✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৮১. শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী 📖 বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob81.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৮২. শ্রীমুকুন্দ দাস ও শ্রীবীরচন্দ্র গোস্বামী 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob82.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮২)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণব-সাহিত্য,অতি সংক্ষেপে*
*শ্রীমুকুন্দ দাস ও শ্রীবীরচন্দ্র গোস্বামী*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*🙏শ্রীমুকুন্দ দাস=শ্রীকবিরাজ গোস্বামীর অন্তরঙ্গ শিষ্য।সম্ভবতঃ ১৪৫৩ শকে শ্রীমুকুন্দ দাসের জন্ম অনুমিত হয়।মুকুন্দদাস পাঞ্চালদেশীয় শ্রী-সম্প্রদায়ী বৈষ্ণব।কেউ কেউ মুলতানদেশীয় বণিক বলে থাকেন।শ্রীকবিরাজ গোস্বামীর দেহান্তরের পর শ্রীবিশ্বনাথ চক্রবর্তীকে পেয়ে আনন্দে দিন যাপন করেন।মুকুন্দদাস অনেক গুলি লীলাগ্রন্থ আরম্ভ করে শেষাবস্থায় শ্রীবিশ্বনাথ দ্বারা তার পূর্ণতা সম্পাদন করেন। সিদ্ধান্তচন্দ্রোদয়, অমৃতরত্নাবলী,রসতত্ত্বসার, আদ্যসারতত্ত্বকারিকা, আনন্দরত্নাবলী, সাধ্যপ্রেম-চন্দ্রিকা, উপাসনাবিন্দু, চমৎকার-চন্দ্রিকা, সাধনোপায় ইত্যাদি গ্রন্থ মুকুন্দের রচিত বলে প্রসিদ্ধ।এইসব গ্রন্থ কেবল রসতত্ত্বে পরিপূর্ণ।*
*🙏শ্রীমন্মহাপ্রভু দাসগোস্বামীকে যে শ্রীগোবর্ধনশিলা দিয়েছিলেন,শ্রীমদ্ দাসগোস্বামীর অপ্রকটের পর শ্রীকবিরাজ গোস্বামী ঐ শিলা অর্চন করতেন।তারপরে শ্রীমুকুন্দদাস ঐ শিলার্চন ভার গ্রহণ করেন। অনন্তর শ্রীনরোত্তম ঠাকুরের শিষ্য গঙ্গানারায়ণ চক্রবর্তীর কন্যা শ্রীবিষ্ণুপ্রিয়া, মুকুন্দের নিকট হতে ঐ শিলার্চনার ভার প্রাপ্ত হন।বিষ্ণুপ্রিয়া আবার সময়ে সময়ে শ্রীবিশ্বনাথকে তা অর্পণ করতেন।মুকুন্দের ধর্মমত কেউ কেউ গোস্বামীপাদদের মতের বিপরীত বলে থাকেন।তারসঙ্গী বলে বিশ্বনাথের মতও কিছু অন্যরকম।🙏এইরকম অনুমান অপরাধজনক ও অসঙ্গত।🙏*
*অনধিকারী লোকই এর বিপরীত অর্থ করে গ্রন্থকর্তাকেও সেই দোষে দূষিত করেন। ভগবানের গূঢ়লীলা ও রসতত্ত্ব বুঝবার অধিকারী অতি বিরল।*
💧💧💧💧💧💧💧💧💧💧💧💧💧
*🙏শ্রীবীরচন্দ্র গোস্বামী= শ্রীমন্নিত্যানন্দ প্রভুর পুত্র।ইঁনাকেও কেউ কেউ বীরভদ্র গোস্বামীও বলে থাকেন। কারও মতে বীরভদ্র সহজিয়া মত-প্রচারক শ্রীরূপ কবিরাজের পুত্র এবং তিনি পূর্ববঙ্গে বহু বৌদ্ধ-শ্রমণকে ভেক দিয়ে "নেড়া নেড়ী" দলের সৃষ্টি করেন।১৪৫২ শকে বীরচন্দ্রর সত্তার উপলব্ধি হয়।মাতার নাম বসুধাদেবী।ইঁহার গর্ভে ক্রমান্বয়ে সাত পুত্র জন্মগ্রহণ করেন।শ্রীঅভিরাম ঠাকুরের প্রণামে সবগুলি কালগত হন।শ্রীমহাপ্রভুর অপ্রকটের পর গঙ্গা নামে কন্যা এবং পরে এই বীরচন্দ্র জন্মগ্রহণ করেন।শ্রীনিত্যানন্দ প্রভু একচক্রা হতে কুলদেবতা শ্রীবঙ্কিমদেব, শ্রীঅনন্তদেব শিলা,ও ত্রিপুরাসুন্দরী দেবীকে শ্রীপাট খড়দহে এনে স্থাপন করেন।তাঁর অপ্রকটের পর বীরচন্দ্র গৌড়েশ্বরের নিকট হতে একটি প্রস্তর এনে শ্রীশ্যামসুন্দর-বিগ্রহ নির্মাণ করিয়ে খড়দহে স্থাপন করেন। "বৃহৎ পাষন্ডদলন" এই বীরচন্দ্র গোস্বামীর রচিত।এতে পুরাণাদির প্রমাণ উদ্ধৃত করে কৃষ্ণভক্ত বৈষ্ণব,ভক্তি,গুরু ও শ্রীহরিনাম মাহাত্ম্যাদি বর্ণিত হয়েছে।এটি বড় ও ছোট ভেদে দুইটি।ঝামটপুর নিবাসী শ্রীযদুনন্দন চক্রবর্তীর দুই কন্যা শ্রীমতী ও নারায়ণীর সঙ্গে বীরচন্দ্র গোস্বামীর বিবাহ হয়।শ্রীনারায়ণীর গর্ভে ইঁহার এক পুত্র শ্রীরামচন্দ্র ও তিন কন্যা জন্মগ্রহণ করেন।*
*🙏সমস্ত লেখায় গ্রন্থকারের 🙏*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৮৩. শ্রীনরোত্তম দাস ঠাকুর 🏵️ নিত্যানন্দ দাস 📖 বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob83.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
