✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৮৩. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
*🌻শ্রীমন্মহাপ্রভু ও শ্রীমতী বিষ্ণুপ্রিয়া,"বিষম কথা"🌻*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৩)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏)*
*🌻শ্রীমন্মহাপ্রভু ও শ্রীমতী বিষ্ণুপ্রিয়া,"বিষম কথা"🌻*
•••••••••••••••••••▪••••••••••••••••••••••••
*শুন শুন প্রাণনাথ,মোর শিরে দেহ হাত,*
*সন্ন্যাস করিবে নাকি তুমি?*
*লোক মুখে শুনি ইহা,বিদরিতে চাহে হিয়া,*
*আগুনেতে প্রবেশিব আমি।।*
*(শ্রীচৈতন্য মঙ্গল)*
*🌻শ্রীগৌরহরি শয়ন-গৃহে শয়ন করে আছেন,ঘুমিয়ে গেছেন কিনা তিনিই জানি।রাত্রি বেশী হয় নাই,শ্রীমতী বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর ভুক্তাবশেষ প্রসাদ গ্রহণের পরে তাম্প্রুলের বাটা,ফুলের মালা,চন্দনের বাটি হাতে করে দিব্য বস্ত্রালঙ্কারে ভূষিতা হয়ে প্রাণবল্লভের শয়ন-গৃহে প্রবেশ করলেন।প্রাণবল্লভকে নিদ্রাভিভূত দেখে শ্রীমতী তাঁর শ্রীচরণতলে বসিলেন।সজল ও কাতর নয়নে প্রাণবল্লভের নয়নানন্দ বদনচন্দ্র নিরীক্ষণ করতে লাগলেন।প্রাণবল্লভকে জাগাতে সাহস হচ্ছে না,কারণ তাঁকে এইরকম নিশ্চিন্ত হয়ে সুস্থির ভাবে কখনও নিদ্রা যেতে বিষ্ণুপ্রিয়া দেখেন নাই।সংকীর্তনরঙ্গে মহাপ্রভু সমস্ত রাত্রি জাগরণ করতেন। রাত্রিকালে তাঁকে শয়ন-গৃহে পাওয়াই দুষ্কর,তাই শ্রীমতী অনিমেষ নয়নে মহাপ্রভুর নিদ্রিত বদনচন্দ্রের অপূর্ব সৌন্দর্য্য-রাশি বদনভরে দর্শন করছেন, আর ভাবছেন, তাঁর প্রাণবল্লভ সমস্ত দিন পরিশ্রমের পর নিদ্রা গেছেন, নিদ্রা ভঙ্গ করে তাঁকে কষ্ট দেওয়া কর্তব্য নয়।প্রাণবল্লভকে দর্শন করেই শ্রীমতী বিষ্ণুপ্রিয়া সুখী।তাঁকে প্রাণভরে দেখতে পেলেই তিনি কৃতার্থ হন। কিন্তু বিষ্ণুপ্রিয়ার মনে সুখ নেই,তিনি লোকের মুখে শুনেছেন, তাঁর প্রাণবল্লভ গৃহ ত্যাগ করবেন। এই নিদারুণ কথা মনে স্মরণ হওয়ামাত্র শ্রীমতীর কোমল হৃদয়খানি আলোড়িত হয়ে দুটি নয়ন দিয়ে শ্রাবণের বৃষ্টিধারার মত জলধারা পড়তে লাগল,তিনি একটি দীর্ঘ নিশ্বাস ফেললেন।*
*চরণকমল পাশে,নিঃশ্বাস ছাড়িয়া বৈসে,*
*নিহারয়ে কাতর বয়ানে।*
*(শ্রীচৈঃমঃ)*
*🌻শ্রীমতীর মনে প্রাণবল্লভের পদসেবা করবার বাসনা বড় বলবতী হ'ল।মনে ভয়,পাছে তাঁর নিদ্রা ভঙ্গ হয়।অত্যন্ত শঙ্কিত ভাবে ধীরে ধীরে শ্রীমতীর হাত মহাপ্রভুর শ্রীচরণ-কমল স্পর্শ করল।শ্রীমতী তাঁর প্রাণবল্লভের ত্রিলোকবাঞ্জিত পাদস্পর্শ-সুখে বিহ্বল হলেন।এ সুখ দেব-দুর্লভ, সহজে কারও ভাগ্যে ঘটে না।শ্রীমতীর বড় ভয়,পাছে মহাপ্রভুর নিদ্রার ব্যাঘাত ঘটে।শ্রীমন্মহাপ্রভু যে অন্তর্য্যামী সে জ্ঞান হয়ত শ্রীমতীর নেই।রসিকশেখর শ্রীগৌরাঙ্গ সবই জানতে পারছেন, মনে মনে ভাবছেন,দেখি আজ কি হয়।এই ভেবেই যেন তিনি নিদ্রাভিভূত হয়েছেন।শ্রীমতী পদসেবা করছেন,আর ভাবছেন,এই ভবারাধ্য শিব-বিরিঞ্চি-বন্দিত শ্রীচরণ দুইখানি একবার হৃদয়ে ধারণ করে দেখি,কেমন সুখ পাই,শুধু রূপ দেখে সুখ হচ্ছে না।বিষ্ণুপ্রিয়ার চিত্তে এই বাসনার উদয় হওয়ামাত্র প্রাণবল্লভের অভয় রাঙ্গাচরণ দুখানি অতি ধীরে ধীরে উঠিয়ে নিজ-বক্ষঃস্থলে ধারণ করে শত শত চুম্বন করতে লাগলেন।*
*হৃদয় উপরে থুঞা,বান্ধে ভুজ-লতা দিয়া,*
*প্রিয় প্রাণনাথের চরণ।* *(ঐ)*
*🍀শ্রীমতীর হৃদয়ে তখন প্রেমের অনন্ত উচ্ছাস উঠেছে,তরঙ্গের উপর তরঙ্গ ছুটছে। আর দুইনয়ন দিয়ে প্রেমাশ্রু পড়ে যাচ্ছে,নয়নের জলে বসন ভিজে গেল।আবার কয়েক ফোঁটা উষ্ণ অশ্রুবারি শ্রীগৌরহরির চরণকমলের উপর পড়িবামাত্র তাঁর নিদ্রা ভঙ্গ হ'ল।শ্রীগৌরহরি নয়ন মেলে যা দেখলেন,তাতে তিনি আনন্দে গদ গদ হলেন,শয্যা হতে উঠে বসলেন।শ্রীমতীকে পরম আদর করে নিজ ঊরুদেশের উপর বসিয়ে দক্ষিণ হস্তে তাঁর চিবুক ধরে প্রীতি-সম্ভাষণ করে বললেন,"প্রিয়তমে"!তুমি কাঁদছ কেন? তুমি না আমার প্রাণপ্রিয়া, আমি তো তোমার কাছেই রয়েছি,তবে ক্রন্দন কেন?*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
*বানান,ভুল মার্জনীয়*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧







