✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৪. মহাপ্রভুর জন্ম-ভূমি-দর্শন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya144.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৩. মহাপ্রভুর জন্ম-ভূমি-দর্শন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya143.html ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৪৪)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*মহাপ্রভুর জননী ও জন্মভূমি দর্শন*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর এই মনঃকষ্ট দূরীকরণের উপায় নাই।জীবন অবধি তিনি এই দারুণ কষ্ট সহ্য করে গিয়েছেন,আর তাঁর নয়নজলে কলি-ক্লিষ্ট জীবের সর্বপাপ ধৌত করেছেন।কলিহত জীবের উদ্ধারকর্তী জগন্মাতা শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী।শ্রীগৌরাঙ্গ অবতারে শ্রীগৌর ভগবান তাঁর অঙ্কবাসিনী(অঙ্ক মানে কোল) মহালক্ষ্মীরূপা শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর নয়নজলে কলি-ক্লিষ্ট জীবের পাপ ধূয়ে পতিতপাবন নামের সার্থকতা করেছেন।জগজ্জননী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী পতিতোদ্ধারিণী এবং পতিতপাবনী। মাগো!এই জীবাধমের প্রতি একটিবার কৃপাকটাক্ষ কর।তোমার কৃপা না হলে পাপক্ষয় অসম্ভব। তোমার প্রাণবল্লভ শ্রীগৌরাঙ্গসুন্দরের কৃপালাভ সুদুর্লভ।মাগো!পতিতপাবনী!পতিত অধমকে উদ্ধার করে জগন্মাতা পতিত উদ্ধারিণী নামের সার্থকতা কর। তোমার আশ্বাসবাণী শুনতে পাচ্ছি বলেই একদিন প্রাণের আবেগে লিখলাম------*
*প্রেমময় অবতার, গৌর আমার,*
*প্রেমময়ী বিষ্ণুপ্রিয়া।*
*মিলিয়াছে ভাল , মূরতি যুগল,*
*মাখামাখি সুধা দিয়া।।*
*যুগল মিলন, প্রেম আবাহন,*
*পীরিতের ছড়াছড়ি।*
*কৃপানিধি গোরা,প্রেম রসে গড়া,*
*তনুখানি মনোহারী।।*
*প্রেমময়ী দেবী, পীরিতের ছবি,*
*আঁকা যেন তুলি দিয়া।*
*অমিয়ার খনি, হৃদয়ের মণি,*
*আছে যেন জড়াইয়া।।*
*তরল তরঙ্গে, চলিয়াছে রঙ্গে,*
*প্রেমধারা অবিরত।*
*মিলিয়া মিশিয়া, চলে উছলিয়া,*
*লহরী-লীলার মত।।*
*বিশ্ববিধাতা, জগতের মাতা,*
*মিলিয়াছে এক সঙ্গে।*
*ভাবনা কি আর, পাপী দুরাচার,*
*হাস' খেল' সব রঙ্গে।।*
*পিতা দেবে কোল, বল হরিবোল,*
*মায়ে দিবে চুমো মুখে।*
*কি ভয় তোদের, মর জগতের,*
*ভুলে যাও শোক দুখে।।*
*জগত-জননী, বিষ্ণুপ্রিয়া ধনি,*
*পতিতের পিতা গোরা।*
*পাতকী তরাতে, এসেছে ধরাতে,*
*আয় সবে আয় তোরা।।*
*সঙ্গে লয়ে যাস, পাপী হরিদাস,*
*পতিতপাবনী পাশে।*
*বলিস্ তোদের, নদের চাঁদেরে,*
*পদরজ দিতে দাসে।।*
*🙏নবদ্বীপবাসী অসংখ্য নরনারীবৃন্দ এপারে মহাপ্রভুর দর্শন প্রতীক্ষায় দাঁড়িয়ে আছেন,সকলের দৃষ্টি সেই একদিকে, গঙ্গার অপর পারে।এমন সময় বিষম একটা কলরব উঠিল,কোটি কোটি কন্ঠে "ঐ মহাপ্রভু, ঐ মহাপ্রভু" বলে সে অসীম জনস্রোতের মধ্য হতে একটা ভীষণ ধ্বনি উত্থিত হয়ে দিগন্ত ব্যাপ্ত হল। সেই অগণিত নরনারীগণ "জয় শ্রীগৌরাঙ্গের জয়" "জয় নবদ্বীপচন্দ্রের জয়" গাইতে গাইতে আনন্দে বিহ্বল হয়ে নাচতে লাগিল। শ্রীশীকৃষ্ণচৈতন্যদেবের শ্রীঅঙ্গখানি সার্ধচতুর্হস্ত পরিমিত দীর্ঘ। তিনি লক্ষ লোকের মধ্যে দাঁড়িয়ে থাকলেও তাঁকে তাঁর ভক্তবৃন্দ চিনে নিতে পারবেন।কৃপাময় মহাপ্রভু গঙ্গার অপর পারে কুলিয়া গ্রামেভক্তগণের মনোরঞ্জনের জন্য সেই লোকসংঘট্টের মধ্যে এসে দাঁড়িয়েছেন।ওপারের লোকসকল মহাপ্রভুকে দর্শন করে আনন্দে হরিধ্বনি করছে,এপারের লোকও মহাপ্রভুর দীর্ঘাকৃতি শ্রীঅঙ্গখানি দর্শন করে কৃতার্থ হচ্ছেন।মহাপ্রভুর মুন্ডিত শির দর্শন করে সকলে কেঁদে আকুল।একটি মুন্ডিত মস্তক দীর্ঘাকার সন্ন্যাসী গঙ্গাতীরে দন্ডকমন্ডলু হাতে জনস্রোতের মধ্যে দাঁড়িয়ে আছেন।তাঁকে ঘিরে উন্মত্তভাবে লক্ষ লক্ষ লোক আনন্দে নৃত্য করছে, আর তাদের জয়ধ্বনিতে দিগন্ত প্লাবিত হচ্ছে।এই অপূর্ব দৃশ্যটি শচীমা ও শ্রীমতীর নয়নগোচর হল।শ্রীগৌরাঙ্গের মুন্ডিত মস্তক দর্শন করে শচীমা ও শ্রীমতী হাহাকার করে কাঁদতে লাগলেন।দূর হতে ভাল করে দেখতে পাচ্ছেন না, কিন্তু লোকে বলছে, ঐ মহাপ্রভুর মুন্ডিত মস্তক দেখা যাচ্ছে।এইকথা শুনে শচীমা ও শ্রীমতীর হৃদয়ে শেল বিঁধছে, উভয়েই নীরবে কাঁদছেন।*
*😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৫. মহাপ্রভুর জন্ম-ভূমি-দর্শন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya145.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
