꧁ ৯৩. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
*🌻এক তেজোদীপ্ত বালকের আগমন ও গুহকের প্রত্যাগমন 🌻*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_66.html ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৩)🌿তুলসী দাস রামায়ণ🌿*
*🌻এক তেজোদীপ্ত বালকের আগমন ও গুহকের প্রত্যাগমন 🌻*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""'
*🌻পথে চলতে চলতে এক স্থানে বসে বিশ্রাম করছিলেন,এইসময়ে তেজোদীপ্ত পরমসুন্দর বালকতনু এক তাপসের আগমন হল। তিনি সম্পূর্ণরূপে কবির অগম্য(অথবা তিনি যে কবি তা স্বীকার করতে অসম্মত ছিলেন )।তাঁর অঙ্গে ছিল বৈরাগী বেশ আর তিনি কায়মনোবাক্যে শ্রীরামচন্দ্রের ভক্ত ছিলেন।এই তেজোদীপ্ত তাপসবৃত্তান্ত সম্বন্ধে নানারকম মত বর্তমান।এটি প্রক্ষিপ্ত,অপ্রাসঙ্গিক, এই সব কথা শোনা যায়। কিন্তু এই অংশটি প্রাচীন গ্রন্থতেও পাওয়া যায়। গোস্বামী তুলসীদাস বাবাজী একজন অনুভব সিদ্ধ মহাপুরুষ ছিলেন।এই প্রসঙ্গটির উল্লেখের রহস্য কি তা ঠিক বোঝা যায় না। কিন্তু এটি প্রক্ষিপ্ত (ভাবাবেগ) বা উপর থেকে কিছু জুড়ে দেওয়া হয়নি।এই তাপস সম্বন্ধে যখন উল্লিখিত হয়েছে, "কবি অলখিত গতি" তাহলে এ সম্বন্ধে নিশ্চয়পূর্বক কিছু বলার কারও সাধ্য নাই। আমার তো মনে হয় এই তাপস আসলে হন শ্রীহনুমানজী স্বয়ং অথবা ধ্যানস্থমূর্তি স্বয়ং শ্রীতুলসীদাস গোস্বামী।*
*🌻ইষ্টদেবতা সম্মুখে উপস্থিত রয়েছেন।তাঁকে চিনতে পেরে তাপস অশ্রুপূর্ণ লোচন হয়ে গেল ; তাঁর অঙ্গে পুলক শিহরণ অনুভূতি।তিনি দন্ডবৎ ভূমিতে পড়ে প্রণাম নিবেদন করলেন।তাঁর প্রেমবিহ্বল অবস্থার কথা বর্ণনা বলে বোঝানো যাবে না।*
*🌻শ্রীরামচন্দ্র প্রেমে পরিপূর্ণ হয়ে আনন্দে তাঁকে তুলে আলিঙ্গন দান করলেন।তাপস এত আনন্দমগ্ন ছিলেন যে মনে হচ্ছিল যেন,কোন হতদরিদ্র ব্যক্তি "পরশপাথর" (স্পর্শমণি) পেয়েছেন। উপস্থিত ব্যক্তিগণ বললেন,এ যে প্রেম ও পরমার্থের যুগল মিলন।অতঃপর সেই তাপস লক্ষ্মণের চরণে প্রণাম নিবেদন করলেন।তিনি প্রেমপূর্বক তাঁকে তুলে নিলেন।তখন তাপস সীতাদেবীর পদরজ মস্তকে ধারণ করলেন।মাতা সীতা তাঁকে শিশু সন্তান জ্ঞানে আশীর্বাদ দিলেন।শ্রীপ্রভুর এক বিশিষ্ট ভক্তকে সামনে উপস্থিত দেখে,এইবার নিষাদরাজ গুহক তাপসকে দন্ডবৎ প্রণাম নিবেদন করল।মিলিত হয়ে ভক্তযুগল তখন পরম আনন্দিত।অতঃপর তাপস দুচোখ ভরে শ্রীরামচন্দ্রের সৌন্দর্য সুধা পান করতে লাগল।আনন্দে তখন ভগমগ,যেন অত্যন্ত ক্ষুধার্ত ব্যক্তি উত্তম ভোজ্য পদার্থ লাভ করেছে।এদিকে গ্রাম্য বধূদের মধ্যে কানাকানি হচ্ছে,সখী!বল,এদের মা বাবা কেমন করে যে এমন সুন্দর সুকুমার বালকদের বনবাসে পাঠিয়েছেন।শ্রীরাম,লক্ষ্মণ ও সীতাদেবীর রূপসুধা পান করে উপস্থিত নরনারীসকল স্নেহে বিহ্বল হয়ে পড়ল।*
*🌻তখন শ্রীরঘুবীর সখা গুহককে নানাভাবে গৃহে প্রতিগমন করবার জন্য,উপদেশ দিলেন।গুহক প্রভু রামচন্দ্রের আদেশ শিরোধার্য্য করে ফিরে চলিল।অতঃপর সীতাদেবী শ্রীরাম ও লক্ষ্মণ হাতজোড় করে মাতা যমুনাকে পুন প্রণাম করলেন।সূর্য্যকন্যা যমুনার প্রশংসা করতে করতে সীতাদেবীকে নিয়ে ভ্রাতৃযুগল অত্যন্ত প্রসন্নচিত্তে এগিয়ে চললেন।পথে যেতে যেতে বহু ব্যক্তির সঙ্গে দেখা হতে লাগল।দুইভাইকে দর্শন করে প্রীতি সহকারে তারা বলল, আপনাদের অঙ্গে তো রাজচিহ্ন রয়েছে, তা দেখে আমাদের চিত্ত উদ্বেগ হয়।এমন রাজচিহ্ন থেকেও পথে হেঁটে যেতে হচ্ছে!গভীর অরণ্য ও দুস্তর গিরিপথ! আবার সঙ্গে এক সুকুমারী নারীও রয়েছে।হাতী ও সিংহ সঙ্কুল ওই ভীষণ অরণ্যের দিকে তাকালেই ভয়ে বুক কাঁপে।আপনাদের যদি অনুমতি পাই তাহলে আমরা আপনাদের সঙ্গে যেতে পারি? আপনারা যতদূর যাবেন ততদূর গিয়ে আমরা না হয় প্রণাম করে ফিরে আসব।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧








