শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৭১. শ্রীবাস পন্ডিত 🏵️ গদাধর পন্ডিত 🏵️ শ্রীঈশ্বরপুরী 🏵️ শ্রীমাধব মুকুন্দ 🏵️ কেশব--কাশ্মিরী 🏵️ শ্রীলোকনাথ গোস্বামী 🏵️ শ্রীমুরারি গুপ্ত 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob71.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৭১. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৭০. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭১) গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
         *বৈষ্ণব---সাহিত‍্য*
        ~~~~~~~~~~~~~~~~
*🙏🙏শ্রীবাস পন্ডিত🙏🙏*
*🌻শ্রীহট্টবাসী জলধর পন্ডিতের পঞ্চপুত্রের একজন।জলধর ও তাঁর পুত্রগণ নবদ্বীপ ও কুমারহট্ট এই উভয় স্থানেই বসবাস করতেন।পঞ্চপুত্র=শ্রীনলিন,শ্রীবাস,শ্রীরাম, শ্রীপতি ও শ্রীকান্ত বা শ্রীনিধি। "শ্রীচৈতন‍্যভাগবত" প্রণেতা ব‍্যাসাবতার শ্রীবৃন্দাবন ঠাকুরের জননী শ্রীমতী নারায়ণী, এই শ্রীনলিন পন্ডিতের কন‍্যা।!১৪২৮ শকে মহাপ্রভু এই শ্রীবাস-ভবনে শ্রীনৃসিংহ দেবের আসনে উঠে ঐশ্বর্য‍্য প্রকাশ করেন। এই শ্রীবাসের অঙ্গনই মহাপ্রভুর শ্রীহরিনাম-কীর্তনের কেন্দ্র স্থান ছিল।*
       *🙌গদাধর পন্ডিত🙌*
*🌻শ্রীধাম নবদ্বীপের মধ্যে চাঁপাহাটী গ্রামে শ্রীমাধব মিশ্রের ঔরসে ও রত্নাবতীর গর্ভে ১৪০৯ শকে খৃঃ ১৪৮৭ অব্দে বৈশাখী অমাবস‍্যায় জন্মগ্রহণ করেন।গদাধরের জ‍্যেষ্ঠ সহোদরের নাম বাণীনাথ।গদাধর চিরকুমার ছিলেন।বাণীনাথের পুত্র নয়নানন্দ,শ্রীগদাধরের কাছে দীক্ষা গ্রহণ করে মুর্শিদাবাদ, কান্দি মহাকুমায় ভরতপুর গ্রামে বসবাস করেন।ভরতপুর "পন্ডিত গোস্বামীর পাট" বলে প্রসিদ্ধ। এই শ্রীপাটে মহাপ্রভুর হস্তাক্ষরযুক্ত ও গদাধর পন্ডিত-লিখিত একখানি গীতাগ্রন্থ অদ‍্যাপি বিদ‍্যমান আছে।মহাপ্রভুর দারুণ বিচ্ছেদে ১৪৫৬ শকে শ্রীগদাধর পন্ডিত গোস্বামী অপ্রকট হন।*
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*🙏অতি সংক্ষেপে দুই-এক কথায় বেশ কয়েকজন বৈষ্ণবগণের কথন।*
      💧💧💧💧💧💧💧
       *শ্রীঈশ্বরপুরী*
        🙏🙏🙏🙏
*মহাপ্রভুর দীক্ষাগুরু কুমারহট্ট (হালিশহর)নিবাসী শ্রীঈশ্বর পুরী শ্রীনবদ্বীপে অবস্থানকালে "শ্রীকৃষ্ণলীলামৃত" নামে একখানি সংস্কৃত কাব‍্য রচনা করেন। মহাপ্রভুর সন্ন‍্যাসগুরু শ্রীকেশব ভারতী, বর্ধমান জেলা,থানা মন্ডেশ্বরের অধীন দেনুড়গ্রামে (এই গ্রামেই শ্রীবৃন্দাবনদাস ঠাকুরের শ্রীপাট) আনুমানিক ১৩৮০ শকে খৃঃ ১৪৫৮ মাঘী শুক্লা ভৈমী একাদশী তিথিতে ভরদ্বাজ গোত্রীয় শুদ্ধ শ্রোত্রীয় মুকুন্দমুরারির পুত্ররূপে জন্মগ্রহণ করেন।ইনি তৈলঙ্গদেশে বৈদূর্য‍্যপত্তন নগরে গাঙ্গুল ভট্টের নিকট শাস্ত্র অধ‍্যয়ন করে গীতার "তত্ত্বপ্রকাশিকা" ভাষ‍্য "কৌস্তুভপ্রভা" নামে ব্রহ্মসূত্রবৃত্তি,উপনিষদ প্রকাশিকা, নামক দ্বাদশ উপনিষদ ভাষ‍্য, "ক্রম-দীপিকা" নামক বিষ্ণুমন্ত্রোদ্ধারক তন্ত্রগ্রন্থ ও শ্রীভাগবত ব‍্যাখ‍্যা লিখে গিয়েছেন।শ্রীকশব ভারতী ভেদাভেদবাদী ছিলেন।গীতা-ব‍্যাখ‍্যার অনেক জায়গায় বলদেব বিদ‍্যাভূষণ ও মধুসূদন প্রভৃতি ভাষ‍্যকারগণ তাঁর অনুবর্তী হয়েছেন।ইনি প্রথমে শাঙ্কর দশনামী সন্ন‍্যাসী সম্প্রদায়ে ব্রহ্মসন্ন‍্যাস গ্রহণ করে ভারতী আখ‍্যা লাভ করেন।পরে শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর নিকট শ্রীগোপাল মন্ত্রে দীক্ষিত হন।*
     *🌻শ্রীমাধব মুকুন্দ🌻*
*🌹দিগ্বিজয়ী পন্ডিত কেশব কাশ্মিরীর গুরুদেব।মাধব মুকুন্দের বাসস্থান বঙ্গদেশস্থ অরুণঘন্টা নামক গ্রামে।ইনি "পরপক্ষ-গিরিবজ্র বা অধ‍্যাস-গিরিবজ্র" নামক সংস্কৃত দার্শনিক গ্রন্থের প্রণেতা। এই গ্রন্থ বেদান্তের প্রকৃত মর্ম উদঘাটন্ করে শঙ্কর-মত খন্ডন করে দ্বৈত-মত স্থাপন করা হয়েছে।*
          *কেশব--কাশ্মিরী*
*🍀দিগ্বিজয় প্রসঙ্গে নবদ্বীপে এসে মহাপ্রভুর সঙ্গে বিদ‍্যা-বিচারে পরাস্ত হন।নিম্বার্কাচার্য‍্যের বেদান্তভাষ‍্যের টীকাকার তৎ-শিষ‍্য শ্রীনিবাস।কেশব এই ভাষ‍্য ও টীকার মত নিয়ে বেদান্তসূত্রের একটি বৃত্তি রচনা করেছেন।তাতে শ্রীমাধব মুকুন্দকে গুরু বলে স্বীকার করেছেন।কেশব কাশ্মিরী মহাপ্রভুর যৌবনের প্রতিদ্বন্দ্বী, শেষবয়সের শ্রীপ্রবোধানন্দ সরস্বতী।*
    *🙌শ্রীলোকনাথ গোস্বামী🙌*
*🍁শ্রীঅদ্বৈতাচার্য‍্যের শিষ‍্য জেলা যশোহরের অন্তর্গত তালখড়ি গ্রাম নিবাসী পদ্মনাভ চক্রবর্তীর ঔরসে ও সীতা দেবীর গর্ভে জন্মগ্রহণ করেন।ইনিও অদ্বৈতাচার্য‍্যের নিকট মন্ত্র গ্রহণ করেন।শ্রীলোকনাথ মহাপ্রভুর পরম বন্ধু ও সমবয়স্ক।ইনি শান্তিপুরে প্রথম এসে ভাগবত অধ‍্যয়ন করেন।পরে মহাপ্রভুর আদেশে লোকনাথ, গদাধর পন্ডিতের শিষ‍্য ভূগর্ভ গোস্বামীকে সঙ্গে নিয়ে লুপ্ততীর্থ উদ্ধার ও ভক্তি ধর্মপ্রচারের জন্য শ্রীবৃন্দাবন গমন করেন। সেখানে ইনিই প্রথমে "শ্রীগোকুলানন্দ" নামক শ্রীবিগ্রহ স্থাপন করেন। ইনি শ্রীনরোত্তমদাস ঠাকুরের গুরুদেব।ইনি "সীতামাহাত্ম‍্য" নামে একটি বাংলা পয়ার ছন্দ গ্রন্থ রচনা করেন।এই গ্রন্থে শ্রীঅদ্বৈতঘরণী সীতাঠাকুরাণীর চরিত্র ও অনেক প্রাচীন বিবরণ বর্ণিত আছে।১৫১০ শকে শ্রাবণী-কৃষ্ণাষ্টমী তিথিতে শ্রীলোকনাথ নিত‍্য লীলায় প্রবেশ করেন।*
         *🙏শ্রীমুরারি গুপ্ত🙏*
*🌷শ্রীহট্টবাসী বৈদ‍্যবংশীয় মহাপ্রভুর সহাধ‍্যায়ী।"শ্রীকৃষ্ণচৈতন‍্য চরিতম্" মহাকাব‍্য ইঁনারই রচিত।এই গ্রন্থটি "মুরারির কড়চা" নামেও প্রসিদ্ধ।অন‍্যান‍্য শ্রীচৈতন‍্য-লীলা গ্রন্থের অধিকাংশ উপাদান এই গ্রন্থ হতেই সংগৃহীত।১৪৩৫ শকে আষাঢ়ী শুক্লা পঞ্চমীতে এই গ্রন্থের রচনা শেষ হয়।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
 ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৭২. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৭০. শ্রীনিত‍্যানন্দ প্রভু 🏵️ শ্রীঅদ্বৈতাচার্য‍্য 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob70.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৭০. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬৯. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 *(৭০)🌓🌓গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস 🌓🌓*
                   ☆☆☆☆☆☆☆☆☆☆☆
                 *🌹🌹বৈষ্ণব--সাহিত‍্য🌹🌹*
*🌻প্রসঙ্গতঃ এস্থলে পঞ্চতত্ত্বের মধ্যে শ্রীমন্মহাপ্রভু ভিন্ন অপর চারটি তত্ত্বেরও অতি সংক্ষেপ-পরিচয় দেওয়া হল।*
*🙏 শ্রীনিত‍্যানন্দ প্রভু=বীরভূম জেলায় মল্লারপুর রেলস্টেশনের নিকট প্রাচীন একচক্রা বা একচাকা গ্রামে ১৩৯৫ শকে খৃঃ ১৪৭৩ অব্দে মাঘী শুক্লা ত্রয়োদশী তিথিতে রাঢ়ীয় ব্রাহ্মণ শ্রীমুকুন্দ ওঝার (ডাক নাম হাড়াই পন্ডিত বা হাড়ু ওঝার) ঔরসে শ্রীপদ্মাবতী দেবীর গর্ভে জন্মগ্রহণ করেন।১২ বৎসর বয়সের কালে শ্রীনিত‍্যানন্দকে এক সন্ন‍্যাসী (কেউ কেউ বলেন এই সন্ন‍্যাসী মহাপ্রভুর অগ্রজ বিশ্বরূপ) ভিক্ষাস্বরূপ নিয়ে যান।২০ বৎসর তীর্থ ভ্রমণের পর শ্রীনিত‍্যানন্দ শ্রীমন্মহাপ্রভুর সঙ্গে নবদ্বীপে এসে মিলিত হন।নবদ্বীপে শ্রীবাস পন্ডিতের গৃহেই ইঁনার বাসস্থান নির্দিষ্ট হয়েছিল।ইনি প্রহার খেয়েও মহাপাষন্ড জগাই-মাধাইকে উদ্ধার করেছিলেন।মহাপ্রভুর নাম-ধর্ম প্রচারে অক্রোধ পরমানন্দ নিতাইচাঁদ সর্বাগ্রণী। শ্রীনিত‍্যানন্দ প্রভু দশনামী শাঙ্কর সন্ন‍্যাসী-সম্প্রদায়ভুক্ত না হয়ে তান্ত্রিক অবধূতাশ্রম গ্রহণ করায় ইনি তুরীয় পরমহংস ভক্তাবধূত নামে অভিহিত।তিনি বর্ণাশ্রম-আচার-শূন‍্য সংসার-বিরাগী মহাপুরুষ ছিলেন।ইনি নীলাচলে শ্রীমন্মহাপ্রভুর সঙ্গী ছিলেন। ১৪৩৪ শকে মহাপ্রভু নিত‍্যানন্দকে প্রেমধন-প্রচারার্থ গৌড়মন্ডলে প্রেরণ করেন। বঙ্গদেশে প্রত‍্যাবর্তন করে তিনি বহু নরনারীকে শিষ‍্য করেন।১৪৪১ শকে,নিতাইচাঁদের প্রিয়শিষ‍্য উদ্ধারণ দত্তের উদ‍্যোগে অম্বিকা কালনা নিবাসী শ্রীসূর্য‍্যদাস সরখেলের কন‍্যা শ্রীমতী বসুধাদেবীর পাণি গ্রহণ করেন এবং দুই বৎসর পরে বসুধাদেবীর কনিষ্ঠা ভগ্নী শ্রীজাহ্নবাদেবীকেও বিবাহ করেন।বিবাহের পূর্বে অবধূত নিত‍্যানন্দকে বৈদিক বিধান অনুসারে উপনয়ন সংস্কার করতে হয়েছিল।*
*🌻শ্রীমন্নিত‍্যানন্দপ্রভু শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর শিষ‍্য ; সুতরাং শ্রীঅদ্বৈতাচা‍র্য‍্য ও শ্রীমদ্ ঈশ্বর পুরীর সতীর্থ।ইঁনার পূর্বাশ্রমের নাম কেউ কেউ "কুবের" বলেন।খড়দহ ইঁনার শ্রীপাট।শ্রীবসুধার গর্ভে নিত‍্যানন্দর এক পুত্র জন্মগ্রহণ করেন নাম শ্রীবীরচন্দ্র।মহাপ্রভুর অপ্রকটের পর ৯ বৎসর পরে ১৪৬৪ শকে শ্রীনিত‍্যানন্দ প্রভু অপ্রকট হন।*
*🌺শ্রীনিত‍্যানন্দপ্রভুর অসংখ্য পরিকরগণের মধ্যে উদ্ধারণ দত্ত, কৃষ্ণদাস,কংসারি সেন,জগদীশ পন্ডিত,শিবানন্দ সেন, কানুরামদাস, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী,পদকর্তা জ্ঞানদাস,বৃন্দাবন দাস,বলরাম দাস, বাবা আউল মনোহর দাস প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🙌🙌🙌শ্রীঅদ্বৈতাচার্য‍্য🙌🙌🙌*
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*🌻শ্রীহট্ট জেলার লাউড় গ্রামে দিব‍্য সিংহ রাজার মন্ত্রী কুবের আচার্য‍্যের ঔরসে নাভাদেবীর গর্ভে ১৩৫৫ শকে খৃঃ ১৪৩৪ মাঘী শুক্লা সপ্তমী তিথিতে শ্রীঅদ্বৈতাচার্য‍্য জন্মগ্রহণ করেন।ইঁনার পূর্ব নাম "কমলাক্ষ" উপাধি "বেদ-পঞ্চানন"।ইনি পরে শান্তিপুরে এসে বসবাস করেন।ইঁনার শ্রীসীতা ও শ্রী নামক দুই পত্নী।অদ্বৈতাচার্য‍্যের পাঁচটি পুত্র=অচ‍্যুত,কৃষ্ণমিশ্র,বলরাম, গোপাল ও জগদীশ। অদ্বৈতাচার্য‍্য তীর্থ-পর্য‍্যটন উপলক্ষ্যে মিথিলায় গমন করলে ১৩৭৭ শকে কবি বিদ‍্যাপতির সঙ্গে তাঁর মিলন হয় এবং তাঁর অদ্ভুত কৃষ্ণলীলা-কীর্তন শ্রবণে মুগ্ধ হন।*
*🍀আসামের ধর্মপ্রচারক শ্রীশঙ্করদেব, শ্রীঅদ্বৈতাচার্য‍্যের শিষ‍্য। তাছাড়াও অনন্তদাস,গোপালদাস, বিষ্ণুদাস,অনন্ত আচার্য‍্য প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য।শ্রীঅদ্বৈতাচার্য‍্য ১২৫ বৎসর ধরাধামে প্রকট থেকে ১৪৭৯ শকে লীলা অপ্রকট করেন।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৭১. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৬৯. বৈষ্ণব-সাহিত‍্য 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob69.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬৯. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬৮. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
(৬৯)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস ২য় অংশ*
           *বৈষ্ণব-সাহিত‍্য*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍀বৈষ্ণব-সাহিত‍্যই বৈষ্ণব সমাজের গৌড়াদ‍্য-বৈষ্ণব জাতিসমাজের গৌরবময় জীবন স্বরূপ। শ্রীমন্মহাপ্রভুর আবির্ভাবের কিছু পূর্ব হতে অর্থ‍্যাৎ পঞ্চদশ শতাব্দীর প্রারম্ভ হতে ষোড়শ শতাব্দীর কিছুকাল পর্য‍্যন্ত এই সময়ের মধ্যেই প্রকৃতপক্ষে বৈষ্ণব সাহিত‍্যের উন্নতি ও বিস্তৃতি। মহাপ্রভুর প্রকটকালের পূর্বে প্রসিদ্ধ প্রসিদ্ধ বৈষ্ণব গ্রন্থকারগণের পরিচয় ইতঃপূর্বে একরকম প্রদত্ত হয়েছে। মহাপ্রভুর শিষ‍্যানুশিষ‍্য সুধীবর্গ সংস্কৃত ও বাংলা ভাষাতে ভক্তিরস সমন্বিত যে সব কাব‍্য,নাটক,অলঙ্কার ও সিদ্ধান্ত গ্রন্থ রচনা করে বৈষ্ণব সাহিত‍্য-কাননকে সুসজ্জিত করেছেন,যথাক্রমে সেই সব গ্রন্থাবলীর উল্লেখ করা হবে।*
*🌺প্রথমতঃ শ্রীমন্মহাপ্রভু,মাধবমুকুন্দ ও লোকনাথ গোস্বামীর বিষয়ই উল্লেখ করা হবে। কলিপাবনাবতারী শ্রীগৌরাঙ্গমহাপ্রভু ১৪০৭ শকে খৃঃ১৪৮৬ অব্দে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে সন্ধ‍্যার পর চন্দ্রগ্রহণ সময়ে  অবতীর্ণ হন।পিতার নাম শ্রীহট্ট নিবাসী শ্রীনীলকন্ঠ মিশ্রের পুত্র শ্রীজগন্নাথ মিশ্র--অপর নাম "মিশ্র পুরন্দর" মাতা শ্রীনবদ্বীপ-নিবাসী শ্রীনীলাম্বর চক্রবর্তীর জ‍্যেষ্ঠা কন‍্যা শ্রীশচীঠাকুরাণী।শ্রীগৌরাঙ্গের জ‍্যেষ্ঠ সহোদরের নাম শ্রীবিশ্বরূপ ; ইনি ষোড়শ বর্ষ বয়সে রাত্রিতে সংসার ত‍্যাগ করে পরে সন্ন‍্যাস গ্রহণ করেন।তাঁর মাতুলপুত্র লোকনাথও সঙ্গী হয়েছিলেন।সন্ন‍্যাসাশ্রমে বিশ্বরূপের নাম "শ্রীশঙ্করাণ‍্য" হয়েছিলেন।লোকনাথও বিশ্বরূপের নিকট মন্ত্রগ্রহণ করে গুরুর অনুসঙ্গী হয়েছিলেন।বিশ্বরূপ ১৮ বৎসর বয়সে পুণার নিকট পান্ডুপুর নামক স্থানে অপ্রকট হন।১৪৩০ শকাব্দ পর্য‍্যন্ত ২৪ বৎসর  শ্রীগৌরাঙ্গ নবদ্বীপে অধ‍্যয়ন,অধ‍্যাপন ও কীর্তন বিহার করেন।ইহাই আদিলীলা বা গৃহবাস।১৪৩১ শকে মাঘমাসে সন্ন‍্যাস।১৪৩২ শকে নীলাচল হতে দক্ষিণ পশ্চিম ও উত্তর-পশ্চিমের তীর্থ ভ্রমণ।১৪৩৩ শকে রথযাত্রা দর্শন,১৪৩৪ শকে শ্রীবৃন্দাবন যাত্রা  ও গৌড় হতে প্রত‍্যাবর্তন,১৪৩৫ শকে প্রয়াগ ও কাশী হয়ে বনপথে নীলাচলে আগমন।১৪৩১ হতে ১৪৩৬ পর্য‍্যন্ত এই ছয় বৎসর,দক্ষিণ,গৌড় ও বৃন্দাবন ভ্রমণ-- ইহাই মধ‍্যলীলা।শেষ আঠার বৎসর নীলাচলে বাস, তারমধ‍্যে প্রথম ছয় বৎসর গৌড়ের শিবানন্দ সেন,শ্রীরাঘবাদি ভক্তগণের সঙ্গে আনন্দোৎসব।শেষ ১২ বৎসর কেবল প্রমোন্মত্ততা,ইহাই অন্তঃলীলা।সাকল‍্যে ৪৮ বৎসর শ্রীগৌর লীলা।*
*🌻শ্রীগৌরাঙ্গ যখন প্রসিদ্ধ পন্ডিত শ্রীবাসুদেব সার্বভৌমের নিকট "ন‍্যায়শাস্ত্র" অধ‍্যয়ন করেন,তখন বিশ্ববিখ‍্যাত রঘুনাথ শিরোমণি, রঘুনন্দন ভট্টাচার্য্য ও কৃষ্ণানন্দ আগমবাগীশ,তাঁর সহাধ‍্যায়ী ছিলেন।তার্কিক চূড়ামণি রঘুনাথ শিরোমণির গৌরব রক্ষার্থ মহাপ্রভু স্ব-কৃত ন‍্যায়শাস্ত্রের টীকা গঙ্গাগর্ভে নিক্ষেপ করেন।ইহা স্বার্থত‍্যাগের জ্বলন্ত দৃষ্টান্ত। স্মার্ত রঘুনন্দন ভট্টাচার্য্য "অষ্টাবিংশতি তত্ত্ব" নামক বতর্মান প্রচলিত স্মৃতি-গ্রন্থের সংগ্রাহক।তান্ত্রিক চূড়ামণি কৃষ্ণানন্দ "তন্ত্রসার" নামে তন্ত্র গ্রন্থের সংগ্রাহক।ফলে শ্রীমন্মহাপ্রভুর উক্ত ভুবন-বিখ‍্যাত সহাধ‍্যায়ী তিন জনের মধ্যে একজন তার্কিক,একজন স্মার্ত ও একজন তান্ত্রিক, এবং মহাপ্রভু স্বয়ং বিশ্ব"বিশ্রুত আদর্শ বৈষ্ণব।ইঁনার প্রথমা পত্নী শ্রীবল্লভ ঠাকুরের কন‍্যা শ্রীলক্ষ্মীপ্রিয়া।সর্পদংশনছলে শ্রীলক্ষ্মীপ্রিয়ার তিরোভাবের পর শ্রীগৌরাঙ্গ ২০ বৎসর বয়সে (১৪২৭ শকে)শ্রীপাদ সনাতন মিশ্রের কন‍্যা শ্রীবিষ্ণুপ্রিয়া দেবীর পাণি গ্রহণ করেন।শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর শিষ‍্য শ্রীপাদ ঈশ্বর পুরীর নিকট মহাপ্রভু লোকাচার-রক্ষার্থ শ্রীগোপীজনবল্লভ দশাক্ষরী মন্ত্র গ্রহণ করেন।পরে কাটোয়ায় শ্রীকেশব ভারতীর নিকট সন্ন‍্যাস গ্রহণ করেন।সন্ন‍্যাসাশ্রমের নাম "শ্রীকৃষ্ণচৈতন‍্য"।*
*🌷মহাপ্রভুর "শিক্ষাষ্টক" নিজ শ্রীমুখোক্তি আটটি শ্লোক-রত্ন আছে,উহা বৈষ্ণবগণের কন্ঠহার স্বরূপ।তাছাড়া "প্রেমামৃত"নামে একখানি ছোট গ্রন্থ শ্রীমন্মহাপ্রভুর লিখিত বলে প্রবাদ আছে।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৭০. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৬৮. সনক বা নিম্বার্ক সম্প্রদায় 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob68.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬৮. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬৭. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৮)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
              *বৈষ্ণব-বিবৃতি*
*চতুর্থ সনক বা নিম্বার্ক সম্প্রদায়*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌺গৌড়ীয় বৈষ্ণবগণের পক্ষে ষট্ সন্দর্ভের পর "গোবিন্দভাষ‍্যই" প্রধান দার্শনিক গ্রন্থ। এছাড়া শ্রীবলদেব, সিদ্ধান্ত রত্ন বা ভাষ‍্যপীঠক,প্রমেয় রত্নাবলী ও তাঁর কান্তিমালা টীকা,গীতভাষ‍্য,দশোপনিষদভাষ‍্য, বিষ্ণুসহস্রনামভাষ‍্য, স্তবমালাভাষ‍্য ও সারঙ্গরঙ্গদা নামক লঘুভাগবতামৃতের  এক টীকা প্রণয়ন করেন।*
*🍀শ্রীবলদেব, শ্রীবিশ্বনাথ চক্রবর্তীর সমসাময়িক। সুতরাং ১৬২৬ শকাব্দের পূর্বেও বলদেবের অস্তিত্ব প্রমাণিত হয়।চক্রবর্তী ঠাকুরের মন্ত্রশিষ‍্য কৃষ্ণদেবাচার্য‍্য সার্বভৌমকৃত,⭐শ্রীকৃষ্ণদেবাচার্য‍্য বিষ্ণুস্বামী-সম্প্রদায়ের আচার্য‍্য এবং "নৃসিংহপরিচর্য‍্যা" নামক স্মৃতি নিবন্ধ সঙ্কলয়িতা।কেউ বলেন "প্রমেয়রত্নাবলীর" "কান্তিমালা" টীকা শ্রীকৃষ্ণদেব বেদান্তবাগীশ নামে অন‍্য এক মহাত্মা রচনা করেন।*
*শ্রীশ‍্যামানন্দ প্রভুর শিষ‍্য শ্রীরসিকানন্দ মুরারি, শ্রীরসিকানন্দের পুত্র শ্রীরাধানন্দ, তৎপুত্র শ্রীনয়নানন্দ (ইনি শ্রীরসিকানন্দের শিষ‍্য) শ্রীনয়নানন্দের শিষ‍্য কান‍্যকুব্জ-বিপ্র বংশোদ্ভুত শ্রীরাধাদামোদর (বেদান্ত স্তমন্তক-রচয়িতা) গৌড়ীয় বেদান্তচার্য‍্য শ্রীবলদেব বিদ‍্যাভূষণ এই শ্রীরাধাদামোদরের দীক্ষিত শিষ‍্য। ছন্দঃ-কৌস্তুভ ভাষ‍্য প্রারম্ভে=*
*"অর্চিত নয়নানন্দো রাধাদামোদরো গুরুর্জীয়াৎ।*
*বিবৃণোমি যস‍্য কৃপয়া ছন্দঃকৌস্তুভ মহং মিতবাক্।।*
*শ্রীরাধাদামোদর-শিষ‍্যো বিদ‍্যাভূষণো নাম্না।*
*ছন্দঃকৌস্তুভ-শাস্ত্রে ভাষ‍্য মিদং সম্প্রতি ব‍্যদধাৎ"।।*
*🌻এবং বিদ‍্যাভূষণ কৃত সিদ্ধান্ত-রত্ন অষ্টম,পাদ,৩৪ সংখ্যায় উক্ত হয়েছে -- "বিজয়ন্তে শ্রীরাধাদামোদর-পদপঙ্কজ ধূলয়ঃ"।উহার ভাষ‍্যপীঠক টীপ্পনীতে ব‍্যাখ‍্যাত হয়েছে।*
*"রাধাদামোদর কান‍্যকুব্জ বিপ্রবংশজঃ স্বস‍্য মন্ত্রোপদেষ্টা ইত‍্যাদি"।*
*🍀শ্রীবলদেবের "প্রমেয়রত্নাবলী" ও শ্রীরাধাদামোদরের "বেদান্তস‍্যমন্তক" প্রায় একই উদ্দেশ্য-প্রতিপাদক দার্শনিক গ্রন্থ। দর্শন মত যথা=*
*"শ্রীমধ্বঃপ্রাহ বিষ্ণুং পরতমমখিলাম্নায়াবদ‍্যঞ্চ বিশ্বং,*
*সত‍্যং ভেদঞ্চ জীবান্ হরিচরণজুষস্তারতম‍্যঞ্চ তেষাং।*
*মোক্ষং বিষ্ণবঙ্ঘ্রিলাভং তদমলভজনং তস‍্য হেতুং প্রমাণং,*
*প্রত‍্যক্ষাদিত্রয়ঞ্চেত‍্যুপদিশতি হরিঃ কৃষ্ণচৈতন‍্যচন্দ্রঃ"।।*
*🙏অর্থ‍্যাৎ ১)মাধ্বমতে একমাত্র শ্রীকৃষ্ণই পরমতত্ত্ব ২)তিনি সর্ববেদবেদ‍্য ৩)জগৎ সত‍্য এবং ৪)তদগত ভেদও সত‍্য ৫)জীব শ্রীহরির নিত‍্যদাস ৬)জীবের তারতম‍্য আছে ৭)শ্রীহরিপাদপদ্মলাভই মোক্ষ অর্থ‍্যাৎ শ্রীহরির নিত‍্য পার্ষদ বা নিত‍্য অনুচর হয়ে স্ব-স্বরূপে পরমানন্দ উপভোগই মোক্ষ,৮)অমলা অর্থ‍্যাৎ অহৈতুকী ভক্তিই সেই মোক্ষের সাধন, ৯)প্রত‍্যক্ষ,অনুমান ও শাব্দ অর্থ‍্যাৎ আপ্তবচন এই তিনটি প্রমাণ। শ্রীকৃষ্ণচৈতন‍্যচন্দ্র মহাপ্রভু এই উপদেশ করেছিলেন।*
*🌻এইজন‍্যই শ্রীকৃষ্ণচৈতন‍্য-প্রবর্তিত বৈষ্ণব-সম্প্রদায়কে কেউ কেউ মাধ্ব গৌড়েশ্বর বৈষ্ণব সম্প্রদায় নামে অভিহিত করে থাকেন। কিন্তু মূলতঃ (মূলে) ইহা যখন ব্রহ্ম-সম্প্রদায়েরই অন্তর্নিবিষ্ট, তখন এ সম্প্রদায়কে "মাধ্ব গৌড়েশ্বর"বলা অপেক্ষা ব্রহ্ম সম্পদায়, শ্রীগৌড়ের শাখা বলাই সমীচীন বোধ হয়।*
*🌻যাইহোক,কর্ণপুরগোস্বামীর "অলঙ্কার-কৌস্তুভের" টীকায় জানা যায় ; শ্রীমদ্ বলদেব বিদ‍্যাভূষণ উৎকল দেশীয় খন্ডাইত কুলে প্রাদুর্ভূত হন।ইনি মাধ্ব-মতের অনেক গ্রন্থ গ্রন্থ অধ‍্যয়ন করে প্রচুর পান্ডিত‍্য লাভ করেন।ইনি শ্রীশ‍্যামানন্দ প্রভুর পরিবারভুক্ত। গুরু-প্রণালী অনুসারে বিদ‍্যাভূষম মহাশয় শ্রীরসিকানন্দদেবের শিষ‍্যান্বয়ে চতুর্থ শিষ‍্য।শ্রীশ‍্যামানন্দ প্রভু শ্রীবৃন্দাবনে যে শ্রীশ্রীশ‍্যামসুন্দরের সেবা প্রকাশ করেন, বলদেব সেই শ্রীশ‍্যামসুন্দরের সেবা অধিকারী হয়েছিলেন।শিষ‍্য পরম্পরা ছাড়া প্রায় সেবাধিকার লাভ করতে দেখা যায় না।কান‍্যকুব্জ-বিপ্র বংশোদ্ভুত "বেদান্ত স‍্যমন্তক" রচয়িতা শ্রীরাধা-দামোদর বিদ‍্যাভূষণের দীক্ষা গুরু বলে প্রসিদ্ধ। সুতরাং গুরুপরম্পরায় ইনিও শ্রীশ‍্যামানন্দ পরিবারভুক্ত বৈষ্ণব।*
*🌺শ্রীপাদ বলদেবের দুই শিষ‍্য। নন্দ মিশ্র ও উদ্ধব দাস।বিরক্ত-শিরোমণি শ্রীপীতাম্বর দাসের নিকট শ্রীবলদেব বিদ‍্যাভূষণ বেশ-আশ্রয় করে "শ্রীগোবিন্দদাস" নাম প্রাপ্ত হন এবং তদনুসারেই তাঁর ব্রহ্মসূত্র ভাষ‍্যের নাম  "গোবিন্দভাষ‍্য" হয়েছে।*
*🙏চারটি সম্প্রদায় সম্বন্ধে অতি সংক্ষেপে লিপিবদ্ধ হ'ল, ভুল ভ্রান্তি মাজনীয়🙏*
          *ক্রমাগত*


  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬৯. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds