✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৭৯. যুগল নির্হেতু মান লীলা ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ 👇শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র👇 ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻মান ছয় প্রকারের মধ্যে এটিও একটি মান,পূর্বে পাঁচ প্রকার লেখা হয়েছে,তারমধ্যে একটি গৌরচন্দ্রিকা পাওয়া গেছে,বাকী পাঁচটির গৌরচন্দ্রিকা পাইনি,সেখানে সর্বকালোচিত গৌরচন্দ্রিকা করবেন।🌻*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌹যুগল নির্হেতু মান🌹*
---------------------------------------
*রাধা মাধব সহচরী সাথ।*
*কত কত উপজয়ে রসময় বাত।।*
*না জানিয়ে প্রেম-কলহ কিয়ে ভেল।*
*নিজ প্রতিবিম্ব ভানে দুহুঁ গেল।।*
*চিত-পুতলি সম সহচরী মারি।*
*কি কহব বচন কহই নাহি পারি।।*
*দুহুঁ জন ভেল অকারণ মান।*
*এক দিশে সুন্দরী আর দিশে কান।।*
*বন মাহা দুহুঁ পরবেশল যাই।*
*যাই এক তরুর মূলে বৈঠলি রাই।।*
*একলি রোয়ত অবনত শির।*
*ঝরঝর নয়নে গলয়ে ঘন নীর।।*
*ভ্রমি ভ্রমি মাধব আওল তাই।*
*হেরত তরুমূলে রোয়ত রাই।।*
*কানুক নয়নে ঝরয়ে তব লোর।*
*ধীরে ধীরে যাই রাই করু কোর।।*
*কহ গোপীকান্ত দাস কিয়ে ভেলি।*
*অদভুদ দুহুঁক প্রেম রস কেলি।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*ঢুঁড়য়ে সবহুঁ সখীগণ মেলি।*
*যাহাঁ দুহুঁ রোয়ত তাহি চলি গেলি।।*
*হেরল দুহুঁ জন রহু এক ঠাম।*
*রোয়ত সুন্দরী কোরহি শ্যাম।।*
*কহ গদগদ তব নাগর কান।*
*কাহে তুহুঁ রোয়সি কাহে করু মান।।*
*মোছই বদন আপন পীতবাসে।*
*দূরহি সহচরীগণ হেরি হাসে।।*
*সখীগণ মুখ যব হেরল রাই।*
*লাজহি অবনত কানু মুখ চাই।।*
*উঠি চলল দুহুঁ সখীমুখ দেখি।*
*তুরিতহি মিলল দুহুঁ পরতেকি।।*
*লাজহি দুহুঁ কছু না কহয়ে ভাষ।*
*কহ গোপীকান্ত পূরল মন আশ।।*
=========================
*🙏মান ছয় প্রকার এখানেই রহিল🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

