শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৬৬. গোপাল গুরু নাম হইবার সম্বন্ধে সাধুশ্রুতি এইরূপ অবগত হইয়াছি ❗ শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bokreshwar66.html


  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••━❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀━┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀━┅••••* 
✧═══════════•❁❀❁•═══════════✧ 
     ꧁ 👇📖 সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী 📖👇
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৬৫. শ্রীমৎ বক্রেশ্বর পণ্ডিত প্রভুর প্রধান শিষ্যগণের নাম কি কি ❓ শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bokreshwar65.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
ঐ নীলাচলের পাটবাড়ী নিমানন্দ সম্প্রদায়ী বৈষ্ণবগণের বড় মঠ বলিয়া অদ্যাপি প্রসিদ্ধ। এতদ্ব্যতীত শ্রীবৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর কুঞ্জের মধ্যে ঐ সম্প্রদায়ী বৈষ্ণবগণের আর একটী পাটবাটী আছে, তাহা ছোট মঠ বলিয়া আখ্যাত। ঐ পাটবাড়ীরও প্রতিষ্ঠাতা শ্রীমদ্ গোপাল গুরু গোস্বামী এবং তাঁহার শিষ্য-প্রশিষ্য-ক্রমে ঐ পাটবাটী চলিয়া আসিয়াছে। এতৎসম্বন্ধে হারাধন দত্ত ভক্তিনিধি মহাশয় তাঁহার প্রবন্ধ মধ্যে লিখিয়াছেন যে “এই গোপাল গুরু শ্রীবৃন্দাবনধামে শ্রীশ্রীপ্রভু জীব গোস্বামীর নিকটে থাকিয়া বহু শিষ্য করিয়াছিলেন। বৃন্দাবনস্থ সেই সকল তাঁহার শিষ্য প্রশিষ্য ভক্তগণ “নিমাই সম্প্রদায়ী” এবং “স্পষ্ট-দায়ীক” বৈষ্ণব বলিয়া অভিহিত”। ঐ বৈষ্ণবগণের মধ্যে জনৈক রাধা বল্লভ দাস নামক বৈষ্ণবের নিকটই 
 অনুরাগবল্লী-প্রণেতা শ্রীমদ্ মনোহর দাস গোস্বামী শ্রীমদ গোপাল গুরু কৃত মহাপ্রভুর সম্প্রদায়-নির্ণায়ক পত্রিকা প্রাপ্ত হইয়াছিলেন।

শ্রীশ্রীধ্যানচন্দ্র পদ্ধতি মতে ----------
ইঁহার গোপাল গুরু নাম হইবার সম্বন্ধে সাধুশ্রুতি এইরূপ অবগত হইয়াছি,--------- একদিন মহাপ্রভু বহির্দেশে গমনাবসরে শ্রীকৃষ্ণনামানন্দে সর্বদা নিত্যশীল স্বীয় জিহ্বাকে স্ব বাম হস্তে টানিয়া ধরিয়াছিলেন। সেবক গোপাল বাহিরে জলপাত্র লইয়া দন্ডায়মান ছিলেন। সেবক গোপাল বহির্দেশ হইতে মহাপ্রভুর মুখে নাম ধ্বনি না শুনিতে পেরে মোনে কৌতহল হলো, প্রভু কি অন্য পথ দিয়া চলিয়া গেলেন তাই ভাবিয়া সেই স্থানে প্রবেশ করিলেন এবং দেখলেন জিহ্বাকে স্ব বাম হস্তে টানিয়া ধরিয়াছিলেন তাহার প্রাণনাথ। গোপাল কৌতহল হইয়া মহাপ্রভুকে জিজ্ঞাসা করিলেন প্রভু আপনি বাহ্যকৃতাবসরে একহস্তে নিজের জিহ্বাকে একহস্তে টেনে ধরে রাখেন কেনো?

মহাপ্রভু তাহার কথা শুনিয়া উত্তর দিলেন আমার জিহ্বা সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ বলিয়া নিত্য করতে থাকে এবং অশুচি স্থানেও আমার জিহ্বায় কৃষ্ণ নাম চলে আসে তাই।  

গোপাল প্রভুর কথা শুনিয়া বলিলেন প্রভু আমার ছোট মুখে বড়ো কথা শোভা পায়না , তথাপি জানিবার জন্য জিজ্ঞাসা করছি আপনার শ্রী বিগ্রেহে কোনো অশুচির গন্ধ নাই এবং সদাই আপনার শরীর প্রবিত্রশীল। বহির্দেশে যাওয়া অবাস্তব , তাহা শুধু মাত্র নরলীলাকরুন মাত্র। আপনি তো নিজেই বলেছেন

"কি শয়নে, কি ভোজনে, কিবা জাগরণে।
 অহর্নিশ চিন্ত কৃষ্ণ, বলহ বদনে॥
(চৈঃ চঃ ২/২৮/২৮)

 এটা তো আপনারই কথা প্রভু! অহর্নিশি কীর্ত্তন করতে হবে। সেই বাহ্যকৃত সময়ে হরিনাম করলে কী অপরাধ আছে?
যদি সেই সময় যদি কাহারো প্রাণ বিয়োগ হয় তাহলে তো শেষ সময় তাহার নাম স্মরণ হলো না। 

এই কথা শুনিয়া মহাপ্রভু আনন্দের সহিত “হ্যাঁ, তাই তো! গোপাল, তুমি ঠিকই বলেছো! আজ থেকে তুমি আর গোপাল নয়, আজ থেকে তোমার নাম হবে গোপাল গুরু এবং মহাপ্রভুর নির্দেশে গোপাল আচার্য্য রুপে অধিকার পান ।


শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত মতে ----------
ইঁহার গোপাল গুরু নাম হইবার সম্বন্ধে সাধুশ্রুতি এইরূপ অবগত হইয়াছি, ——যৎকালে তিনি শ্রীপ্রভু জীব গোস্বামীর নিকট থাকিতেন, তখনই তিনি ঐ শ্রীজীব গোস্বামী প্রভুপাদের দ্বারাই এই গুরু” উপাধি প্রাপ্ত হয়েন‌। কিংবদন্তী এই যে, শ্রীজীব গোস্বামি-পাদের রসনায় শ্রীহরিনাম অনুক্ষণ, অবিরাম ভাবে রটিত হইত বলিয়া তিনি মলমূত্র ত্যাগের সময় রসনাবন্ধন করিয়া রাখিতেন। একদা শ্রীগোপান প্রভুকে তদরস্থ দেখিয়া কৃতাঞ্জলিপুটে নিবেদন করিলেন “প্রভো! মলমূত্রত্যাগের সময় দেহের অশুচি অবস্থা বলিয়া যদি সে সময় পবিত্র হরিনাম করা কর্ত্তব্য না হয়, তাহা হইলে এই ক্ষণভঙ্গুর দেহ হইতে যদি ঐ সময় প্রাণবায়ু বাহির হইয়া যায়, তবে আর অন্তিম কালে তো হরিনাম জপ করা হইল না”। শ্রীগোস্বামী প্রভু শুনিয়া অতি আনন্দিত হইলেন এবং কহিলেন “সাধু গোপাল, তুমি ধন্য” তোমার এই উপদেশটী অতি সদুপদেশ।” তিনি সেই দিন হইতে গোপালকে গুরু বলিয়া ডাকিতেন এবং এই কারণেই তাঁহার গোপাল গুরু নাম হইয়াছিল।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
👏 ক্রমাগত 👉 ৬৭. শ্রীমদ্ গোপাল গুরু গোস্বামিকৃত হরিনাম মহামন্ত্রের সম্পূর্ণ ব্যাখ্যা 🚩 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bokreshwar67.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


adds