✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৬১. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(৬১)শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🌻*
========================
*🌼শ্রীমতীর মান-ভঞ্জন🌼*
=====================
*"যাও গৌর!তুয়া সনে কিসের পিরীতি"।*
*শ্রীবৃন্দাবন দাস*
*🌻পূর্বে জেনেছেন,নিমাইচাঁদ কখনও কখনও সমস্ত রাত্রি জাগরণ করে কীর্তন করতেন।মাসের মধ্যে তিনি অর্ধেক দিনের বেশী গৃহে আসিতেন না।রাত্রিই ভজনের প্রকৃত সময়।তা তিনি বৃথা অতিবাহিত করতে ভালবাসতেন না।মহাপ্রভু নিজ মুখে তাঁর ভক্তগণকে বলেছেন=*
*প্রভু বোলে,ভাই সব শুন মন্ত্র-সার*।
*রাত্রি কেনে বৃথা যায় আমা সবাকার।।*
*আজি হতে নির্বন্ধিত করহ সকল*।
*নিশায় করিব সভে কীর্তন মঙ্গল।।*
*সংকীর্তন করিয়া সকল-গণ-সনে*।
*ভক্তি-স্বরূপিনী গঙ্গা করিব মজ্জনে।।*
*জগত উদ্ধার হউ শুনি কৃষ্ণনাম।*
*পরার্থে সে তোমার সভার ধন-প্রাণ।।*
*শ্রীচৈতন্য ভাগবত)*
*🌻যে দিন নিজ গৃহে কীর্তন হত,সেই দিন মহাপ্রভু গৃহে শয়ন করতেন।নিমাইচাঁদ যে রাত্রিতে গৃহে শয়ন করেন না,এতে শচীমায়ের বড় দুঃখ।শ্রীমতীও দুঃখিতা। কিন্তু কি করবেন? পুত্রের ভাব-গতিক দেখে শচীমা পুত্রকে কিছু বলতে পারতেন না।একদিন ভোজন কালে শচীদেবী পুত্রকে বললেন,"বাপ নিমাই!তুই আমার গৃহেই কীর্তন করিস।আমি দেখব ও শুনব, বৌমাও দেখবে ও শুনবে।নিমাই মায়ের কথা শুনে একটু হাসিলেন।সে হাসির মর্ম কি আর বলব!শ্রীমতী এ সম্বন্ধে প্রাণবল্লভকে কিছু বলতে সাহস করতেন না।মনে মনে বড় দুঃখ পেতেন।শ্রীমতী এক্ষণে বালিকা নন,যৌবনোদ্গমে তাঁর অপরূপ-রূপ-রাশি সর্ব-অঙ্গে ছড়িয়ে পড়েছে।স্বামী-সঙ্গ-সুখ-লালসা মনে উদয় হয়েছে।🙏শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিরচিত শ্রীগৌরাঙ্গ লীলামৃত কাব্যের পয়ার ছন্দে অনুবাদক শ্রীকৃষ্ণদাস কবিরাজ লিখিত শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবীর এই সময়ের রূপ বর্ণনাটি অতীব মনোরম ও চিত্তাকর্ষক।গৌরভক্তবৃন্দের চিত্ত বিনোদনের জন্য দেবীর এই অপরূপ রূপ-চিত্রটি এস্থলে অবিকল উদ্ধৃত হল।*
*🍀কনক দামিনী যিনি অঙ্গের বরণ।*
*🍀কত কোটি চাঁদ শোভা সুচারু বদন।।*
*🍀বেণী ভুজঙ্গিনী শোভে নিতম্ব উপরে।*
*🍀গ্রন্থিত কনক ঝাঁপ বকুলের হারে।।*
*🍀কুটিল কুন্ডল যেন ভ্রমরের পাতি।*
*🍀দুই গন্ড ঝলমল মুকুরের ভাঁতি।।*
*🍀কর্ণে সাজে মণিময় কর্ণিকা ভূষণ।*
*🍀নিম্নে দোলে ক্ষুদ্র ঝাঁপা মুকুতা খিচন।।*
*🍀কর্ণভূষা ভার ভয়ে সুবর্ণ শিকলে।*
*🍀শলাকা সহিতে বদ্ধ করি শ্রুতিমূলে।।*
*🍀স্বর্ণসূত্রে সূক্ষ্ম মুক্তা করিয়া রচন।*
*🍀পদ্মরাগ মণি মাঝে সিঁথার বন্ধন।।*
*🌻একদন্ড প্রাণবল্লভকে না দেখলে থাকতে পারেন না।তাঁর প্রাণবল্লভ রসিক-শেখর নটবর বেশে হাসতে হাসতে যখন তাঁকে সোহাগ আদর করতেন,তখন স্বামীসোহাগিনী বিষ্ণুপ্রিয়া দেবীর হৃদয় প্রাণবল্লভের আদর ও সোহাগে একেবারে গলে যেত।বিষ্ণুপ্রিয়া ভাবতেন তাঁর প্রতি প্রভুর বড় দয়া,বড় অনুগ্রহ,বড় প্রীতি ও ভালবাসা।তাঁর অমূল্য সময় নষ্ট করে প্রভু যে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দুইদন্ড রসালাপ করবেন,বিষ্ণুপ্রিয়া সে আশা করতেন না। মধ্যে মধ্যে এ সকল কথা মনে করে বিষ্ণুপ্রিয়া বড় দুঃখ পেতেন।কখনও কখনও প্রাণবল্লভের প্রতি অভিমান করে সমস্ত রাত্রি শয্যার উপরে বসে কাটাতেন।ঘরের দরজা বন্ধ করে রাখতেন। মনে মনে ভাবতেন প্রাণবল্লভ এসে ডাকলেও দরজা খুলব না।যদিও বা দরজা খুলে দিই,ঘরের ভিতরে শয্যায় জায়গা দিব না।যদিও বা শয্যার এক পাশে জায়গা দিই,তাঁর সঙ্গে কথা বলব না।যদিও বা কথা বলে, কখনও অঙ্গ স্পর্শ করতে দিব না।এইরকম নানাপ্রকার চিন্তা করতে করতে বিষ্ণুপ্রিয়ার রাত্রিতে ঘুম আসত না।তখন কোমল শয্যা কন্টক মনে হত।একবার উঠতেন,একবার বসতেন,আর প্রাণবল্লভের আগমন প্রতিক্ষা করতেন।এইভাবে রাত্রি অবসান হত।কোন কোনদিন বিরক্ত হয়ে দুঃখে ও ক্ষোভে শ্রীমতী শাশুড়ীর ঘরে গিয়ে শয়ন করতেন।শচীদেবী কোনদিন জানতে পারতেন আবার কোনদিন জানতে পারতেন না। কারণ শ্রীমতী অনেক রাত্রি পর্যন্ত প্রভুর আগমন প্রতিক্ষা করে,তাঁর দর্শন না পেয়ে,তবে শাশুড়ীর ঘরে যেতেন।তখন শচীদেবী ঘোর নিদ্রায় থাকতেন।সকালবেলা উঠে বধূকে নিজশয্যায় শয়ান দেখে বুঝতে পারতেন নিমাই গতকাল ঘরে ফিরে নাই।ঘুমন্ত অবস্থায় পুত্রবধূকে দেখে শচীদেবী কপালে করাঘাত করে বলতেন "হা অদৃষ্ট!সোনার পুতলী বউমার দুঃখ আর সহ্য করতে পারি না।হা বিধাতা!এ অভাগিনীর অদৃষ্টে এত দুঃখও লিখেছ?বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে আছেন।শাশুড়ী এ সব কথা তিনি কিছুই শুনতে পেতেন না।*
*🌼কীর্তনে সারারাত্রি জাগরণ করে যখন গৌরহরি সকালবেলা ঘরে ফিরতেন।শ্রীমতী দেখতেন,প্রাণবল্লভের আঁখিদ্বয় রাত্রি জাগরণে রক্তবর্ণ,শরীর অলস,বদন মলিন।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*ধারাবাহিক*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧








