন্দ্র দর্শন-সুখ ছেড়ে অন্যদিকে যেতে চাইছে না।দেবীর পক্ষেও তাই-ই।তবে তিনি নবোঢ়া বধূ,তাঁকে অনেক সঙ্কোচ করে চলতে হচ্ছে।মহাপ্রভু কিন্তু ঘুরে ফিরে গৃহের মধ্যে শতবার আসছেন।যে ঘরে শ্রীমতী বসে আছেন,নানা ছলে সেই ঘরে বারম্বার প্রবেশ করে প্রিয়ার বদনচন্দ্র দর্শন করে আনন্দে ভাসছেন। মহাপ্রভু ও শ্রীমতীর তৎকালিক অবস্থা "বলরাম দাস" তাঁর একটি পদে অতি সুন্দর বর্ণনা করেছেন।*
*নবীনা প্রিয়াজী কেবল যৌবন উদয়।*
*লজ্জায় মুগ্ধ ধনী অধোমুখে রয়*।।
*চঞ্চল চরণে গৃহ-কোণেতে লুকায়*।
*শ্রীগৌরাঙ্গ গৃহ মাঝে খুঁজিয়া বেড়ায়।।*
*🌻মহাপ্রভুর শ্রীমুখে আজ হাসি আর ধরছে না।প্রগাঢ় উৎসাহের সঙ্গে আজ তিনি গৃহ-কার্য্যে মন দিয়াছেন।*
*🙏বানান,ভুল ভ্রান্তি মার্জনীয়🙏*
*ক্রমশ*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


