✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩৯. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩৮. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৯)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
*🌻প্রাচীন বৈষ্ণবধর্ম প্রচার স্থান🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শ্রীচৈতন্য-চরিতামৃতে জানা যায়,কলিপাবনাবতার শ্রীমন্মহাপ্রভু দক্ষিণদেশ ভ্রমণ করে বহুল প্রাচীন বৈষ্ণবতীর্থ দর্শন করেছিলেন এবং দক্ষিণদেশ হতেই।ভগবত্তত্ত্বপূর্ণ "ব্রহ্ম-সংহিতা " ও ভগবন্মাধুর্য্যের অমৃত-উৎস স্বরূপ "শ্রীকৃষ্ণ কর্ণামৃত" নামক শ্রীগ্রন্থ অতীব যত্নের সহিত আনয়ন করে এদেশে প্রচারিত করেছিলেন।ফলতঃ (ফলে) শ্রী-সম্প্রদায়ের প্রবর্তক শ্রীরামানুজাচার্য্যের প্রাদুর্ভাবের বহু বহু বৎসর পূর্বে দাক্ষিণাত্যে বৈষ্ণব ধর্মের অমৃত-নিষ্যন্দিনী, ভক্তি-মন্দাকিনী স্রোত প্রবলবেগে প্রবাহিত হচ্ছিল।*
*🍀যে সময়ে ব্রাহ্মণ ও ক্ষত্রিয় মধ্যে পরস্পর স্বার্থ বশতঃ শান্তিভঙ্গ উপস্থিত হ'ল,ক্ষত্রিয়গণ সর্ববিষয়ে ব্রাহ্মণের শাসনে থাকতে অনিচ্ছুক হয়ে নিজেদের প্রাধান্য ঘোষণা করলেন,ব্রাহ্মণগণও নিজেদের গৌরব অক্ষুন্ন রাখবার জন্য কখন স্বার্থপর শাস্ত্র রচনা করে,কখন বা প্রকাশ্যভাবে যুদ্ধ করে ক্ষত্রিয়গণকে পুনরায় আয়ত্তাধীনে আনবার চেষ্টা করতে লাগলেন ; জানি না ভগবানের কিরূপ ইচ্ছে,ঠিক সেই সময়েই বৌদ্ধ ধর্মের সৃষ্টি হল।ক্ষত্রিয়গণ সেই বৌদ্ধধর্ম অবলম্বন করে ব্রাহ্মণদের সর্বনাশ করতে গিয়ে সনাতন হিন্দুধর্মের মূলে কুঠারাঘাত করে বসলেন,ব্রাহ্মণ-শক্তির প্রাধান্য হ্রাস করতে গিয়ে বৈদিক সনাতন ধর্মের উচ্ছেদ সাধনে তৎপর হলেন। "অহিংসা পরমো ধর্মঃ পাপমাত্ম প্রপীড়নম্", প্রধানতঃ এই নীতিবাদের উপরই বৌদ্ধধর্মের ভিত্তি সংস্থাপিত হল,বেদোক্ত যাগযজ্ঞে পশুবলিদানাদি অবৈধ = সুতরাং পাপজনক বলে ঘোষণা হল।বেদ অপৌরুষেয় নহে, ঋষিবাক্য মাত্র বলে প্রচারিত হ'ল।"জীবে দয়া ও সাম্যভাব" শ্রীভগবদ্ভক্ত-বর্জিত জ্ঞানার্জন দ্বারা আত্মশক্তি লাভই চরম সিদ্ধি।বৌদ্ধমতে পুনর্জন্ম স্বীকার আছে ; কিন্তু আত্মার নিত্যতা স্বীকার নেই।আত্মার নিত্যতা স্বীকার না করলে পুনর্জন্ম বাদের ভিত্তি থাকে কোথায়?সে যাইহোক, বৌদ্ধধর্মের ঘোর-ঘন ঘটায় যখন ভারতের সনাতন ধর্ম-রবি সমাচ্ছন্ন হয়ে পড়ছিল অর্থ্যাৎ সূর্য্যের কিরণও অন্ধকার হয়ে পড়ছিল,সেই সময় ভারত-গগনে আর একখানি মেঘের উদয় হয়,তাহা জৈনধর্ম।একদিকে ক্ষত্রিয় রাজগণ কর্তৃক বৌদ্ধধর্ম প্রচার,অন্যদিকে বণিক-স্বভাববিহীন বৈশ্যগণ কর্তৃক জৈনধর্ম প্রচার হতে লাগল।ভারতে ঘোরতর ধর্মবিপ্লব উপস্থিত হল।বৈরাগ্য,জীবে দয়া,শম ও সাম্য প্রভৃতি গুণগুলি বেদাদি ধর্মশাস্ত্রের অমূল্য উপদেশ,এই সাত্বিত ভাবগুলি বৈষ্ণবধর্মের প্রধান অঙ্গ। ইহা বৈদিককাল হতেই বৈষ্ণব-সম্প্রদায়ের মধ্যে অনুপ্রবিষ্ট (মধ্যগত) রয়েছে।কেউ কেউ অনুমান করেন "অহিংসা পরম ধর্ম" এই ভাবটি বৌদ্ধধর্ম হতে বৈষ্ণব-সম্প্রদায়ে প্রবেশ করেছে, এইকথা বাতুলের প্রলেপ বলে বোধ হয়।যেহেতু বেদে হিংসা করতে স্পষ্ট নিষেধ আছে,যথা=*
*"মা হিংস্যাৎ সর্বা ভূতানি।"*
*🌻অর্থ্যাৎ সমস্ত ভূতমাত্রকে হিংসা করবে না। অতএব অহিংসারূপ সাত্বিক ভাবটি বেদ হতেই বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে প্রবেশ লাভ করেছে।*
*🌻ভারত যুদ্ধের পর অজ্ঞান-তম দ্বারা ভারতের ধর্মাকাশ সমাচ্ছন্ন হয়ে পড়লে বেদের জ্ঞান-কান্ডের আলোচনা একেবারে হ্রাস হয়ে যায়, মাত্র কর্মকান্ডের অনুষ্ঠানের ফলে লোকের জীবহিংসা -প্রবৃত্তি প্রবল হয়ে উঠে।ফলে এই সময় হতেই ভারতে বৈদিকধর্মের অধোগতি আরম্ভ হয়।এই সুযোগে বৌদ্ধ ও জৈনগণ কর্মকান্ড ও জ্ঞানকান্ডের গভীর তত্ত্বের ভিতরে প্রবেশ করতে না পেরে বেদমূলকসকল প্রকার ধর্মের মূলোচ্ছেদ করতে চেষ্টা করতে থাকেন।তদানীন্তন বেদজ্ঞ পন্ডিতগণের মধ্যে তাদৃশ শক্তিসম্পন্ন কেউ না থাকায় সেই নব অভ্যুদিত ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারলেন না।কাজেই জন-সাধারণ সেই অভিনব ধর্মের মোহন-সৌন্দর্য্যে আকৃষ্ট হয়ে দলে দলে সে জৈন-বৌদ্ধাদি বেদ-বিরুদ্ধ ধর্ম অবলম্বন করতে লাগল।এই সময়েই বৌদ্ধাচার ও বেদাচার এই উভয় আচার সংমিশ্রণে এক অভিনব তান্ত্রিকধর্ম সৃষ্ট হয়ে সর্বত্র প্রচারিত হয়ে পড়ে।পঞ্চ-মকার সমন্বিত এই তান্ত্রিক ধর্ম প্রবৃত্তিমূলক সাধন ব্যাপার বিশেষ।নব অভ্যুদিত বৌদ্ধ,জৈন, তান্ত্রিকাদি ধর্মের উজ্জ্বল আলোক দর্শনে সাত্বত,বৈখানস, পাঞ্চরাত্রাদি বৈষ্ণব সম্প্রদায়স্থ বহু অজ্ঞ ব্যক্তি আকৃষ্ট হয়ে সেই সকল ধর্ম অবলম্বন করেছিলেন,তা সহজেই অনুমান হয়।অধিকন্তু বৈদিক ধর্মের শোচনীয় অবস্থা উপস্থিত হওয়ায় এই সময়ে বেদমূলক বৈষ্ণব ধর্মেরও যে ঘোর দুর্দশা উপস্থিত হয়েছিল তা অবশ্যই স্বীকার্য্য।তবে তখন বৈষ্ণবধর্ম ও বৈষ্ণব সম্প্রদায়ের অস্তিত্বের বিলোপ ঘটে নাই, প্রভাব হ্রাস হয়েছিল মাত্র।*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
*বানান ভুল ক্ষমা করবেন*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 ক্রমাগত 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৪০. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
