✧═══════════•❁❀❁•═══════════✧
৭৯. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda79.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৭৮. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda78.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭৯)🦚শ্রীরামানন্দ রায়🦚*
*সাধন ও ভক্তিতত্ত্ব*
^^^^^^^^^^^^^^^^^^
*🍀প্রথম প্রকারের অনন্যগতিত্বের উদাহরণ এই যে=*
*"মর্ত্যো মৃত্যুব্যালভীতঃ পলায়নঃ লোকান্ সর্বান্ নির্ভয়ং নাধ্যগচ্ছন্।*
*ত্বৎপাদাব্জং প্রাপ্য যদেচ্ছয়াদ্য স্বস্থঃ শেতে মৃত্যুরস্মাদপৈতি।।"*
*🍀অর্থ্যাৎ মরণ ধর্মশীল মানুষ মৃত্যুরূপ সর্পের ভয়ে কুত্রাপি নির্ভয় হতে না পেরে অবশেষে আজ তোমার পাদাব্জ লাভ করে নিশ্চিন্ত মনে বিশ্রাম সুখ লাভ করছেন।এই বিশাল ব্রহ্মান্ডের সর্বত্রই মৃত্যুভয় বিরাজমান।কেবল তোমার শ্রীচরণের সমীপেই সেটির গমনাধিকার নাই।*
*🌳দ্বিতীয় প্রকারের উদাহরণ শ্রীভাগবতের উদ্ধবগীতা ও মহাভারতের শ্রীমদ্ভাগবতগীতা হতে উদ্ধৃত হয়েছে।শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন=উদ্ধব! তুমি শ্রুতি,স্মৃতি,প্রবৃত্তি,নিবৃত্তি,শ্রোতব্য ও শ্রুত এইসব পরিত্যাগ করে আমার শরণ গ্রহণ করো,যথা শ্রীভাগবতে ও গীতায় পাওয়া যায়*
*"মামেকমেব শরণমাত্মানং সর্বদেহিনাম্।*
*যাহি সর্বাত্মভাবেন ময়াস্যাহ্যকুতোভয়ঃ।।"*
(২) *সর্বান ধর্মান্ পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ।*
*🌹শ্রীমদ্ভাগবতের একাদশে এবং গীতার শেষ অধ্যায়ে শ্রীভগবান্ নিজের দুটি অতি প্রিয় ভক্তকে সম্বোধন করে লোকশিক্ষার জন্য এই অতি গুহ্যতম উপদেশ প্রদান করেছেন।শরণাগতিতে পরমবিশ্বাসত্মক ভক্তিবিশেষ অন্তর্নিহিত থাকে।সেই পরম বিশ্বাসময়ী ভক্তিবলে জীবের পক্ষে পরম মঙ্গল সাধিত হয়।বিশেষ করে এই উপদেশ সাক্ষাৎ ভাগবতী আজ্ঞা।শ্রীমদ্ভাগবতে (২|৪|১৮) লিখিত আছে।*
*"কিরাতহূণান্ধ্র পুলিন্দপুক্বসাআভীরকঙ্কা যবনাঃ খসাদয়ঃ।*
*যেহন্যেচ পাপা যদপাশ্রয়াশ্রয়াঃ শুদ্ধন্তি তস্মৈ প্রভবিষ্ণবে নমঃ।।"*
*🌲অর্থ্যাৎ যাঁর আশ্রিয়জনের শ্রীচরণান্দ্রিত হলে কিরাত,হূণ,অন্ধ্র, পুলিন্দ,পুক্বশ,আভীর,কঙ্ক,যবন ও খসাদি পাপজাতি সমূহও শুদ্ধ হয়ে যায়,সেই প্রভবনশালী বিষ্ণুকে নমস্কার।তিনি প্রভবনশালী সুতরাং আর আশঙ্কা কি? পদ্মপুরাণ হতে আরও একটি শ্লোক উদ্ধৃত করা হয়েছে, যথা=*
*"সর্বাচারবিবর্জিতাঃ শঠধিয়ো ব্রাত্যা জগদ্বঞ্চকাঃ।*
*দম্ভাহঙ্কৃতিপানপৈশুনপরাঃ পাপান্ত্যজা নিষ্ঠুরাঃ।।*
*যে চান্যে ধনদারপুত্রনিরতাঃ সর্বাধমা স্তেপি হি।*
*শ্রীগোবিন্দপদারবিন্দশরণং মুক্তা ভবন্তি দ্বিজ।।"*
*🌷অর্থ্যাৎ যারা সর্বাচারবিবর্জিত,শঠধী,ব্রাত্য,জগদ্বঞ্চক,দাম্ভিক,অহঙ্কারী,পানাসক্ত,পৈশুনপরায়ণ(হিংসাপরায়ণ),ধনদারাপুত্রনিরত,অন্ত্যজ ও নিষ্ঠুর তারাও শ্রীগোবিন্দ পদারবিন্দ শরণাপন্ন হলে অনায়াসেই মুক্তিলাভ করে। অর্থ্যাৎ যে কোন জাতি, যে কোন ধরণের লোক হোক না শ্রীগোবিন্দের শ্রীচরণে শরণাপন্ন হলে মুক্তিলাভ করে। ভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থে উল্লিখিত হয়েছে =*
*"সর্বথা শরণাপত্তি স্তদীয়ানাঞ্চ সেবনম্।"*
*🍀শরণাপত্তিতে যে প্রকার ভেদ আছে,এই কথা দ্বারা তা সূচিত হয়েছে।আমরা আগেই বলেছি, কায়,বাক্য ও মনন শরণাপত্তি এই তিন প্রকার।অতঃপর হরিভক্তিবিলাসে শ্রীবৈষ্ণবতন্ত্র হতে একটি কথা উদ্ধৃত করে সপ্রমাণ করা হয়েছে যে শরণাপত্তি ছয় প্রকার।যথা=*
*"আনকূল্যস্য সঙ্কল্পঃ প্রাতিকূল্যবিবর্জনম্।*
*রক্ষিষ্যতীতি বিশ্বাসো গোপ্তৃত্বে বরণং তথা।।*
*আত্মনিক্ষেপকার্পণ্য ষড়বিধা শরণাগতিঃ।।"*
*(বৈষ্ণবতন্ত্র)*
*🌹অর্থ্যাৎ ভগবদ্ ভক্তজনের অনুকূল বিষয়ে সঙ্কল্প,উহার প্রতিকূল বিষয়ের বর্জন, "শ্রীভগবান্ আমায় সর্ববিপদ আপদ্ ও ভক্তি কন্টক হতে রক্ষা করবেন" এই বিশ্বাস, তাঁকে পতিরূপে বরণ করা,তাঁতে আত্মসমর্পণ করা, এবং হে দয়াময় শ্রীভগবন্, আমাকে রক্ষা কর, তুমি ছাড়া আমার আর অন্য গতি নাই, ইত্যাদি আর্তি--, শরণাপত্তি এই ছয় প্রকার।শ্রীপিদ শ্রীজীব গোস্বামী এর ব্যাখ্যায় ভক্তিসন্দর্ভে লিখেছেন-- অঙ্গাঙ্গিভেদে শরণাপত্তি ছয় প্রকার।গোপ্তৃত্বে বরণই অঙ্গী,আর অপর পাঁচটি অঙ্গস্বরূপ।অর্থ্যাৎ ঐটিই প্রধান,আর পাঁচটি উহার পরিকর। শরণাপত্তি অহংকার নিবৃত্তির প্রধান সাধন।ব্রহ্মবৈবর্ত পুরাণ বলেন=*
*"অহঙ্কার নিবৃত্তিনাং কেশবো নহি দুরগঃ।*
*অহঙ্কারযুতানাং হি মধ্যে পর্বতরাশয়ঃ।।"*
*🌲সতত নমস্কার-বুদ্ধিই অহঙ্কার ছেদনের উপায়। পদ্মপুরাণের উত্তরখন্ডে অষ্টাক্ষর মন্ত্রের যে ব্যাখ্যা আছে,সেই ব্যাখ্যানের প্রথমে লিখিত হয়েছে।*
*"অহঙ্কৃতির্মকারঃ স্যান্নকারস্তন্নিষেধকঃ।*
*তস্মাত্তুনমসা ক্ষেত্রিস্বাতন্ত্র্যং প্রতিষিধ্যতি।।"*
*🌺"নমস শব্দের মকারের অর্থ অহঙ্কার, আর নকার তার নিষেধক। নমস্কার অহঙ্কার খন্ডনের সদুপায়।"*
*🌷সর্বদা দীনাতিদীন ভাবে ভগবানের শরণাপন্ন হলে তিনি কখনও শরণাগত জনকে পরিত্যাগ করেন না।*
*🍁মনুষ্যসমাজে যাঁরা সদ্ বুদ্ধি ও সাধু,তাঁরাও শরণাগতের জন্য প্রাণ পর্য্যন্ত প্রদান করেন।শাস্ত্রের বিধিও এইরকম, যথা পদ্মপুরাণে ক্রিয়াযোগসাবে=*
*"শরণাগত রক্ষাং য প্রাণৈরপি ধনৈবপি।*
*কুরুতে মানবো জ্ঞানী তস্য পূণ্যং নিশাময়।।*
*সর্বপাপবিনিমুক্তো ব্রহ্মহত্যামুখৈরপি।*
*আয়ুষোহন্তে ব্রজেন্ মোক্ষং যগিনামপি দুর্লভম্।।"*
*🌹আবার অপর পক্ষে শরণাগতকে রক্ষা না করলে যে ভয়ংকর অধর্ম হয়,তার কথাও শুনুন। ব্রহ্মবৈবর্ত ও বহ্নিপুরাণে।*
*"শস্ত্রহীনঞ্চ ভীতঞ্চ দীনঞ্চ শরণাগতম্।*
*যো ন রক্ষত্যধর্মিষ্টঃ কুম্ভীপাকে বসেদযুগম্।।*
*লোভাদ্বেষাদ্ভরাদ্বাপি যস্তজেৎ শরণাগতম্।*
*ব্রহ্মহত্যা সমং তস্য পাপমাহূর্মনীষিণঃ।।"*
*🌻যিনি সর্বধর্মের গোপ্তা(রক্ষক), এবং সর্বধর্মের একমাত্র প্রবর্তক,তিনি যে তাঁর শরণাগত ভক্তকে সর্বপ্রকারে রক্ষা করে থাকেন, তাতে আর সন্দেহ কি?ভক্ত প্রহ্লাদের মতো সমুজ্জ্বল দৃষ্টান্তই শরণাগতির সাধকগণের চোখের সামনে ধ্রুব তারার মতো বিরাজমান। যিনি প্রহ্লাদের রক্ষক, যিনি দ্রৌপদীর লজ্জা নিবারক,যিনি অনন্ত শরণাগতের প্রত্যক্ষ পরিত্রাতা,তাঁর ভক্তগণের শীচরণশরণ ছাড়া এই আচারবিবর্জিত শঠবুদ্ধি বিশ্ববঞ্চক মহাপাপী নরাধম লেখকের আর গতি কি?ভক্তের চরণরেণুই সর্বপ্রথমে এই অধম লেখকের প্রধানতম শরণ।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৮০. তদীয়ানাঞ্চ সেবনম্ ও শাস্ত্র-সেবনের কথা 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda80.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
