✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৭৪. অতি গূঢ় নিত্যানন্দ ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ Gopisharan.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ প্রভু নিত্যানন্দের সংক্ষিপ্ত লীলা 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
(৭৪ )
*অতি গূঢ় নিত্যানন্দ।*
মহাপ্রভু দক্ষিণ দেশ বিজয় করে ফিরে আসলেন। সকল ভক্তগণ মহাপ্রভুর সাথে মিলিত হলেন। নিত্যানন্দ প্রভু এখন মহাপ্রভুর কাছেই রয়েছেন নীলাচলে। তাঁকে ছাড়া থাকতে পারেন না। কি করে থাকবে? সেব্য ছাড়া কি সেবক রইতে পারে?
কিন্তু সে সুখ বেশিদিন কপালে জুটল না।
একদিন মহাপ্রভু গৌরহরি নিতাই চাঁদকে সাথে নিয়ে নিভৃতে বসলেন। তার দুটি হাত ধরে বলছেন - আমি প্রতিজ্ঞা করেছি, মূর্খ নীচ দরিদ্র সকলকেই প্রেম সুখে ভাসাবো, এতে তুমি আমার একমাত্র সহায়। আমি যে বিশ্বম্ভর নাম ধরেছি, যদি নাম-প্রেমে বিশ্ব ভরতে না পারি, তবে আমার নামে কলঙ্ক হবে।
*বিরলে নিতাই লইয়া, হাতে ধরি বসাইয়া, মধুর কথা কন ধীরে ধীরে।*
অনুভবী কীর্তন মর্মজ্ঞ শ্রীপাদরামদাস বাবাজী মহাশয় তার শ্রীগুরু কৃপাপ্রাপ্ত আঁখরে বলছেন-
মুখ বুক ভেসে যায়__ গৌরের , - বলিতে বলিতে নয়ন ধারায়।
ও নিতাই আমার কথা রাখ__ দুটি হাত ধরে কেঁদে কেঁদে বলছেন প্রভু।
তুমি তো আমার একমাত্র সহায়__
*জীবে রে সদয় হইয়া, হরিনাম লওয়াও গিয়া, যাও নিতাই সুরধুনি তীরে।*
*প্রভু কহে নিত্যানন্দ, সব জীব হইল অন্ধ, কেহ ত না পাইল হরিনাম।*
নিতাই __ *এই নিবেদন তোরে , নয়নে দেখিবে যারে , কৃপা করি লওয়াইও নাম।*
*কৃতপাপী দুরাচার, নিন্দুক পাষণ্ড আর , কেহ যেন বঞ্চিত না হয়*।
যেন , - কাকেও বঞ্চিত করো না নিতাই
আমার কলির জীব বড়ই দুঃখী__যেন কা'কেও বঞ্চিত করো না নিতাই।
*শমন বলিয়া ভয় , জীবে যেন নাহি রয় , সুখে যেন হরিনাম লয়।।*
কোন বিধি-নিষেধ দিও না।
নাম গ্রহণ করতে যেন__ কোন , বিধি নিষেধ দিওনা।
তাহলে কেউ নাম লবে না।
অবিচারে নাম বিলাও গিয়ে।
জীব যে দশায় থাকুক না কেন,__অবিচারে নাম বিলাও গিয়ে।
আপনি বিধি পালন করবে।
নামাশ্রয়ে চিত্তশুদ্ধি হলে__ আপনি বিধি পালন করবে।
*কুমতি তার্কিক জন, পড়ুয়া , অধম গণ , জন্মে জন্মে ভকতি বিমুখ।*
তারা তর্কনিষ্ঠ অভিমানী
অবিদ্যা মধ্যে অন্ধ __ তারা - তর্কনিষ্ঠ অভিমানী।
তারা অভিমানী বলে যেন __ তাদের বঞ্চিত করো না নিতাই!
তাদের __ *কৃষ্ণপ্রেম দান করি , বালক পুরুষ নারী, খণ্ডাইহ সবাকার দুঃখ।।*
যাও __ যাও নিতাই ত্বরা করি ।
জীবের দারিদ্রতা ঘুচাও গিয়ে।
জগমাঝে সেই দরিদ্র__ হোক না কেন, ধনী,মানী, কুলীন পন্ডিত।
যার নাই কৃষ্ণ-প্রেমধন__ জগমাঝে সেই দরিদ্র।
তাদের দরিদ্রতা ঘুচাও গিয়ে __ সেধে যেচে নাম-প্রেম দিয়ে।
দুটি হাতে ধরে কেঁদে কেঁদে মহাপ্রভু বলেছেন __
*সংকীর্তন প্রেমরসে, ভাসাইহ গৌড়দেশে, পূর্ণ কর সবাকার আশ।*
__আমার বিশ্বম্ভর নাম পূর্ণ কর।
নাম-প্রেম দিয়ে বিশ্ব ভর আমার __ বিশ্বম্ভর নাম পূর্ণ কর।
*গৌরাঙ্গ আদেশ পাইয়া, নিতাই বিদায় হইয়া*
আজ আনন্দ আর ধরে না রে।
স্বভাব করুণ নিতাই চাঁদের__ আনন্দ আর ধরে না।
একে সহজেই জীবের দুঃখে দুঃখী, __ তাতে পেয়েছেন গৌর আজ্ঞা, অবিচারে নাম-প্রেম বিলাতে __ তাতে পেয়েছে গৌর আজ্ঞা।
*গৌরাঙ্গ আদেশ পাইয়া, নিতাই বিদায় হইয়া, চলিলেন শ্রীগৌড়মণ্ডলে।*
https://gopisharan.blogspot.com
✧═══════════•❁❀❁•═══════════✧
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧







