✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৮৭. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়া ও মহাপ্রভু🌻*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৭)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়া ও মহাপ্রভু🌻*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*😭শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার মন আগুনে দহিতেছেন,অর্থ্যাৎ অগ্নির তাপে দগ্ধ হচ্ছেন, আর কাঁদতে কাঁদতে প্রাণবল্লভের বদনচন্দ্রের দিকে তাকিয়ে পুনরায় মিনতি করে বলছেন=*
*প্রভু!না যাইহ দেশান্তরে,কেহ নাহি এ সংসারে,*
*বদন চাহিতে পোড়ে হিয়া।*
*😭শ্রীমতীর প্রাণে আজ বড় বিষম বেদনা,মনে দারুণ ব্যথা,তিনি আর কথা বলতে পারছেন না।দুঃখিনী বিষ্ণুপ্রিয়ার দুটি কমল আঁখি দিয়ে অবিরত জলধারা পড়ছে,আর প্রাণবল্লভের শ্রীচরণ ধরে কাঁদছেন*
*কহিতে না পারে কথা,অন্তরে মরমব্যথা,*
*কান্দে মাত্র চরণ ধরিয়া।।*
*🌻শ্রীগৌরাঙ্গ এতক্ষণ শ্রীমতীর মর্মভেদী,হৃদয়বিদারক,বিষাদপূর্ণ বিলাপধ্বনি শুনছিলেন। শ্রীমতীর কাতর হৃদয়ের প্রত্যেক কথাগুলি মহাপ্রভুর হৃদয়ের অন্তস্থলে যেন শেলসম বিঁধতে ছিল।পতিতপাবন গৌরহরির অন্তরে দারুণ ব্যথা পাচ্ছিলেন।মহাপ্রভুর মনের ভাব গোপন করে হাসিমুখে আদ করে প্রিয়াকে পুনরায় কোলে তুলে নিলেন। গৌরবক্ষ-বিলাসিনী স্বামী-সোহাগিনী পুনরায় প্রাণবল্লভের অঙ্কে (কোলে) বসিলেন।করুণাময় গৌরসুন্দর নিজ- অঙ্গ-বসন দিয়ে শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার রোরুদ্যমান(কান্নারত) বদনচন্দ্রখানি মুছিয়ে দিলেন।প্রিয়ার চিবুক ধরে পুনরায় আদর সোহাগ করলেন।সস্নেহে শতবার প্রাণপ্রিয়ার মুখচুম্বন করলেন।নানারকম কৌতুক ও রসরঙ্গে প্রিয়ার মন ভুলাতে লাগলেন। স্বামীসোহাগিনী প্রাণবল্লভের হাসিময় বদনচন্দ্রের দিকে তাকিয়ে মনে মনে ভাবছেন "ইনি কি আমাকে ছেড়ে দেশান্তরী হতে পারবেন?" তখন শ্রীগৌর ভগবান হাসিমুখে শ্রীমতিকে বললেন, প্রাণাধিকে!প্রিয়তমে!তোমাকে এ কথা কে বলল যে,আমি তোমাকে ছেড়ে গৃহত্যাগ করব?তুমি অকারণ মিছে শোক করছ, এবং অনর্থক মনঃকষ্ট পাচ্ছ।আমি যখন যা করব, তোমাকে না বলে করব না, তুমি সে বিষয়ে নিশ্চিন্ত থাকবে,মিছা দুঃখ করিও না।*
*শুনি বিষ্ণুপ্রিয়া বাণী,প্রভু মোর গুণমণি,*
*হাসিয়া তুলিয়া লইল কোলে।*
*বসনে মুছায় মুখ,করে নানা কৌতুক,*
*মিছা শোক না করিহ বোলে।।*
*আমি তোরে ছাড়িয়া,সন্ন্যাস করিব গিঞা,*
*একথা বা কে কহিল তোকে।*
*যে করি সে করি যবে,তোমাকে কহিব তবে,*
*এখনো না মর মহাশোকে।।*
*ইহা বলি গৌরহরি,অশেষ চুম্বন করি,*
*নানা রস কৌতুক বিথারে।*
*অনন্ত বিনোদ ক্রীড়া,লীলা লাবণ্যের সীমা,*
*বিষ্ণুপ্রিয়া তুষিলা প্রকারে।।ঐ*
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়াদেবী প্রাণবল্লভের সাদর সম্ভাষণে ও প্রেম আলিঙ্গনে একেবারেই প্রেমানন্দে ডুবে গেলেন।তাঁর সমস্ত দুঃখ দূর হ'ল, কোন দুঃখের কথায় তখন মনে রইল না।পতি-সঙ্গ-সুখে,রতি-রঙ্গ-রসে বিরহ-বিধুরা নববালা বিষ্ণুপ্রিয়া সমস্ত রজনী আনন্দে অতিবাহিত করলেন।সে দিনের সুখের রজনী যেন আর শেষ না হয়।মহাপ্রভু ও শ্রীমতী উভয়েই আনন্দ সাগরে ডুবে আছেন।শ্রীমতীকে চুমুকে চুমুকে প্রেমানন্দ পান করিয়ে স্বর্গ-সুখ ভোগ করছেন। তৎকালিক নবদম্পতির অবস্থা কবি জ্ঞানদাসের ভাষায় অতি সুন্দর প্রকাশ পাবে।*
*গলে গলে লাগল হিয়ে হিয়ে এক*।
*বয়ান বহু আরতি অনেক।।*
*🌻যিনি অনন্তকোটি ব্রহ্মান্ডের অধিপতি,আবার যিনি পতিতপাবন উদ্ধারক,করুণাময়,চিরসুন্দর গৌরসুন্দর,যাঁকে কোলে ধারণ করেন,তাঁর কি আর কোন দুঃখ শোক থাকতে পারে?তাই বলছেন,এইরকম অবস্থায় দুঃখের কথা মনে আসে না, দুঃখময় জগৎ সুখের ভান্ডার বলে বোধ হয়।দুঃখ নামক জগতে কোন একটি বস্তু আছে,তখন তাহা মনেও উদয় হয় না।কিন্তু শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার মনে এত সুখের মধ্যেও বিষম দুঃখের চিহ্ন দেখা দিল।অকস্মাৎ কোথা হতে কালো মেঘ এসে যেন পূর্ণিমার চন্দ্রকে ঢেকে ফেলিল।শ্রীমতী প্রাণবল্লভের মুখের দিকে তাকিয়ে দেখলেন,তাঁর মুখচন্দ্র মলিন,নয়নে যেন অশ্রুবিন্দু ঝরছে, অন্তরে যেন কোন গুহ্যভাব নিহিত রয়েছে ; তিনি যা কিছু বলছেন বা করছেন, সবকিছুই বাহ্য ভাব মাত্র।শ্রীমতীর মনে এই ভাবটি উদয় হইবামাত্র তাঁর হৃদয় যেন কেঁপে উঠিল,সর্ব অঙ্গ শিহরিয়া উঠিল,নিভে যাওয়া মন-আগুন পুনরায় দাউ দাউ করে জ্বলে উঠিল।শ্রীমতীর মনে একটা ঘোর সন্দেহ উঠল,এ সব মহাপ্রভুর চাতুরী মাত্র,তিনি বাহ্যিক প্রেম ও ভালবাসা দেখিয়ে মন ভুলাচ্ছেন, এই ভেবে শ্রীমতী মনে মনে এক অভিসন্ধি করলেন।ভাবলেন,প্রাণবল্লভকে নিজের বক্ষে হাত দিয়া শপথ করিয়ে নেবেন,সত্য কথা বলিয়ে নিবেন।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
*বানান,ভুল মার্জনীয়*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧










