✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১১১. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
*🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১১০. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
*🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১১)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*শ্রীগৌরবিরহে শচীমা ও শ্রীমতীর অবস্থা*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻শ্রীলোচনদাস, বিষ্ণুপ্রিয়ার দেবীর নিকট শোনা কথা লিখেছেন।*
*🍀অমিয়া অধিক প্রভু তোর যত গুণ।*
*🍀সোঙরিতে এবে সেই ভৈগেল আগুন।।*
*🍀বিনোদ বিলাস রসসুখময় সেজে।*
*🍀সে সব সোঙরি বিষ্ণুপ্রিয়া প্রাণ তেজে।।*
*🍀হায় হায় কিবা দোষ দৈব হইল আমারে।*
*🍀গৌর বিনু আমার সকল আন্ধিয়ারে।।*
*🍀সেহাস্য লাবণ্য দেহ না দেখিব আর।*
*🍀না শুনিব বচনচাতুরী সুধাসার।।*
*🍀অনাথিনী করিয়া কোথারে গেলা তুমি।*
*🍀সোঙরি তোমার গুণ নিবেদিয়ে আমি।।*
*🍀কোন ভাগ্যবতী সব তোমারে দেখিয়া।*
*🍀নিন্দিল কতেক মোরে কান্দিয়া কান্দিয়া।।*
*🍀কোন অভাগিনী কোল ছাড়িয়া আইলা।*
*🍀খন্ডব্রতী অভাগিনী কেন না মরিলা।।*
*🍀পূজিল তোমার মুখ অনঙ্গ-নয়নে।*
*🍀কেমনে ধরিব ইহা তোমা অদর্শনে।।*
*🍀বিচ্ছেদে মরিল তোর যত বরনারী।*
*🍀আমি অভাগিনী প্রাণএতকাল ধরি।।*
*🍀মরি মরি গৌরাঙ্গসুন্দর কতি গেলা।*
*🍀আমি নারী অভাগিনী সহজে অবলা।।*
*🍀কোন দেশে যাব লাগি পাব কোন্ ঠাঞি।*
*🍀যাইতে না দেব কেহো মরিব এথাই।।*
*🍀মায়ে অনাথিনী করি গেলা কোন দেশে।*
*🍀কেমনে বঞ্চিব তেঁহ তোমার হুতাশে।।*
*🍀পাপিষ্ঠ শরীর মোর প্রাণ নাহি যায়।*
*🍀ভূমিতে পড়িয়া দেবী করে হায় হায়।।চৈঃমঃ।।*
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়াদেবী প্রাণবল্লভের বিরহে অতি কাতরা হয়ে এইভাবে বিলাপ করছেন।তাঁর সর্ব- অঙ্গ থরথরে কাঁপছে,ঘন ঘন শ্বাস বইছে,জগত আকর্ষণ করা বদনখানি শুকিয়ে গিয়েছে ; মস্তকের কেশ,পরিধানের বস্ত্র,ধূলায় গড়াগড়ি যাচ্ছে।ক্ষণে ক্ষণে মূর্ছা যাচ্ছেন।হা নাথ!হা নাথ!হা প্রভু!হা প্রভু!বলে মধ্যে মধ্যে আর্তনাদ করে উঠছেন।শ্রীমতীর ক্রন্দনে সকলেই ব্যথিত, যিনি প্রবোধ দিতে আসছেন, তিনিই বুক ফাটা কান্না নিয়ে চলে যাচ্ছেন।বিষ্ণুপ্রিয়ার অবস্থা দেখে তিনি জ্বলে পুড়ে মরছেন।এই বালিকার বিলাপ আর নদীয়াবাসীর সহ্য হচ্ছে না।যখন শ্রীমতী মূর্ছা যাচ্ছেন, তাঁর মূর্ছা অপনোদনের (খন্ডনের) একমাত্র উপায়, তাঁর কর্ণে "শ্রীগৌরাঙ্গের নাম শ্রবণ করান"।সকলে তাই-ই করছেন।অমনি শ্রীমতীর চেতনা হচ্ছে।*
*🍀বিরহ অনল শ্বাস বহে অনিবার।*
*🍀অধর শুখায় কম্প হয় কলেবর।।*
*🍀কেশ বাস না সম্বরে ধূলায় পড়িয়া।*
*🍀ক্ষণে ক্ষীণ হয় অঙ্গ রহে ত ফুলিয়া।।*
*🍀ক্ষণে মূর্ছা পায় রাঙ্গা চরণ ধেয়ানে।*
*🍀সম্বেদন পায় ক্ষণে অনেক যতনে।।*
*🍀প্রভু প্রভু বলি ডাকে ক্ষণে আর্তনাদে।*
*🍀বিষ্ণুপ্রিয়া কান্দনাতে সর্বজন কান্দে।।*
*🍀প্রবোধ যেই যেই জন গেল।*
*🍀বিষ্ণুপ্রিয়া দেখি হিয়া পুড়িতে লাগিল।।*
*🍀গৌরাঙ্গ গৌরাঙ্গ বলি ডাকে তার কানে।*
*🍀কথোক্ষণে বিষ্ণুপ্রিয়া পাইলা চেতনে।।ঐ*
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার একটু চেতনা হলেই সকলে মিলে তাঁকে বলছেন,"মাগো!তোমাকে প্রবোধ দিবার কিছুই নাই। তুমি বুদ্ধিমতী, তুমি আপনা আপনি স্থির না হলে কেউ তোমাকে প্রবোধ দিয়ে স্থির করতে পারবে না।*
*🙏জয় জয় শচী শ্রীমতীর জয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১১২. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
*🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
