✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩৩. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*৩৩🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
*🎎চারিদিকে জয়ধ্বনি পড়ল।বাদ্যযন্ত্র বেজে উঠল।মহানন্দে সব লোক মহাপ্রভুর চতুর্দোলার সঙ্গে সঙ্গে চলিল।কুল-ললনাগণের হুলুধ্বনিতে এবং শঙ্খ-দুন্দুভির আওয়াজে দিগন্ত প্লাবিত হল।নদীয়ার পথের চারধারে লক্ষ লক্ষ নরনারী একত্রিত হয়ে শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার যুগল মূরতি দর্শন করছেন।*
*তবে পহুঁ শুভক্ষণে,চড়িলা মনুষ্য যানে,*
*সর্বজন হৃদয় উল্লাস।*
*নানাবিধ বাদ্য বাজে,শঙ্খ দুন্দুভি বাজে,*
*হরিধ্বনি পরশে আকাশ।।*
*সম্মুখে নাটুয়া নাচে,যার যেবা গুণ আছে,*
*সেইখানে সব পরকাশ।*
*প্রভু যায় চতুর্দোলে,জয় জয় আনন্দ রোলে,*
*উতরিলা আপন আবাস।।*
*(শ্রীচৈঃমঃ)*
*নদীয়ার পথে কুল-ললনাগণ শ্রীগৌর বিষ্ণুপ্রিয়ার যুগলরূপ দর্শন করে বলছেন,যেন সাক্ষাৎ শ্রীশ্রীলক্ষ্মী নারায়ণ চলেছেন ; কেহ বলছেন, এ যে হর-পার্বতী চলেছেন; আবার কারও নয়নে দর্শন করছেন শ্রীসীতারামের মূরতি সাক্ষাৎ চলেছেন।সকলেই বলছেন "রাজপন্ডিত সনাতন মিশ্রের গাঢ় বিষ্ণুভক্তির ফল ফলেছে। স্বয়ং শ্রীবিষ্ণুদেব এসে জামাতারূপে তাঁকে কৃপা করেছেন।মিশ্র-গৃহিণীর একান্ত মনে শ্রীবিষ্ণুসেবার ফলে এই শ্রীশ্রীবিষ্ণুরূপী নিমাইচাঁদকে জামাতা পেয়েছেন।শ্রীনিমাইচাঁদ আর শ্রীবিষ্ণুর মধ্যে কোন্ তফাত খুঁজে পেলেন না।শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার নাম যথার্থ সার্থক হ'ল*
*🍀স্ত্রীগণ দেখিয়া বোলে এই ভাগ্যবতী।*
*কত জন্ম সেবিলেন কমলা পার্বতী।।*
*কেহ বোলে এই হেন বুঝি হর-গৌরী।*
*কেহ বোলে হেন বুঝি কমলা-শ্রীহরি।।*
*কেহ বোলে এই দুই কামদেব-রতি*।
*কেহ বোলে ইন্দ্র-শচী লয় মোর মতি।।*
*কেহ বোলে হেন বুঝি রামচন্দ্র-সীতা।*
*এই মত বোলে সর্ব সুকৃতি বনিতা*।।
*(শ্রীচৈঃভঃ)*
*🌺নানাবিধ বহুমূল্য দান-সামগ্রী দাস-দাসী নিয়ে স্বজন সঙ্গে শ্রীগৌর বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে নিজ ভবনে এসে উপস্থিত হলেন।শচীদেবী আনন্দে উৎফুল্ল হয়ে প্রতিবেশিনী আয়স্ত্রীগণ নিয়ে অগ্রসর হয়ে পুত্র ও বধূকে নিয়ে ঘরে তুললেন।কুলনারীগণের উলুধ্বনিতে এবং শঙ্খধ্বনিতে শচীদেবীর গৃহ-প্রাঙ্গণ পূর্ণ হল।বাদ্যকরগণ নানাবিধ শ্রুতি মধুর বাদ্য-নিনাদে উপস্থিত নরনারীর আনন্দ বর্ধন করতে লাগল।সকলেরই মুখে শুভ জয়ধ্বনি।আয়স্ত্রীগণ বরণের ডালা ও সজ্জা নিয়ে বর-কন্যাকে বরণ করবার জন্য প্রস্তুত।*
*শচী উলসিত হঞা,নির্মচ্ছন সজ্জ লঞা,*
*আইহগণ সংহতি করিয়া।*
*জয় জয় মঙ্গল পড়ে,সর্বলোকে হরি বোলে,*
*নানা দ্রব্য ফেলায় নিছিয়া।।*
*সম্মুখে মঙ্গল ঘট,রায়-বার পড়ে ভাট,*
*বেদধ্বনি করয়ে ব্রাহ্মণে।*
*বিষ্ণুপ্রিয়ার কর ধরি,শ্রীবিশ্বম্ভর হরি,*
*গৃহে প্রবেশিলা শুভক্ষণে।।*
*(শ্রীচৈঃমঃ)*
*🌼তখন শচীদেবী মহানন্দে উন্মত্ত। প্রেমানন্দে শচীদেবীর নয়নযুগল হতে অনর্গল প্রেমাশ্রু পড়তে লাগল।মনের আনন্দে নববধূকে কোলে তুলে সস্নেহে শত শত বার মুখ চুম্বন করলেন।মনে হল তাতেও তাঁর উন্মত্ত প্রাণ তৃপ্তিলাভ করল না।শচীদেবী আনন্দে আত্মহারা হয়ে নববধূকে কোলে করে তখন সকলের সামনে প্রাণ ভরে নৃত্য করতে লাগলেন।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






