✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১১২. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১২)কৃত্তিবাসী রামায়ণ সংক্ষেপে*
#########################
*🌻দূত কর্তৃক শ্রীরামকে শত্রুঘ্নর পতন এবং শ্রীরামের আদেশে ভরত ও লক্ষ্মণের যুদ্ধে গমন ও পতন🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻পাত্রমিত্রগণকে নিয়ে শ্রীরাম যজ্ঞস্থানে বসে আছেন,এমন সময় সাতজন সেখানে গেল।শত্রুঘ্নর পতন বার্তা দিলে শ্রীরাম ভীষণ ভাবে ভাবিত হলেন।জিজ্ঞাসা করলেন,কে এমন বীর আমার ভাইকে পরাস্ত করল? ওরা বলল,মাত্র দুইজন বালক।*
*🍀দূত কহে মহারাজ দুই মুনিসুত*।
*🍀যুদ্ধ করে সমরে সাক্ষাৎ যমদূত।।*
*তারা যদি যুদ্ধ করে তোমার সহিত।*
*🍀জিনিতে নারিবে প্রভু হেন লয় চিত।।*
*🌻সেই দুই বালক অশ্ব আটক করেছেন।শ্রীরাম কথা শুনে বললেন,*
*🍀সূর্য্য বংশে জন্মিল যতেক মহারাজ।*
*🍀সমরে পড়িয়া কেহ না পাই লাজ।।*
*🌻শ্রীরাম বললেন,রাবণের থেকেও শক্তিশালী লবণাসুর, তাকে ভাই শত্রুঘ্ন বধ করেছে! সামান্য দুই বালকের কাছে পরাজিত হল!তখন ভরত ও লক্ষ্মণ বললেন,দাদা চিন্তার কোন কারণ নাই,তবে----*
*🍀পতিব্রতা সীতা তুমি বর্জিলে যখন।*
*🍀জেনেছি তখনি হবে বিধি-বিড়ম্বন।।*
*🍀দেবতা জানেন যে সীতার নাহি পাপ।*
*🍀বিনা দোষে বর্জিলে সে তেঞি পাই তাপ।।*
*🌻দাদা তুমি আদেশ কর,ঐ দুই শিশুকে ধরে নিয়ে আসি।তখন রাম বললেন,যাও তবে সাবধানে। বাল্মীকির তপোবনে প্রবেশ করে দেখলেন,শৃগাল কুকুর কটকের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, খানিক দূরে শত্রুঘ্ন পড়ে আছে,তাঁকে কোলে করে ভরত ও লক্ষ্মণ কাঁদতে লাগলেন।*
*🌻ভরত ও লক্ষ্মণের অসংখ্য সেনার কলরব শুনে সীতা চিন্তিত হলেন এবং মনে মনে চিন্তা করতে লাগলেন যে,তাঁর পুত্র যে রকম চঞ্চল, ও দুর্ধর্ষ তাতেকোন একটা অঘটন ঘটিয়েছে।তাই লবকুশকে ডেকে সমস্ত ঘটনা জানতে চাইলেন।তখন লবকুশ বললেন,*
*🍀লবকুশ বলে মাতা না জান কারণ।*
*মৃগয়া করিতে রাজা আসে তপোবন।।*
*🍀যত যত রাজা আছে চন্দ্র সূর্য্যকুলে।*
*🍀মৃগয়া করিতে সবে আসে এস্থলে।।*
*🌻লবকুশ,সীতামাকে এই কথা বলে পুনরায় সংগ্রাম করতে গেলেন।যেখানে ভরত ও লক্ষ্মণ ছিলেন সেইখানে উপস্থিত হলেন।*
*🍀লবকুশে দেখি সেনা কম্পিত অন্তর।*
*🍀গরুড়ে দেখিয়া যেন ভুজঙ্গের ডর।।*
*🍀মনোহর দুই ভাই দূর্বাদলশ্যাম*।
*🍀সকল কটক বলে আইল দুই রাম।।*
*🌻সেনাগণ বলছে, যদি মহারাজ রাম আসতেন তাহলে আজ এক জায়গাই তিন রামের মিলন হত। সে তেজ সেই বল সেই ধনুর্বাণ।আকৃতি প্রকৃতি দেখি রামের সমান।। একজন রামকে ত্রিভুবন জয় করতে পারে না, এই দুই রামকে জয় করবে কেমন করে? এবারে ভরত ও লক্ষ্মণ দুইজনেই আশ্চর্য হলেন, এবং তাঁদের পরিচয় চাইলেন।লবকুশ হেসে উত্তর দিলেন,আমরা কোন জাতি কোন কুল জানি না,এই বাল্মীকি মুনির বারশত শিষ্য, তার মধ্যে আমরা দুইজন। বাকী সব শিষ্য নিয়ে তিনি প্রবাসে গেছেন।কেবল আমরা দুই ভাই তপোবন রক্ষা করছি। দেখ,দশরথ রাজার পুত্র শত্রুঘন সসৈন্য সহ সমরে পতন হয়েছে।*
*🌻এইকথা শুনে ভরত লক্ষ্মণ উপরে হাসছেন বটে, কিন্তু অন্তরে ভয়।তারপর কথা কাটাকাটি শুরু হল, অতঃপর চারজনে মহারণ শুরু হল।কুশ ভরতের সঙ্গে আর লব লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ শুরু হল।সেই যুদ্ধে চারিদিক অন্ধকারময় হয়ে গেল।কিন্তু কোন ভাবেই লবকুশকে হারানো সম্ভব হচ্ছে না।লক্ষ্মণ যত যত বাণ মারে লব সব বাণকে কেটে ফেলে।সবশেষে=*
*🍀পাশুপত-বাণ সে লবের মনে পড়ে।*
*🍀তূণ হইতে বাণ নিয়া ধনুকেতে যুড়ে।।*
*🍀বাসুকী,তক্ষক যেন বাণের গর্জন।*
*🍀পাশুপত-বাণে বিন্ধি পড়িল লক্ষ্মণ।।*
*🌻এবার ভরতের সঙ্গে কুশের সমর আরম্ভ হল।বেড়াপাক-বাণ যুড়ে ভরতের যত সৈন্য ছিল হাত,পা,নাক কেটে সব মারা পড়ল।শেষে ভরত বলছেন=*
*🍀ভরত বলেন কুশ ক্ষান্ত কর রণ।*
*🍀দেশে পলাইয়া যায় এই অষ্ট জন।।*
*🌻কুশ বললেন,কি কথা বলো ভরত,সাতজন রামের কাছে যাক, তোমায় ছাড়ব না। এই বলে ধনুকে ঐষিক-বাণ যুড়িল,সেই বাণে ভরত মারা পড়লেন।*
*🌻লবকুশের দেহে বহু রক্ত লেগেছিল,তাঁরা জলে স্নান করে সমস্ত রক্ত ধূয়ে ফেলে মায়ের কাছে গেলেন।*
*🍀জানকী বলেন রে বিলম্ব কি কারণ।*
*🍀কোন কার্য্যে লব কুশ ছিলে এতক্ষণ।।*
*🍀লব কুশ বলে মাতা না জান বিশেষ।*
*🍀মৃগয়া করিয়া রাজা গেল নিজ দেশ।।*
*🌻এত বড় ঘটনা ঘটে গেল সীতাদেবী বিন্দুমাত্র কিছুই জানতে পারলেন না।মা দুই পুত্রকে ভোজন করালেন।ঐদিকে সাতজন পালিয়ে গিয়ে রামকে দুঃখ সংবাদ জানালেন।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
*ধারাবাহিক*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧







