শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১২৫. শান্তিপুর হতে শচীমা গৃহে ফিরে এলেন ,শ্রীমতীর বিষম বিরহ 😴 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya125.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৫. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৪. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২৫)🙌শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙌*
*🍀শান্তিপুর হতে শচীমা গৃহে ফিরে এলেন,শ্রীমতীর বিষম বিরহ🍀*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*🌻ক্রমে একথা শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার কর্ণে গেল।শ্রীমতী প্রথমতঃ বিশ্বাস করতে চাইলেন না।বিষ্ণুপ্রিয়া ভাবলেন,একি কখনও হতে পারে?একি সম্ভব?মা হয়ে পুত্রকে কি কখনও কেউ এইরকম ভাবে বিদায় দিতে পারে? এ অসম্ভব কথা। লোকে মিথ‍্যা একটা জনরব তুলেছে মাত্র।বিষ্ণুপ্রিয়া মনে মনে স্থির করলেন, শাশুড়ীকে একবার জিজ্ঞাসা করে দেখি না কেন।আবার ভাবলেন,না,তা ঠিক নয়।একথা তুললে শোকাচ্ছন্না বৃদ্ধা শাশুড়ী প্রাণে নিদারুণ আঘাত লাগবে, তিনি মনে বিশেষ কষ্ট পাবেন, না, একথাষতাঁর নিকট বলা হবে না।এই সাত-পাঁচ ভেবে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী শাশুড়ীকে এ সম্বন্ধে কিছুই জিজ্ঞাসা করলেন না।শ্রীমতী বড় বুদ্ধিমতীর কাজ করলেন।এই যে জননীর সম্মতি নিয়ে মহাপ্রভু নীলাচলে চললেন,সকলের সমক্ষে জননীর সম্মান রেখে বললেন,তুমি যদি পুনরায় গৃহে বল,তাহাই করব,এটি মহাপ্রভুর বিচিত্র লীলা।লোকশিক্ষার জন্য জননীর কর্তব‍্য কি তা দেখালেন।শ্রীকৃষ্ণ-ভজনের জন্য তিনি গৃহত‍্যাগী হয়েছেন,জীবমাত্রেই কৃষ্ণদাস।মহাপ্রভুর জননীও একটি জীব।শ্রীভগবানের সংসারে দাসত্ব করতে জীবের জন্ম।সংসার মায়ার বন্ধন মাত্র।শ্রীকৃষ্ণ-ভজন জীবের মুখ‍্য লক্ষ্য।জীব এই লক্ষ্যভ্রষ্ট হয়ে ভবসাগরে হাবুডুবু খাচ্ছে।মহাপ্রভু জননীকে লক্ষ্য-ভ্রষ্ট হতে দেখে সাবধান করে দিলেন,পুত্রের উপযুক্ত কাজ করলেন।পুত্রকে শ্রীকৃষ্ণভজনে বাধা না দিয়ে শচীমা জননীর উপযুক্ত কাজ করলেন।মহাপ্রভুর  জননী কি সামান্য নারীর মতো ধর্মবিরুদ্ধ কাজ করতে পারেন? শ্রীগৌরভগবানের জননী আদর্শ জননীর কাজ করেছেন।শ্রীগৌরাঙ্গলীলা-রস-লোলুপ কৃপাময় পাঠক, পাঠিকাগণ!শচীমায়ের কার্য‍্যে দোষারোপ করে পাপের ভাগী হবেন না। শচীদেবী জগন্মাতা,তাঁর কার্য‍্যে কটাক্ষ করলে নিরয়গামী (নরকগামী) হতে হবে।*
*🌺শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর মনে যে ভাবটি উদয় হয়েছিল, মহাপ্রভুর কোন কোন ভক্তও সেই ভাবটি হৃদয়ে পোষণ করেছিলেন।শ্রীমতীর মনের  ভাব মুখে প্রকাশ পায়নি,মনে হওয়া মাত্রই তাকে মন থেকে দূর করে দিয়েছিলেন।ভক্তগণের মধ্যে কেউ কেউ সেই সময়ে শচীমায়ের প্রতি ক্রোধ প্রকাশ করেছিলেন।শচীমা স্থির সঙ্কল্প হয়ে সর্বসমক্ষে পুত্রকে বিদায় দিলেন।পুত্রকে গৃহে নিয়ে আসিলে পুত্রের ধর্মনাশ হবে, একাজ শ্রীভগবানের জননী কি করে করবেন।শচীমায়ের কার্য‍্য দেখে সকলেই বিস্মিত হলেন। কিন্তু শচীদেবীর সংকল্প অটল ও স্থির।এমন জননী না হলে তাঁর গর্ভে শ্রীগৌরভগবান জন্ম নিবেন কেন?*
*🙌জয় শ্রীমন্মহাপ্রভুর জয়🙌*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৬. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১২৪. শান্তিপুর হতে শচীমা গৃহে ফিরে এলেন ,শ্রীমতীর বিষম বিরহ 😭 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya124.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৪. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৩. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২৪)🙌শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙌*
*🍀শান্তিপুর হতে শচীমা গৃহে ফিরে এলেন,শ্রীমতীর বিষম বিরহ🍀*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻শচীদেবীর সঙ্গে অনেক কুলনারীগণ এসেছেন।মালিনীদেবী ও শচীমার ভগ্নীও এসেছেন,তাঁরা বৃদ্ধা শচীমাকে হাত ধরে উঠিয়ে গৃহে তুললেন।শ্রীমতীর সখীগণ অতি কষ্টে বিষ্ণুপ্রিয়ার মূর্ছা অপনোদন(খন্ডন) করলেন।শ্রীমতীর চৈতন‍্যসম্পাদন হলে শাশুড়ী ও পুত্রবধূর চারচক্ষের মিলন হল,নয়নের দরদর বারিধারায় উভয়ের বক্ষ ভেসে গেল।উভয়েরই বাকশক্তি রহিত ; শচীমা শ্রীমতীকে কোলে নিয়ে বসলেন,তিনি মরার মত শাশুড়ীর কোলে পড়ে রইলেন।*
*🍀শচীদেবী কান্দে কোলে করি বিষ্ণুপ্রিয়া।*
*🍀বিষ্ণুপ্রিয়া মরা যেন রহিল পড়িয়া।।(চৈঃমঃ)*
*🌻শচীমা পুত্রকে স্বচ্ছন্দে বিদায় দিয়ে এসেছেন। তিনি যদি একটিবার বলতেন,বাপ নিমাই!তোকে গৃহে ফিরতে হবে,মাতৃভক্ত নিমাইচাঁদ জননীর অনুরোধ এড়াতে পারতেন না।লোকে বলছে,নিমাই,অদ্বৈতাচার্য‍্যের ভবনে সকলের সামনে বলেছিলেন, "মা যা বলবেন" আমি তাইই করব,এমন কি যদি তিনি পুনরায় সংসারে প্রবেশ করতে বলেন,তাই করব।শচীদেবী পুত্রের ধর্মনাশ হবে,এই ভয়ে এ কথার উত্তর দিতে পারেন নাই।মৌনী থেকে সম্মতি লক্ষণ দেখিয়ে ছিলেন।তাঁর স্বামী জগন্নাথ মিশ্রও বিশ্বরূপকে সন্ন‍্যাসাশ্রম হতে ফিরিয়ে আনবার কথা হলে সকলকে এই কথায় বলতেন।শচীদেবীর মনে সেই সাধু পুরুষের বাক‍্য জাগরিত ছিল।তাই তিনি তাঁর নিমাইচাঁদকে গৃহে ফিরিয়ে আসতে অনুরোধ করে পুত্রের ধর্মনাশের পাপের ভাগী হলেন না।নবদ্বীপে অবুঝ লোক এই বিষয় নিয়ে নানাকথা বলছেন।মহাপ্রভুর ভক্তগণও কেউ কেউ শচীমায়ের কার্য‍্যে ক্ষুব্ধ ও ক্রুদ্ধ হয়েছেন।মহাপ্রভুকে নীলাচলে গমন করতে শচীমা আদেশ দিয়েছেন।শচীমা যদি তাঁকে গৃহে ফিরতে বলতেন, অবশ্যই মহাপ্রভু নবদ্বীপে আবার আসতেন,নদীয়ার চাঁদ নবদ্বীপে ফিরে এসে নদীয়াবাসীর আঁধার হৃদয় পুনরায় আলোকিত করতেন।কারণ, ভক্তগণ বিশেষরূপে জানতেন যে, মাতৃ-আজ্ঞা মহাপ্রভু লঙ্ঘন করতে পারবেন না।তাই তাঁরা অতীব দুঃখের সঙ্গে সেই সময়ে শচীমাকে বলেছিলেন=*
*🍀হেন বাক‍্য কেন মাতা কহিলে আপনে।*
*🍀শ্রুতিবাক‍্য সম ইহা খন্ড কোন জনে।।*
*🍀নীলাচলে যাইতে আপনে আজ্ঞা দিলে।*
*🍀দুর্লঙ্ঘ‍্য তোমার বাক‍্য কেন বা কহিলে।।*
                  *(শ্রীচন্দ্রোদয় নাটক)*
*🙏জয় শ্রীকৃষ্ণচৈতন‍্যের জয়🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৫. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১২৩. শান্তিপুর হতে শচীমা গৃহে ফিরে এলেন, বিষ্ণুপ্রিয়ার বিষম বিরহ 😭 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya123.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৩. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২২. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২৩)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*🍀শান্তিপুর হতে শচীমা গৃহে ফিরে এলেন,বিষ্ণুপ্রিয়ার বিষম বিরহ🍀*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
            *শচীমায়ের উক্তি*
*আমার দ্বিতীয় কেহো নাহি এ সংসারে।*
*বিষ্ণুপ্রিয়া শেলমাত্র রহিল অন্তরে।।(চৈঃমঃ)*
*🌻শচীমা তিনদিন হল নিমাই-দর্শনে গিয়েছেন।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া শাশুড়ীর আগমনপথ চেয়ে বসে আছেন, মনে মনে ভাবছেন,হয়ত পুনরায় প্রাণনাথের দর্শন পাবেন।শাশুড়ী পুত্রকে ছেড়ে কখনই আসতে পারবেন না, অবশ‍্য একবার সঙ্গে করে আনবেন।গৃহে রাখতে না পারেন, আমাকে দেখাতে তো একবার আনবেন?শাশুড়ী আমাকে সঙ্গে করে নিয়ে যাননি ; তাতে তাঁর বড় দুঃখ।জননীর কথা প্রাণবল্লভ এড়াতে পারবেন না,তাঁকে একবার আসতেই হবে।তবে যদি না আসেন, তাহলে এ হতভাগিনী গঙ্গায় ডুবে মরবে,না হয় গরল ভক্ষণে প্রাণত‍্যাগ করবে।শ্রীমতী এইরকম মহা মানসিক উদ্বেগে দিন কাটাচ্ছেন।এক একদিন যেন তাঁর পক্ষে কোটিযুগ বলে বোধ হতে লাগল।*
*🍀উদ্বেগে দিবস মোর হৈল কোটি যুগ।(চৈঃমঃ)*
*🌹শ্রীমতীর মনে বড় আশা এবং দৃঢ়বিশ্বাস যে শাশুড়ী তাঁর গৃহত‍্যাগী পুত্রটিকে ধরে আনবেন।একবার দেখা পেলে আর কি ছেড়ে দিতে পারবেন?শ্রীমতী এই মনের ভাবটি কারও কাছে প্রকাশ করতে পারছেন না।স্বামী সন্ন‍্যাসী হয়ে গৃহত‍্যাগ করেছেন, আবার তিনি জানেন সন্ন‍্যাসীর স্ত্রীর মুখদর্শন করতে নেই। তিনি পুনরায় গৃহে ফিরবেন,স্ত্রীকে দর্শন দেবেন একথা বিশ্বাসযোগ্য নহে, এ আশা দুরাশা মাত্র।একথা কারও কাছে বলবারও নয়,তবে প্রধানা সখী কাঞ্চনার নিকট তিনি কখনও কোন কথা বা মনের ভাব গোপন করেননি।শ্রীমতী কাঞ্চনাকে অতি গোপনে এই মনের ভাবটি, অন্তরের এই অতি গুহ‍্য কথাটি বললেন।কাঞ্চনা শুনে বুঝলেন,শ্রীমতীর বিরহ অতীব ভীষণ ; গৌরবিরহ-ব‍্যাধি অতি উৎকট হয়ে দাঁড়িয়েছে।কাঞ্চনা সখীকে প্রবোধ বাক‍্যে তুষ্ট করে বললেন, সখী!তুমি ঠিক বলেছ। তোমার শাশুড়ী কখনই পুত্রকে ছেড়ে আসতে পারবেন না, হয় তিনি তোমার প্রাণনাথকে নিয়ে আসবেন, না হয় তিনি তাঁর সঙ্গে যাবেন।সখির কথায় বিষ্ণুপ্রিয়ার মনে কিছু আশার সঞ্চার হল বটে, কিন্তু তাঁর মনের মধ্যে তখন আর এক ভাবের উদয় হল, তিনি ভাবলেন, স্বামী তো গৃহত‍্যাগী হয়েছেন,তাঁর গৃহে ফিরবার আশা অতি অল্প, আবার এর উপর যদি শাশুড়ী পুত্রের সঙ্গে গৃহত‍্যাগিনী হন, তাহলে তাঁর মরণ অবশ্যই।বিষ্ণুপ্রিয়া এইরকম ভাবছেন,এই সময়ে সংবাদ এলো, শচীমা শান্তিপুর হতে একাকী ফিরে আসিলেন।তাঁর সঙ্গে নিমাইচাঁদ আসেন নাই।শ্রীমতী আরও শুনলেন, তার শাশুড়ী পুত্রটিকে জনমের মত বিদায় দিয়ে এসেছেন, পুত্রের ধর্মনাশ ভয়ে তিনি তা করেননি।শ্রীমতীর সকল আশা ভরসা একেবারে ভস্মীভূত হয়ে গেল।মস্তকে আকাশ ভেঙ্গে পড়ল, নয়নে অন্ধকার দেখতে লাগলেন,এইসময় শচীমায়ের দোলা দুয়ারে এসে দাঁড়াল।উচ্চৈঃস্বরে কাঁদতে কাঁদতে শচীমা দোলা হতে নেমে এলেন।শ্রীমতীর কানে শাশুড়ীর করুণ রোদনের রোল প্রবেশ করিবামাত্র তিনি মূর্ছিতা হয়ে পড়লেন।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৪. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১২২. প্রভুর নিষেধ,সকলকে আনবে একজন ছাড়া ❌ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya122.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২২. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২১. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২২)🙌শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙌*
*প্রভুর নিষেধ,সকলকে আনবে একজন ছাড়া*
++++++++++++++++++++++++++++++++
*🌻মালিনী দেবী চন্দ্রশেখর আচার্য‍্যের পত্নী প্রভৃতি বর্ষীয়সী রমণীগণ প্রায় সকলেই শচীদেবীর সঙ্গে শ্রীগৌরহরি দর্শনে শান্তিপুরে গেছেন।শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার নিকট বর্ষীয়সী আত্মীয়া রমণী বলতে কেউ নাই।মহাপ্রভুর পুরাতন ভৃত‍্য ঈশানের উপর শ্রীমতীর রক্ষণাবেক্ষণের ভার আছে।ঈশান মহাপ্রভু দর্শনে শান্তিপুর যাননি।গৃহ রক্ষার ভার তাঁর উপর।শচীমা গেছেন,ঘরে শ্রীমতীকে একা ফেলে তো যাওয়া যায় না।শ্রীমতী মর্মী সখিদের নিকট প্রাণ খুলে হৃদয়বেদনা বলবার সুযোগ পেয়েছেন।সখীগণ সকলেই শ্রীমতীর দুঃখে দুঃখী,এক তিলার্ধের জন্য তাঁরা বিষ্ণুপ্রিয়ার সঙ্গ ত‍্যাগ করেননি,দিবারাত্রি শ্রীমতীকে নানাবিধ প্রবোধ সান্ত্বনা দিচ্ছেন। কিছুতেই তাঁর মন বুঝছে না,তিনি নিয়ত কান্নাকাটি করে ধূলায় গড়াগড়ি দিচ্ছেন। মধ্যে মধ্যে মূর্ছিতা হচ্ছেন, মূর্ছা ভঙ্গেই বিষ্ণুপ্রিয়া হাহাকার করে শিরে করাঘাত করে কাঁদতে কাঁদতে বলছেন, হা নাথ! দাসীকে দর্শনে বঞ্চিত করলে কেন? তোমার নিকট তোমার দাসী শত অপরাধ করলেও সে তোমার দাসী।অবলা স্ত্রীলোককে এত কষ্ট দিয়ে তুমি কি সুখ পাচ্ছ? বিষ্ণুপ্রিয়ার ক্রন্দনে সকলেই অস্থির,সকলেই সন্তপ্ত।শ্রীনিত‍্যানন্দের প্রতি মহাপ্রভুর কঠোর আদেশের কথা স্মরণ করে শ্রীমতী বক্ষে করাঘাত করে উচ্চৈঃস্বরে ক্রন্দন করতে লাগলেন, তখন কেউই তাঁকে নিবারণ করতে পারলেন না।কেউ কিছু বললেই বিষ্ণুপ্রিয়া কাতর কন্ঠে আক্ষেপ করে বলছেন, "অভাগিনী আমি মহাপ্রভুর পত্নী হয়ে কেন জন্মগ্রহণ করলাম।যদি আমি তাঁর পত্নী না হতাম, তাঁর দর্শনে বঞ্চিত হতাম না।তিনি নদীয়া শুদ্ধ লোককে শান্তিপুরে নিয়ে যেতে অনুমতী করেছেন ; আর নিষেধ কেবল এই হতভাগিনী চিরদুঃখিনী দাসীর পক্ষে।তিনি সকলকে দয়া করলেন, কেবল বঞ্চিত হল অভাগিনী বিষ্ণুপ্রিয়া।এই হতভাগিনী তাঁর নিকট এমন কি গুরুতর অপরাধ করেছে যে, তিনি তাকে শুধু দর্শনের সুখ হতেও বঞ্চিত করলেন।অধম গ্রন্থকার রচিত দেবীর বিলাপপূর্ণ একটি পদ দেওয়া হল।*
*ওহে জগতের নাথ!*
     *জগত তারিতে এসে মোরে ছাড়িলে।*
    *অভাগী পাপিনী বলে দুখে ডারিলে।।*
        *(ডারিলে=ফেলিলে)*
       *মো সম দুঃখিনী নাই,*
       *তাই হে দিলে না ঠাঁই,*
   *দুখহারী সুশীতল চরণতলে।*
*জগত তারিতে এসে মোরে ছাড়িলে।।*
*এ দুখ কাহারে বলি তা'ত জানিনে*
   *দিবা নিশি জ্বলি তাই হৃদি-দহনে।।*
*ত্রিজগত নাথ তুমি, চরণের দাসী আমি,*
      *কি সুখ পাইলে নাথ!ঠেলি চরণে।*
     *এ দুখ কাহারে বলি তা‍'ত জিনিনে।।*
  *দয়ার সাগর কেন বলে তোমারে*
*কি দয়া দেখালে প্রভু বল আমারে।।*
*বঞ্চিত দরশনে, করিলে দাসীরে কেনে,*
 *কি পাপে এমন তাপ দিলে দাসীরে।*
*(কেন)দয়ার সাগর নাথ!বলে তোমারে।।*
*দাসীর কপালে নাথ!এ কি লিখিলে।*
*পদসেবা অধিকারে কেন বঞ্চিলে।।*
*কি সুখে বাঁচিয়া রবে,পতিপদ সেবাভাবে,*
   *তোমার চরণদাসী তা-কি ভাবিলে।।*
*দাসীর কপালে নাথ!এ কি লিখিলে।*
*শান্তিপুরে এসে নাথ!সবে ডাকিলে।*
     *দরশন দিয়ে তুমি কৃপা করিলে।।*
*নিত‍্যানন্দে নিষেধিলে,দুখিনী পাপিনী বলে,*
  *স্থান দিতে অধিনীরে চরণতলে।*
*শান্তিপুরে এসে নাথ!সবে ডাকিলে।।*
   *এ দুখ জীবনে মোর কভু যাবে না।*
*(তুমি)দেশে এসে এ দাসীরে দেখা দিলে না।।*
*না হতা'ম যদি আমি, তোমার রমণী মণি,*
   *দরশন দিতে তুমি, এ কি ছলনা*
*এ দুঃখ জীবনে মোর কভু যাবে না।।*
*উচ্চ পদ দিয়ে তুমি নিচে ফেলিলে*।
*সে কথা ভাবিয়া ভাসি আঁখি-সলিলে।।*
*কি করি জীবন ধরি,বল বল গৌরহরি,*
*কি দোষে দাসীরে তুমি পদে ঠেলিলে।*
*উচ্চ পদ দিয়ে নাথ! নিচে ফেলিলে।।*
*দেখে যাও গুণমণি হেথা আসিয়া*
*রাজরাণী ভিখারিনী সে বিষ্ণুপ্রিয়া।।*
*(শুধু)কাঁদাতে রাখিলে তারে,দুখভরা এ সংসারে,*
*দুঃখ দিলে মনোসাধে হৃদি ভরিয়া*
*দেবী দুঃখে কেঁদে মরে হরিদাসিয়া।।*
*🌻শ্রীমতীর সখিগণ এ কথার উত্তর আর কি দিবেন?সকলে মিলে মহাপ্রভুর বজ্রসম কঠিন হৃদয়ের কথা মনে করে শ্রীমতীর গলা জড়িয়ে ধরে করুণস্বরে কাঁদতে লাগলেন।শ্রীমতীর অশ্রুজলে সখীগণের সখীগণের অশ্রুজল মিশে সকলের বক্ষ ভেসে গেল,গঙ্গাসাগরে মিশিলেন,মহাপ্রভুর গৃহ সাগরসঙ্গম হল।শ্রীমতীর নয়নজলের সঙ্গে নদীয়ানাগরীগণের নয়নজল মিশে মহাতীর্থোদকে পরিণত হল।এই পবিত্র তীর্থ উদকে কলিহত জীবের সর্বপাপ ধৌত করবার জন‍্যই মহাপ্রভু ইহার সৃজন করেছিলেন।শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার নয়ননীরে কলি ক্লিষ্ট জীবের সর্বপাপ ধূয়ে গেল।কলির জীব সকল পাপশূন‍্য হল।মহাপ্রভুর মনোরথ পূর্ণ হল,শ্রীমতীর নয়নজল কলির জীবের পঞ্চম পুরুষার্থ। শ্রীগৌরাঙ্গলীলার এ রহস‍্য, এ রস মাধুর্য‍্য যে বুঝেছেন তিনি আজীবন কাঁদবেন,নয়নজলে তাঁর বক্ষ ভেসে যাবে ; ক্রন্দনই কলির ভজন।*
*🙌জয় গৌর জয় বিষ্ণুপ্রিয়া🙌*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৩. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১২১. প্রভুর বারণ, সকলকে আনবে একজন ছাড়া ❇️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya121.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২১. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২০. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২১)🙌শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙌*
*প্রভুর বারণ,সকলকে আনবে একজন ছাড়া*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*বিষ্ণুপ্রিয়া বললেন আমার প্রাণনাথের কথায় বল, আন কথা বলিস না।বিষ্ণুপ্রিয়ার উক্তি অধম গ্রন্থকার-রচিত একটি পদ আস্বাদন করুন।*
       *সজনী!কহ লো গৌরকথা।*
*পরাণ ভরিয়া, সে কথা শুনিয়া,*
         *জুড়াই মনের ব‍্যথা।।*
*কহ লো সজনি, রসময় বাণী,*
         *গৌরকথা রসে ভরা।*
*হিয়া মাঝে মোর, বিরাজে গৌর,*
         *গোরারূপ মনোহরা।।*
*পরাণ সম্বল, গৌর-কথা বল,*
         *আন কথা শুনিব না।*
*প্রেমময় গাথা, হয় গৌরকথা,*
         *সেকথা মোরে বল না।।*
*পিয়াস মিটিবে, আনন্দ ছুটিবে,*
        *দগধ হৃদয় মাঝে।*
*মানস মুগধ, গৌর শবদ,*
        *পরাণে মধুর বাজে।।*
               *(০২)*
     *সখি! চরণে তোমার ধরি।*
*গৌরকথা কও, পরাণ জুড়াও,*
         *গোরার বিরহে মরি।।*
*সকল সময়, কথা রসময়,*
        *শুনাও আমার কানে।*
*বাঁচাও পরাণে, সুধা বরিষণে,*
       *জুড়াও তাপিত প্রাণে।।*
                     *(০৩)*
      *সখি! রূপের মাধুরী কহ।*
*কি বা সে বদন, কি বা সে নয়ন,*
           *কি বা সুবলিত দেহ।।*
*রূপের ছটায়, উছলে হিয়ায়,*
          *নবানুরাগ লহরী।*
*জগত ভুলিয়া, সে রূপ স্মরিয়া,*
          *রয়েছি জীবন ধরি।।*
*সোনার বরণ, গৌর রতন,*
          *কিবা সে মোহন হাসি।*
*রূপের কাহিনী, কহ লো সজনি,*
         *শুনি আমি দিবানিশি।।*
                     *(০৪)*
     *সখি! শুনাও শ্রীগৌর নাম।*
*পরাণ জুড়ান, পরম রতন,*
           *মধুসম রস-ধাম।।*
*আখরে আখরে , কত মধু ঝরে,*
        *গোরা নামে মাখা সুধা।*
*এ নাম শুনিলে, প্রেম যে উথলে,*
        *দূর হয় ভব-ক্ষুধা।।*
                    *(০৫)*
   *সখী! নাহি কহ আন কথা।*
*চরণেতে ধরি, ছাড়হ চাতুরী,*
         *লয়ে চল গৌর যথা।।*
*জীবনে আমার, গোরা ধন সার,*
        *নাহি জানি গোরা ভিন্ন।*
*গৌর জীবন , গৌর পরাণ,*
          *নাহিক ভাবনা অন‍্য।।*
                  *(০৬)*
        *সখি! জুড়াও মনের ব‍্যথা।*
*বিয়াকুল মন, করিতে শ্রবণ,*
         *মধুমাখা গৌর কথা।।*
*কহ লো সজনি, অমিয়ার খনি,*
         *রসময় গৌর-লীলা।*
*যে কথা শ্রবণে, জীবের পরাণে,*
          *উথলে প্রেমের খেলা।।*
*রসের সাগর, গৌর নাগর,*
         *সুধার কলস নাম।*
*গৌরলীলা-রস, সদাই সরস,*
         *সর্ব রসের ধাম।।*
                    *(০৭)*
*সখি! বাঁচাও পরাণ মোর।*
*শুনাও মধুর, নাম গৌর,*
        *দেখাও সে চিত-চোর।।*
*জনম গোঁয়ানু, তবু না পাইনু,*
        *সে মন-চোরার মন।*
*বিরহে তাঁহার, জ্বলে অনিবার,*
          *হিয়া মোর অনুক্ষণ।।*
*ভণে হরিদাস , করি অভিলাষ,*
          *তোমার চরণ-ধূলি।*
*শয়নে স্বপনে, জীবনে মরণে,*
         *গোরা যেন নাহি ভুলি।।*
*🙌জয় জয় বিষ্ণুপ্রিয়ার জয়🙌*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২২. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১২০. প্রভুর বারণ সকলকে আনবে একজন ছাড়া ❌ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya120.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২০. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১৯. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২০)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*প্রভুর বারণ,সকলকে আনবে একজন ছাড়া*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর ভীষণ বিরহদশা দেখে তাঁর সখীগণ বিশেষ ব‍্যথিতা হলেন।তন্মধ‍্যে শ্রীমতীর শ্রেষ্ঠা অন্তরঙ্গা মর্ম-সখী কাঞ্চনা,বিষ্ণুপ্রিয়ার দুঃখ আর সহিতে না পেরে পাগলিনীর মতো গঙ্গাতীরে ছুটলেন।গঙ্গাতীরে যেখানে বসে মহাপ্রভু ভক্তগণের সঙ্গে শাস্ত্রালাপ করতেন,কৃষ্ণ-কথা বলতেন,কাঞ্চনা সেখানে গিয়ে একেবারে বসে পড়লেন।শ্রীমতীর দুঃসহ বিরহ-যাতনা ও ভীষণ বিরহদশা স্মরণ করিয়ে সখী কাঞ্চনা শ্রীগৌরাঙ্গের উদ্দেশ্যে নানাবিধ প্রলাপবচন বলতে লাগলেন।কাঞ্চনার দুইনয়ন হতে দরদর নীরধারা প্রবাহিত হচ্ছে। বেশভূষা পাগলিনীর ন‍্যায়,লোকলজ্জা নাই,সেই গঙ্গাতীরে বসে একেবারে আত্মহারা হয়ে গিয়েছেন।সখীর দুঃখে কাঞ্চনা পাগলিনীর মতো বিলাপ করছেন।তাঁর করুণ বিলাপধ্বনি মনে হচ্ছে গগন ভেদ করছে।গঙ্গার তরঙ্গরাজি পর্যন্ত নিস্তব্ধ হয়ে সেই গৌর-বিরহ কাহিনী শ্রবণ করছি।তীরবাসী পশুপক্ষী পর্যন্ত ব‍্যাকুলিত।মনুষ‍্য তো পরের কথা,পাষাণ পর্যন্ত গলে যাচ্ছে।*
*তছু দুঃখ দুঃখী, এক প্রিয় সখি,*
         *গৌর-বিরহে ভোরা।*
*সহিতে নারিয়া, চলিলে ধাইয়া,*
        *যে-মত বাউরি পারা।।*
*নদীয়া নগরে, সুরধূনী তীরে,*
         *যেখানে বসিতা পহুঁ।*
*তথায় যাইয়া, গদগদ হৈয়া,*
         *কি করয়ে লহু লহু।।*
*সে সব প্রলাপ, বচন শুনিতে,*
        *পাষাণ মিলাঞা যায়।*
*নীলাচল পুরে, যৈছন গৌড়ে,*
        *যাইয়া দেখিতে পায়।।*
*আঁখি ঝর ঝর, হিয়া গর গর,*
        *কহয়ে কান্দিয়া কথা।*
*মাধব ঘোষের, হিয়া বেয়াকুল,*
       *শুনিতে মরমে ব‍্যথা।।*
*🌻অন‍্যান‍্য সখীগণ বিষ্ণুপ্রিয়ার অনুমতিক্রমে গঙ্গাতীর হতে কাঞ্চনাকে ধরে গৃহে আনলেন।কাঞ্চনা বিষ্ণুপ্রিয়ার প্রধানা সখী, বিষ্ণুপ্রিয়া সব কথাই তাঁকে বলেন।কাঞ্চনাকে দেখে শ্রীমতী স্থির হলেন,গৌর-বিরহ-দুঃখ সহ‍্য করতে না পেরে সখী পাগলিনীর মতো হল, এতে দেবীর মনে বড় দুঃখ হল,সে দুঃখ আর হৃদয়ে চেপে রাখতে পারলেন না।কাঞ্চনার গলা জড়িয়ে ধরে অঝোর নয়নে কান্দিতে লাগলেন।অন‍্যান‍্য সখীগণ নানা কথা বলে শ্রীমতীকে প্রবোধ দিবার চেষ্টা করলে দেবী বললেন,সখী!এ সময়ে অন‍্য কোন কথা বলিও না, আমার প্রাণনাথের কথায় বলো।সেই কথায় আমার বড় ভাল লাগে, অন‍্য কথা আমি শুনব না।*
*🙌জয় গৌরহরি জয় গৌরহরি🙌*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২১. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১১৯. মহাপ্রভুর বারণ,সকলকে আনবে একজন ছাড়া ❌ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya119.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১৯. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১৮. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১৯)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*প্রভুর বারণ,সকলকে আনবে একজন ছাড়া*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻বিষ্ণুপ্রিয়া দেবীর মনের ভাব প্রকাশ করেছেন এই পদগুলির মধ‍্য দিয়ে।*
=== === ===
*কহ সখি! জীবন উপায়।*
*ছাড়ি গেলা গোরা নটরায়।।*
*ঝুরি ঝুরি তনু ভেল ক্ষীণ।*
*এ দুঃখে বঞ্চিব কত দিন।।*
*যদি যায় সুরধূনী ঘাটে।*
*কত কি দেখিয়া হিয়া ফাটে।।*
*আন গিয়ে গোরা গল-মালা।*
*অনলে পশিব জুড়াইব জ্বালা।।*
*কহে বাসু না সরে বয়ান।*
*গোরা বিনে না বাঁচে পরাণ।।*
               *(০৩ পদ)*
*সন্ন‍্যাসী হইয়া গেলা,পুন যদি বাহুড়িলা,*
     *না আইলা নদীয়া নগরে।*
*হৃদয়ে হৃদয়ে ধরি,নিজ পর এক করি,*
     *চাঁদ মুখ দেখিবার তরে।।*
*হরি! হরি! গৌরাঙ্গ এমন কেনে হৈলা।*
*সবারে সদয় হৈয়া,মুঞি নারীরে বঞ্চিয়া,*
      *এ শোক-সাগরে ভাসাইলা।।*
*এ নব-যৌবন কালে,মুড়াইয়া চাঁচর চুলে,*
      *না জানি সাধিল কোন সিদ্ধি।*
*কি ছার পুরাণ সে,পশুবত পন্ডিত যে,*
    *গৌরাঙ্গের সন্ন‍্যাস দিলা বিধি।।*
*অক্রূর আছিল ভাল,রাজা বোলে লৈয়া গেল,*
     *রাখিলা সে মথুরা নগরী।*
*নিতি লোক আইসে যায়,তাহাতে সম্বাদ পায়,*
     *ভারতী করিল দেশান্তরী।।*
*এত বলি বিষ্ণুপ্রিয়া,মরমে বেদনা পাঞা,*
      *ধরণীরে মাগয়ে বিদায়।*
*বাসুদেব ঘোষ কয়,মো সম পামর নাই,*
     *হিয়া নাহি বিদরিয়া যায়।।*
            *(০৪ পদ)*
*গৌর-গরবে হাম, জনম গোঙায়লুঁ,*
    *অব কাহে নিরদয় ভেল।*
*পরিজন বচনহি, গরলে গরাসল,*
      *গেহ দহন সম কেল।।*
*সজনি!অব দিন বিফল হিঁ ভেল।*
*সোঙরিতে সো মুখ, হৃদয় বিদারত,*
     *পাঁজরে বরজক শেল।।*
*উঠ বস করি কত,ক্ষিতি মাহা লুন্ঠত,*
      *পবন অনল দহ অঙ্গ।*
*কি করব কা দেই,সমবাদ পাঠাওব,*
      *মিলব কিয়ে তছু সঙ্গ।।*
*বেথিত বেদন জন,বোঝায়ত অনুক্ষণ,*
      *ধৈরজ ধর হিয়া মাঝ।*
*নিরবধি সো গুণ, করি অবলম্বন,*
      *সাধই আপনক কাজ।।*
              *(পদকর্তা মাধব ঘোষ)*
*🌻পাঁচ নম্বর পদটি আগামী পর্বে।🌻
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২০. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১১৮. মহাপ্রভুর বারণ, সকলকে আনবে একজন ছাড়া ❌ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya118.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১৮. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১৭. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১৮)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*মহাপ্রভুর বারণ,সকলকে আনবে একজন ছাড়া*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর উক্তি এই অতি সুন্দর পদটীর রসাস্বাদন করে কৃপাময় পাঠক প্রাণ ভরে একটু কাঁদুন।দেবীর দুঃখে কাঁদতে পারলেই হৃদয় নির্মল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে চিত্তশুদ্ধি হবে,একথা ধ্রুব সত‍্য।*
*কান্দে দেবী বিষ্ণুপ্রিয়া,নিজ অঙ্গ আছাড়িয়া,*
   *লোটাঞা লোটাঞা ক্ষিতিতলে।*
*ওহে নাথ!কি করিলে,পাথারে ভাসায়ে গেলে,*
    *কান্দিতে কান্দিতে ইহা বলে।।*
*এ ঘর জননী ছাড়ি,মোরে অনাথানী করি,*
    *কার বোলে করিলা সন্ন‍্যাস।*
*বেদে শুনি রঘুনাথ,লইয়া জানকী সাথ,*
     *তবে সে করিলা বনবাস।।*
*পূরবে নন্দের বালা,যবে মধুপুরে গেলা,*
     *এড়িয়া সকল গোপীগণে।*
*উদ্ধবেরে পাঠাইয়া,নিজ তত্ত্ব জানাইয়া,*
    *রাখিলেন তা সবার প্রাণে।।*
*চাঁদ মুখ না দেখিব,আর পদ না সেবিব,*
    *না করিব সে সুখ-বিলাস।*
*এদেহ গঙ্গায় দিব,তোমার শরণ নিব,*
    *বাসুর জীবনে নাহি আশ।।*
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভকে শ্রীরামচন্দ্র ও শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করলেন।তাঁরা শ্রীভগবানের অবতার, তাঁরা যা যা করে গিয়েছেন,তাইই সকলের আদর্শ ও ধর্ম এবং কর্ম।শ্রীগৌরাঙ্গ তা করলেন না কেন?শ্রীমতীর মনের ভাব এই, তাঁর প্রাণবল্লভও শ্রীভগবানের অবতার।পূর্ব পূর্ব অবতারের মতো তাঁরও তাঁর প্রেমাকাঙ্খিনী দাসীর প্রতি কৃপা রেখে একবার স্মরণ করা উচিত ছিল।শ্রীগৌরাঙ্গ-অবতার সর্বাপেক্ষা শ্রেষ্ঠ অবতার,তার অনেক প্রমাণ আছে। অন‍্যান‍্য অবতারের ন‍্যায় শ্রীগৌরাঙ্গ অবতারে রস-মাধুর্য‍্য ও ঐশ্বর্য‍্যভাবের সমাবেশ নাই।ঐশ্বর্য‍্যভাব দেখিয়ে শ্রীগৌরহরি ভক্তবৃন্দকে পরিতুষ্ট করেন নাই।তিনি ভক্তগণকে প্রীতিপূর্ণ চক্ষে দেখতেন, কিন্তু তাঁদের সঙ্গ হতে দূরে থাকতে চেষ্টা করতেন।এতে ভক্তবৃন্দের তাঁর অদর্শন-জনিত বিরহ ক্রমশঃ বৃদ্ধি হত, আর সঙ্গে সঙ্গে তাঁকে পাওয়ার আশা বিশেষ বলবতী হত।বিরহ না থাকলে অনুরাগ বৃদ্ধি হয় না, প্রিয়জন যদি সংবাদ না নেয়, তাহলে তার সংবাদ পাবার জন্য বা তাকে নিজের সংবাদ দিবার জন্য মন বড় ব‍্যগ্র হয়।প্রিয়জন সংবাদ নেয় না, বলে আমিও নেব না, এটি ধর্ম নয়, এ কাজ স্বার্থপর। শ্রীগৌরহরি শ্রীমতীর সংবাদ নিতেন না, একথা বলতে পারি না, তিনি স্বয়ং ভগবান ভক্তের প্রাণ। শ্রীমতীর অন্তরে বসেই তিনি এই লীলা করছেন।শ্রীমতী বুঝেও বুঝতে পারছেন না, এটিও তাঁর বিচিত্র লীলা। ভগবানের উপর জীবের ভালবাসা ও প্রীতি বৃদ্ধি করবার জন‍্যই তাঁর এই কৌশল-জাল বিস্তার।শ্রীরামচন্দ্র সীতাদেবীকে সঙ্গে নিয়ে বনবাসী হয়েছিলেন।শ্রীশ্রীগৌরহরি বিষ্ণুপ্রিয়াকে গৃহে রেখে সন্ন‍্যাসী হলেন।লোকশিক্ষার নিমিত্ত বৈরাগ‍্যের পূর্ণ পরাকাষ্ঠা দেখিয়ে জীবের অন্তর দ্রব করালেন। অধিক মহত্ব কার?শ্রীগৌরলীলা-রস লোলুপ কৃপাময় ইহার বিচার করুন।শ্রীমতী একাকিনী গৃহে থাকলেন।শচীমাকে নিয়ে সকল ভক্তগণ শান্তিপুর গেলেন।কাঞ্চনা প্রভৃতি কয়েকটি সমবয়স্কা মর্মী সখীগণে পরিবেষ্টিতা হয়ে শ্রীমতী দিবারাত্রি গৌর-বিরহ-কথা বলছেন, আর কাঁদছেন।প্রাণ খুলে হৃদয়-বেদনা সখিকে বলে শ্রীমতীর দুঃখের কথঞ্চিৎ উপশম হচ্ছে।এই সময়োচিত শ্রীমতীর উক্তি কয়েকটি প্রাচীন পদ সংগ্রহ হয়েছে,তা পাঠক-পাঠিকাগণকে প্রেমোপহার প্রদত্ত হল।পদগুলি বড়ই মর্মভেদী, বিষ্ণুপ্রিয়ার প্রাণের কথা পদগুলিতে প্রকাশ পেয়েছে, পাঠ করলে মনেহয় না কেঁদে থাকতে পারবেন না।*
                       *(০১)*
*🍀হেদে রে পরাণ নিলজিয়া।*
*🍀এখনও না গেলি তনু তেজিয়া।।*
*🍀গৌরাঙ্গ ছাড়িয়া গেছে মোর।*
*🍀আর কি গৌরব আছে তোর।।*
*🍀আর কি গৌরাঙ্গ চাঁদে পাবে।*
*🍀মিছা প্রীতি-আশ আশে রবে।।*
*🍀সন্ন‍্যাসী হইয়া পহুঁ গেল।*
*🍀এ জনমের সুখ ফুরাইল।।*
*🍀কান্দি বিষ্ণুপ্রিয়া কহে বাণী।*
*🍀বাসু কহে না রহে পরাণী।।*
*🙌জয় নিতাই গৌর হরিবল🙌*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১৯. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১১৭. মহাপ্রভুর বারণ ,সকলকে আনবে একজন ছাড়া ❇️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya117.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১৭. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১৬. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১৭)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*মহাপ্রভুর বারণ,সকলকে আনবে একজন ছাড়া*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শচীমায়ের মস্তক ঘুরতে লাগল, তিনি নয়নে আঁধার দেখতে লাগলেন।আর দাঁড়িয়ে থাকতে পারলেন না।দুইজন স্ত্রীলোক,মালিনীদেবী ও তাঁর ভগ্নী চন্দ্রশেখরের পত্নী শচীমায়ের দুই বাহু ধর দুইদিকে দাঁড়ালেন।*
*🍀শচী দেবী সম্মুখে দাঁড়াতে নারে থিয়া।*
*🍀দাঁড়াইলা দু' জনার দু' বাহু ধরিয়া।।(চৈঃমঃ)*
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়া মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে আছেন।এই হৃদয় বিদারক করুণ-দৃশ‍্য সকল ভক্ত মন্ডলী দেখছেন।দেখে তাঁরা নীরবে রোদন করছেন।সকলেরই নয়নে দরদর করে ধারা বইছে।শচীমা একেবারে নিস্পন্দ,নির্বাক, কাঠের পুতুলের মত দাঁড়িয়ে আছেন।এইসব দৃশ্য দেখে নিতাইচাঁদ বড় বিপদে পড়লেন।মহাপ্রভুর গুপ্ত আদেশ এ পর্যন্ত কারও কাছে বলেন নাই, শ্রীগৌরহরি সন্ন‍্যাস গ্রহণ করেছেন, স্ত্রীর মুখদর্শন নিষিদ্ধ।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া শান্তিপুরে যাওয়া মহাপ্রভুর অভিমত নহে।বিষ্ণুপ্রিয়াকে নিয়ে যাওয়া যুক্তিসিদ্ধ হবে না।নিত‍্যানন্দ আর কাল-বিলম্ব না করে মহাপ্রভুর কঠোর আদেশ অন্তরঙ্গ ভক্তদের শুনিয়ে বললেন,মহাপ্রভুর নিষেধ আছে, শ্রীমতীর যাওয়া হবে না।মহাপ্রভু এই নিদারুণ ও কঠিন আদেশ নিত‍্যানন্দ শচীমা ও শ্রীমতীকে বলতে সাহস হল না।ভক্তমন্ডলীকে উপলক্ষ‍্য করে গৌরহরির আদেশ জ্ঞাপন করলেন।শচীমা ও বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর কঠিন আদেশ শুনলে শচীমা আর্তনাদে সমগ্র ভক্তমন্ডলী ব‍্যথিত হয়ে কাঁদতে লাগলেন।শ্রীমতী কাঞ্চনার অঙ্গে ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন,এক্ষণে তিনি আঙ্গিনায় বস পড়লেন।দেবীর অস্ফুট ক্রন্দন-ধ্বনিতে ভক্তগণের হৃদয় বিদীর্ণ হতে লাগল।তাঁর দুঃখে যেন পৃথিবী ফেটে গেল।পশু-পাখী-তরুলতাও দেবীর দুঃখে রোদন করতে লাগল।*
*🍀বিষ্ণুপ্রিয়ার কান্দনাতে পৃথিবী বিদরে।*
*🍀পশু-পক্ষী-তরুলতা এ পাষাণ ঝুরে।।(চৈঃমঃ)*
*🌻শচীমা কোনরকমে নিজেকে সামাল দিয়ে উঠলেন।ঘরের বধূ সর্ব সমক্ষে বাইরে পড়ে কাঁদছেন, এ দৃশ্য শচীমায়ের চক্ষে বিষদৃশ বোধ হল। তিনি শ্রীমতীর হাত ধরে উঠালেন ও ঘরের ভিতরে নিয়ে গেলেন।ধীরে ধীরে কাঁদতে কাঁদতে পুত্রবধূর কানে কি বললেন,কেউ তা শুনতে পেলেন না।শাশুরী বধূতে গলা জড়িয়ে অনেকক্ষণ কাঁদলেন,দেবী গৃহে রইলেন।কাঞ্চনা প্রভৃতি কয়েকজন সখি সর্বদা বিষ্ণুপ্রিয়ার সেবা শুশ্রূষা করতে লাগলেন।শচীমা ভক্তগণের সঙ্গে শান্তিপুরে যাত্রা করলেন।নদীয়া প্রায় জনশূন‍্য হল।সকলেই মহাপ্রভু দর্শনে গেলেন, বালক-বালিকা, যুবক যুবতী, বৃদ্ধ-বৃদ্ধা প্রভৃতি প্রায় সকলেই শচীদেবীর সঙ্গে শান্তিপুরে চললেন।রইলেন কেবল একা শ্রীমতী বিষ্ণুপ্রিয়া।তিনি ভাবলেন,তাঁকে না দেখলে যদি তাঁর প্রাবল্লভের ধর্মরক্ষা হয়,মনে সুখ হয়,তাই হোক, তিনি কেন প্রাণবল্লভের ধর্ম পথের কাঁটা হবেন।প্রাণনাথ যাতে সুখ পান, তাঁর তাইই কর্তব‍্য।এই মনে করে শ্রীমতী চুপ রইলেন, কিন্তু তাঁর নয়নের জল পড়া বন্ধ হল না।তিনি নিজেকে ঠিক রাখতে না পেরে ভূমিতে পড়ে আছড়ে আছড়ে কাঁদতে লাগলেন।তখন যিনি দেবীকে প্রবোধ দিতে আসলেন,তিনিইও কেঁদে আকুল হলেন।শ্রীমতীর মুখে কেবল হায় হায় কি হল? এইকথা ভিন্ন অন‍্য কথা নাই।*
*🍀ভূমিতে পড়িয়া দেবী করে হায় হায়।(চৈঃমঃ)*
*🌻পদকর্তা বাসুদেব ঘোষ শ্রীমতীর তাৎকালিক অবস্থা স্বচক্ষে দেখেছিলেন।তাঁর রচিত পদটি "বংশী শিক্ষা" গ্রন্থ হতে এস্থলে উদ্ধৃত হল।*
*🌹শ্রীমতী কাঁদছেন আর বলছেন, "রামচন্দ্র সীতাকে নিয়ে বনবাসী হয়েছিলেন, আমার প্রাণনাথ কেন তাই করলেন না?শ্রীকৃষ্ণও তো গোপবালাদের ছেড়ে মথুরায় গিয়ে রাজা হয়েও তাঁদের সংবাদ নিতে উদ্ধবকে পাঠিয়ে ছিলেন।এতেই গোপীদের প্রাণ বেঁচেছিল।আমার প্রাণবল্লভও তা করতে পারতেন, কেন যে করলেন না?বিষ্ণুপ্রিয়ার উক্তি এই অতি সুন্দর পদটির রসাস্বাদন করে কৃপাময় পাঠক প্রাণ ভরে একটু কাঁদুন।*
*🙌জয় শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার জয়🙌*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১৮. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds