শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৮৪. শ্রীনিত‍্যানন্দ দাস 🏵️ শ্রীনরহরি দাস 🏵️ শ্রীযদুনন্দন দাসঠাকুর 🏵️ পদকর্তা জ্ঞানদাস 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob84.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৮৩. শ্রীনরোত্তম দাস ঠাকুর 🏵️ নিত‍্যানন্দ দাস 📖 বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob83.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৮৪. শ্রীনিত‍্যানন্দ দাস 🏵️ শ্রীনরহরি দাস 🏵️ শ্রীযদুনন্দন দাসঠাকুর 🏵️ পদকর্তা জ্ঞানদাস 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob84.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৪)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণব-সাহিত‍্য,অতি সংক্ষেপে*
*শ্রীনিত‍্যানন্দ দাস,শ্রীনরহরি দাস*
*শ্রীযদুনন্দন দাসঠাকুর,পদকর্তা জ্ঞানদাস।*
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*🌷শ্রীনিত‍্যানন্দ দাস=পূর্বনাম বলরাম দাস।বৈদ‍্য বংশে সমুদ্ভূত,বাসস্থান শ্রীখন্ড। পিতার নাম আত্মারাম দাস, মাতা সৌদামিনী।জন্ম অনুমান ১৪২০শকে।দীক্ষগুরু শ্রীনাত‍্যানন্দ পত্নী শ্রীজাহ্নবাদেবী।ইনি বাল‍্যকালে পিতৃমাতৃহীন হয়ে জাহ্নবাদেবীর আশ্রয়ে জীবন যাপন করেন।ইনি "প্রেমবিলাস" নামক গ্রন্থের প্রণেতা।প্রধানতঃ শ্রীনিবাস নরোত্তমাদির বিস্তৃত চরিত্রই ইনার বর্ণনীয় বিষয়।এই গ্রন্থটিকে কেউ কেউ আধুনিক বলে কটাক্ষ করেন। কিন্তু গ্রন্থটি নিতান্ত আধুনিক নহে।বৈষ্ণব-সাহিত‍্যের প্রাচীন পদ‍্যানুবাদক শ্রীযদুনন্দন দাস ঠাকুর মহাশয় এই গ্রন্থের আদর করে গিয়েছেন।*
*🌻শ্রীনরহরি দাস=নামান্তর ঘনশ‍্যাম দাস।ব্রাহ্মণ-কুলোৎপন্ন,পিতৃনাম জগন্নাথ, ইনি শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তীর শিষ্য। সুতরাং শ্রীপাদ চক্রবর্তীর শেষ বয়সে অনুমান ১৬৪৫ শকে নরহরির বিদ‍্যামানতা বোধ হয়। বাসস্থান=জেলা মুর্শিদাবাদ জঙ্গীপুরের দক্ষিণে রেঙাপুর।ইনি "ভক্তিরত্নাকর" নামক বৃহৎ গ্রন্থ রচনা করেন। ১৫শ,তরঙ্গে বিভক্ত বৈষ্ণব ঐতিহ্য গ্রন্থ।বাংলায় শ্রীনিবাসাচার্য‍্য শিষ্য কৃষ্ণদাস কৃত "ভক্তমাল" ও এই "ভক্তিরত্নাকর" বৈষ্ণব ইতিহাসের পথ প্রদর্শক।"শ্রীনরোত্তম বিলাস" ইঁনারই রচিত।শ্রীঠাকুর মহাশয়ের চরিত্র এতে বিস্তারিত বর্ণিত আছে।"কহিলু এ প্রসঙ্গাতিশয় সংক্ষেপেতে। বিস্তারি বর্ণিব নরোত্তম বিলাসেতে।।" (ভক্তিরত্নাকর দশম তরঙ্গ।)এছাড়াও "অনুরাগবল্লী" ও "বহির্মুখ-প্রকাশ" নামে দুটি গ্রন্থও নরহরি প্রণীত।আবার "গোবিন্দ-রতিমঞ্জরী",নামামৃতসিন্ধু, গৌরচরিত্র-চিন্তামণি, প্রক্রিয়াপদ্ধতি, গীতচন্দ্রোদয়,ছন্দঃসমুদ্র, শ্রীনিবাসচরিত ইত‍্যাদি গ্রন্থগুলি নরহরির ভণিতাযুক্ত দেখা গেলেও সবগুলি উক্ত নরহরির রচনা বলে বিশ্বাস হয় না।*
*🌹শ্রীযদুনন্দন দাস ঠাকুর= কাটোয়ার উত্তর,ভরতপুর থানার অধীন ভাগীরথীর পশ্চিমতীরের নিকট মালিহাটি গ্রামে ১৫৩২ শকে বৈদ‍্যবংশে জন্মগ্রহণ করেন।ইনি শ্রীনিবাসাচার্য‍্য কন‍্যা হেমলতা দেবীর শিষ্য।ইঁনার প্রণীত মূল গ্রন্থ "কর্ণানন্দ" ১৫২৯ সালে সম্পূর্ণ হয়।এতে শ্রীনিবাসাচার্য‍্যের শাখা বর্ণিত আছে।এছাড়াও ইনি শ্রীপাদরূপ গোস্বামীকৃত "বিদগ্ধ মাধব " নাটকের, শ্রীকবিরাজ গোস্বামীকৃত "গোবিন্দ লীলামৃতের" ও শ্রীমদ্ভাগবতগীতার বাংলা পদ‍্যানুবাদ করেন।ইঁনারই কৃপাতে অসংস্কৃতজ্ঞ ব‍্যক্তিগণ অনেক বৈষ্ণব-কাব‍্যের রসাস্বাদে অদ‍্যাপি সমর্থ। "পদামৃত সমুদ্র" ও "পদকল্পতরু" নামক প্রসিদ্ধ পদগ্রন্থে ইঁহার রচিত অনেক পদ দেখা যায়। শ্রীআচার্য‍্য প্রভুর পৌত্র শ্রীরাধামোহন ঠাকুরই "পদামৃত-সমুদ্রের" সংগ্রাহক ও উক্ত গ্রন্থ-ধৃত বাংলা ও সংস্কৃত পদাবলীর সংস্কৃত টীকাকার।জেলা মুর্শিদাবাদ শক্তিপুর-সন্নিহিত টেঞা বৈদ‍্যপুর নিবাসী বৈদ‍্যবংশোদ্ভূত বৈষ্ণবদাস(পূর্বনাম গোকুলানন্দ সেন) পদকল্পতরুর সংগ্রাহক।* 
*🍀পদকর্তা জ্ঞানদাস= জেলা বর্ধমান,থানা কেতুগ্রামের অধীন বড়কাঁদড়া বা রামজীবনপুর গ্রামে গৌড়াদ‍্য-বৈদিক-বৈষ্ণব বংশে শ্রীনিত‍্যানন্দশাখা পদকর্তা জ্ঞানদাসের জন্ম, বাসুদেব ঘোষ,রাজা বীরহাম্বীর, রায়শেখর, রাধামোহন, জগন্নাথদাস, বলরামদাস, অনন্তদাস,গতিগোবিন্দ, গদাধর, গোবিন্দ ঘোষ, ঘনশ‍্যাম, চম্পতি ঠাকুর, চৈতন‍্যদাস, জগদানন্দ, জগন্মোহন,প্রেমানন্দ, বংশীবদন, বসন্তরায়, বৈষ্ণবদাস, বৃন্দাবন,দৈবকীনন্দন, নয়নানন্দ, পীতাম্বর, পরমানন্দ, প্রসাদ দাস, পরমেশ্বরী দাস,মাধব ঘোষ, মাধব দাস, রসময় দাস, মুরারি দাস, রাধাবল্লভ, রামানন্দ বসু, রসিকানন্দ, লোচনদাস, শচীনন্দন,শ‍্যামানন্দ,শ‍্যামদাস, শিবানন্দ, সিংহভূপতি, হরিদাস, হরিবল্লভ, কবিশেখর,উদ্ধবদাস, গৌরদাস, হরেকৃষ্ণ, যদুনাথ আচার্য‍্য প্রভৃতি বহু পদকর্তা, বিবিধ ভাব ও রসবৈচিত্র‍্যময় সঙ্গীত-পদ রচনা করে বঙ্গীয়-বৈষ্ণব-সাহিত‍্যকে অলঙ্কৃত করে গিয়েছেন।বাহুল‍্য বোধে এস্থলে প্রত‍্যেকের পরিচয় দিতে পারা গেল না।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৮৫. শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী 🏵️  শ্রীপ্রেমদাস সিদ্ধান্তবাগীশ 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob85.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৮৩. শ্রীনরোত্তম দাস ঠাকুর 🏵️ নিত‍্যানন্দ দাস 📖 বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob83.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৮২. শ্রীমুকুন্দ দাস ও শ্রীবীরচন্দ্র গোস্বামী 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob82.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৮৩. শ্রীনরোত্তম দাস ঠাকুর 🏵️ নিত‍্যানন্দ দাস 📖 বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob83.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৩)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণব-সাহিত‍্য,অতি সংক্ষেপে*
*শ্রীনরোত্তম দাস ঠাকুর নিত‍্যানন্দ দাস।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🌹নরোত্তমদাস ঠাকুর =রাজশাহী জেলা,গড়েরহাট পরগণায় খেতুরী গ্রামে,কায়স্থ-বংশে শ্রীনরোত্তম ঠাকুর আবির্ভূত।পিতার নাম কৃষ্ণানন্দ দত্ত,মাতা নারায়ণী। নরোত্তমের যৌবনের প্রারম্ভেই সংসার ত‍্যাগ করে শ্রীবৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর আশ্রিত হন এবং শ্রীলোকনাথ গোস্বামীর নিকট দীক্ষা গ্রহণ করেন। অনন্তর শ্রীনিবাসাচার্য‍্য ও শ‍্যামানন্দ (দুঃখী কৃষ্ণদাস) শ্রীঠাকুর মহাশয়ের সঙ্গে মিলিত হলেন। তিনজনেই একসঙ্গে শ্রীজীব গোস্বামীর নিকট ভক্তিশাস্ত্র অধ‍্যয়ন করতে থাকেন। "প্রেমভক্তিচন্দ্রিকা" নামে ত্রিপদীছন্দে বাংলা গ্রন্থটি নরোত্তম ঠাকুরের প্রথম গ্রন্থ।১৫০৫|০৬ শকের মধ্যে ইনি ছয়টি শ্রীবিগ্রহ স্থাপন করেন। সে ছয়টি শ্রীবিগ্রহ এই=*
*গৌরাঙ্গ-বল্লভীকান্ত-শ্রীকৃষ্ণ-ব্রজমোহন।*
*রাধারমণ হে রাধে রাধাকান্ত নমোহস্তুতে।।*
*🌺শ্রীনিবাসাচার্য‍্য মহাপ্রভুর অন্তর্ধানের পর শ্রীঠাকুর মহাশয় আরও কয়েকটি গ্রন্থ রচনা করেন, প্রার্থনা (এতে সাধক ও সিদ্ধাবস্থার কথা বর্ণিয়) নাম-সংর্কীর্তন, হাটপত্তন (রূপকছলে মহাপ্রভুর প্রেমভক্তি বিস্তার) এই কয়টি গ্রন্থ বৈষ্ণবগণের নিত‍্য পাঠ।তাছাড়াও রসভক্তিচন্দ্রিকা সদ্ভাবচন্দ্রিকা সাধনভক্তিচন্দ্রিকা স্মরণ-মঙ্গল,ভক্তিউদ্দীপন ইত‍্যাদি গ্রন্থগুলিও ঠাকুর মহাশয়ের কৃত বলে প্রসিদ্ধ।আরও অনেক ছোট ছোট গ্রন্থ নরোত্তমদাসের ভণিতা যুক্ত দেখা যায়। কিন্তু সেগুলি সিদ্ধান্ত বিরুদ্ধ বলে ঠাকুর নরোত্তম-কৃত বলতে ইচ্ছে হয় না।*
*🌷শ্রীনিবাসাচার্য‍্য,শ্রীনরোত্তম ও শ্রীশ‍্যামানন্দ বৃন্দাবন হতে গোস্বামীগণের অসংখ্য গ্রন্থ গৌড়দেশে প্রচারের জন্য নিয়ে আসেন।বাঁকুড়া-বনবিষ্ণুপুরে বীরহাম্বীর কর্তৃক ঐসব গ্রন্থরত্ন হরণ হলেও শ্রীনিবাসাচার্য‍্যের কৃপা চেষ্টায় তা গৌড়বঙ্গে বহুল প্রচারিত হয়। মুর্শিদাবাদ বুধুরী গ্রাম নিবাসী শ্রীরামচন্দ্র কবিরাজও গোবিন্দ কবিরাজ দুই ভাই ওদেরই সমবয়স্ক ও পরম বন্ধু ; তিলিয়া বুধুরী গ্রামে এঁদের জন্ম হয়।পিতার নাম চিরঞ্জীব সেন, মাতার নাম সুনন্দা।শ্রীনিবাসাচার্য‍্যের শিষ্য।শ্রীরামচন্দ্র কবিরাজের রচিত "স্মরণ-দর্পণ" (ভক্তপ্রভা কার্য‍্যালয়ে প্রাপ্তব‍্য)।এঁদের বহু পদাবলী আছে।বিশেষত গোবিন্দ দাসের "একান্নপদ" বৈষ্ণব ও কীর্তনীয়াগণের পরম আদরনীয়। "আটরস" নামক গ্রন্থও গোবিন্দ কৃত। গোবিন্দ কবিরাজের পুত্র দিব‍্যসিংহ "সঙ্গীতমাধব নামক নাটক রচনা করেন।শ্রীপ্রবোধানন্দ সরস্বতীকৃত একটি "সঙ্গীতমাধব" গ্রন্থ আছে।এই নাটকের অনেক শ্লোক ভক্তিরত্নাকরে উদ্ধৃত হয়েছে। দিব‍্যসিংহের পুত্র ঘনশ‍্যাম দাস "গীতগোবিন্দ-রতিমঞ্জরী" নামে সঙ্গীত রচনা করেন।শ্রীনিবাসাচার্য‍্যর কোন গ্রন্থ দেখা যায় না। তারপুত্র শ্রীগীতগোবিন্দ ঠাকুর কৃত "অন্ত-প্রকাশ" ও বীররত্নাবলী গ্রন্থ দেখা যায়। শ্রীশ‍্যামানন্দ কৃত "অদ্বৈত তত্ত্ব, (অদ্বৈতাচার্য‍্যের প্রতি শ্রীমাধবেন্দ্র পুরীর উপদেশ বৃত্তান্ত) তাছাড়া অনেক পদাবলী দেখা যায়।শ্রীনরোত্তম ঠাকুর চিরকুমার ছিলেন।ইঁনার শিষ্যের মধ্যে মুর্শিদাবাদ বালুচর নিবাসী বারেন্দ্র ব্রাহ্মণ শ্রীরামকৃষ্ণ আচার্য‍্য ও উক্ত জেলায় সৈদাবাদ নিবাসী রাঢ়ীয় ব্রাহ্মণ শ্রীগঙ্গানারায়ণ চক্রবর্তীর নাম বিশেষ উল্লেখযোগ্য।শ্রীনিবাস,শ‍্যামানন্দ ও নরোত্তম ঠাকুর এই তিনজনেরই শিষ‍্য শাখাগণ তিন পৃথক পরিবার বলে প্রসিদ্ধ। সুতরাং তিলকও পৃথক পৃথক।শ্রীনিবাসাচার্য‍্য পরিবারের তিলক বাঁশপত্রের মতো,শ‍্যামানন্দ পরিবারের তিলক নূপুরাকৃতি ও ঠাকুর পরিবারের তিলক চম্পককলিকার মতো।*
*🌹শ্রীনিবাসাচার্য‍্য জেলা বর্ধমান কাটোয়ার সাতমাইল অগ্নিকোণে গঙ্গার পূর্বতীরে চাখন্দী গ্রামে ১৪৪১ শকে কোন মতে ১৪৩৮ শকে জন্মগ্রহণ করেন।পিতা রাঢ়ীয় ব্রাহ্মণ শ্রীগঙ্গাধর ভট্টাচার্য্য (চৈতন‍্যদাস) মাতা শ্রীখন্ডের নিকট যাজীগ্রাম নিবাসী শ্রীবলরাম আচার্য‍্যের কন‍্যা শ্রীলক্ষ্মীপ্রিয়া দেবী।শ্রীনিবাস শ্রীমদ্ গোপাল ভট্ট গোস্বামীর মন্ত্র-শিষ‍্য। শ্রীনিবাসাচার্য‍্যের দুটি বিবাহ।প্রথমা পত্নী শ্রীঈশ্বরী দেবী, দ্বিতীয়া শ্রীগৌরাঙ্গপ্রিয়া।আচার্য‍্যর তিন পুত্র বৃন্দাবনবল্লভ,রাধাকৃষ্ণ ঠাকুর ও গতিগোবিন্দ। তিন কন‍্যা= কৃষ্ণপ্রিয়া, হেমলতা (অর্ধকালী নামে প্রসিদ্ধা) ও ফলঝি ঠাকুরাণী। শ‍্যামানন্দ জেলা মেদিনীপুর ধারেন্দাবাহাদুরপুর গ্রামে ১৪৫৬ শকে জন্মগ্রহণ করেন।পিতার নাম কৃষ্ণ মন্ডল, মাতা দুরিকা মন্ডল।অম্বিকা কালনার শ্রীগৌরীদাস পন্ডিতের শিষ্য হৃদয়চৈতন‍্য ঠাকুরের মন্ত্রশিষ‍্য।ইঁনার অন‍্যনাম দুঃখী কৃষ্ণদাস।শ্রীবৃন্দাবনে ললিতাদেবীর সাক্ষাৎ কৃপা প্রাপ্ত হয়ে ইনি "শ‍্যামানন্দ" নামে প্রসিদ্ধি লাভ করেন।ইনার বিস্তারিত বিবরণ মৎ-সম্পাদিত "শ্রীশ‍্যামানন্দ চরিত" গ্রন্থে জ্ঞাতব‍্য।বৃন্দাবনতত্ত্ব,অদ্বৈততত্ত্ব, ও উপাসনাসার সংগ্রহ, ইঁনার রচিত বলে প্রসিদ্ধ।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৮৪. শ্রীনিত‍্যানন্দ দাস 🏵️ শ্রীনরহরি দাস 🏵️ শ্রীযদুনন্দন দাসঠাকুর 🏵️ পদকর্তা জ্ঞানদাস 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob84.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৮২. শ্রীমুকুন্দ দাস ও শ্রীবীরচন্দ্র গোস্বামী 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob82.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৮১. শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী 📖 বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob81.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৮২. শ্রীমুকুন্দ দাস ও শ্রীবীরচন্দ্র গোস্বামী 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob82.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮২)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণব-সাহিত‍্য,অতি সংক্ষেপে*
*শ্রীমুকুন্দ দাস ও শ্রীবীরচন্দ্র গোস্বামী*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*🙏শ্রীমুকুন্দ দাস=শ্রীকবিরাজ গোস্বামীর অন্তরঙ্গ শিষ‍্য।সম্ভবতঃ ১৪৫৩ শকে শ্রীমুকুন্দ দাসের জন্ম অনুমিত হয়।মুকুন্দদাস পাঞ্চালদেশীয় শ্রী-সম্প্রদায়ী বৈষ্ণব।কেউ কেউ মুলতানদেশীয় বণিক বলে থাকেন।শ্রীকবিরাজ গোস্বামীর দেহান্তরের পর শ্রীবিশ্বনাথ চক্রবর্তীকে পেয়ে আনন্দে দিন যাপন করেন।মুকুন্দদাস অনেক গুলি লীলাগ্রন্থ আরম্ভ করে শেষাবস্থায় শ্রীবিশ্বনাথ দ্বারা তার পূর্ণতা সম্পাদন করেন। সিদ্ধান্তচন্দ্রোদয়, অমৃতরত্নাবলী,রসতত্ত্বসার, আদ‍্যসারতত্ত্বকারিকা, আনন্দরত্নাবলী, সাধ‍্যপ্রেম-চন্দ্রিকা, উপাসনাবিন্দু, চমৎকার-চন্দ্রিকা, সাধনোপায় ইত‍্যাদি গ্রন্থ মুকুন্দের রচিত বলে প্রসিদ্ধ।এইসব গ্রন্থ কেবল রসতত্ত্বে পরিপূর্ণ।*
*🙏শ্রীমন্মহাপ্রভু দাসগোস্বামীকে যে শ্রীগোবর্ধনশিলা দিয়েছিলেন,শ্রীমদ্ দাসগোস্বামীর অপ্রকটের পর শ্রীকবিরাজ গোস্বামী ঐ শিলা অর্চন করতেন।তারপরে শ্রীমুকুন্দদাস ঐ শিলার্চন ভার গ্রহণ করেন। অনন্তর শ্রীনরোত্তম ঠাকুরের শিষ্য গঙ্গানারায়ণ চক্রবর্তীর কন‍্যা শ্রীবিষ্ণুপ্রিয়া, মুকুন্দের নিকট হতে ঐ শিলার্চনার ভার প্রাপ্ত হন।বিষ্ণুপ্রিয়া আবার সময়ে সময়ে শ্রীবিশ্বনাথকে তা অর্পণ করতেন।মুকুন্দের ধর্মমত কেউ কেউ গোস্বামীপাদদের মতের বিপরীত বলে থাকেন।তারসঙ্গী বলে বিশ্বনাথের মতও কিছু অন‍্যরকম।🙏এইরকম অনুমান অপরাধজনক ও অসঙ্গত।🙏*
*অনধিকারী লোকই এর বিপরীত অর্থ করে গ্রন্থকর্তাকেও সেই দোষে দূষিত করেন। ভগবানের গূঢ়লীলা ও রসতত্ত্ব বুঝবার অধিকারী অতি বিরল।*
💧💧💧💧💧💧💧💧💧💧💧💧💧
*🙏শ্রীবীরচন্দ্র গোস্বামী= শ্রীমন্নিত‍্যানন্দ প্রভুর পুত্র।ইঁনাকেও কেউ কেউ বীরভদ্র গোস্বামীও বলে থাকেন। কারও মতে বীরভদ্র সহজিয়া মত-প্রচারক শ্রীরূপ কবিরাজের পুত্র এবং তিনি পূর্ববঙ্গে বহু বৌদ্ধ-শ্রমণকে ভেক দিয়ে "নেড়া নেড়ী" দলের সৃষ্টি করেন।১৪৫২ শকে বীরচন্দ্রর সত্তার উপলব্ধি হয়।মাতার নাম বসুধাদেবী।ইঁহার গর্ভে ক্রমান্বয়ে সাত পুত্র জন্মগ্রহণ করেন।শ্রীঅভিরাম ঠাকুরের প্রণামে সবগুলি কালগত হন।শ্রীমহাপ্রভুর অপ্রকটের পর গঙ্গা নামে কন‍্যা এবং পরে এই বীরচন্দ্র জন্মগ্রহণ করেন।শ্রীনিত‍্যানন্দ প্রভু একচক্রা হতে কুলদেবতা শ্রীবঙ্কিমদেব, শ্রীঅনন্তদেব শিলা,ও ত্রিপুরাসুন্দরী দেবীকে শ্রীপাট খড়দহে এনে স্থাপন করেন।তাঁর অপ্রকটের পর বীরচন্দ্র গৌড়েশ্বরের নিকট হতে একটি প্রস্তর এনে শ্রীশ‍্যামসুন্দর-বিগ্রহ নির্মাণ করিয়ে খড়দহে স্থাপন করেন। "বৃহৎ পাষন্ডদলন" এই বীরচন্দ্র গোস্বামীর রচিত।এতে পুরাণাদির প্রমাণ উদ্ধৃত করে কৃষ্ণভক্ত বৈষ্ণব,ভক্তি,গুরু ও শ্রীহরিনাম মাহাত্ম‍্যাদি বর্ণিত হয়েছে।এটি বড় ও ছোট ভেদে দুইটি।ঝামটপুর নিবাসী শ্রীযদুনন্দন চক্রবর্তীর দুই কন‍্যা শ্রীমতী ও নারায়ণীর সঙ্গে বীরচন্দ্র গোস্বামীর বিবাহ হয়।শ্রীনারায়ণীর গর্ভে ইঁহার এক পুত্র শ্রীরামচন্দ্র ও তিন কন‍্যা জন্মগ্রহণ করেন।*
*🙏সমস্ত লেখায় গ্রন্থকারের 🙏*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৮৩. শ্রীনরোত্তম দাস ঠাকুর 🏵️ নিত‍্যানন্দ দাস 📖 বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob83.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






৮১. শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী 📖 বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob81.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৮০. শ্রীদৈবকীনন্দন দাস 🏵️ শ্রীবৃন্দাবন দাস ঠাকুর 🏵️ শ্রীঠাকুর লোচনানন্দ 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob80.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ৮১. শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী 📖 বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob81.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮১)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণব সাহিত‍্য, অতি সংক্ষেপে।*
*শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🙏জেলা বর্ধমান,কাটোয়ার তিনমাইল উত্তরে ঝামটপুর গ্রামে ১৪১৮ শকে (ইং ১৪৯৬ খৃঃ) জন্মগ্রহণ করেন।পিতার নাম শ্রীভগীরথ কবিরাজ, মাতা সুনন্দাদেবী।শ্রীপাট ঝামটপুরে শ্রীমন্মহাপ্রভুর শ্রীমূর্তি, কবিরাজ গোস্বামীর পাদুকা ও ভজন স্থান আছে।ইনি নিত‍্যানন্দ প্রভুর দীক্ষা শিষ‍্য।ইনি আকুমার বৈরাগ‍্য অবলম্বন করে শ্রীবৃন্দাবনে জীবন অতিবাহিত করেন।ইনি "শ্রীগোবিন্দ-লীলামৃত" মহাকাব‍্যগ্রন্থ সংস্কৃতে রচনা করেছিলেন।জরাতুর কৃষ্ণদাস ১৫০৩ শকে "শ্রীচৈতন‍্য-চরিতামৃত" সমাপ্ত করে ১৫০৪ শকে (ইং ১৫৮২)লোকান্তর গমন করেন ; সুতরাং পূর্বেই শ্রীগোবিন্দলীলামৃত রচিত। এর টীকাকারের নাম শ্রীবৃন্দাবন চক্রবর্তী, টীকার নাম "সদানন্দবিধায়িনী"।১৭১২ শকে অগ্রহায়ণ সোমবার পৃর্ণিমায় টীকা সমাপ্ত হয়।এই গ্রন্থে অষ্টকালীয় শ্রীকৃষ্ণলীলা অতি সুন্দরভাবে সজ্জিত আছে।ব‍্যাকরণ, অলঙ্কার, ছন্দ ও সঙ্গীত-শাস্ত্রের এতে পরাকাষ্ঠা প্রদর্শিত হয়েছে।বৈষ্ণব সাহিত‍্যে এইরকম মহাকাব‍্য আর নাই।*
*⭐শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের দ্বিতীয় অমৃত ভান্ড "শ্রীচৈতন‍্য-চরিতামৃত"।এই তাঁর জীবনের শেষ গ্রন্থ।প্রাচীন বাংলা ভাষায় পদ‍্যে লিখিত।এই গ্রন্থটি বৈষ্ণব সমাজে বেদ অপেক্ষাও অধিক সম্মানিত ও পূজিত।বৈষ্ণব সিদ্ধান্তের সমস্ত কথায় এই গ্রন্থে মসাপ্রভুর লীলা বর্ণন প্রসঙ্গে প্রকটিত হয়েছে।এতে পঞ্চান্নটি সংস্কৃত গ্রন্থের শ্লোক ও উদ্ভট(এমন কিছু শ্লোক আছে যার প্রকৃত সমাধান রসিকজন ছাড়া আন কেউ জানেন না,যেমন মহাপ্রভুর অন্তরের শ্লোক ব‍্যাখ‍্যা স্বয়ং মহাভাগবতচূড়ামণি শ্রীপাদ রূপ গোস্বামীর শ্লোকে পাওয়া গিয়েছিল।মহাপ্রভু বলেছিলেন "আমার অন্তর জানিলি কেমনে"? ইত‍্যাদি) শ্লোক উদ্ধৃত হয়েছে।তাছাড়াও গ্রন্থকারের নিজ কৃত বহু শ্লোক আছে।বৈষ্ণবমাত্রেই এই গ্রন্থের অল্প-বিস্তর ভাবে পরিচিত।কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত আরেকটি সংস্কৃত গ্রন্থ  "রূপ-মঞ্জরী"।এতে শ্রীপাদ রূপ গোস্বামীর অন্তর্ধান, বিলাপ বর্ণিত আছে ; এর অনুবাদকের নাম শ্রীবৈষ্ণবদাস। শ্রীবিল্বমঙ্গল-কৃত "শ্রীকৃষ্ণ-কর্ণামৃতের "টীকাও শ্রীপাদ কবিরাজ গোস্বামীর রচিত। "ভাগবত-গূঢ়ার্থরহস‍্য" কৃষ্ণদাসের রচিত হলেও,সেটি শ্রীকবিরাজ রচিত বলে সিদ্ধান্ত করা যায় না।১৫৭৫ শকে গ্রন্থ শেষ হয়,আর ১৫০৪ শকে শ্রীকবিরাজ গোস্বামীর আশ্বিনী শুক্লা দ্বাদশীতে শ্রীরাধা কুন্ডতীরে লোকান্তর ঘটে। সুতরাং অন‍্য কোন কৃষ্ণদাস হবেন।বৈষ্ণব সাহিত‍্যে ছয় বা সাতজন কৃষ্ণদাসের নাম দেখা যায়।*
*🌷আত্মজিজ্ঞাসা,আত্মনিরূপণ, রাগরত্নাবলী, শ‍্যামানন্দ-প্রকাশ, স্বরূপবর্ণন,সিদ্ধনাম,পাষন্ডদলন, রাগময়ীকণা,রসভক্তিচন্দ্রিকা, চৌষট্টিদন্ড-নির্ণয় ইত‍্যাদি বহু ছোট ছোট গ্রন্থ কৃষ্ণদাসের রচিত বলে দেখা যায়। সিদ্ধান্তবিষয়ে শ্রীচরিতামৃতের সঙ্গে সঙ্গতি না থাকায় সবগুলি শ্রীকবিরাজ কৃষ্ণদাসের রচিত বলে বোধ হয় না।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৮২. শ্রীমুকুন্দ দাস ও শ্রীবীরচন্দ্র গোস্বামী 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob82.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





১৩১. শ্রীমতীর বিষম বিরহ 😪 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya131.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১৩১. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১৩০. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৩১)🙌শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙌*
*😪😪শ্রীমতীর বিষম বিরহ😪😪*
########################
*🌻বাহ‍্যজ্ঞানশূন‍্যা হয়ে শ্রীমতী মনের আবেগে সন্ন‍্যাসিনী সেজেছেন।যাঁর স্বামী সন্ন‍্যাসী,তাঁর স্ত্রীকেও সন্ন‍্যাসিনী হতে হয়,এ জ্ঞানে বিষ্ণুপ্রিয়া সন্ন‍্যাসিনীর বেশে পাগলিনী সেজেছেন।শচীমায়ের এই দৃশ্য দেখে হৃদয় বিদীর্ণ হয়েছে, পুত্রবধূর এই বেশ দেখে বৃদ্ধার মনে নূতন শোকের সৃজন হয়েছে,তাঁর হৃদয়ে নিমাইচাঁদের  বিরহাগুণ নূতন করে দ্বিগুণ জ্বলে উঠেছে।মন আগুনে তিনি জ্বলেপুড়ে মরছেন। কিন্তু শ্রীমতী তাঁর মনের ভাব বুঝতে দিচ্ছেন না। শচীমা সহ‍্যগুণের পরাকাষ্ঠা দেখিয়ে শ্রীগৌরাঙ্গ-জননী নামের সার্থকতা সম্পাদন করলেন। 🙌লেখকের অভিন্নহৃদয় বন্ধুবর বৈষ্ণব শ্রীমান্ সত‍্যকিঙ্কর কুন্ডু মহাশয় একটি কবিতা শচীদেবীর তাৎকালিক মনের ভাব বিশেষ সুব‍্যক্ত হয়েছে বলে দেওয়া হল।*
                    *(০১)*
*বউমা!  বউমা! হয়ে পাগলিনী,*
        *কি বেশ ধ'রেছ জননী!*
*(আহা)সোনারকমল বল না আমায়,*
        *কেন গো সেজেছ যোগিনী!*
*খুলিয়া ফেলেছ সোনার-ভূষণ,*
*পরণে কেন মা গৈরিক বসন,*
*ননীর শরীরে বিভূতি মেখেছ,*
     *হেরিয়া ফাটে গো পরাণি।*
*(আহা)হিয়ার মানিক বল না আমায়,*
      *কেন গো সেজেছ যোগিনী।।*
                       *(০২)*
*কুটিল কুন্তল রুখু রুখু হ'য়ে,*
        *কেন মা পড়েছ বদনে।*
*(আহা)কার অনুরাগে হেন দশা তোর,*
            *বল্ না আমায় সদনে।*
*করে জপমালা গায়ে নামাবলী,*
*সজল নয়ন হরি হরি বলি,*
*কে কাঁদালে তোয় সুখের কোরকে,*
             *পরাণ বাঁধিয়া পাষাণে।*
*(আহা)কার অনুরাগে হেন দশা তোর,*
              *বল না আমার সদনে।*
                     *(০৩)*
*কমল আননে স্বরগের জ‍্যোতি,*
         *উঠেছে যেন মা ফুটিয়া।*
*(আহা)গোলোকের প্রেম ঝলকে ঝলকে,*
         *যেন মা আসিছে ছুটিয়া।*
*উজলিত দিশি মহিমা-কিরণে,*
*গৃহ আলোকিত সুপীত-বরণে,*
*শান্তির শীকর রূপের ঝলসে,*
           *সংসার গিয়াছে ভুলিয়া।*
*(আহা)গোলোকের প্রেম ঝলকে ঝলকে,*
              *যেন গো আসিছে ছুটিয়া।।*
                 *(০৪)*
*মনে হয় তুমি নহ মা মানবী,*
             *স্বরগের দেবী আসিয়া।*
*(আহা)গাও হরিনাম মধুর ররাবে,*
            *দুখিনী ভবনে পশিয়া।*
*যত চাই মাগো তোর মুখ পানে,*
*তত চাই ভুলে আপনার প্রাণে,*
*কে তুমি কে তুমি নবীনা যোগিনী,*
             *বল মা সন্তাপ নাশিয়া।*
*(আহা)নাম শুনে তোর নিটোল বদনে,*
              *পুলকে যেতেছি ভাসিয়া।।*
                  *(০৫)*
*সম্বর   সম্বর   ওরূপ   জননী!*
          *ওরূপে    পরাণ  চমকে।*
*(আহা)ঐ রূপে সাজি নিমাই আমার,*
               *ছাড়িয়া গিয়াছে পলকে।।*
*তোমারে পাইয়া ভুলেছি তাহারে,*
*তুমিও কি যাবে ছাড়িয়া আমারে,*
*খোল্ মা!খোল্ মা!যোগিনীর সাজ,*
             *এস মা! হৃদয়-ফলকে।*
*(আহা)জ্বলে যায় বুক,বউমা আমার,*
               *বিষাদ অনল ঝলকে।।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১৩২. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২৯. শ্রীহরিদাস ও রূপ-সনাতন 🏵️ শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas29.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২৯. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২৮. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৯)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
    *শ্রীহরিদাস ও রূপ-সনাতন*
   °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*"হরিদাস ঠাকুর শ্রীরূপ-সনাতন।*
*জগন্নাথ মন্দিরে না যান তিন জন।।*
*🙏কি দৈন‍্য!কি বিনয়!চরিতামৃত বলেন, হরিদাসের মতো শ্রীরূপ-সনাতনও শ্রীজগন্নাথদেবের শ্রীমন্দিরে যেতেন না।শ্রীরূপ-সনাতন বিশুদ্ধ ব্রাহ্মণ সন্তান--সহোদর ভাই। কিন্তু গৌড়ের রাজা হোসেন শাহর মন্ত্রী ছিলেন--যবন সংস্রবে ছিলেন বলেই নিজেদেরকে পতিত অধম বোধ করতেন এমন কি নিজেদেরকে "ম্লেচ্ছ জাতি"বলে পরিচয় দিতে কন্ঠিত হতেন না,এমনই দৈন‍্য=*
*🍀ম্লেচ্ছ জাতি ম্লেচ্ছসেবি করি ম্লেচ্ছ কর্ম।*
*🍀গোব্রাহ্মণ-দ্রোহি সঙ্গে আমার সঙ্গম।।*
          *(শ্রীচৈঃচঃ,মধ‍্য খঃ ১ম পরিঃ)*
*🌹বিভিন্ন সময়ে এই দুইভাই নীলাচলে গমন করেন,নীলাচলে যতদিন তাঁরা ছিলেন,হরিদাসের কুটিরেই থাকতেন। শ্রীরূপের প্রসিদ্ধ "বিদগ্ধ-মাধব ও ললিত-মাধব" নাটক দুইটি নীলাচলেই সম্পূর্ণ করেছিলেন। একদিন যথারীতি শ্রীমহাপ্রভু হরিদাসের কুটিরে আসিলেন,এসে দেখেন শ্রীরূপ কি লিখছেন। হরিদাস ও শ্রীরূপ মহাপ্রভুকে দেখে সসম্ভ্রমে উঠে দাঁড়ালেন ও ভক্তি সহকারে দন্ডবৎ করলেন।গৌরহরি তাঁদেরকে আলিঙ্গন করে আসনে বসিলেন।তার পর "কি লিখছ" বলে একটি পৃষ্ঠা হাতে নিলেন।মহাপ্রভু যে পৃষ্ঠাটি হাতে নিলেন, তাতে এই শ্লোকটি লিখিত ছিল।*
*"তুন্ডে তান্ডবিনী রতিং বিতনুতে তুন্ডাবলী লব্ধয়ে।*
*কর্ণ-ক্রোড় কড়ম্বিনী খটয়তে কর্ণার্বুদেভ‍্যঃ স্পৃহাং।।*
*চেতঃ প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাং কৃতিং।*
*নোজানে জানিতা কিয়দ্ভিরমৃতৈঃ কৃষ্ণেতি বর্ণদ্বয়ী।।"*
*🌳এই অপূর্ব শ্লোক শোনামাত্র হরিদাস প্রেমোল্লাস-ভরে নাচতে লাগলেন।হরিনামের মধুরিমা গাঁথা শ্রবণে তাঁর এত আনন্দ জন্মিল যে, আর স্থির হয়ে বসতে পারলেন না, গাত্রোত্থান (উঠে বসিলেন); আনন্দের প্রতিঘাতে তদীয় দেহ দোলতে লাগল, হরিদাস নৃত্য আরম্ভ করলেন।কি বলে যে প্রশংসা করবেন,খুঁজে পেলেন না ; অবশেষে বললেন,যথার্থ কথায় বললেন যে=*
*"কৃষ্ণ নামের মহিমা শাস্ত্র সাধু-মুখে জানি।*
*নামের মাধুর্য‍্য ঐছে কাঁহা নাহি শুনি।।চৈঃচঃ।।*
*🌺তার পর রথোৎসব আসিল, ভক্তগণেরও আবার আনন্দের দিন উপস্থিত হল।শ্রীমন্মহাপ্রভু পূর্ব বৎসরের মতোই মন্দির মার্জন ও কীর্তনোৎসব আদিতে পরমানন্দ উপভোগ করলেন।আগের বৎসরের মতোই=*
*"আইটোটা আসি কৈলা বন‍্য ভোজন।"*
*🍀পূর্ববৎই অর্থাৎ আগের মতোই*
*"প্রসাদ খায় হরি বলে সর্ব ভক্তগণ।*
*দেখি হরিদাস রূপের হরষিত মন।।"*
*🍀গোবিন্দ দ্বারায় প্রভুর শেষ প্রসাদ পাইলা।*
*🍀প্রেমে মত্ত দুইজন,নাচিতে লাগিলা।।চৈঃচঃ।।*
*🍁কিছুদিন পরেই শ্রীরূপ বৃন্দাবনে চলে গেলেন।শ্রীরূপ নীলাচল থেকে চলে গেলে, কিছুদিন পরে শ্রীপাদ সনাতন গোস্বামী শ্রীক্ষেত্রে আগমন করলেন।খোঁজ করে হরিদাসের পর্ণকুটিরে এসে উপস্থিত হলেন।যথাসময়ে গৌরহরির সঙ্গে তাঁর মিলন হল ; হরিদাস সনাতনকে পেয়ে পরম আনন্দে দিন যাপন করতে লাগলেন। সনাতন গোস্বামী এক অদ্ভুত সঙ্কল্প করে শ্রীক্ষেত্রে আগমন করেন।সে সঙ্কল্পটি এই যে,রথের সময় শ্রীমহাপ্রভুর বদনচন্দ্র দর্শন করতে করতে রথের চাকার সামনে পড়ে দেহপাত করবেন,এ সঙ্কল্প তাঁর মনে মনেই ছিল। কিছু দিন গত হল, একদা মহাপ্রভু হরিদাসের কুটিরে এসেছেন।প্রত‍্যেকদিনই আসেন,বসেন ও কতক্ষণ কথাবার্তা বলে চলে যান।সেদিন সনাতনকে ডাকতে ডাকতে আসিলেন।সনাতন করযোড়ে উপস্থিত হলে বলছেন--, সনাতন! মনে রেখ,দেহত‍্যাগ করলেই কৃষ্ণকে পাওয়া যায় না,যদি কৃষ্ণকে পাওয়া যেত,ক্ষণেকে কোটি দেহ তবে ত‍্যাগ করতাম।শ্রীকৃষ্ণের চরণ কেবল ভক্তি-পাশেই বাঁধা যেতে পারে, সনাতন!এ কুবুদ্ধি মন থেকে বিতারিত কর। তোমার কি মনে নাই যে,আমাকে তোমার সবকিছুই আত্মসমর্পণ করেছ।এ দেহ আমার,পরের দ্রব‍্য তুমি নষ্ট করতেপারো না।এ দেহ আমার,এই শরীর যন্ত্র দ্বারা আমি অনেক কাজ সাধন করব।*
            *ক্রমাগত।*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds