✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৩১. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৩০. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৩১)🙌শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙌*
*😪😪শ্রীমতীর বিষম বিরহ😪😪*
########################
*🌻বাহ্যজ্ঞানশূন্যা হয়ে শ্রীমতী মনের আবেগে সন্ন্যাসিনী সেজেছেন।যাঁর স্বামী সন্ন্যাসী,তাঁর স্ত্রীকেও সন্ন্যাসিনী হতে হয়,এ জ্ঞানে বিষ্ণুপ্রিয়া সন্ন্যাসিনীর বেশে পাগলিনী সেজেছেন।শচীমায়ের এই দৃশ্য দেখে হৃদয় বিদীর্ণ হয়েছে, পুত্রবধূর এই বেশ দেখে বৃদ্ধার মনে নূতন শোকের সৃজন হয়েছে,তাঁর হৃদয়ে নিমাইচাঁদের বিরহাগুণ নূতন করে দ্বিগুণ জ্বলে উঠেছে।মন আগুনে তিনি জ্বলেপুড়ে মরছেন। কিন্তু শ্রীমতী তাঁর মনের ভাব বুঝতে দিচ্ছেন না। শচীমা সহ্যগুণের পরাকাষ্ঠা দেখিয়ে শ্রীগৌরাঙ্গ-জননী নামের সার্থকতা সম্পাদন করলেন। 🙌লেখকের অভিন্নহৃদয় বন্ধুবর বৈষ্ণব শ্রীমান্ সত্যকিঙ্কর কুন্ডু মহাশয় একটি কবিতা শচীদেবীর তাৎকালিক মনের ভাব বিশেষ সুব্যক্ত হয়েছে বলে দেওয়া হল।*
*(০১)*
*বউমা! বউমা! হয়ে পাগলিনী,*
*কি বেশ ধ'রেছ জননী!*
*(আহা)সোনারকমল বল না আমায়,*
*কেন গো সেজেছ যোগিনী!*
*খুলিয়া ফেলেছ সোনার-ভূষণ,*
*পরণে কেন মা গৈরিক বসন,*
*ননীর শরীরে বিভূতি মেখেছ,*
*হেরিয়া ফাটে গো পরাণি।*
*(আহা)হিয়ার মানিক বল না আমায়,*
*কেন গো সেজেছ যোগিনী।।*
*(০২)*
*কুটিল কুন্তল রুখু রুখু হ'য়ে,*
*কেন মা পড়েছ বদনে।*
*(আহা)কার অনুরাগে হেন দশা তোর,*
*বল্ না আমায় সদনে।*
*করে জপমালা গায়ে নামাবলী,*
*সজল নয়ন হরি হরি বলি,*
*কে কাঁদালে তোয় সুখের কোরকে,*
*পরাণ বাঁধিয়া পাষাণে।*
*(আহা)কার অনুরাগে হেন দশা তোর,*
*বল না আমার সদনে।*
*(০৩)*
*কমল আননে স্বরগের জ্যোতি,*
*উঠেছে যেন মা ফুটিয়া।*
*(আহা)গোলোকের প্রেম ঝলকে ঝলকে,*
*যেন মা আসিছে ছুটিয়া।*
*উজলিত দিশি মহিমা-কিরণে,*
*গৃহ আলোকিত সুপীত-বরণে,*
*শান্তির শীকর রূপের ঝলসে,*
*সংসার গিয়াছে ভুলিয়া।*
*(আহা)গোলোকের প্রেম ঝলকে ঝলকে,*
*যেন গো আসিছে ছুটিয়া।।*
*(০৪)*
*মনে হয় তুমি নহ মা মানবী,*
*স্বরগের দেবী আসিয়া।*
*(আহা)গাও হরিনাম মধুর ররাবে,*
*দুখিনী ভবনে পশিয়া।*
*যত চাই মাগো তোর মুখ পানে,*
*তত চাই ভুলে আপনার প্রাণে,*
*কে তুমি কে তুমি নবীনা যোগিনী,*
*বল মা সন্তাপ নাশিয়া।*
*(আহা)নাম শুনে তোর নিটোল বদনে,*
*পুলকে যেতেছি ভাসিয়া।।*
*(০৫)*
*সম্বর সম্বর ওরূপ জননী!*
*ওরূপে পরাণ চমকে।*
*(আহা)ঐ রূপে সাজি নিমাই আমার,*
*ছাড়িয়া গিয়াছে পলকে।।*
*তোমারে পাইয়া ভুলেছি তাহারে,*
*তুমিও কি যাবে ছাড়িয়া আমারে,*
*খোল্ মা!খোল্ মা!যোগিনীর সাজ,*
*এস মা! হৃদয়-ফলকে।*
*(আহা)জ্বলে যায় বুক,বউমা আমার,*
*বিষাদ অনল ঝলকে।।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৩২. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
