শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৬. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত ❇️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bokreshwar6.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৬. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৫. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
শাস্ত্রে নির্ণীত হইয়াছে যে, ভগবানের বিবিধ অবতারাবলির মধ্যে দ্বাপর যুগে শ্রীব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ পূর্ণরূপে স্বয়ং ভগবান্, "কৃষ্ণেস্তু ভগবান্ স্বয়ং।" 
আরও বর্ণিত আছে যথা -------
ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ ।
অনাদিরাদির্গোবিন্দঃ সর্বকারণ-কারণং** ।।
(ব্রহ্মসংহিতা ৫/১)
অর্থাৎ -- সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণই পরমেশ্বর। তিনি সকলের আদি , কিন্তু তাঁহার আদি কেহ নাই; তিনি গোবিন্দ এবং সর্ব্বকারণ মায়ারও কারণ। 
কবিরাজ গোস্বামীও শ্রীচৈতন্যচরিতামৃতে বলিয়াছেন ----
স্বয়ং ভগবান কৃষ্ণ কৃষ্ণ সর্ব্বাশ্রেয়। 
পরম ঈশ্বর কৃষ্ণ সর্ব্ব শাস্ত্রে কয়।।
ঐ যে সচ্চিদানন্দ - বিগ্রহ গোবিন্দ অর্থাৎ সুরভীকুলের পরিপালক , সেই যশোদানন্দন শ্রীকৃষ্ণকে ব্রজবাসিগণ তাহাদের নিজজন  ও নিজায়ত্ত বলিয়া অনুভব করিতেন।  এবং তিনিই কলিযুগে নবদ্বীপ ধামে শ্রীচৈতন্য রূপে  অবতীর্ণ হইয়াছিলেন।
যথা -শ্রীচৈতন্যচরিতামৃতে-
সেই কৃষ্ণ- অবতারী ব্রজেন্দ্রকুমার।
আপনে চৈতন্য রূপে কৈল অবতার।।

কলিযুগ-পাবনাবতার শ্রীগৌরাঙ্গদেবই যে পূর্ণব্রহ্ম স্বয়ং ভগবান্ , সে সম্বন্ধে গৌরভক্ত বৈষ্ণবগণের অচল ও দৃঢ় বিশ্বাস; সুতরাং তাঁহারা আর সে বিষয়ের কোন শাস্ত্রীয় প্রমাণ বা যুক্তি চাহেন না। কিন্তু তাই বলিয়া যে, সে বিষয়ের কোন শাস্ত্রীয় প্রমাণ নাই, তাহা বলিবার যো নাই। ভাগবত পুরণাদি ও তন্ত্রাদি বিবিধ শাস্ত্রে শ্রীভগবানের গৌর অবতারের ভূরি ভূরি প্রমাণ বিবিধ বৈষ্ণব শ্রীগ্রন্থাদিতে পুনঃ পুনঃ উল্লেখিত ও আলোচিত হইয়াছে।

সে সকলের আর এস্থলে পুনরালোচনা করা তত আবশ্যক নাই; কেবল মাত্র দুই চারটি প্রমাণের উল্লেখ করা যাইতেছে ---

শ্রীমদ্ভাগবতের ১০ স্কঃ, ৮ অঃ ,৯ শ্লোক যথা ----
আসন্ বর্ণাস্ত্রয়ো হ্যস্য গৃহ্ণতোহনুযুগং তনূঃ।
শুক্লো রক্তাস্তথা পীত ইদানিং কৃষ্ণতাং ইতঃ।।
শ্রীকৃষ্ণের নামকরণকালে গার্গাচার্য্য নন্দকে সম্বোধন করিয়া বলিয়াছিলেন, হে নন্দ! তদীয় এই পুত্রটি প্রতিযুগেই দেহ ধারণ করিয়া থাকেন। ইহার শুক্ল, লোহিত ও পীত এই ত্রিবিধ বর্ণ হইয়াছিল, অধুনা (দ্বাপরে) ইনি কৃষ্ণত্ব - প্রাপ্ত হইয়াছেন।

শ্রীপাদ কবিরাজ গোস্বামীও এই শ্লোকটির অবলম্বনে, ইহার অর্থ শ্রীচৈতন্যচরিতামৃতে লিখিয়াছেন। যথা -----
শুক্ল রক্ত পীত বর্ণ এই তিন দ্যুতি।
সত্য ত্রেতা কলিকালে ধরেন শ্রীপতি।।
ইদানী দ্বাপরে ঞিহো হৈলা কৃষ্ণবর্ণ।
এই সব শাস্ত্রাগম পুরাণের মর্ম্ম।।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





adds