✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩৩. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩২. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৩)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
*🌻সাত্বত বা সাত্ত্বিক সম্প্রদায়🌻*
~~~~~~~~~~~~~~~~~~~~
*🌻শ্রীভগবান স্বয়ং এই সাত্বত ধর্মের প্রবর্তক।কালের কুটিল আবর্তে এই ধর্ম কখন প্রকট,কখন বা অপ্রকট হয়।মহাভারত মোক্ষধর্ম পর্বে এই সাত্বত ধর্মোৎত্তির এক বিস্তৃত ইতিহাস পরিদৃষ্ট হয়। যথা=*
*"যদাসীন্ মানসং জন্ম নারায়ণ মুখোদ্গতম্।*
*ব্রহ্মণঃ পৃথিবীপাল তদা নারায়ণঃ স্বয়ং।।*
*তেন ধর্মেণ কৃতবান্ দৈবং পৈতঞ্চ ভারত।*
*ফেনপা ঋষয়শ্চৈব তং ধর্মং প্রতিপেদিরে"।।*
*🌻ভগবান্ নারায়ণের ইচ্ছানুসারে ব্রহ্মা,তাঁর মুখ হতে আবির্ভূত হয়ে এই ধর্ম অবলম্বন পূর্বক পিতৃ ও দেবগণের আরাধনা করেছিলেন।ব্রহ্মার আবির্ভাবের সময়ে নারায়ণ স্বয়ং এই সাত্ত্বিক ধর্ম প্রকটন করেন।পরে ব্রহ্মার মানস পুত্র ফেনপা ও বৈখানস নামক ঋষিগণ ঐ ধর্মের অনুবর্তী হন।অনন্তর চন্দ্র এদের কাছ হতে এই ধর্মের উপদেশ প্রাপ্ত হন।তারপরে ভগবদিচ্ছায় এই ধর্ম অন্তর্হিত সঙ্গে যায়।*
*🌻অতঃপর ব্রহ্মার দ্বিতীয়বার চাক্ষুষ জন্ম পরিগ্রহের কালে অর্থ্যাৎ ব্রহ্মা শ্রীনারায়ণের চক্ষু হতে জন্মগ্রহণ করে সোমের কাছ হতে এই সাত্ত্বিক ধর্মের উপদেশ প্রাপ্ত হন।পরে রুদ্রদেবকে উহা প্রদান করেন।তারপরে বালখিল্ল্য ঋষিগণ সেই যোগারূঢ় মহাদেব হতে উহা প্রাপ্ত হন।অবশেষে নারায়ণের মায়া প্রভাবে সেই সনাতন সাত্ত্বত ধর্ম আবার তিরোহিত হয়ে যায়।*
*🌻অনন্তর তৃতীয়বার ব্রহ্মার বাচিক জন্মের পরে অর্থ্যাৎ ব্রহ্মা নারায়ণের বাক্য হতে জন্মগ্রহণ করলে, ভগবান স্বয়ং উহা পুনরায় প্রবর্তিত করেন।মহর্ষি সুপর্ণ তপস্যা,নিয়ম ও দমগুণ প্রভাবে নারায়ণ হতে ঐ ধর্ম প্রাপ্ত হয়ে প্রত্যহ তিনবার উহার আবৃত্তি করতেন।ঐ ধর্ম ঋগ্বেদের মধ্যে কীর্তিত আছে,এজন্য তিনি এতৎ সংক্রান্ত ঋগ্বেদ প্রত্যহ তিনবার পাঠ করতেন।এই জন্য কেউ কেউ এই সাত্ত্বত ধর্মকে "ত্রিসৌপণ" নামে অভিহিত করেন।যথা=*
*"ত্রিঃ পরিক্রান্তবানেতৎ সুপর্ণৌ ধর্মমুত্তমম্।*
*যস্মাত্তস্মাদ্ ব্রতং হ্যেতৎ ত্রিসৌপর্ণ মিহোচ্যতে"।।*
*🌼পরে সুপর্ণ হতে বায়ু এই সনাতন ধর্ম লাভ করে বিদ্যাভ্যাসী মহর্ষিগণকে এবং মহর্ষিগণ উহা মহাসমুদ্রকে প্রদান করেন। তারপরে এই ধর্ম পুনরায় নারায়ণে লীন হয়ে যায়।*
*🌻চতুর্থবার ব্রহ্মা,বিষ্ণুর কর্ণবিবর হতে প্রাদুর্ভূত হলে,তাঁর বদন নিঃসৃত আরণ্যক সহিত সরহস্য এই শ্রেষ্ঠধর্ম প্রাপ্ত হন।তখন ব্রহ্মা সেই নারায়ণের মুখোদিত ধর্মানুসারে ভগবান নারায়ণের আরাধনা করে ঐ ধর্মের প্রতিষ্ঠার জন্য মহাত্মা স্বারোচিষ মনুকে উহা প্রদান করেন।অনন্তর মনু নিজ পুত্র "শঙ্খপদকে" এবং শঙ্খপদের নিজ পুত্র "সুবর্ণাভকে" এই ধর্ম উপদেশ প্রদান করেন।পরে ত্রেতাযুগ উপস্থিত হলে আবার ঐ ধর্ম অন্তর্হিত হয়ে যায়।*
*🍀অনন্তর পঞ্চমবারে ব্রহ্মা ভগবানের নাসিকা হতে জন্মগ্রহণ করলে, ভগবান স্বয়ং তাঁর নিকট এই ধর্ম কীর্তন করেন। ব্রহ্মা এই ধর্ম প্রাপ্ত হয়ে পরে সনৎকুমারকে প্রদান করেন।অনন্তর সনৎকুমার হতে প্রজাপতি "বীরণ" প্রাপ্ত হন।তারপরে বীরণ নিজপুত্র "রৈভ্যকে" এবং রৈভ্য নিজপুত্র "দিকপতি কুক্ষিনামাকে" প্রদান করেন।পরিশেষে সেই ধর্ম পুনরায় অন্তর্হিত হয়ে যায়।*
*🙏ষষ্ঠবারে ব্রহ্মা অন্ড হতে জন্মগ্রহণ করলে ভগবান নারায়ণের মুখ হতে পুনরায় ঐ ধর্ম সমুদ্ভব হয়। ব্রহ্মা বিধিপূর্বক ঐ ধর্ম গ্রহণ করে "বর্হিষদ"নামক ঋষিগণকে প্রদান করেন।তারপরে জ্যেষ্ঠ নামক এক সামবেদ-পারদর্শী ব্রাহ্মণ তাদের নিকট উহা লাভ করে মহারাজ "অরিকম্পীকে"প্রদান করেন।পরিশেষে ঐ সনাতন ধর্ম পুনরায় অন্তর্হিত হয়ে যায়।*
*🌻সপ্তমবার ব্রহ্মা,নারায়ণের নাভিপদ্ম হতে জন্মগ্রহণ করলে, ভগবান পুনরায় ঐ ধর্ম তাঁর কাছে কীর্তন করেন।তৎপরে ব্রহ্মা দক্ষকে,দক্ষ নিজ দৌহিত্র আদিত্যকে এবং আদিত্য বিবস্বানকে প্রদান করেন।অতঃপর ত্রেতাযুগের প্রারম্ভে বিবস্বান মনুকে, এবং মনু লোক-প্রতিষ্ঠার জন্য নিজ পুত্র ইক্ষাকুকে প্রদান করলে, তিনি ত্রিলোক মধ্যে প্রচার করলেন।সেই সময় হতেই সেই সাত্বত ধর্ম অদ্যাপি বিদ্যমান রয়েছে।প্রলয়কাল উপস্থিত হলে পুনরায় উহা নারায়ণে বিলীন হবে।ফলতঃ(ফলে)সত্যযুগে ভগবান নারায়ণ এই বেদসম্মত ঐকান্তিক ধর্ম বা সাত্বত ধর্মের সৃষ্টি করে তদবধি স্বয়ং ধারণ করে রয়েছেন।দেবর্ষি নারদও নারায়ণের কাছ হতে এই সাত্বত ধর্ম প্রাপ্ত হয়েছেন। এই সনাতন সত্যধর্মই সকলের আদি,দুর্লভ।এই সাত্বত ধর্ম যে সম্পূর্ণ ও বেদসম্মত,তা মহাভারতে পুনঃপুনঃ লিখিত আছে।*
*"তৈরেকমতিভি র্ভূত্বা যৎ প্রোক্তং শাস্ত্রমুত্তমং।*
*বেদৈশ্চতুর্ভি সমিতং কৃতং মেরৌ মহাগিরৌ।।*
*প্রবৃত্তৌ চ নিব্বত্তৌ চ যস্মাদেতদ্ভবিষ্যতি।*
*ঋক্ যজুঃ সামভির্জুষ্ট মথর্বাঙ্গিরসৈ স্তথা"।।*
*🌻আধুনিক পুরাবিদগণ এই সাত্বত ধর্মের ইতিহাস বিশ্বাস করুন বা না করুন, কিন্তু যিনি বেদ বিভাগ করে বেদব্যাস নাম প্রাপ্ত হয়েছেন,সেই বেদব্যাস স্বয়ং যখন বলেছেন, সাত্বতধর্ম বৈদিক,তখন শাস্ত্রপ্রাণ* *হিন্দুমাত্রেই এই শাস্ত্রবাক্য যে বিশ্বাস করবেন তাতে কোন সন্দেহ* *নেই*।
*🙏বানান ভুল ভ্রান্তি মার্জনীয়🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 ক্রমাগত 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩৪. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
