✧═══════════•❁❀❁•═══════════✧
১০. পাঠ বন্ধ এবং পাঠ আরম্ভ 🌼 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu10.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৯. অগ্রজ বিশ্বরূপ 🌼 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu9.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(১০)সংক্ষিপ্ত কথন🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌼পাঠবন্ধ-পাঠ আরম্ভ🌼*
~~~~~~~~~~~~~~~~
*🌻নিমাইয়ের মেধা ও সুতীক্ষ্ণ বিচার শক্তি দেখে সকলে প্রশংসা করেন।জননী শুনে খুবই আনন্দিত হন।কিন্তু জগন্নাথ মিশ্র বিমর্ষ হন।তিনি ভাবেন, সর্বশাস্ত্রে পন্ডিত হয়ে বিশ্বরূপ জানতে পারল,"সংসার সত্য নহে", তাই সে অনিত্য সংসার ত্যাগ করে চলে গেল। নিমাইয়েরও কি বিশ্বরূপের মত হবে? সুতরাং পড়াশুনা করিয়ে কোন লাভ নেই,মুর্খ হোক,তবু গৃহে থাকুক। শচীদেবীকেও তাঁর মনের কথা বুঝিয়ে মিশ্রবর নিমাইকে বললেন=*
*"মিশ্র বোলে,'শুন বাপ!আমারি উত্তর।*
*আজি হৈতে আর পাঠ নাহিক তোমার"।।*
*🌻পিতার বাক্যে নিমাই পড়াশুনা বন্ধ করে দিলেন। একদিন গৌরসুন্দর ত্যক্ত উচ্ছিষ্ট হাঁড়ির উপর গিয়ে বসলেন।মা বললেন,এত বড়ছেলে হয়েছে,ঐ জায়গাটা যে অপবিত্র ; ঐখানে বসিলে যে স্নান করতে হয়,এইটুকুও বোঝ না?মায়ের কথায় গৌরহরি উত্তর করলেন=*
*🍀তোরা মোরে না দিস পড়িতে।*
*🍀ভদ্রাভদ্র মুর্খ বিপ্র জানিব কেমতে।।*
*🌻মা বললেন,তুই স্নান করে ঘরে আয়।তোর বাবা যদি এসে দেখে অনর্থ হবে।নিমাই বললেন,পড়তে না দিলে,এখান হতে নড়ব না।*
*🍀প্রভু বোলে,যদি মোরে না দেহ পড়িতে।*
*🍀তবে মুঞি নাহি যাঙ কহিলুঁ তোমাতে।।*
*🌻তখন শচীদেবী স্বামীকে বললেন, তুমি নিমাইকে পড়াশুনার করবার অনুমতি দাও না,সে জন্য তার মনে নিদারুণ ব্যথা। সঙ্গে অন্যান্য বন্ধু-বান্ধবগণও বললেন,নিমাইয়ের পড়া বন্ধ করা উচিত নয়।সকলের কথা গভীর ভাবে চিন্তা করে পুন মিশ্রবর বিশ্বম্ভরকে আবার পড়তে আদেশ করলেন।তারপর মিশ্র পুরন্দর যথাশক্তি সমারোহে পুত্রকে যজ্ঞোপবীত দিলেন।যজ্ঞসূত্র ধারণে যে শোভাটি হ'ল,তা শ্রীবৃন্দাবন দাস ঠাকুর ধ্যান নেত্রে বলেছিলেন=*
*🍀শোভিল শ্রীঅঙ্গে যজ্ঞসূত্র মনোহর।*
*🍀সূক্ষ্মরূপে 'শেষ' বা বেঢ়িলা কলেবর।।*
*🌻অপূর্ব ব্রহ্মণ্য-তেজ সর্ব অঙ্গে ফুটে উঠিল।পুত্রের অঙ্গশোভা দেখে পিতা মাতা আনন্দে অধীর হলেন।*
*🌻একদিন গৌরসুন্দর জননীকে কাছে ডেকে বললেন,মা! একটি কথা আমার তোমাকে শুনতেই হবে। মা বললেন,"বাপ যা বলবি নিশ্চয় শুনব" গৌরসুন্দর বললেন,মা!একাদশীর দিনে ভোজন করবে না।মা বললেন তুই যখন বললি নিশ্চয়ই করব না।*
*🍀কদাপি মাত র্হরিবাসরে ত্বয়া ন কার্যমেবাদনমিত্যসৌ পুনঃ।*
*🍀জগদ পশ্চাত্তনুজোদিতং শচী সমাদদে নির্ভরভাগ্যভূষিতা।।*
*(কর্ণপুর=২|১১০)*
*🌻মহাপ্রভু কহিলেন,"মাত আপনি কদাচ হরিবাসরে ভোজন করবেন না"। ভাগ্যবতী শচীমাও পুত্রের কথিত বিষয় স্বীকার করলেন।*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
*ধারাবাহিক*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১১. বিদ্যার্থী নিমাই 🌼 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu11.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

