✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৭১. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*৭১ কৃত্তিবাসি রামায়ণ সংক্ষেপে*
~~~~~~~~~~~~~~~~~~~~
*🌻হনুমান যখন ভয়ে পিছিয়ে গেলেন তারপর বালি নন্দন অঙ্গদ এলেন।অঙ্গদকে দেখে তরণীসেনও ভয় পেলেন,অঙ্গদ বিশাল এক পর্বত এনে তরণীর উপর ফেলতে যাবে তখনি তরণী বাণে পর্বতকে টুকরো টুকরো করে ফেললেন।অঙ্গদ রাগে রথের উপর মুষ্ট্যাঘাত করলে রথের চারটি অশ্ব মরে গেল, সঙ্গে সঙ্গে সারথি চারটি অশ্ব পুনঃ জুড়ে দিল।তরণী অঙ্গদের উপর রেগে বুকে এক লোহার মুগুর দিয়ে আঘাত করলে অঙ্গদ অচেতন হয়ে গেল।তাপরেই মহেন্দ্র ও দেবেন্দ্র কপি এসে যুদ্ধ শুরু করল।তরণীর উপর বৃষ্টিধারার মত গিরি ফেলতে শুরু করলে ক্ষণেকের মধ্যে পর্বগুলি কেটে টুকরো টুকরো করে ফেলল।দেবেন্দ্র ও মহেন্দ্র কপি ভয়ে পলায়ন করল। এবার সুষেণ কপি এসে এক লাফে রথের উপর উঠে তরণীর হাতের ধনুক কেড়ে নিয়ে তার সর্বাঙ্গ আঁচড় কামড়ে দুর্বল করে ফেলল।তরণীর সর্বাঙ্গে রক্তধারা বয়ে যাচ্ছে।ঐদিকে রথের সারথির মুন্ড ছিড়ে ফেলে দিল সুষেণ কপি।তরণী হাতে গদা নিয়ে যুদ্ধ করতে লাগল, সুষেণকে পরাস্ত করল,চেতনা পেয়ে মহেন্দ্র দেবেন্দ্র দ্বিবিদ কুমুদ যুদ্ধ করতে লাগল কিন্তু কেউ দাঁড়াতে পারল না।সামনে এসে দেখেন*
*হাতে ধনু দান্ডাইয়া শ্রীরাম লক্ষ্মণ*।
*দক্ষিণেতে জাম্ববান বামে বিভীষণ।।*
*সম্মুখেতে উপনীত তরণীর রথ।*
*🌻রথ থেকে নেমে তরণী সংকেতে পিতাকে প্রণাম করল,তারপর হাতজোড় করে রাম-লক্ষ্মণকে প্রণাম জানাল।তখন বিভীষণ বলছেন তোমাদের দুইজনকে নিশাচর প্রণাম জানাল।তখন শ্রীরাম বললেন,শুন বিভীষণ!বিপক্ষ হয়ে রণ করতে এসেছে প্রণাম করবে কেন?তখন বিভীষণ বললেন, লঙ্কাপুরে তোমার এক ভক্ত আছে তোমাকে ছাড়া অন্য কিছু জানে না, কিন্তু রাজার আজ্ঞায় যুদ্ধ করতে এসেছে বটে কিন্তু সে তোমারই ভক্ত।শ্রীরাম বললেন, আশীর্বাদ করি তার মনোবাঞ্জা যেন পূর্ণ হয়।তখন লক্ষ্মণ বললেন কি বললে,রাক্ষস কোনদিন আপন হয় না।কথা বলতে বলতেই তরণী ধনুকে টঙ্কার দিল তখনি লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল।লক্ষ্মণ যত বাণ মারে অবহেলায় সব বাণ কেটে ফেলে তরণী।*
*বাণ যদি ব্যর্থ গেল,রুষিল লক্ষ্মণ*।
*তরণী উপরে করে বাণ বরিষণ।।*
*যত বাণ লক্ষ্মণ মারিলা তরণীকে*।
*শ্রীরাম স্মরণে বীর কাটে একে একে।।*
*অমর্ত সমর্ত বাণ,বাণ কর্ণরেখা।*
*দুইজন বাণ মারে যার যত শিক্ষা*।।
*লক্ষ্মণ এড়িল বাণ অগ্নি-অবতার*।
*তরণী বরুণ-বাণে করিল সংহার*।।
*পাশুপত বাণ মারে ঠাকুর লক্ষ্মণ*।
*বৈষ্ণব-বাণেতে বীর করে নিবারণ।।*
*হানিল পর্বত-বাণ অতি ভয়ংকর।*
*পবন-বাণেতে নিবারিল নিশাচর*।।
*সর্প-বাণ মারিলেন ঠাকুর লক্ষ্মণ।*
*লক্ষ লক্ষ অজগরে ছাইল গগন*।।
*বিকট দশন তুন্ড অতি ভয়ঙ্কর।*
*গরুড়-বাণেতে নিবারিল নিশাচর।।*
*কুহ-বাণে লক্ষ্মণ করিল মায়াময়।*
*দশদিক অন্ধকার দৃষ্টি নাহি হয়।।*
*🌻এইভাবে চরম যুদ্ধ চলতে লাগল,কুহ বাণে দশদিক অন্ধকার হলে, চিকুর বাণ মেরে তরণী অন্ধকার দূর করল।রাগে লক্ষ্মণ গন্ধর্ব বাণ মারলে তিনলক্ষ গন্ধর্ব জন্মিল,আর এক এক করে তরণীর সৈন্যদের সংহার করল।নিরুপায় হয়ে তরণী হাতে জাঠা নিয়ে লক্ষ্মণের বুকে মারলে লক্ষ্মণ অজ্ঞান হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে হনুমান এসে লক্ষ্মণ ঠাকুরকে সেখান থেকে নিয়ে চলে গেলেন।তরণী এসে শ্রীরামের সামনে দাঁড়াল।আশ্চর্য্য রামের মধ্যে বিশ্বরূপ দর্শন করিল।বিশ্বরূপ দর্শন করে তরণী বহু বহু স্তবস্তুতি করলেন।*
*তারপর বললেন,প্রভু =*
*কি ছার মিছার গর্ব,জয় নাহি চাই*।
*মুন্ড কাট তীক্ষ্ণ খড়্গে মোক্ষমার্গে যাই।।*
*পদ্মহস্তে ছেদ যদি কর এই দেহ।*
*পুলকে গোলোকে যাব নাহিক সন্দেহ।।*
*🌻তরণীর স্তব শুনে শ্রীরাম নয়নজলে ভেসে গেলেন।আর বললেন,লঙ্কাতে এমন আমার ভক্ত আছে এই প্রথম জানলাম।রামচন্দ্র হাতে ধনুক ত্যাগ করলেন।* *রাম বললেন=*
*ভক্তমোর পিতা মাতা ভক্তমোর প্রাণ।*
*কেমনে এমন ভক্তে প্রহিরিব বাণ*।।
*যখন তরণী দেখল সত্যই শ্রীরাম আমার সঙ্গে আর যুদ্ধ করতে চাই না তখন তরণী রামচন্দ্রকে,*
*এতেক ভাবিয়া তুলি নিল ধনুর্বাণ*।
*কহিছে কর্কশ বাক্য পূরিয়া সন্ধান।।*
*🌻তরণী বলছে তুমি যদি আমার সঙ্গে যুদ্ধ না কর তবে আমি তোমাকে যমের ঘরে পাঠিয়ে দিব।এই কথাগুলি লক্ষ্মণ শুনে আর স্থির থাকতে না পেরে ছুটে এলো, তখন বিভীষণ বললেন না, তুমি বস।তখন বিভীষণ রামকে বললেন,একবার লক্ষ্মণ তরণীর কাছে পরাস্ত হয়েছে, তুমি হাতে ধনুক নিয়ে এই নিশাচরকে বিনাশ কর।*
*🍀শ্রীরাম যখন হাতে ধনুক তুললেন, তখন তরণী বলছে, (দেখিয়া তরণীসেন ভাবিল মনেতে। মরিতে বাসনা মোর শ্রীরামের হাতে।।)*
*তরণী ও রামচন্দ্রের যুদ্ধ শুরু হলে,রাম যত যত বাণ মারেন সব বাণ তরণী কেটে ফেলে দেয়।তখন বিভীষণ বলছেন রামের কানে কানে,*
*শুন প্রভু রঘুনাথ করি নিবেদন।*
*ব্রহ্ম-অস্ত্রে হইবেক উহার মরণ।।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


