শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৪০. তন্ত্র ও বৈষ্ণব ধর্ম সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণন 📖 বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob40.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪০. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩৯. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪০)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*🌻🌻বৈষ্ণব বিবৃতি🌻🌻*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*💧তন্ত্র ও বৈষ্ণব ধর্ম💧*
&&&&&&&&&&&&&&&&&
*🌻প্রবৃত্তিপর জীবকে তার প্রবৃত্তির মধ‍্য দিয়ে নিবৃত্তির পথে, শেষে আনন্দরাজ‍্যে পৌঁছায়ে দেওয়াই তন্ত্রসাধনার মুখ‍্য উদ্দেশ্য। এই তন্ত্রমতের প্রচারক দেবদেব পরমযোগী "মহাদেব"বলে প্রসিদ্ধ।তন্ত্রমত নিতান্ত আধুনিক নয় এবং কুলবধূর মতো অতি গোপনীয় শাস্ত্র।কলিতে তন্ত্রমতই বলবান্ উক্ত হয়েছে।*
*আগমোক্ত বিধানেন কলৌ দেবান্ যজেৎ সুধীঃ।*
*🍀এই তন্ত্রমতে, পঞ্চ-মকার অর্থ‍্যাৎ পঞ্চতত্ত্ব-- মদ‍্য,মাংস,মৎস‍্য,মুদ্রা ও মৈথুন।সপ্তআচার=বেদাচার ১, বৈষ্ণবাচার ২, শৈবাচার ৩, দক্ষিণাচার ৪, বামাচার ৫, সিদ্ধান্তাচার ৬, ও কৌলাচার ৭।*
*🍀ভাবত্রয়=দিব‍্যভাব ১, বীরভাব ২ ও পশুভাব ৩। বৈদিকাচার,বৈষ্ণবাচার,শৈবাচার ও দক্ষিণাচার পশুভাবের অন্তর্গত। সিদ্ধান্তাচার ও বামাচার বীরভাবের অন্তর্গত আর কৌলাচার দিব‍্যভাবের অন্তর্গত।এই তন্ত্রমত বা আগম শাস্ত্র কল্পিত।জীবকে ভগবদ্ভক্তি-বিমুখ করে প্রবৃত্তির অবাধ মোহময় হিল্লোলে ভাসাবার জন‍্যই ইহার সৃষ্টি। শ্রীভগবান জগতে সৃষ্টিধারা বৃদ্ধি করবার জন‍্যই মহাদেবকে এই আগমশাস্ত্র প্রচার করতে আদেশ করেন। মারণ,উচ্চাটন,বশীকরণাদি, অভিচার ও সকাম বিবিধ কর্মের আপাতমনোরম ফল দর্শন করে স্বাভাবিক রজঃতম-স্বভাবের জীবসেটির প্রতি সহজেই আকৃষ্ট হয়ে থাকে।নিবৃত্তিপ্রধান নিষ্কাম বৈষ্ণব ধর্মের প্রতি সহজে কারও চিত্ত আকৃষ্ট হয় না।শ্রীপাদ কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী শ্রীচৈতন‍্যচরিতামৃতে শ্রীমন্মহাপ্রভুর উক্তি লিপিবদ্ধ করেছেন=*
*ভগবান্ সম্বন্ধ, ভক্তি অভিধেয় হয়।*
*প্রেম প্রয়োজন বেদে তিন বস্তু কয়।।*
*আর যে যে কহে কিছু সকলি কল্পনা।*
*স্বতঃ প্রমাণ বেদবাক‍্যে কল্পেন লক্ষণা।।*
*আচার্য‍্যের দোষ নাই ঈশ্বর আজ্ঞা হৈল।*
*অতএব কল্পনা করি নাস্তিক শাস্ত্র কৈল।।*
*💧এই সকল কল্পিত তন্ত্রকে নাস্তিক শাস্ত্র বলে কেবল শ্রীমন্মহাপ্রভুই যে অভিমত প্রকাশ করেছেন, তা নয়, অবশ‍্য এই উক্তি আমরা গৌড়ীয় বৈষ্ণব-সম্প্রদায়ভুক্ত হেতু আমাদের নিকট বেদবাক‍্য অপেক্ষাও অধিক মাননীয় ও প্রামাণ‍্য ; কিন্তু যাঁরা এই কথার উপর বিশ্বাস স্থাপন করতে সঙ্কুচিত,যাঁরা একে বৈষ্ণবদের বিদ্বেষ প্রণোদিত গোঁড়ামী বলে উপহাস করেন,তাঁদের জানা উচিত,বৈষ্ণবদের কোন সিদ্ধান্ত স্বকপোল কল্পিত নয়, সুদৃঢ় দার্শনিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত।*
              🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪১. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৩৯. প্রাচীন বৈষ্ণবধর্ম প্রচার স্থান 📖 বৈষ্ণব বিবৃতি 🌼 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob39.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩৯. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩৮. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৯)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
*🌻প্রাচীন বৈষ্ণবধর্ম প্রচার স্থান🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শ্রীচৈতন‍্য-চরিতামৃতে জানা যায়,কলিপাবনাবতার শ্রীমন্মহাপ্রভু দক্ষিণদেশ ভ্রমণ করে বহুল প্রাচীন বৈষ্ণবতীর্থ দর্শন করেছিলেন এবং দক্ষিণদেশ হতেই।ভগবত্তত্ত্বপূর্ণ "ব্রহ্ম-সংহিতা " ও ভগবন্মাধুর্য‍্যের অমৃত-উৎস স্বরূপ "শ্রীকৃষ্ণ কর্ণামৃত" নামক শ্রীগ্রন্থ অতীব যত্নের সহিত আনয়ন করে এদেশে প্রচারিত করেছিলেন।ফলতঃ (ফলে) শ্রী-সম্প্রদায়ের প্রবর্তক শ্রীরামানুজাচার্য‍্যের প্রাদুর্ভাবের বহু বহু বৎসর পূর্বে দাক্ষিণাত‍্যে বৈষ্ণব ধর্মের অমৃত-নিষ‍্যন্দিনী, ভক্তি-মন্দাকিনী স্রোত প্রবলবেগে প্রবাহিত হচ্ছিল।*
*🍀যে সময়ে ব্রাহ্মণ ও ক্ষত্রিয় মধ্যে পরস্পর স্বার্থ বশতঃ শান্তিভঙ্গ উপস্থিত হ'ল,ক্ষত্রিয়গণ সর্ববিষয়ে ব্রাহ্মণের শাসনে থাকতে অনিচ্ছুক হয়ে নিজেদের প্রাধান‍্য ঘোষণা করলেন,ব্রাহ্মণগণও নিজেদের গৌরব অক্ষুন্ন রাখবার জন্য কখন স্বার্থপর শাস্ত্র রচনা করে,কখন বা প্রকাশ‍্যভাবে যুদ্ধ করে ক্ষত্রিয়গণকে পুনরায় আয়ত্তাধীনে আনবার চেষ্টা করতে লাগলেন ; জানি না ভগবানের কিরূপ ইচ্ছে,ঠিক সেই সময়েই বৌদ্ধ ধর্মের সৃষ্টি হল।ক্ষত্রিয়গণ সেই বৌদ্ধধর্ম অবলম্বন করে ব্রাহ্মণদের সর্বনাশ করতে গিয়ে সনাতন হিন্দুধর্মের মূলে কুঠারাঘাত করে বসলেন,ব্রাহ্মণ-শক্তির প্রাধান‍্য হ্রাস করতে গিয়ে বৈদিক সনাতন ধর্মের উচ্ছেদ সাধনে তৎপর হলেন। "অহিংসা পরমো ধর্মঃ পাপমাত্ম প্রপীড়নম্", প্রধানতঃ এই নীতিবাদের উপরই বৌদ্ধধর্মের ভিত্তি সংস্থাপিত হল,বেদোক্ত যাগযজ্ঞে পশুবলিদানাদি অবৈধ = সুতরাং পাপজনক বলে ঘোষণা হল।বেদ অপৌরুষেয় নহে, ঋষিবাক‍্য মাত্র বলে প্রচারিত হ'ল।"জীবে দয়া ও সাম‍্যভাব" শ্রীভগবদ্ভক্ত-বর্জিত জ্ঞানার্জন দ্বারা আত্মশক্তি লাভই চরম সিদ্ধি।বৌদ্ধমতে পুনর্জন্ম স্বীকার আছে ; কিন্তু আত্মার নিত‍্যতা স্বীকার নেই।আত্মার নিত‍্যতা স্বীকার না করলে পুনর্জন্ম বাদের ভিত্তি থাকে কোথায়?সে যাইহোক, বৌদ্ধধর্মের ঘোর-ঘন ঘটায় যখন ভারতের সনাতন ধর্ম-রবি সমাচ্ছন্ন হয়ে পড়ছিল অর্থ‍্যাৎ সূর্য‍্যের কিরণও অন্ধকার হয়ে পড়ছিল,সেই সময় ভারত-গগনে আর একখানি মেঘের উদয় হয়,তাহা জৈনধর্ম।একদিকে ক্ষত্রিয় রাজগণ কর্তৃক বৌদ্ধধর্ম প্রচার,অন‍্যদিকে বণিক-স্বভাববিহীন বৈশ‍্যগণ কর্তৃক জৈনধর্ম প্রচার হতে লাগল।ভারতে ঘোরতর ধর্মবিপ্লব উপস্থিত হল।বৈরাগ‍্য,জীবে দয়া,শম ও সাম‍্য প্রভৃতি গুণগুলি বেদাদি ধর্মশাস্ত্রের অমূল‍্য উপদেশ,এই সাত্বিত ভাবগুলি বৈষ্ণবধর্মের প্রধান অঙ্গ। ইহা বৈদিককাল হতেই বৈষ্ণব-সম্প্রদায়ের মধ্যে অনুপ্রবিষ্ট (মধ‍্যগত) রয়েছে।কেউ কেউ অনুমান করেন "অহিংসা পরম ধর্ম" এই ভাবটি বৌদ্ধধর্ম হতে বৈষ্ণব-সম্প্রদায়ে প্রবেশ করেছে, এইকথা বাতুলের প্রলেপ বলে বোধ হয়।যেহেতু বেদে হিংসা করতে স্পষ্ট নিষেধ আছে,যথা=*
*"মা হিংস‍্যাৎ সর্বা ভূতানি।"*
*🌻অর্থ‍্যাৎ সমস্ত ভূতমাত্রকে হিংসা করবে না। অতএব অহিংসারূপ সাত্বিক ভাবটি বেদ হতেই বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে প্রবেশ লাভ করেছে।*
*🌻ভারত যুদ্ধের পর অজ্ঞান-তম দ্বারা ভারতের ধর্মাকাশ সমাচ্ছন্ন হয়ে পড়লে বেদের জ্ঞান-কান্ডের আলোচনা একেবারে হ্রাস হয়ে যায়, মাত্র কর্মকান্ডের অনুষ্ঠানের ফলে লোকের জীবহিংসা -প্রবৃত্তি প্রবল হয়ে উঠে।ফলে এই সময় হতেই ভারতে বৈদিকধর্মের অধোগতি আরম্ভ হয়।এই সুযোগে বৌদ্ধ ও জৈনগণ কর্মকান্ড ও জ্ঞানকান্ডের গভীর তত্ত্বের ভিতরে প্রবেশ করতে না পেরে বেদমূলকসকল প্রকার ধর্মের মূলোচ্ছেদ করতে চেষ্টা করতে থাকেন।তদানীন্তন বেদজ্ঞ পন্ডিতগণের মধ্যে তাদৃশ শক্তিসম্পন্ন কেউ না থাকায় সেই নব অভ‍্যুদিত ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারলেন না।কাজেই জন-সাধারণ সেই অভিনব ধর্মের মোহন-সৌন্দর্য‍্যে আকৃষ্ট হয়ে দলে দলে সে জৈন-বৌদ্ধাদি বেদ-বিরুদ্ধ ধর্ম অবলম্বন করতে লাগল।এই সময়েই বৌদ্ধাচার ও বেদাচার এই উভয় আচার সংমিশ্রণে এক অভিনব তান্ত্রিকধর্ম সৃষ্ট হয়ে সর্বত্র প্রচারিত হয়ে পড়ে।পঞ্চ-মকার সমন্বিত এই তান্ত্রিক ধর্ম প্রবৃত্তিমূলক সাধন ব‍্যাপার বিশেষ।নব অভ‍্যুদিত বৌদ্ধ,জৈন, তান্ত্রিকাদি ধর্ম‍ের উজ্জ্বল আলোক দর্শনে সাত্বত,বৈখানস, পাঞ্চরাত্রাদি বৈষ্ণব সম্প্রদায়স্থ বহু অজ্ঞ ব‍্যক্তি আকৃষ্ট হয়ে সেই সকল ধর্ম অবলম্বন করেছিলেন,তা সহজেই অনুমান হয়।অধিকন্তু বৈদিক ধর্মের শোচনীয় অবস্থা উপস্থিত হওয়ায় এই সময়ে বেদমূলক বৈষ্ণব ধর্মেরও যে ঘোর দুর্দশা উপস্থিত হয়েছিল তা অবশ্যই স্বীকার্য‍্য।তবে তখন বৈষ্ণবধর্ম ও বৈষ্ণব সম্প্রদায়ের অস্তিত্বের বিলোপ ঘটে নাই, প্রভাব হ্রাস হয়েছিল মাত্র।*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
       *বানান ভুল ক্ষমা করবেন*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪০. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৩৮. প্রাচীন বৈষ্ণবধর্ম প্রচারের স্থান-নির্ণয় 📖 বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob38.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩৮. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩৭. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
(৩৮)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
*☘প্রাচীন বৈষ্ণবধর্ম প্রচারের স্থান-নির্ণয়☘*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻ভারতবর্ষের উত্তর-পশ্চিমাঞ্চলই বৈষ্ণবগণের ধর্ম প্রচারের প্রধান ও প্রাচীন ক্রীড়াভূমি ছিল। কিন্তু সেই প্রাচীন বৈষ্ণবগণের ইতিহাস ও তাঁদের ধর্ম-প্রচার-কাহিনী এত অস্পষ্ট যে বহুযত্ন করেও উহার আলোকরেখা অনুসন্ধান করতে সমর্থ হওয়া যায় না।তবে প্রচীন সাত্বত,(বৈষ্ণব), ভাগবত ও বৈখানস(বাণপ্রস্থ সম্বন্ধীয়) প্রভৃতি বৈষ্ণব সম্প্রদায় ভারতের পশ্চিমাঞ্চলে প্রাচীন কালে বৈদিক ও পঞ্চরাত্র-তন্ত্র সম্বন্ধীয় বৈষ্ণব-ধর্মের বিজয়-কেতন(জয় পতাকা) বহুকাল সমুড্ডীন(অতি উচ্চ প্রচার)রেখেছিলেন,তাতে কোন সন্দেহ নাই।বৈষ্ণব ধর্মের অমল-প্রবাহ উত্তর পশ্চিমাঞ্চলহতে ক্রমশঃ দক্ষিণ-পূর্বদিকে প্রবাহিত হতে হতে কালে সমগ্র দাক্ষিণাত‍্যভূমি পরিপ্লুত করে তুলেছিলেন।তখন গোদাবরী,কৃষ্ণা,কাবেরীর পবিত্রতম তীরে তীরে অমল-হৃদয় বৈষ্ণবগণের কন্ঠোত্থিত ভগবানের ভুবন-মঙ্গল নাম-গানে দিগদিগন্ত মুখরিত হয়ে উঠেছিল।আমরা শ্রীমদ্ভাগবত পাঠে অবগত(জ্ঞানপ্রাপ্ত) হতে পারি,কোন সময়ে দ্রাবিড় দেশে ভাগবতগণ বৈষ্ণবধর্মের পূত-প্রবাহে (পূত=পবিত্র) জনসাধারণকে নিমজ্জিত করেছিলেন।এই সময়ে কৃতমালা ও তাম্রপর্ণী নদীতট বৈষ্ণবগণের আবাসভূমি বলে প্রসিদ্ধিলাভ করেছিল।*
*"ক্বচিৎ ক্বচিন্মহারাজ দ্রবিড়েষু চ ভূরিশঃ।*
*তাম্রপর্ণী নদী যত্র কৃতমালা পয়স্বিনী।।*
*কাবেরী চ মহাপুণ‍্যা প্রতীচী চ মহানদী।*
*যে পিবন্তি জলং তাষাং মনুজা মনুজেশ্বর।।*
*প্রায়ো ভক্তা ভগবতি বাসুদেবেহমলাশয়াঃ"।।*
                    *(শ্রীমদ্ভাগবত=১১|৫)* 
*🌻করভাজন বললেন=হে মহারাজ! সত‍্য প্রভৃতি যুগের উৎপন্ন প্রজাগণ কলিযুগে জন্মগ্রহণ করবার জন‍্য ইচ্ছা করে থাকেন।কারণ কলিতে উৎপন্ন লোক সকল "কোন কোন জায়গাতে" অবশ্যই নারায়ণপর হবেন।এস্থলে কোন্ কোন্ জায়গাতে বলতে গৌড়দেশকেও সূচিত করেছে। কিন্তু হে মহারাজ!দ্রবিড়দেশে ভূরি ভূরি ভগবদ্ভক্ত লোক জন্মগ্রহণ করবেন।সেই দ্রাবিড়ে তাম্রপর্ণী,কৃতমালা,পয়স্বিনী,কাবেরী, মহাপুণ‍্যা প্রতীচী নদী বিদ‍্যমান রয়েছে।হে মনুজেশ্বর!যাঁরা সেই সকল নদীর জল পান করেন,তাঁরা নির্মলচিত্ত হয়ে প্রায় ভগবান বাসুদেবের ভক্ত হন।আরও লিখিত আছে =*
*"স্কন্দং দৃষ্টা যযৌ রামঃ শ্রীশৈলং গিরিশালয়ং।*
*দ্রবিড়েষু মহাপুণাং দৃষ্টাদ্রিং কেকটং প্রভুঃ।।*
*কামকেশীং পুরীং কাঞ্চীং কাবেরীঞ্চ সরিদ্বরাং।*
*শ্রীরঙ্গাখ‍্যং মহাপুণ‍্যং যত্র সন্নিহিতো হরিঃ।।*
*ঋষভাদ্রিং হরেঃ ক্ষেত্রং দক্ষিণাং মাথুরং তথা"।।*
               *(শ্রীমদ্ভাগবত=১০|৭৯অঃ)*
*🌻অনন্তর শ্রীবলরাম স্কন্দতীর্থ দর্শন করে গিরিশালায় শ্রীশৈলে যাত্রা করলেন।পরে সেখান হতে দ্রাবিড় দেশে মহাপুণ‍্য কেকট পর্বত দর্শন করে কামকেশী,কাঞ্চীপুরী,সরিদ্বরা, কাবেরী ও মহাপুণ‍্য শ্রীরঙ্গাখ‍্য তীর্থ দর্শন করলেন।এই শ্রীরঙ্গাখ‍্যতীর্থেই শ্রীহরি সন্নিহিত আছেন।অনন্তর হরিক্ষেত্রে ঋষভাদ্রি দর্শন করে দক্ষিণ-মথুরা গমন করলেন। সুতরাং দাক্ষিণাত‍্য প্রদেশেই যে বৈষ্ণব ধর্মের লীলাভূমি স্বরূপ হয়েছিল,তা এতদ্বারা সহজেই অনুমান করা যেতে পারে।*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
         *বানান,ভুল ক্ষমা করবেন*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩৯. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৩৭. শ্রীমদ্ভাগবত ও বৈষ্ণবসম্প্রদায় 📖 বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob37.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩৭. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩৬. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 *(৩৭)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
*🌻শ্রীমদ্ভাগবত ও বৈষ্ণবসম্প্রদায়🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*💧শ্রীধর স্বামী এই শ্লোকের টীকায় সাম্প্রদায়িক ভাবের স্পষ্ট উল্লেখ করেছেন=*
*"তৎ সম্প্রদায়তো ভাগবতং ময়া জ্ঞানমিত‍্যাশয়েনাহ নারদ ইতি"।*
*🍀আরোতৃতীয় স্কন্ধের টীকার প্রারম্ভে লিখেছেন যে,বৈষ্ণব সম্প্রদায়ের প্রবৃত্তি দুই প্রকারের হয়েছে।প্রথম শ্রীনারায়ণব্রহ্মা-নারদাদিক্রমে,দ্বিতীয় শেষ-সনৎকুমার-সাংখ‍্যায়নাদিক্রমে।*
*"দ্বিধা হি ভাগবত-সম্প্রদায় প্রবৃত্তিঃ।*
*একতঃ সঙ্খেপতঃ শ্রীনারায়ণাদ্ব্রহ্ম- নারদাদি দ্বারেণ।*
*অন‍্যতস্তু বিস্তরতঃ শেষাৎ সনৎকুমার সাংখ‍্যায়নাদি দ্বারেণ"*।।
*🌻অতএব বৈদিক সাত্বত-সম্প্রদায়ই কালে ভাগবত ও পঞ্চরাত্র সম্প্রদায় নামে অভিহিত হয়েছিলেন,তাতে সন্দেহ নাই।অপিচ (এবং বা অধিকন্তু) প্রাচীন ভক্তগণ, সাক্ষাৎ ভগবত-প্রণীত এই ভাগবত-ধর্ম, সম্প্রদায়ক্রমেই যে পেয়েছিলেন এবং এই ভাগবত ধর্মইযে সর্বোত্তম ধর্ম এবং পরম পবিত্র,তা প্রমাণ স্বরূপ দেওয়া হল*।
*"ধর্মং তু সাক্ষাদ্ভগবৎ-প্রণীত ন বৈ বিদু ঋষয়োনাপি দেবাঃ।*
*ন সিদ্ধমুখ‍্যা অসুরাঃ মনুষ‍্যা কুতো নু বিদ‍্যাধর-চারণাদ_"।।*
                       *(ভাগবত=৬|৩|১৯)*
*🌻অর্থ‍্যাৎ সাক্ষাৎ ভগবৎ-প্রণীত যে ধর্ম তা কি ভৃগু প্রভৃতি ঋষি,কি দেবগণ,সিদ্ধ সকল,কি অসুর-নিকর, কি মানবকুল কেহই জানেন না, বিদ‍্যাধর চারণাদি কি ভাবে জানতে পারবে?তবে যাঁরা নামসংকীর্তনাদি দ্বারা ভগবান বাসুদেবে ভক্তি প্রকাশ করেন,তাঁদের কাছে সে ভাগবত-ধর্ম দুর্বোধ‍্য নহে।সগুণ স্মৃতিশাস্ত্রাদিতে কি কর্মী-জ্ঞানীদের অর্থবাদাদি-দোষ-দুষ্ট অন্তঃকরণেই ইহা দুর্বোধ‍্য বলে জানবে।*
*💧ধর্মরাজ আরও বললেন=*
*"স্বয়ম্ভূর্নারদঃ শম্ভুঃ কুমারঃ কপিলো মনুঃ।*
*প্রহ্লাদো জনকো ভীষ্মো বলির্বৈয়াসকির্বয়ং "।।*
                       *(ভাগবত=৬|৩|২০)*
*🌻অর্থ‍্যাৎ হে দূতগণ!কেবল স্বয়ম্ভূ,(ব্রহ্মা),শম্ভু,(শিব),সনৎকুমার,নারদ,কপিলমুনি, মনু,প্রহ্লাদ,জনক,ভীষ্ম,বলিরাজা,শুকদেব এবং আমি,আমি অর্থ‍্যাৎ ধর্মরাজ, আমরা এই দ্বাদসজনই ভাগবত ধর্ম অবগত আছি।*
*🍀অতএব বৈদিককালে যে বৈষ্ণব-সম্প্রদায় সাত্বত-সম্প্রদায় নামে প্রচলিত ছিল,তা পৌরাণিক কালেশভাগবত বা পঞ্চরাত্র-সম্প্রদায় নামে কথিত হয়।ক্রমে আরও পরিবর্তিত হয়ে মধ‍্যযুগে নানা শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে।এইসব প্রাচীন বৈষ্ণব সম্প্রদায় ভারতের কোন্ কোন্ প্রদেশে প্রবলভাবে প্রবর্তিত হয়েছিল,বৈষ্ণবধর্মের ইতিহাস পর্য‍্যালোচনা করলে তারও যথেষ্ট প্রমাণ পাওয়া যায়।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
         *বানান, ভুল মার্জনীয়*
                *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩৮. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৩৬. প্রাচীন বৈষ্ণব সম্প্রদায়ের ধর্মগ্রন্থ 📖 বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob36.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩৬. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩৫. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৬)🙏ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ🙏*
*🌿প্রাচীন বৈষ্ণব সম্প্রদায়ের ধর্মগ্রন্থ🌿*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শ্রীমদ্ভাগবত ছাড়াও প্রাচীন বৈষ্ণবগণের আর একখানি ধর্মগ্রন্থ ছিল,তার নাম নারদপঞ্চরাত্র বা জ্ঞানামৃতসার।বৈষ্ণব মাত্রেই এই গ্রন্থের মান‍্য করে থাকেন। সুতরাং প্রসঙ্গতঃ ইহার সামান্য পরিচয় প্রদান করা যাচ্ছে।🍀এই গ্রন্থখানি পঞ্চরাত্র নামে কেন অভিহিত হ'ল?তার উত্তরে লেখা আছে =*
*"রাত্রঞ্চ জ্ঞানবচনং জ্ঞানং পঞ্চবিধং স্মৃতং।*
*তেনেদং পঞ্চরাত্রঞ্চ প্রবদন্তি মনীষিণঃ"।।*
*🌻অর্থ‍্যাৎ জ্ঞান-উপদেশ বাক‍্যকে রাত্র বলে।এই জ্ঞান পাঁচ প্রকার।যে গ্রন্থে সেই পাঁচ প্রকার জ্ঞানের বিষয় বর্ণিত হয়েছে তাহাই পঞ্চরাত্র নামি অভিহিত।(এই পঞ্চরাত্র সাত প্রকার যথা)*
*"পঞ্চরাত্রং সপ্তবিধং জ্ঞানিনাং জ্ঞানদং পরং।*
*ব্রাহ্মং শৈবঞ্চ কৌমারং বাশিষ্ঠ‍্যং কাপিলং পরং।।*
*গৌতমীয়ং নারদীয় মিদং সপ্তবিধং স্মৃতং"।।*
*🌻নারদপঞ্চরাত্রের কর্তা নারদমুনি। এই পঞ্চরাত্র গ্রন্থখানি সপ্তম বা শেষ পঞ্চরাত্র বলে,ইহাকে ব্রাহ্ম,শৈবাদি ছয়খানি পঞ্চরাত্র এবং বেদ,পুরাণ, ইতিহাস,ধর্মশাস্ত্র ও সিদ্ধ যোগীগণের ধর্মশাস্ত্রের সার সার মর্ম লিপিবদ্ধ হয়েছে।* *🍀এ ছাড়াও আর একখানি গ্রন্থ আছে "ভরদ্বাজ সংহিতা" এও এক প্রচীর বৈষ্ণব ধর্মগ্রন্থ।🍀*
*🍁এইজন‍্য শ্রীপাদ রূপ গোস্বামীও শ্রীভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থে লিখেছেন,*
*"শ্রুতা-স্মৃতি-পুরাণাদি-পঞ্চরাত্র বিধিং বিনা।*
*আত‍্যন্তিকী হরের্ভক্তি রুৎপাতায়ৈব কল্পতে "।।*
               *(ভঃরঃমৃত সিন্ধু=১|২|৪১)*
*🌻অর্থ‍্যাৎ শ্রুতি,স্মৃতি,পুরাণ ও পঞ্চরাত্র বিধি বিনা আত‍্যন্তিকী (অত‍্যন্ত)হরিভক্তিও উৎপাতের নিমিত্ত হয়ে থাকে। সুতরাং পঞ্চরাত্র প্রাচীন বৈষ্ণব বিধান হলেও বতর্মান মাধ্ব-গৌড়েশ্বর-সম্প্রদায়ী বৈষ্ণবগণের পক্ষেও পঞ্চরাত্র বিধি অপ্রতিপাল‍্য নহে।তবে এস্থলে স্ব স্ব সাম্প্রদায়িক অধিকার অনুসারে অনুকূল বিধিগুলিইঅবশ‍্য গ্রহণীয়, ইহাই তাৎপর্য‍্য।*
*🍀ফলে প্রাচীন কালে বৈষ্ণব ধর্ম, ভিন্ন ভিন্ন গ্রন্থ প্রতিপাদিত(স্থিরিকৃত) ধর্মমত নিয়ে ভিন্ন ভিন্ন সাম্প্রদায়িক ধর্মে পরিণত হয়েছিল। সুতরাং সেই একই বৈষ্ণবসম্প্রদায় তখন সাত্বত-সম্প্রদায়,বৈখানস-সম্প্রদায়, পঞ্চরাত্র-সম্প্রদায় প্রভৃতি বহু সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়েছিল। অতএব সাম্প্রদায়িক বৈষ্ণব ধর্ম যে শ্রীশঙ্করাচার্য‍্যের পরবর্তী কাল হতে উৎপন্ন হয়নি, তা এতদ্বারা নিঃসন্দেহে প্রতিপন্ন হচ্ছে।আবার শ্রীমদ্ভাগবত পাঠে জানা যায় যে, শ্রীশুকদেব, সম্প্রদায়-ক্রমেই ভাগবত-ধর্ম প্রাপ্ত হয়েছিলেন। যথা=*
*"তস্মাদিদং ভাগবতং পুরাণং দশলক্ষণং।*
*প্রোক্তং ভগবতা প্রাহ প্রীতঃ পুত্রায় ভূতকৃৎ।।*
*নারদঃ প্রাহ মুনয়ে সরস্বত‍্যা স্তটে নৃপ।*
*ধ‍্যায়তে ব্রহ্ম পরমং ব‍্যাসায়ামিততেজসে"।।*
                                *(১|৯|৪৩|৪৪)*
*অর্থ‍্যাৎ পূর্বে ভগবান্ চতুঃশ্লোকী ভাগবত প্রথমে ব্রহ্মাকে বলেছিলেন, পরে ব্রহ্মা প্রীত হয়ে সেই ভাগবত স্বীয় (নিজ) পুত্র নারদের কাছে বিস্তার করে বলেছিলেন।তৎপরে মহামুনি বেদব‍্যাস সরস্বতী-তটে অধ‍্যাসীন হয়ে যখন ভগবানের ধ‍্যান করছিলেন তখন নারদ সেখানে যদৃচ্ছাক্রমে(অভিলাষানুযায়ী) উপনীত হয়ে তাঁকে ঐ চতুঃশ্লোকী ভাগবত উপদেশ করেন।এইরকম সম্প্রদায়ক্রমে পরে আমি (শুকদেব) ঐ ভাগবত জ্ঞাত হয়েছি।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
            *বানান ভুল মার্জনীয়*
                     *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩৭. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৩৫. শ্রীমদ্ভাগবতের সর্বশ্রেষ্ঠতা 📖 বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob35.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩৫. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩৪. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৫)🙏ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ🙏*
*🌻শ্রীমদ্ভাগবতের সর্বশ্রেষ্ঠতা🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌹মৎস‍্য পুরাণে পায়🌹*
*"যথাধিকৃত‍্য গায়ত্রীং বর্ণতে ধর্মবিস্তরঃ।*
*বৃত্রাসুর-বধোপেতং তদ্ভাগবত মিষ‍্যতে।।*
▪ ▪ ▪ ▪ ▪
*লিখিত্বা তচ্চ মো দদ‍্যাদ্ধেমসিংহাসনান্বিতম্।*
*প্রৌষ্ঠপদ‍্যাং-পৌণমাস‍্যাং স যাতি পরমাং গতিম্"।।*
                                *(অঃ=৫৩)*
*🌻অর্থ‍্যাৎ গায়ত্রীকে আশ্রয় করে যাতে ধর্মের বিভাগ সবিস্তার বর্ণিত হয়েছে,যাতে বৃত্তাসুরের নিধন-বৃত্তান্ত বর্ণিত আছে,তাহাই শ্রীমদ্ভাগবত নামে অভিহিত।যে ব‍্যক্তি এই শ্রীমদ্ভাগবত লিখে ভাদ্র মাসের পৌণমাসী তিথিতে স্বর্ণসিংহাসনের সহিত দান করেন,তিনি পরমগতি প্রাপ্ত হন।*
*🍀পুনশ্চ স্কন্দপুরাণে পায়🍀*
*"শ্রীমদ্ভাগবতং ভক্ত‍্যা পঠতে হরিসন্নিধৌ।*
*জাগরে তৎপদং যাতি কুলবৃন্দ-সমন্বিতঃ"।।*
*🌻অর্থ‍্যাৎ যিনি ভক্তি পূর্বক হরিবাসরে শ্রীভগবানের কাছে শ্রীমদ্ভাগবত পাঠ করেন,তিনি কুলবৃন্দের সঙ্গে ভগবদ্ধামে গমন করে থাকেন।*
*🌺আবার পদ্মপুরাণেও উক্ত হয়েছে 🌺*
*"অম্বরীষ শুকপ্রোক্তং নিত‍্যং ভাগবতং শৃণু।*
*পঠস্ব স্বমুখেনাপি যদীচ্ছসি ভব-ক্ষয়ম্"।।*
*🌻অর্থ‍্যাৎ হে অম্বরীষ!যদি সংসার-বন্ধন বিমোচনের বাসনা থাকে,তাহলে কালাকাল বিচার না করে নিত‍্য এই শুকপ্রোক্ত শ্রীমদ্ভাগবত পুরাণ শ্রবণ করুন বা নিজমুখে পাঠ করুন।*
*🍀এই শ্রীমদ্ভাগবত অত‍্যন্ত পূর্ণ অর্থ‍্যাৎ ইহা সর্ব লক্ষণ সম্পন্ন হওয়ায় ইহার পূর্ণত্বের আতিশয‍্য উক্ত হয়েছে। যথা গরুড় পুরাণে পায়🍀।*
*"অর্থোহয়ং ব্রহ্মসূত্রাণাং ভারতার্থ-বিনির্ণয়ঃ।*
*গায়ত্রীভাষ‍্যরূপোহসৌ বেদার্থ-পরিবৃংহিতঃ।।*
*পুরাণানাং সামরূপঃ সাক্ষাদ্ভগবতোদিতঃ"।।*
*🌻অর্থ‍্যাৎ ব্রহ্মসূত্রের অর্থস্বরূপ,ভারতার্থের নির্ণায়ক, গায়ত্রীর ভাষ‍্যরূপ বেদার্থের বিস্তারক সাক্ষাৎ ভগবান্ কর্তৃক গ্রথিত এবং বেদের মধ্যে সামবেদের "ন‍্যায়" পুরাণ সকলের মধ্যে শ্রেষ্ঠ।ফলতঃ(ফলে) পূর্বে বেদব‍্যাসের মনে সূক্ষ্মাকারে ব্রহ্মসূত্ররূপে যা প্রকাশিত হয়,তাহাই পরিশেষে সুবিস্ততভাবে শ্রীমদ্ভাগবতরূপে প্রচারিত হয়েছে।*
*🌹কেউ কেউ অন‍্যান‍্য পুরাণের বেদ সাপেক্ষতা মনে করতে পারেন, কিন্তু শ্রীমদ্ভাগবতে সে সম্ভাবনা নাই।শ্রীমদ্ভাগবত স্বয়ং সাত্বতী-শ্রুতি স্বরূপ। যথা শ্রীভাগবতে পায়,🌹*
*"কথং বা পান্ডবেয়স‍্য রাজর্ষে মুনিনা সহ।*
*সংবাদঃ সমভূৎ তাত যত্রৈষা সাত্বতী শ্রুতি"।।*
*🌻অর্থ‍্যাৎ হে তাত!কি ভাবে এতাদৃশ(এইপ্রকার) শুকদেবের সঙ্গে পান্ডবকুল-সম্ভূত রাজর্ষি পরীক্ষিতের সংবাদ হ'ল,যা হতে এই সাত্বতী শ্রুতি বা বৈষ্ণবীশ্রুতি ভাগবত-সংহিতায় প্রচার হয়েছে।*
*🍁আবার শ্রীমদ্ভাগবতের উপসংহারে শ্রীভাগবত-মাহাত্ম‍্য বর্ণনা করে লিখিত হয়েছে =*
*"রাজন্তে তাবদন‍্যানি পুরাণানি সতাংগণে।*
*যাবদ্ভাগবতং নৈব শ্রুয়তেহমৃতসাগরম্ "।।*
                           *(১২|১৩|১৪)*
*🌻অর্থ‍্যাৎ যে পর্যন্ত অমৃতসাগর তুল‍্য শ্রীমদ্ভাগবত শ্রবণ না করা যায় সেই পর্যন্তই সাধুগণের সভায় অন‍্যান‍্য পুরাণ বিরাজিত হয়*
*🍀অতএব,শ্রীমদ্ভাগবত যে নিখিল পুরাণাদির মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ এবং বৈষ্ণবজনের পরমা শ্রুতি-স্বরূপ তা বলা বাহুল‍্য মাত্র। সুতরাং এই শ্রীমদ্ভাগবত যে প্রাচীন বৈষ্ণব-সম্প্রদায়ের প্রাণাদপি প্রিয় ও প্রধানতম ধর্মগ্রন্থ ছিলেন,তাতে বিন্দুমাত্র সন্দেহ নাই।*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
          *বানান,ভুল মার্জনীয়*
                 *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩৬. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds