শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৬৯. বৈষ্ণব-সাহিত‍্য 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob69.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬৯. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬৮. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
(৬৯)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস ২য় অংশ*
           *বৈষ্ণব-সাহিত‍্য*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍀বৈষ্ণব-সাহিত‍্যই বৈষ্ণব সমাজের গৌড়াদ‍্য-বৈষ্ণব জাতিসমাজের গৌরবময় জীবন স্বরূপ। শ্রীমন্মহাপ্রভুর আবির্ভাবের কিছু পূর্ব হতে অর্থ‍্যাৎ পঞ্চদশ শতাব্দীর প্রারম্ভ হতে ষোড়শ শতাব্দীর কিছুকাল পর্য‍্যন্ত এই সময়ের মধ্যেই প্রকৃতপক্ষে বৈষ্ণব সাহিত‍্যের উন্নতি ও বিস্তৃতি। মহাপ্রভুর প্রকটকালের পূর্বে প্রসিদ্ধ প্রসিদ্ধ বৈষ্ণব গ্রন্থকারগণের পরিচয় ইতঃপূর্বে একরকম প্রদত্ত হয়েছে। মহাপ্রভুর শিষ‍্যানুশিষ‍্য সুধীবর্গ সংস্কৃত ও বাংলা ভাষাতে ভক্তিরস সমন্বিত যে সব কাব‍্য,নাটক,অলঙ্কার ও সিদ্ধান্ত গ্রন্থ রচনা করে বৈষ্ণব সাহিত‍্য-কাননকে সুসজ্জিত করেছেন,যথাক্রমে সেই সব গ্রন্থাবলীর উল্লেখ করা হবে।*
*🌺প্রথমতঃ শ্রীমন্মহাপ্রভু,মাধবমুকুন্দ ও লোকনাথ গোস্বামীর বিষয়ই উল্লেখ করা হবে। কলিপাবনাবতারী শ্রীগৌরাঙ্গমহাপ্রভু ১৪০৭ শকে খৃঃ১৪৮৬ অব্দে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে সন্ধ‍্যার পর চন্দ্রগ্রহণ সময়ে  অবতীর্ণ হন।পিতার নাম শ্রীহট্ট নিবাসী শ্রীনীলকন্ঠ মিশ্রের পুত্র শ্রীজগন্নাথ মিশ্র--অপর নাম "মিশ্র পুরন্দর" মাতা শ্রীনবদ্বীপ-নিবাসী শ্রীনীলাম্বর চক্রবর্তীর জ‍্যেষ্ঠা কন‍্যা শ্রীশচীঠাকুরাণী।শ্রীগৌরাঙ্গের জ‍্যেষ্ঠ সহোদরের নাম শ্রীবিশ্বরূপ ; ইনি ষোড়শ বর্ষ বয়সে রাত্রিতে সংসার ত‍্যাগ করে পরে সন্ন‍্যাস গ্রহণ করেন।তাঁর মাতুলপুত্র লোকনাথও সঙ্গী হয়েছিলেন।সন্ন‍্যাসাশ্রমে বিশ্বরূপের নাম "শ্রীশঙ্করাণ‍্য" হয়েছিলেন।লোকনাথও বিশ্বরূপের নিকট মন্ত্রগ্রহণ করে গুরুর অনুসঙ্গী হয়েছিলেন।বিশ্বরূপ ১৮ বৎসর বয়সে পুণার নিকট পান্ডুপুর নামক স্থানে অপ্রকট হন।১৪৩০ শকাব্দ পর্য‍্যন্ত ২৪ বৎসর  শ্রীগৌরাঙ্গ নবদ্বীপে অধ‍্যয়ন,অধ‍্যাপন ও কীর্তন বিহার করেন।ইহাই আদিলীলা বা গৃহবাস।১৪৩১ শকে মাঘমাসে সন্ন‍্যাস।১৪৩২ শকে নীলাচল হতে দক্ষিণ পশ্চিম ও উত্তর-পশ্চিমের তীর্থ ভ্রমণ।১৪৩৩ শকে রথযাত্রা দর্শন,১৪৩৪ শকে শ্রীবৃন্দাবন যাত্রা  ও গৌড় হতে প্রত‍্যাবর্তন,১৪৩৫ শকে প্রয়াগ ও কাশী হয়ে বনপথে নীলাচলে আগমন।১৪৩১ হতে ১৪৩৬ পর্য‍্যন্ত এই ছয় বৎসর,দক্ষিণ,গৌড় ও বৃন্দাবন ভ্রমণ-- ইহাই মধ‍্যলীলা।শেষ আঠার বৎসর নীলাচলে বাস, তারমধ‍্যে প্রথম ছয় বৎসর গৌড়ের শিবানন্দ সেন,শ্রীরাঘবাদি ভক্তগণের সঙ্গে আনন্দোৎসব।শেষ ১২ বৎসর কেবল প্রমোন্মত্ততা,ইহাই অন্তঃলীলা।সাকল‍্যে ৪৮ বৎসর শ্রীগৌর লীলা।*
*🌻শ্রীগৌরাঙ্গ যখন প্রসিদ্ধ পন্ডিত শ্রীবাসুদেব সার্বভৌমের নিকট "ন‍্যায়শাস্ত্র" অধ‍্যয়ন করেন,তখন বিশ্ববিখ‍্যাত রঘুনাথ শিরোমণি, রঘুনন্দন ভট্টাচার্য্য ও কৃষ্ণানন্দ আগমবাগীশ,তাঁর সহাধ‍্যায়ী ছিলেন।তার্কিক চূড়ামণি রঘুনাথ শিরোমণির গৌরব রক্ষার্থ মহাপ্রভু স্ব-কৃত ন‍্যায়শাস্ত্রের টীকা গঙ্গাগর্ভে নিক্ষেপ করেন।ইহা স্বার্থত‍্যাগের জ্বলন্ত দৃষ্টান্ত। স্মার্ত রঘুনন্দন ভট্টাচার্য্য "অষ্টাবিংশতি তত্ত্ব" নামক বতর্মান প্রচলিত স্মৃতি-গ্রন্থের সংগ্রাহক।তান্ত্রিক চূড়ামণি কৃষ্ণানন্দ "তন্ত্রসার" নামে তন্ত্র গ্রন্থের সংগ্রাহক।ফলে শ্রীমন্মহাপ্রভুর উক্ত ভুবন-বিখ‍্যাত সহাধ‍্যায়ী তিন জনের মধ্যে একজন তার্কিক,একজন স্মার্ত ও একজন তান্ত্রিক, এবং মহাপ্রভু স্বয়ং বিশ্ব"বিশ্রুত আদর্শ বৈষ্ণব।ইঁনার প্রথমা পত্নী শ্রীবল্লভ ঠাকুরের কন‍্যা শ্রীলক্ষ্মীপ্রিয়া।সর্পদংশনছলে শ্রীলক্ষ্মীপ্রিয়ার তিরোভাবের পর শ্রীগৌরাঙ্গ ২০ বৎসর বয়সে (১৪২৭ শকে)শ্রীপাদ সনাতন মিশ্রের কন‍্যা শ্রীবিষ্ণুপ্রিয়া দেবীর পাণি গ্রহণ করেন।শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর শিষ‍্য শ্রীপাদ ঈশ্বর পুরীর নিকট মহাপ্রভু লোকাচার-রক্ষার্থ শ্রীগোপীজনবল্লভ দশাক্ষরী মন্ত্র গ্রহণ করেন।পরে কাটোয়ায় শ্রীকেশব ভারতীর নিকট সন্ন‍্যাস গ্রহণ করেন।সন্ন‍্যাসাশ্রমের নাম "শ্রীকৃষ্ণচৈতন‍্য"।*
*🌷মহাপ্রভুর "শিক্ষাষ্টক" নিজ শ্রীমুখোক্তি আটটি শ্লোক-রত্ন আছে,উহা বৈষ্ণবগণের কন্ঠহার স্বরূপ।তাছাড়া "প্রেমামৃত"নামে একখানি ছোট গ্রন্থ শ্রীমন্মহাপ্রভুর লিখিত বলে প্রবাদ আছে।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৭০. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds