শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১১১. শ্রীগৌরবিরহে শচীমা ও শ্রীমতীর অবস্থা 😭 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya111.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১১. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১০. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১১)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*শ্রীগৌরবিরহে শচীমা ও শ্রীমতীর অবস্থা*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻শ্রীলোচনদাস, বিষ্ণুপ্রিয়ার দেবীর নিকট শোনা কথা লিখেছেন।*
*🍀অমিয়া অধিক প্রভু তোর যত গুণ।*
*🍀সোঙরিতে এবে সেই ভৈগেল আগুন।।*
*🍀বিনোদ বিলাস রসসুখময় সেজে।*
*🍀সে সব সোঙরি বিষ্ণুপ্রিয়া প্রাণ তেজে।।*
*🍀হায় হায় কিবা দোষ দৈব হইল আমারে।*
*🍀গৌর বিনু আমার সকল আন্ধিয়ারে।।*
*🍀সেহাস‍্য লাবণ‍্য দেহ না দেখিব আর।*
*🍀না শুনিব বচনচাতুরী সুধাসার।।*
*🍀অনাথিনী করিয়া কোথারে গেলা তুমি।*
*🍀সোঙরি তোমার গুণ নিবেদিয়ে আমি।।*
*🍀কোন ভাগ‍্যবতী সব তোমারে দেখিয়া।*
*🍀নিন্দিল কতেক মোরে কান্দিয়া কান্দিয়া।।*
*🍀কোন অভাগিনী কোল ছাড়িয়া আইলা।*
*🍀খন্ডব্রতী অভাগিনী কেন না মরিলা।।*
*🍀পূজিল তোমার মুখ অনঙ্গ-নয়নে।*
*🍀কেমনে ধরিব ইহা তোমা অদর্শনে।।*
*🍀বিচ্ছেদে মরিল তোর যত বরনারী।*
*🍀আমি অভাগিনী প্রাণএতকাল ধরি।।*
*🍀মরি মরি গৌরাঙ্গসুন্দর কতি গেলা।*
*🍀আমি নারী অভাগিনী সহজে অবলা।।*
*🍀কোন দেশে যাব লাগি পাব কোন্ ঠাঞি।*
*🍀যাইতে না দেব কেহো মরিব এথাই।।*
*🍀মায়ে অনাথিনী করি গেলা কোন দেশে।*
*🍀কেমনে বঞ্চিব তেঁহ তোমার হুতাশে।।*
*🍀পাপিষ্ঠ শরীর মোর প্রাণ নাহি যায়।*
*🍀ভূমিতে পড়িয়া দেবী করে হায় হায়।।চৈঃমঃ।।*
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়াদেবী প্রাণবল্লভের বিরহে অতি কাতরা হয়ে এইভাবে বিলাপ করছেন।তাঁর সর্ব- অঙ্গ থরথরে কাঁপছে,ঘন ঘন শ্বাস বইছে,জগত আকর্ষণ করা বদনখানি শুকিয়ে গিয়েছে ; মস্তকের কেশ,পরিধানের বস্ত্র,ধূলায় গড়াগড়ি যাচ্ছে।ক্ষণে ক্ষণে মূর্ছা যাচ্ছেন।হা নাথ!হা নাথ!হা প্রভু!হা প্রভু!বলে মধ্যে মধ্যে আর্তনাদ করে উঠছেন।শ্রীমতীর ক্রন্দনে সকলেই ব‍্যথিত, যিনি প্রবোধ দিতে আসছেন, তিনিই বুক ফাটা কান্না নিয়ে চলে যাচ্ছেন।বিষ্ণুপ্রিয়ার অবস্থা দেখে তিনি জ্বলে পুড়ে মরছেন।এই বালিকার বিলাপ আর নদীয়াবাসীর সহ‍্য হচ্ছে না।যখন শ্রীমতী মূর্ছা যাচ্ছেন, তাঁর মূর্ছা অপনোদনের (খন্ডনের) একমাত্র উপায়, তাঁর কর্ণে "শ্রীগৌরাঙ্গের নাম শ্রবণ করান"।সকলে তাই-ই করছেন।অমনি শ্রীমতীর চেতনা হচ্ছে।*
*🍀বিরহ অনল শ্বাস বহে অনিবার।*
*🍀অধর শুখায় কম্প হয় কলেবর।।*
*🍀কেশ বাস না সম্বরে ধূলায় পড়িয়া।*
*🍀ক্ষণে ক্ষীণ হয় অঙ্গ রহে ত ফুলিয়া।।*
*🍀ক্ষণে মূর্ছা পায় রাঙ্গা চরণ ধেয়ানে।*
*🍀সম্বেদন পায় ক্ষণে অনেক যতনে।।*
*🍀প্রভু প্রভু বলি ডাকে ক্ষণে আর্তনাদে।*
*🍀বিষ্ণুপ্রিয়া কান্দনাতে সর্বজন কান্দে।।*
*🍀প্রবোধ যেই যেই জন গেল।*
*🍀বিষ্ণুপ্রিয়া দেখি হিয়া পুড়িতে লাগিল।।*
*🍀গৌরাঙ্গ গৌরাঙ্গ বলি ডাকে তার কানে।*
*🍀কথোক্ষণে বিষ্ণুপ্রিয়া পাইলা চেতনে।।ঐ*
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার একটু চেতনা হলেই সকলে মিলে তাঁকে বলছেন,"মাগো!তোমাকে প্রবোধ দিবার কিছুই নাই। তুমি বুদ্ধিমতী, তুমি আপনা আপনি স্থির না হলে কেউ তোমাকে প্রবোধ দিয়ে স্থির করতে পারবে না।*
*🙏জয় জয় শচী শ্রীমতীর জয়🙏*
              *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
    ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১২. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


১১০. শ্রীগৌরাঙ্গচাঁদের বিরহে শচীমা ও বিষ্ণুপ্রিয়ার চরম অবস্থা 😭 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya110.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১০. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১০৯. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১০)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*শ্রীগৌরাঙ্গচাঁদের বিরহে শচীমা ও বিষ্ণুপ্রিয়ার চরম অবস্থা*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*🌻শ্রীমতীবিষ্ণুপ্রিয়ার দুঃখে ও তাঁর করুণ আর্তনাদে সকলেই কেঁদে আকুল হলেন।সকলের প্রাণ যেন ফেটে গেল।বিষ্ণুপ্রিয়ার শুকনো ও বিষণ্ণ বদনের প্রতি কেউশতাকাতে পারছেন না,এই তিনদিনেই যেন একেবারেই ক্ষীণ হয়ে গেছেন।এতক্ষণ শ্রীমতী ঘরের কোণে নীরবে নির্জনে ক্রন্দন করছিলেন,শচীমায়ের কাতর ক্রন্দনে ও করুণ বিলাপে শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার কোমল হৃদয় মথিত হল।তাঁর গৃহ হতে সকলে চলে আসলেন,সে হৃদয়বিদারক দৃশ্য কেউ আর দেখতে পারলেন না।এত তাঁদের বিলাপ ও নিদারুণ ব‍্যথা নদীয়াবাসী সহ‍্য করতে পারলেন না। কিন্তু শ্রীমতীর মর্মসখী কাঞ্চনা এক তিলার্ধও বিষ্ণুপ্রিয়ার সঙ্গ ছাড়া হলেন না।এবারে শ্রীমতীর লজ্জার বাঁধ ভেঙ্গে গেল,এক্ষণে তিনি বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলেন।(বিনিয়ে অর্থ‍্যাৎ উচ্চৈঃস্বরে লোকসমাজে বিলাপ)।বৃদ্ধা রমণীগণ শোক,তাপ পেলে এইভাবে ক্রন্দন করে থাকেন।অতিরিক্ত শোকে বালিকারা ও কুলের কুলবধূগণও এ সময়ে লজ্জা ত‍্যাগ করে নিজজনের কথা চিন্তা করে বিনিয়ে বিনিয়ে কাঁদতে থাকেন।শ্রীমতী এক্ষণ মনের দুঃখ চেপে রেখে নীরবে নির্জন ঘরে রোদন করেছিলেন।আর থাকতে পারলেন না, তার কারণ তাঁর মনে ভীষণ আশা ছিল মহাপ্রভুকে নদীয়াবাসী ফিরিয়ে আনবেন।চন্দ্রশেখর আচার্য‍্যের মুখে যখন প্রাণবল্লভের সন্ন‍্যাসগ্রহণের নিদারুণ সংবাদ শুনলেন,তখন বিষ্ণুপ্রিয়া আর স্থির থাকতে পারলেন না।শ্রীলোচনদাস ঠাকুর রচিত শ্রীমতীর বিলাপ কাহিনী এখানে দেওয়া হল।ইহা পাঠ করলে মহাপাষন্ডেরও নয়নে নীরধারা আসবে,নয়নের জলে তাঁর সর্বপাপ ধূয়ে অন্তর নির্মল বা পরিস্কার হবে।তার কর্ম-বন্ধন নাশ হবে।শ্রীবৃন্দাবনদাস তাই লিখেছেন=*
*🍀শুন শুন অরে ভাই!প্রভুর সন্ন‍্যাস।*
*🍀সে কথা শুনিলে কর্মবন্ধ যায় নাশ।।*
*🌻পুনশ্চ লিখেছেন=*
*🍀মধ‍্য খন্ডে ঈশ্বরের সন্ন‍্যাস গ্রহণ।*
*🍀ইহার শ্রবণে মিলে কৃষ্ণপ্রেমধন।।*
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার বিলাপ পাঠ করে কৃপাময় পাঠক ও পাঠিকাগণও প্রাণ ভরে কাঁদুন, এবং স্ব স্থ হৃদয় নির্মল করুন।প্রাণের আবেগে শ্রীমতী সকল কথায় বলেছেন,কিছুই বাকী রাখেন নাই।মধুর রসভজননিষ্ঠ ঠাকুর লোচনদাস শ্রীমতীর মুখ দিয়ে তাঁর প্রাণের সকল কথাগুলিই শুনে লিপিবদ্ধ করেছিলেন।*
*🍀হাহা প্রাণনাথ!ছাড়ি গেলে হে নদীয়া।*
*🍀অনাথিনী বিষ্ণুপ্রিয়ায় নিঠুর হইয়া।।*
*🍀শ্রীবাসাদি ভক্ত সঙ্গে কীর্তনে বিহার।*
*🍀নয়ন ভরিয়া নৃত্য না দেখিব আর।।*
*🍀প্রেমাবেশে গদ গদ বোল শ্রীবদনে।*
*🍀না শুনিয়া অভাগিনী বাঁচিব কেমনে।।*
*🍀দেশে দেশে কিরূপে আছহ প্রাণেশ্বর।*
*🍀স্মরিয়া স্মরিয়া প্রাণ হৈল জর জর।।*
*🍀হায়রে কঠিন প্রাণ না বেরেহ কেনে।*
*🍀জ্বালহ আগুনি আমি মরিব এখনে।।*
*🍀উদ্বেগে দিবস মোর হৈল কোটি যুগ।*
*🍀না দেখিয়া প্রাণনাথ তোর বিধুমুখ।।*
*🍀জীবমাত্রে উদ্বেগ না দেয় সাধুজন।*
*🍀তোর শোকে শচী মাতা ছাড়য়ে জীবন।।*
*🍀মুঞি অভাগিনী তোমার ভকতি না জানি।*
*🍀সেই অপরাধে বুঝি হৈলুঁ অনাথিনী।।*
*🍀চরণ নিকটে প্রভু বসিয়া তোমার।*
*🍀রূপ হেরি হেরি আমি না জুড়াব আর।।*
*🍀বদনে তুলিয়া দিতে কর্পূর তাম্বূলে।*
*🍀দশন মুকুতা পাতি পরশি অঙ্গুলে।।*
*🍀অরুণ নয়ন কোণে করুণায় চাঞা।*
*🍀মধুর মধুর কথা বলিতে হাসিয়া।।*
*🍀অধর অরুণ আর তাম্বূলের রাগে।*
*🍀দশন কিরণ মোর হিয়া মাঝে জাগে।।*
*🍀তাহাতে অমিয়া মাখা শীমুখের হাস।*
*🍀শ্রবণ নয়ান মোর জীত সেই আশ।।*
*🙏জয়জয় বিষ্ণুপ্রিয়াদেবীর জয়🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১১. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


১০৯. শ্রীগৌরবিরহে শচীমা ও শ্রীমতীর অবস্থা 😭 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya109.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১০৯. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১০৮. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১০৯)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*শ্রীগৌরবিরহে শচীমা ও শ্রীমতীর অবস্থা*
"""""""""""""""""""""""""""""""""""""""'"""'"''''''''''''''''''''''''''''''''''
*🌻সমস্ত রাত্রি মালিনীদেবী শচীমায়ের কাছে থাকলেন।বহির্বাটীতে শ্রীবাসাদি ভক্তবৃন্দ রইলেন।কারও নয়নে নিদ্রা এলো না।কেঁদে কেঁদে সমস্ত রাত্রি কাটালেন।শ্রীমতীর পাগলিনীর মতো মাটিতেই পড়ে রইলেন,গাত্রাবরণও পরিবর্তন করলেন না, এবং একবিন্দুও জল স্পর্শ করলেন না।কাঞ্চনা বিষ্ণুপ্রিয়ার কাছে বসে আছেন, তিনিও আহার নিদ্রা ত‍্যাগ করে।একদন্ডের জন‍্যও সখীর সঙ্গ ছাড়া হননি।তিনদির পরে শ্রীচন্দ্রশেখর আচার্য‍্য কাটোয়া হতে নবদ্বীপ ফিরে এসে মহাপ্রভুর সন্ন‍্যাসগ্রহণের নিদারুণ সংবাদ ভক্তগণের কাছে দিলেন।তিনি শচীমায়ের কাছে কেমন করে মুখ দেখাবেন,তা ভেবে কেঁদে আকুল হলেন।এই নিদারুণ সংবাদে মহাপ্রভুর ভক্তবৃন্দের মধ্যে মহা আর্তনাদ পড়ে গেল।শ্রীঅদ্বৈতাচার্য‍্য মূর্ছিত হয়ে পড়লেন,শ্রীবাস পন্ডিত মৃতপ্রায়।শচীমায়ের কর্ণেও এই নিদারুণ সংবাদ গেল।শ্রীমতী বিষ্ণুপ্রিয়াও এই চরম সংবাদ পেলেন,তিনি নির্বাক নিস্পন্দ হয়ে মাটিতে পড়ে গেলেন।তাঁর দেহে যেন প্রাণ নাই।শচীমাও জড়প্রায় হয়ে রইলেন।শ্রীমতী আর নিজেকে ঠিক রাখতে পারছেন না,নয়নধারায় বক্ষ ভেসে যাচ্ছে। মধ্যে মধ্যে কেবল এক একটি দীর্ঘনিশ্বাস ফেলছেন।*
*🍀তবে নবদ্বীপে চন্দ্রশেখল আইলা।*
*🍀সভাস্থলে কহিলেন প্রভু বনে গেলা।।*
*🍀শ্রীচন্দ্রশেখর-মুখে শুনি ভক্তগণ।*
*🍀আর্তনাদে লাগিলেন করিতে ক্রন্দন।।*
*🍀শুনিয়া হইল মাত্র অদ্বৈত মূর্ছিত।*
*🍀প্রাণশূন‍্য দেহ যেন পড়িলা ভূমিত।।*
*🍀শচীদেবী শোকে রহিলেন জড় হৈয়া।*
*🍀কৃত্রিম পুতলী যেন আছে দাঁড়াইয়া।।*
*🍀ভক্তপত্নী সব যত পতিব্রতাগণ*।
*🍀ভূমেতে পড়িয়া সবে করেন ক্রন্দন।।*
                                *(শ্রীচৈঃ ভাঃ)*
*🌻নিরুপায় চন্দ্রশেখর আচার্য‍্য কাঁদতে কাঁদতে ভগ্নহৃদয়ে অবশেষে শচীমায়ের কাছে গেলেন,গৃহদ্বারে গিয়ে তাঁর পদযুগল আর উঠতে চাইল না, অর্থ‍্যাৎ গৃহের ভিতরে যে যাবেন, শেষমেষ শচীদেবীকে সব কথা বললেন, শচীমা শুনে পাগলিনীর মতো আলুলায়িত কেশে কাঁদতে কাঁদতে গৃহদ্বারের দিকে ছুটলেন।চন্দ্রশেখর শচীমাকে পাগলিনী প্রায় দেখে বালকের মতো চিৎকার করে তিনিও কাঁদতে লাগলেন।শচীমা কাঁদতে কাঁদতে চন্দ্রশেখরকে জিজ্ঞাসা করলেন, ওগো!তুমি আমার নিমাইকে কোথায় রেখে এলে? তোমাদের কি এই কাজ!*
*🍀পুছিতে না পারে কেহ মুখে নাহি রায়ে।*
*🍀শুনিয়া শচী দেবী আউদড় চুলে ধায়ে।।*
         *(আউদড়=এলোমেলো)*
*🍀আচার্য‍্য বলিয়া ডাকে উন্মতি পাগলী।*
*🍀না দেখিয়া গৌরাঙ্গে হইলা উতরোলি।।*
*🍀আমার নিমাই কোথা থুইয়া আইলা তুমি।*
*🍀কেমনে মুন্ডিলা কেশ কোন দেশ ভূমি।।* *(চৈঃমঃ)*
*🌻চন্দ্রশেখর আচার্য‍্য কোন কথা বলতে পারছেন না।মাথা নিচু করে শচীমায়ের পাশে বসে পড়লেন।নয়নে শ্রাবণের ধারারমত বহিছে।শচীমা পুনরায় বললেন=*
*🍀কোন ছার সন্ন‍্যাসী সে হৃদয় দারুণা।*
*🍀বিশ্বম্ভরে মন্ত্র দিতে না কৈল করুণা।।*
*🍀সে হেন সুন্দর কেশ লাবণ‍্য দেখিয়া।*
*🍀কোন ছার নাপিতের নিদারুণ হিয়া।।*
*🍀কেমনে পাপিষ্ঠ তেন কেশে দিল খুর।*
*🍀কেমনে বা জীল সেই দারুণ নিঠুর।।*
*🍀আমার নিমাই কার ঘরে ভিক্ষা কৈল।*
*🍀মস্তক মুড়ায়া পুত্র কেমন বা হৈল।।ঐ।।*
*🌻শচীমা চন্দ্রশেখরকে দেখে এইরকম সকরুণ বিলাপ করতে লাগলেন, শ্রীমতী বিষ্ণুপ্রিয়া ঘরের ভিতরে ভূমিশয‍্যায় পড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন।তাঁর সেই করুণ নীরব ক্রন্দনের রোল চন্দ্রশেখরের কর্ণে গেল।তিনি উচ্চৈঃস্বরে কাঁদতে কাঁদতে সে জায়গা হতে উঠে বাইরে চলে গেলেন, শচীমা আর বিষ্ণুপ্রিয়ার বুক ফাটা কান্না সইতে পারলেন না।তাঁর বুকে যেন শেল বিঁধতে লাগল। কত সান্ত্বনা দেবেন? তবুও কয়েকজন প্রতিবেশিনী রমণী শ্রীমতীর কাছে গেলেন।*
*🍀এতেক বিলাপ যদি শচী দেবী কৈল।*
*🍀বিষ্ণুপ্রিয়া প্রবোধিতে জনকথো গেল।।*
*🍀বিষ্ণুপ্রিয়ার কান্দনাতে পৃথিবী বিদরে।*
*🍀পশু পক্ষী লতা তরু এ পাষাণ ঝুরে।।ঐ।।*
*🙏জয় নিতাই জয় গৌর🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১০. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


১০৮. শ্রীগৌরবিরহে শচী ও শ্রীমতীর অবস্থা 😭 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya108.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১০৮. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১০৭. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১০৮)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*শ্রীগৌরবিরহে শচী ও শ্রীমতীর অবস্থা*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""'"''''''''''''''''''''''''''''
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী এক্ষণে গৃহের ভিতরে ভূমিশয‍্যায় শায়িতা আছেন।কাছে মর্মসখী কাঞ্চনা বসে আছেন,নয়নজলে বিষ্ণুপ্রিয়ার বুক ভেসে যাচ্ছে,বেশভূষা দূরে ফেলেছেন, আহার নিদ্রা ত‍্যাগ করেছেন,তিনি মুক্তকেশী,সর্বাঙ্গ ধূলিধূসরিত, একটি মলিন বসনে সর্ব শরীর আবৃত করে আছেন।নিরাভরণা বিষাদময়ী দেবী প্রতিমাখানি ভূমিতলে লুন্ঠিতা। শ্রীমতীর শরীর নিষ্পন্দ,জড়বৎ।কেবল মধ্যে মধ্যে এক একটি হতাশের দীর্ঘশ্বাসের শব্দ কানে শোনা যাচ্ছে।আগের রাত্রির কথা মনে করে বিষ্ণুপ্রিয়া এক একবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠছেন।সখী কাঞ্চনা কাছে বসে আছেন,শ্রীমতীর পিঠে হাত দিয়ে আছেন,মুখে কোন কথা নেই।গৃহ নীরব,মধ‍্যে মধ্যে শ্রীমতীর দীর্ঘনিশ্বাসের শব্দ ভিন্ন অন‍্য কোন শব্দই নাই।শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার তৎকালিক ভাব নিয়ে শ্রীমাধব ঘোষ একটি সুন্দর পদ রচনা করেছেন। এখানে তুলে ধরলাম।শ্রীমাধব ঘোষ বাসুদেব ঘোষের ভাই,স্বচক্ষে বিষ্ণুপ্রিয়ার অবস্থা দর্শন করেছিলেন, পদটি বিষ্ণুপ্রিয়ার মর্মসখী কাঞ্চনার উক্তি বলে বোধ হয় =*
*"গৌরাঙ্গ!ঝাট করি চলহ নদীয়া।*
*প্রাণহীনা হইল অবলা বিষ্ণুপ্রিয়া*।।
*তোমার চরিত যত পূরব পিরিত।*
*সোঙরি সোঙরি এবে ভেল মূরছিত।।*
*সে হেন নদীয়াপুর সে সব সঙ্গিয়া*।
*ধূলায় পড়িয়া কান্দে তোমা না দেখিয়া।।*
*কহয়ে মাধবঘোষ শুন গৌরহরি।*
*তিলেক বিলম্বে আমি আগে যাব মরি।।*
*🌻মাধব ঘোষের আরেকটি পদও এখানে তুলে ধরলাম,এই পদটিও শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার কোন সখির উক্তি।*
*অবলা সে বিষ্ণুপ্রিয়া,তুয়া গুণ সোঙরিয়া,*
        *মূরছি পড়িল ক্ষিতিতলে।*
*চৌদিকে সখিগণ, হেরি করে রোদন,*
       *তুলা ধরি নাসার উপরে।।*
*তুয়া বিরহানলে, অন্তর জর জর,*
        *দেহ ছাড়া হইল পরাণি।*
*নদীয়ানিবাসী যত,তারা ভেল মূরছিত,*
       *না দেখিয়া তুয়া মুখখানি।।*
*শচীমা অন্ধ আধমরা,দেহে প্রাণ নাহি তাঁরা,*
       *তাঁর প্রতি নাহি তোর দয়া।*
*নদীয়ার সঙ্গীগণ, কেমনে ধরিবে প্রাণ,*
       *কেমনে ছাড়িলে তার মায়া।।*
*যত সহচর তোর,সবাই বিরহে ভোর,*
       *শ্বাস বহে দরশন আশে।*
*হেদে হে রসিকবর,চলহ নদীয়াপূর,*
      *কহে এ দীন মাধব ঘোষে।।*
*🌻যেদিন শ্রীগৌরাঙ্গ নদীয়া আঁধার করে গৃহত‍্যাগ করেছিলেন,সেই দিন হতে শচীমা ও বিষ্ণুপ্রিয়া উপবাসী।জলবিন্দুও স্পর্শ করেন নাই।সকলে মিলে সাধাসাধি করে কিছুতেই তাঁদেরকে জল গ্রহণ করাতে পারলেন না।বৃদ্ধ শ্রীবাস পন্ডিত সর্বদাই শচীমাতার গৃহে আছেন।বাইরে এসে অন‍্যান‍্য ভক্তদের সঙ্গে শচীমা ও শ্রীমতীর অবস্থা পর্য‍্যবেক্ষণ করছেন।ভক্তগণের মনে ভয় হচ্ছে শচীমা ও শ্রীমতী আত্মহত‍্যা না করেন!মালিনী দেবী বাইরে এসে মধ্যে মধ্যে শচীমায়ের ও বিষ্ণুপ্রিয়ার শারীরিক অবস্থার সমাচার দিয়ে যাচ্ছেন।সকলে শুনলেন,শাশুড়ী বৌমা জলস্পর্শও করেন নাই।বৃদ্ধ শ্রীবাসপন্ডিত আর স্থির থাকতে না পেরে গৃহের ভিতরে শচীমায়ের কাছে গেলেন,তাঁর ইচ্ছে শচীদেবীকে কিছু বুঝিয়ে বলেন।শচীমা তাঁকে দেখিবা মাত্র হাহাকার করে কেঁদে উঠলেন।শ্রীবাস পন্ডিত আর কিছু না বলে তিনিও কাঁদতে কাঁদতে সে জায়গা থেকে চলে গেলেন।সকলেরই একই দশা, সান্ত্বনা কে দেবে?সে দিন এই ভাবেই কাটল।অনেকেই সে দিন উপবাসী রইলেন।সমস্ত রাত্রি শ্রীবাস ঘরণী মালিনী,শচীমায়ের কাছে রইলেন।*
*🙏জয় নিতাই জয় গৌরহরি🙏*
            *বানান ভুল মার্জনীয়*
                        *ক্রমশ*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১০৯. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


১০৭. শ্রীগৌর বিরহে শচী ও বিষ্ণুপ্রিয়ার অবস্থা 😭 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন* 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya107.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১০৭. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১০৬. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
**(১০৭)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*😢শ্রীগৌর বিরহে শচী ও বিষ্ণুপ্রিয়ার অবস্থা 😢*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻গ্রন্থকার রচিত শচীমা ও বিষ্ণুপ্রিয়ার বিলাপ কবিতাটি।*
                    *(১)*
*নিমাই!নিমাই! কোথা গেলে বাপ,*
          *দুখিনী জননী ফেলিয়া।*
*(ওগো)চারিদিকে আমি হেরি যে আঁধার,*
          *কোথা গেল বাছা চলিয়া।।*
   *পলকে না হেরি বদন যাহার,*
   *ত্রিভুবন দেখি ঘোর অন্ধকার,*
   *কোথা গেল মোর নয়নের মণি,*
*(আমার) পরাণ যে গেল দহিয়া।*
*(তোরা)বল না আমায় কোথা গেল বাছা,*
              *আঁধার করিয়া নদীয়া।।*
                   *(২)*
*এই যে ছিল সে নিদ্রিত শয়ানে,*
       *কোথা চলি গেল গোপনে।*
*(ওগো)কেরে আসি তার ঘুম ভাঙ্গাইল,*
            *ল'য়ে গেল কা'র ভবনে।।*
*(আমি)সারা পথ খুঁজি নদীয়া নগরে,*
   *নিমাই!নিমাই! ডাকি উচ্চৈঃস্বরে,*
*কেউত বলে না কোথা গেল বাছা,*
        *কি কাজ রাখিয়া জীবনে।*
*(আমি)মণিহারা ফণী জনম দুখিনী,*
*(আমার) জুড়াবে এ জ্বালা মরণে।।*
                   *(৩)*
*(আমি)চির-অভাগিনী,বহু ভাগ‍্যবলে,*
        *দিয়েছিলা বিধি বাছারে।*
*(ওগো)কি পাপে হারানু হেন গুণনিধি,*
        *কেবা বলে দিবে আমারে।।*
*(আমার)সোনার সংসার হ'ল ছারখার,*
   *অনাথিনী হ'ল বউ মা আমার,*
       *সকল সুখের হ'ল অবসান,*
      *ভেসেছি আমি যে পাথারে।*
*(ওগো)অকুল সমুদ্র সম্মুখে আমার,*
         *কি কাজ এ ছার সংসারে।।*
                 *(৪)*
*কুক্ষণে আসিল কেশব ভারতী,*
                *চমকিল প্রাণ দেখিয়া।*
*কি মন্ত্র দিল সোনার বাছারে,*
           *লয়ে গেল ফাঁদ পাতিয়া।।*
*(ওগো)যখনই তাঁহারে দেখিলাম দ্বারে,*
*তখনই পরাণ ডাকিল কাতরে,*
*চমকিল হৃদি দারুণ তরাসে,*
             *ভাবী অমঙ্গল ভাবিয়া।*
*(ওগো)আমার বাছারে কোথা লয়ে গেল,*
        *কি কাজ জীবন রাখিয়া।।*
                      *(৫)*
*(বাছা)ক্ষীর-সর-ননি-দুগ্ধে পোষিত,*
        *দুখের বারতা জানে না।*
*(তারে)কে দিবে আহার ক্ষুধার সময়,*
           *তৃষ্ণায় পানীয় বল না?*
*কত ব‍্যথা পাবে কোমল পদেতে,*
*দগধ হইবে আতপ তাপেতে,*
*চাঁদ মুখ খানি বাছার আমার,*
  *(একথ) *স্মরিলে পাই যে বেদনা।*
*(ওগো)কি হ'ল কি হ'ল কোথা গেল বাছা,*
           *করিয়ে আমায় ছলনা।।*
                 *(৬)*
*নিমাই!নিমাই! বাপরে আমার,*
*(তোর) এত যদি ছিল মনেতে।*
*সংসার-বন্ধনে কেন বদ্ধ হ'লি,*
             *আমারে পাগল করিতে?*
*(তোর)মাতা পাগলিনী জায়া অনাথিনী,*
     *সোনার পুতলী জনম-দুঃখিনী,*
*(ওরে)দেখে যা' দেখে যা' নিঠুর হৃদয়,*
           *কি শেল বিঁধেছে বুকেতে*।।
*(ওগো)কোথা গেলে মোর এ জ্বালা জুড়ায়,*
          *পার কি তোমরা বলিতে?*
                   *(৭)*
*চির-অনাথিনী সোনার পুতলী,*
            *বিষ্ণুপ্রিয়া এবে বালিকা।*
*কিছু নাহি জানে বাছারে আমার,*
*(সে যে) নবীন কুসুম-কলিকা।।*
*পারি না দেখিতে মুখখানি তার,*
*হতাশের ছায়া বিষাদ-আগার,*
*পাগলিনী প্রায় থাকে নিরন্তর,* *(তার) *আহার মাত্র কণিকা।।*
*মুখে নাই বাক্ ঝরে দুটি আঁখি,*
*(আহা!) কি জ্বালা সহিছে বালিকা।।*
                    *(৮)*
*(আমি)যে দিকে তাকাই বিষাদের ছায়া,*
                *পড়েছে ভুবন ভরিয়া।*
*লতাপাতা-গায় জীবজন্তু-মুখে,*
             *রয়েছে কালিমা ছাইয়া।।*
*সকলি রয়েছে এক নাই শুধু,*
*জীবের জীবন জগতের বিধু,*
*নিমাই আমার জগত-জীবন,*
  *(ওগো)* *কোথা গেল বাছা চলিয়া।*
*দুখের পাথারে ডুবায়ে সকলে,*
             *আঁধার করিয়া নদীয়া।।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
              *ক্রমশ*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১০৮. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


১৩. বৈষ্ণব বিবৃতি ❇️ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob13.html


  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১৩. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১২. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*১৩ ওঁ নমঃ ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
~~~~~~~~~~~~~~~~~~~
*"অথ কস্মাদুচ‍্যতে মহাবিষ্ণুমিতি যঃ সর্বাল্লোকান্ ব‍্যাপ্নোতি ব‍্যাপয়তি স্নেহো যথা জাতঃ পরোহন‍্যোহস্তি য আবিবেশ ভুবনানি বিশ্বা।প্রজাপতিঃ প্রজয়া সংবিদান স্ত্রিণী জ‍্যোতিংসি সচতে স ষোড়শীতি তস্মাদুচ‍্যতে মহাবিষ্ণুমিতি"।*
*🌻ফলতঃ যিনি নিখিল জগতে অন্তর্য‍্যামীরূপে অনুপ্রবিষ্ট থেকে নিয়ম করছেন,সেই সর্বব‍্যাপক পরতত্ত্বই বিষ্ণু নামে অভিহিত।জগতের প্রত‍্যেক অণু পরমাণুও বিষ্ণু হতে পৃথক নহে।শ্রীভগবান স্বীয় স্বরূপ-শক্তিতে অচিন্ত‍্য তর্কৈশ্বর্য‍্যমহিমবলে বিশ্বব‍্যাপকরূপে প্রতিষ্ঠিত থেকেও প্রপঞ্চে তাঁর বিবিধ শ্রীমূর্তি প্রকটিত করেন। নৃসিংহতাপনী শ্রুতি বলেন=*
*তুরীয়মতুরীয়মাত্মানমনাত্মানমুগ্রমনুগ্রং বীরমবীরং মহান্তমমহান্তং বিষ্ণুমবিষ্ণুং জ্বলন্তমজ্বলন্তং সবতোমুখমসর্বতোমুখমিত‍্যাদি। *(৬)*
*🌻শ্রীভগবানের শক্তি ও ঐশ্বর্য‍্য একেবারেই অচিন্ত‍্য।তিনি বিভু হয়েও পরিচ্ছিন্ন,পরিচ্ছিন্ন হয়েও বিভু।তবে তাঁর বিজ্ঞানময় আনন্দঘনতত্ত্বই স্বরূপ মূর্তি।ক্রমবৈশিষ্ট‍্য প্রকাশের জন‍্যই শ্রুতি ভগবানের "সচ্চিদানন্দ" নামের সার্থকতা সম্পাদন করেছেন। অর্থ‍্যাৎ অগ্রে সৎ,তৎপরে চিৎ,অবশেষে আনন্দ এইরকম পদ-বিন‍্যাস করেছেন।এই আনন্দঘন-স্বরূপ শ্রীভগবানই বৈষ্ণব-দর্শন মতে ভক্তগণের পরম উপাস‍্য-তত্ত্ব।সচ্চিদানন্দৈক রসস্বরূপিনী ভক্তিই তাঁর সাধন।গোপালতাপনী শ্রুতি বলেন=*
*"ভক্তিরস‍্য ভজনং তহিদামুত্রোপাধি নৈরাস‍্যে নৈবামুর্মিন মনসঃ কল্পনমেতদেব চ নৈষ্কর্ম‍্যম্।*
*🌻অর্থ‍্যাৎ ভক্তিই ইহার ভজন।তা কি রকম?ইহলোক ও পরলোক সম্বন্ধনীয় কামনা নিরাসপূর্বক এই কৃষ্ণাখ‍্য পরব্রহ্মে মনের যে অর্পণ অর্থ‍্যাৎ প্রেম তার দ্বারা বিভোর হওয়া, একটিই ইহার ভজন।একটিই নৈষ্কর্ম‍্য অর্থ‍্যাৎ কর্মাতিরিক্ত জ্ঞান।বৈদিকভাষায় অনেক জায়গায় উপাসনাকেও জ্ঞান বলা হয়েছে।বেদান্তসূত্রের প্রাচীন ভাষ‍্যকার "বৌধায়ন" বলেন=*
*"বেদন মুপাসনং স‍্যাত্তদ্বিষয়ে শ্রবণাৎ"!*
*🌻অর্থ‍্যাৎ উপাসনাই জ্ঞান,যেহেতু তদ্বিষয়ে বহু শ্রুতি দেখতে পাওয়া যায়।এই জ্ঞান বা উপাসনার চরম তত্ত্বই বিজ্ঞান।বিজ্ঞানই পরাভক্তি নামে অভিহিত।এই পরাভক্তি প্রভাবেই ধীর ব‍্যক্তিগণ সেই আনন্দ স্বরূপ ভগবানকে দর্শন করে থাকেন। যথা শ্রুতি=*
*"তদ্বিজ্ঞানেন পরিপশ‍্যন্তি ধীরাঃ আনন্দরূপমমৃতং যদ্বিভাতি।*
                        *মন্ডুকে=২|২|৭*
*গোপাল তাপনী শ্রুতি তাই মুক্তকন্ঠে ভক্তির জয় ঘোষণা করে বলেছেন=*
*"ভক্তিরেবৈনং নয়তি ভক্তিরেবৈনং দর্শয়তি ভক্তিবশঃ পুরুষো ভক্তিরেব ভূয়সীতি বিজ্ঞানানন্দঘনঃ সচ্চিদানন্দৈকরসে ভক্তিযোগে তিষ্ঠতি"।*
*🌻অর্থ‍্যাৎ ভক্তি ভক্তকে ভগবদ্ধামে নিয়ে যান,ভগবানের চরণ দর্শন করান, ভগবান ভক্তিতেই বশীভূত,ভক্তিই ভগবৎ-প্রাপ্তির শ্রেষ্ঠ সাধন।বিজ্ঞানানন্দঘন শ্রীভগবান সচ্চিদানন্দরসরূপিনী ভক্তিযোগ অবস্থিত।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
             *০৫|০১|২০২৩*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১৪. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১২. বিষ্ণু ও বৈষ্ণব ধর্মের প্রাধান‍্য এই উপনিষদ্ ভাগেও দেখা যায় ❇️ বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob12.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১২. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১১. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*১২ ওঁ নমঃ ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🌻বিষ্ণু ও বৈষ্ণব ধর্মের প্রাধান‍্য এই উপনিষদ্ ভাগেও দেখা যায়। সুতরাং সংহিতার সময় হতে এই উপনিষদ্ প্রচারের সময় পর্যন্ত যে বিষ্ণু-উপাসনা অব‍্যাহতভাবে চলে আসছে তা এতদ্দারা পরিসূচিত হয়। বৃহদারণ‍্যক উপনিষদে কথিত আছে =*
*বিষ্ণু র্যানিং কল্পয়তু ত্বষ্টা রূপাণি পিংশতু।*
*আসিঞ্চতু প্রজাপতির্ধাতা গর্ভং দদাতু তে।।* *৬|৪|২১*
*🌻তৈত্তিরীয়োপনিষদে=*
*ওঁ শন্নো মিত্রঃ শং বরুণঃ।শন্নো ভবত্বর্য‍্যমা।শন্ন ইন্দ্রো বৃহস্পতিঃ।শন্নো বিষ্ণুরুরুক্রমেঃ।১|১২|১*
*🌻আবার কঠোপনিষদে বর্ণিত আছে,*
*বিজ্ঞানঃ সার থর্যস্তু মনঃ প্রগ্রহবান্নরঃ।*
*সোধ্বনঃ পারমাপ্নোতি তদ্বিষ্ণোঃ পরমং পদং।। ৩|৯*
*🌻অর্থ‍্যাৎ বিজ্ঞান যার সারথিস্বরূপ এবং মন প্রগ্রহ (অশ্বাদির লাগাম) স্বরূপ সে ব‍্যক্তি "অধ্বার পার" বিষ্ণুর পরমপদকে লাভ করে। বিষ্ণুর পরমপদ লাভই সে জ্ঞানের চরম সীমা লাভ,তা "অধ্বার পার" বাক‍্যে পরিস্ফুট হয়েছে।বিষ্ণুর পরমপদ লাভ যে ব্রহ্মসমাধির মতো কল্পিত অনুভব মাত্র নয়,তা ইতিপূর্বে পরিব‍্যক্ত হয়েছে।উপনিষদ্ বিভাগের সময় জ্ঞাননিষ্ঠ ঋষিগণ ভগবজ্জ‍্যোতিস্বরূপ নির্বিশেষ ব্রহ্মেরই যে কেবল অনুসন্ধান করতেন তা নয়,তাঁরা সেই ব্রহ্মজ‍্যোতির আশ্রয় ভগবান বিষ্ণুর সাক্ষাৎ দর্শনের জন‍্যও অহরহ চেষ্টিত ছিলেন।এই বিষ্ণু দর্শনের সাধন এইরূপ নির্ণীত আছে*
*"আয়ম‍্য তদ্ভাগবতেন চেতসা "*
           *আথর্বাণ উপনিষদ=৪র্থ খন্ড।*
*🌻অর্থ‍্যাৎ ভগবৎ-প্রবণ চিত্ত দ্বারাই সেই বিষ্ণু-দর্শন আয়ত্ত।এই ভগবৎ প্রবণতাই "ভক্তি"নামে অভিহিতা।বেদের সংহিতা ভাগে কোন মন্ত্রে ভক্তি শব্দের স্পষ্ট উল্লেখ না থাকলেও কর্ম-জ্ঞান-যোগাদি শাসনের অতীত এক স্বাভাবিকী চিদ্বৃত্তিময়ী উপাসনা প্রণালী দ্বারা যে ভগবানের উপাসনা বিহিত ছিল তা উক্ত শ্রুতি প্রমাণে সুপ্রতীত হয়।"ভগবৎ-প্রবণ চিত্ত" এই বাক‍্যে শ্রীভগবৎ শরণাপত্তির ভাবই পরিব‍্যক্ত হয়।এই শরণাপত্তি বা অনুরক্তির নামই ভক্তি। মহর্ষি শান্ডিল‍্য ভক্তির এইরকম লক্ষণ নির্দেশ করেছেন="ভক্তি পরাণুরক্তিরীশ্বরে" অর্থ‍্যাৎ ভগবানে পরম অনুরাগের নামই ভক্তি।এই ভক্তি ভগবানের স্বরূপ-শক্তি বিশেষাত্মিকা বলে ভগবানের কৃপা সাপেক্ষ।যেহেতু শ্রীভগবৎ-কৃপা ভিন্ন শ্রীভগবৎ-প্রাপ্তির উপায়ান্তর নাই। শ্রুতি বলেন=*
*নায়মাত্মা প্রবচনেন লভ‍্যো ন মেধয়া ন বহুনা শ্রুতেন যমেবৈষ বৃণুতে তেন লভ‍্যঃ।।*
                        *(১|২|২৩)*
*🌻এই আত্মাকে অর্থ‍্যাৎ বিষ্ণুকে প্রবচন দ্বারা প্রাপ্ত হওয়া যায় না।কি বুদ্ধি দ্বারা কি বিবিধ শাস্ত্র শ্রবণ দ্বারাও নয়,কিন্তু যাঁকে তিনি কৃপা করেন তিনিই তাঁকে পেতে পারেন। এই বিশদ বৈদিক সিদ্ধান্তের নামই বৈষ্ণব ধর্ম।শুদ্ধ-সত্ব ঋষিগণ সাত্ত্বিক ভাবে শ্রীভগবানে চিত্ত সমর্পণ করে তদীয় নাম শ্রবণ কীর্তনাদি দ্বারা যে তাঁর উপাসনা করতেন,এই সব শ্রুতিবাক‍্যই তার প্রমাণ।অথর্বশির উপনিষদ বলেন=*
*"বিষ্ণু দেবত‍্যা কৃষ্ণাবর্ণেন যস্তাং ধ‍্যায়তে নিত‍্যং স গচ্ছেদ্ বৈষ্ণবং পদম্।  *(৫)*
*🌻শ্রুতি -প্রতিপাদ‍্য অন্বয় ব্রহ্মতত্ত্বও যে শ্রীবিষ্ণুরই আশ্রিততত্ত্ব এবং সেই বিষ্ণুই যে দেবকীনন্দন শ্রীকৃষ্ণ, নারায়ণোপনিষদে তা স্পষ্ট পরিব‍্যক্ত আছে =*
*"ব্রহ্মণ‍্যো দেবকীপুত্রো ব্রহ্মণ‍্যো মধুসূদনঃ।*
*ব্রহ্মণ‍্যঃ পুন্ডরীকাক্ষো ব্রহ্মণ‍্যো বিষ্ণুরুচ‍্যতে।।(৫)*
*🌻শ্রীবৃন্দাবনে নন্দপত্নী যশোদার একটি নাম "দেবকী"বলে কথিত আছে।সুতরাং এই শ্রুত‍্যুক্ত "দেবকীপুত্র" বাক‍্য সেই যশোদানন্দন শ্রীকৃষ্ণকেই যে নির্দেশ করছে,এইরকম সিদ্ধান্ত বোধ হয় অসঙ্গত হবে না। আবার ছান্দ‍্যোগ‍্য উপনিষদে দেখা যায় =*
*"অথৈতদ্ ঘোর আঙ্গিরসঃ কৃষ্ণায় দেবকীপুত্রায় উক্তা উবাচ।"*
*🌻অর্থ‍্যাৎ অনন্তর আঙ্গিরস বংশীয় "ঘোর" নামক ঋষি দেবকীপুত্র শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বললেন। আবার বিষ্ণুই যে রুদ্রস্বরূপ তা "নমো রুদ্রায় বিষ্ণবে মৃত‍্যুর্মে পাহি", এই বিষ্ণুর লক্ষণ শ্রুতি এইরকম নির্দেশ করেছেন। যথা নৃসিংহতাপন‍্যুপনিষদে=২|৪*
*🙏বানান,ভুল ক্ষমা করবেন🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১৩. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১১. বিষ্ণুমন্ত্রে দীক্ষিত ব‍্যক্তিই বৈষ্ণব নামে অভিহিত 💮 বৈষ্ণব বিবৃতি ❇️ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob11.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১১. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১০. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*১১ ওঁ নমঃ ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\
*🌻উল্লিখিত শ্রুতি-বাক‍্যে এক্ষণে এই মীমাংসিত হল যে,বৈষ্ণবধর্ম বেদ প্রণিহিত ধর্ম এবং বিষ্ণু ও বৈষ্ণব শব্দও সম্পূর্ণ বেদ-মূলক।এর আগেই বলা হয়েছে।সেই বিষ্ণুর উপাসক মাত্রেই যে বৈষ্ণব নামে অভিহিত হতে পারেন,ইহা সহজেই অনুমিত হয়।তথাপি বৈদিকগ্রন্থে "বৈষ্ণব" শব্দের স্পষ্ট উল্লেখ আছে,যথা "ঐতরেয় ব্রাহ্মণে"=*
*বৈষ্ণবো ভবতি বিষ্ণু র্বৈ যজ্ঞ স্বয়মেবৈনং।*
*তদ্দেবতয়া স্বেন চ্ছন্দসা সম্বন্ধর্য়িত।।*
                            *(১|৩|৪)*
*🌻অর্থ‍্যাৎ বিষ্ণুমন্ত্রে দীক্ষিত ব‍্যক্তিই বৈষ্ণব নামে অভিহিত।যজ্ঞই বিষ্ণুর নামহসেই বিষ্ণু স্বয়ংয়ের স্বয়ং ; তিনি স্বয়ংই স্বাধীনভাবে সেই পুরুষের (যিনি দীক্ষা নিয়ে বৈষ্ণব হয়েছেন)বর্ধন করে থাকেন।*
*🌻বেদে পুরুষ পিশেষণরূপে কেবল "বৈষ্ণব"শব্দ দেখা যায়।শৈব,শাক্ত, সৌর,গাণপত‍্য কিম্বা স্মার্ত আদি শব্দ পুরুষ-বিশেষণরূপে বেদে দেখা যায় না। সুতরাং বৈষ্ণবত্বই বৈদিক মুখ‍্য বিধান।স্বয়ং বেদই বৈদিক দেবতাগণের মধ্যে বিষ্ণুকে সর্বোত্তম নির্দেশ করেছেন।এইজন‍্য বেদার্থ প্রতিপাদক পুরাণে ও ইতিহাসে সেই বিশ্বব‍্যাপী বিষ্ণুর সমুজ্জ্বল প্রতিচ্ছবি এবং উপাসনার উপাদেয় সুপ্রণালী বিশদভাবে প্রকটিত আছে।সেই সঙ্গে তদুপাসক বৈষ্ণবের মহিমাও ভূরি ভূরি কীর্তিত হয়েছে।বেদ-বেদান্তে, তন্ত্রে,মন্ত্রে সর্বত্রই সনাতন বৈষ্ণবধর্মের বিমল উৎস উৎসারিত আছে। সুতরাং বৈষ্ণবধর্ম যে অনাদিকাল হতে প্রবর্তিত,তাতে কোন সন্দেহ নেই। অনেকে বেদে কর্মাঙ্গভূত রুদ্রাদি দেবগণের মন্ত্র দেখে রুদ্রাদির সাম্প্রদায়িক উপাসনাকেও বৈদিক বলে মনে করেন ; কিন্তু বেদার্থ নির্ণয়ের নিয়ম তাঁরা অবগত নহেন।বেদের ছয়টি ভাগ।শ্রুতি,লিঙ্গ,বাক‍্য,প্রকরণ,স্থান ও সমাখ‍্যা।বেদের এই ছয়টি ভাগের মধ্যে অর্থ-বিপ্রকর্ষ হেতু পর-দৌর্বল‍্যই নিয়ম।এই বিভাগ সকলের লক্ষণ বাধ‍্যবাধকতা-জ্ঞান ভিন্ন বেদার্থ-নির্ণয় সহজ-সাধ‍্য নহে। "জৈমিনিসূত্রে" লিখিত আছে*
*শ্রুতি-লিঙ্গ-বাক‍্য-প্রকরণ-স্থান-সমাখ‍্যানাং সমবায়ে পরদৌর্বল‍্যমর্থ বিপ্রকর্ষাৎ।*
*🌻উক্ত সূত্রানুসারে বুঝা যাচ্ছে, শ্রুতির বাধক কিছুই নাই।শ্রুতিই সর্বপ্রধান,নিরপেক্ষ ও সর্ববাধক। "নাম মারেণ নির্দেশঃ শ্রুতিঃ" 🌻অর্থ‍্যাৎ নাম মাত্রে নির্দেশের নামই শ্রুতি ; ইহাই শ্রুতির লক্ষণ।এই বিভাগ নির্দশ অনুসারে বিচার করে দেখলে পূর্বোক্ত "বৈষ্ণবো ভবতি" ইত‍্যাদি বৈদিক বাক‍্যটি শ্রুতি ও নিরপেক্ষ বলেই সিদ্ধান্তিত হবে। সুতরাং বৈষ্ণব সিদ্ধান্ত যে সম্পূর্ণ বৈদিক তাতে আর সন্দেহ নেই।পরন্তু বেদের ষড়বিধ বিভাগ,লক্ষণ ও তার বাধ‍্য-বাধকতা সম্বন্ধ না জেনে বেদমন্ত্র দেখলেই বুঝতে হবে যে,ইহাই প্রমাণ ও এতৎ প্রতিপাদ‍্য বস্তু উপাস‍্য।তা কদাচ সুধীজনের অনুমোদিত হতে পারে না।ফলতঃ শ্রুতিপ্রতিপাদ‍্য বৈষ্ণবত্বই যে মানবজীবনের চরম লক্ষ্য, বৈষ্ণবত্বই যে মানবজীবনের চরম পরিণতি, নিরপেক্ষ বিচার পরায়ণ বিজ্ঞমাত্রেরই স্বীকার্য‍্য। বেদের ব্রাহ্মণ ভাগের দুইটি বিভাগ আছে।যথা ব্রাহ্মণ ও আরণ‍্যক।সমস্ত উপনিষদ ব্রাহ্মণ ও আরণ‍্যক বিভাগের অন্তর্গত।এইজন‍্যই উপনিষদ ভাগকে বেদের অন্তিম ভাগ বলা হয়ে থাকে।এই উপনিষদেই বেদের জ্ঞান-কান্ডের মীমাংসা আছে।মন্ত্র ও ব্রাহ্মণ ভাগ অপৌরুষেয়,ইহার অপর নাম শ্রুতি। সুতরাং ব্রাহ্মণ ও আরণ‍্যক ভাগের অন্তর্গত উপনিষদও শ্রুতি নামে অভিহিত।*
*🙏বানান,ভুল ক্ষমা করবেন🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১২. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds