✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১০. ভক্তি - সন্দর্ভঃ 🙏 শ্রীল জীব গোস্বামীপাদ ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ভক্তি - সন্দর্ভঃ🙏শ্রীল জীব গোস্বামীপাদ🙏সূচীপত্র꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*ভক্তি -সন্দর্ভঃ*
(১০)
সেইরূপ অবজ্ঞা করিয়া যে জন আমার প্রতিমার অর্চ্চনা করে , সে জন আমার প্রতিমার অবজ্ঞাই করিয়া থাকে । যেহেতু ৩ । ২৯ । ২২ শ্লোকে শ্রীকপিলদেব বলিতেছেন --
যো মাং সর্ব্বেষু ভূতেষু সন্তমাত্মনমীশ্বরম্ ।
হিত্বার্চ্চাং ভজতে মৌঢ্ঢোদ্ভস্মন্যেব জুহোতি সঃ ।।
যে জন সর্ব্বভূতে সাক্ষাৎ ভগবদবুদ্ধির অভাব জন্য শিলাময়ী বা কাষ্ঠময়ী প্রতিমাবুদ্ধি পোষণ করে , সেই মুর্খতা দোষে তাহার ভষ্মতেই আহুতি দেওয়া হয় । এস্থানের অভিপ্রায় এই যে -- সর্ব্বভূতে অন্তর্যামীরূপে বিদ্যমান পরমেশ্বর আমার সহিত প্রতিমার একত্ব ভাবনা না করিয়া যে জন আমার প্রতিমা ভজন করে , সে জন ভজনানভিজ্ঞতা - দোষে কেবল লোকরীতি-দৃষ্টিতে সেই প্রতিমাতে জলাদি অর্পণ করিয়া থাকে , অর্থাৎ সেই প্রতিমা সেবকের হৃদয়ে যিনি সর্ব্বভূতে অন্তর্যামী রূপে বিদ্যমান আছেন , তিনিই প্রতিমারূপে আমার গৃহে অবস্থিত -- এইরূপ বুদ্ধির অভাব জন্য সর্ব্বভূতকে অবজ্ঞা করিয়া থাকে । যেমন -- অগ্নিপুরাণে শ্রীদশরথ মহারাজ মৃগভ্রান্তিতে যখন অন্ধমুনির পুত্র সিন্ধুমুনিকে মারিয়াছিলেন , তখন সেই তপস্বীপ্রবর অন্ধমুনির বিলাপ -প্রসঙ্গে বর্ণিত আছে --
*#শিলাবুদ্ধি কৃতা কিম্বা প্রতিমায়াং হরের্ময়া ।
কিং ময়া পথিদৃষ্টস্য বিষ্ণুভক্তস্য কহির্চিৎ ।।*
*#তন্মূদ্রাঙ্কিতদেহস্য চেতসা নাদরঃ কৃতঃ ,
যেন কর্ম্মবিপাকেন পুত্রশোকো মমেদৃশ ইতি ।*
অর্থাৎ আমি কখনো শ্রীহরির প্রতিমাতে শিলাবুদ্ধি করিয়াছিলাম ? কিম্বা পথি মধ্যে ভগদ্বদ্ভক্তসমুচিত হরিনাম শঙ্খ-চক্রাদি চিহ্নে চিহ্নিতদেহ বিষ্ণুভক্তকে দেখিয়া কখনও কি মনে অনাদর করিয়াছিলাম ? যে কর্ম্মফলে আমার এই প্রকার পুত্রশোক উপস্থিত হইল?
শাস্ত্রে আরও উক্ত আছে যে --
*#অর্চ্চ্যের্বিষ্ণৌর্শিলাধীর্গুরুষু নরমতির্বৈষ্ণবে জাতিবুদ্ধি--
বিষ্ণোর্বা বৈষ্ণবানাং কলিমলমথনে পাদতীর্থেঽন্বুবুদ্ধিঃ।।*
*#শুদ্ধে তন্নাম্নি মন্ত্রে সকলকলুষহে শব্দসামান্যবুদ্ধি বিষ্ণৌ সর্ব্বেশ্বরেশে তদিতর-সমধীর্যস্য বৈ নারকীঃ সঃ।*
অর্থাৎ যে জন শ্রীবিষ্ণু প্রতিমাতে শিলাবুদ্ধি , শ্রীভগবন্মন্ত্রোপদেষ্টা ও ভজন-শিক্ষাদাতা শ্রীগুরুবর্গে সাধারণ নরবুদ্ধি , বৈষ্ণবে জাতিবুদ্ধি , বিষ্ণু অথবা বৈষ্ণবগণের কলিমলমথনকারী চরণামৃতে সাধারণ জলবুদ্ধি , পরম পবিত্র সকল পাপহারী ভগবন্নাম ও মন্ত্রে সাধারণ শব্দবুদ্ধি , সর্ব্বেশ্বরগণ-আরাধ্য - পদারবিন্দ শ্রীবিষ্ণুতে দেবতাসামান্যবুদ্ধি করে , সে জন নিশ্চই নারকী , এতাদৃশ মুর্খেরই ভগবৎপ্রতিমাতে ভগদ্দৃষ্টি না থাকাতে সর্ব্বভূতে অবজ্ঞা করা অসম্ভব নয় । অতএব , সর্ব্বভূতাবজ্ঞা দোষে যেমন কেহ ভষ্মেতে আহুতি প্রদান করিলে সেই আহুতির জন্য ফললাভ হয় না , তেমনি শাস্ত্রীয়-শ্রদ্ধাবিহীন জনের শ্রীভগবৎপ্রতিমা পূজাতেও ফললাভ হয় না । শ্রীভগবদ্গীতায় সপ্তদশ অধ্যায়ে উক্ত --
যে শাস্ত্রবিধিমুৎসৃজ্য যজন্তে শ্রদ্ধয়ান্বিতাঃ ।
তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সত্ত্বমাহরজস্তমঃ ।।
ক্রমশ.....
GOPISARAN DAS
http//MrinmoyNandy.blogspot.com/2022/12/blogéôépost_30.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ।
FACEBOOK LINK 👉 https://www.facebook.com/profile.php?id=100023723408003
DEMOCRATIC NITYANANDA (Facebook Group) 👉 https://www.facebook.com/groups/1370545549769377/?ref=share
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






