✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১১০. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
*🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১০৯. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
*🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১০)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*শ্রীগৌরাঙ্গচাঁদের বিরহে শচীমা ও বিষ্ণুপ্রিয়ার চরম অবস্থা*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*🌻শ্রীমতীবিষ্ণুপ্রিয়ার দুঃখে ও তাঁর করুণ আর্তনাদে সকলেই কেঁদে আকুল হলেন।সকলের প্রাণ যেন ফেটে গেল।বিষ্ণুপ্রিয়ার শুকনো ও বিষণ্ণ বদনের প্রতি কেউশতাকাতে পারছেন না,এই তিনদিনেই যেন একেবারেই ক্ষীণ হয়ে গেছেন।এতক্ষণ শ্রীমতী ঘরের কোণে নীরবে নির্জনে ক্রন্দন করছিলেন,শচীমায়ের কাতর ক্রন্দনে ও করুণ বিলাপে শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার কোমল হৃদয় মথিত হল।তাঁর গৃহ হতে সকলে চলে আসলেন,সে হৃদয়বিদারক দৃশ্য কেউ আর দেখতে পারলেন না।এত তাঁদের বিলাপ ও নিদারুণ ব্যথা নদীয়াবাসী সহ্য করতে পারলেন না। কিন্তু শ্রীমতীর মর্মসখী কাঞ্চনা এক তিলার্ধও বিষ্ণুপ্রিয়ার সঙ্গ ছাড়া হলেন না।এবারে শ্রীমতীর লজ্জার বাঁধ ভেঙ্গে গেল,এক্ষণে তিনি বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলেন।(বিনিয়ে অর্থ্যাৎ উচ্চৈঃস্বরে লোকসমাজে বিলাপ)।বৃদ্ধা রমণীগণ শোক,তাপ পেলে এইভাবে ক্রন্দন করে থাকেন।অতিরিক্ত শোকে বালিকারা ও কুলের কুলবধূগণও এ সময়ে লজ্জা ত্যাগ করে নিজজনের কথা চিন্তা করে বিনিয়ে বিনিয়ে কাঁদতে থাকেন।শ্রীমতী এক্ষণ মনের দুঃখ চেপে রেখে নীরবে নির্জন ঘরে রোদন করেছিলেন।আর থাকতে পারলেন না, তার কারণ তাঁর মনে ভীষণ আশা ছিল মহাপ্রভুকে নদীয়াবাসী ফিরিয়ে আনবেন।চন্দ্রশেখর আচার্য্যের মুখে যখন প্রাণবল্লভের সন্ন্যাসগ্রহণের নিদারুণ সংবাদ শুনলেন,তখন বিষ্ণুপ্রিয়া আর স্থির থাকতে পারলেন না।শ্রীলোচনদাস ঠাকুর রচিত শ্রীমতীর বিলাপ কাহিনী এখানে দেওয়া হল।ইহা পাঠ করলে মহাপাষন্ডেরও নয়নে নীরধারা আসবে,নয়নের জলে তাঁর সর্বপাপ ধূয়ে অন্তর নির্মল বা পরিস্কার হবে।তার কর্ম-বন্ধন নাশ হবে।শ্রীবৃন্দাবনদাস তাই লিখেছেন=*
*🍀শুন শুন অরে ভাই!প্রভুর সন্ন্যাস।*
*🍀সে কথা শুনিলে কর্মবন্ধ যায় নাশ।।*
*🌻পুনশ্চ লিখেছেন=*
*🍀মধ্য খন্ডে ঈশ্বরের সন্ন্যাস গ্রহণ।*
*🍀ইহার শ্রবণে মিলে কৃষ্ণপ্রেমধন।।*
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার বিলাপ পাঠ করে কৃপাময় পাঠক ও পাঠিকাগণও প্রাণ ভরে কাঁদুন, এবং স্ব স্থ হৃদয় নির্মল করুন।প্রাণের আবেগে শ্রীমতী সকল কথায় বলেছেন,কিছুই বাকী রাখেন নাই।মধুর রসভজননিষ্ঠ ঠাকুর লোচনদাস শ্রীমতীর মুখ দিয়ে তাঁর প্রাণের সকল কথাগুলিই শুনে লিপিবদ্ধ করেছিলেন।*
*🍀হাহা প্রাণনাথ!ছাড়ি গেলে হে নদীয়া।*
*🍀অনাথিনী বিষ্ণুপ্রিয়ায় নিঠুর হইয়া।।*
*🍀শ্রীবাসাদি ভক্ত সঙ্গে কীর্তনে বিহার।*
*🍀নয়ন ভরিয়া নৃত্য না দেখিব আর।।*
*🍀প্রেমাবেশে গদ গদ বোল শ্রীবদনে।*
*🍀না শুনিয়া অভাগিনী বাঁচিব কেমনে।।*
*🍀দেশে দেশে কিরূপে আছহ প্রাণেশ্বর।*
*🍀স্মরিয়া স্মরিয়া প্রাণ হৈল জর জর।।*
*🍀হায়রে কঠিন প্রাণ না বেরেহ কেনে।*
*🍀জ্বালহ আগুনি আমি মরিব এখনে।।*
*🍀উদ্বেগে দিবস মোর হৈল কোটি যুগ।*
*🍀না দেখিয়া প্রাণনাথ তোর বিধুমুখ।।*
*🍀জীবমাত্রে উদ্বেগ না দেয় সাধুজন।*
*🍀তোর শোকে শচী মাতা ছাড়য়ে জীবন।।*
*🍀মুঞি অভাগিনী তোমার ভকতি না জানি।*
*🍀সেই অপরাধে বুঝি হৈলুঁ অনাথিনী।।*
*🍀চরণ নিকটে প্রভু বসিয়া তোমার।*
*🍀রূপ হেরি হেরি আমি না জুড়াব আর।।*
*🍀বদনে তুলিয়া দিতে কর্পূর তাম্বূলে।*
*🍀দশন মুকুতা পাতি পরশি অঙ্গুলে।।*
*🍀অরুণ নয়ন কোণে করুণায় চাঞা।*
*🍀মধুর মধুর কথা বলিতে হাসিয়া।।*
*🍀অধর অরুণ আর তাম্বূলের রাগে।*
*🍀দশন কিরণ মোর হিয়া মাঝে জাগে।।*
*🍀তাহাতে অমিয়া মাখা শীমুখের হাস।*
*🍀শ্রবণ নয়ান মোর জীত সেই আশ।।*
*🙏জয়জয় বিষ্ণুপ্রিয়াদেবীর জয়🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১১১. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
*🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
