✧═══════════•❁❀❁•═══════════✧
১৪. দিগ্ বিজয়ীর দর্পচূর্ণ 🌼 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu14.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১৩. শ্রীলক্ষ্মীপ্রিয়া 🌼 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu13.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(১৪)সংক্ষিপ্ত কথন🌻*
~~~~~~~~~~~~~~~~~
*🌼🌼দিগ্ বিজয়ীর দর্পচূর্ণ🌼🌼*
*🌻দিগ্বিজয়ী পন্ডিত কেশব কাশ্মিরী নবদ্বীপে এসেছেন।ফিচারে তাঁকে কেহ পরাস্ত করতে পারে নাই।নবদ্বীপে তিনি জয়ী হয়ে গেলে নবদ্বীপের মর্য্যাদা ক্ষুন্ন হবে।তাঁর সামনে বিচারে বসতে কারও সাহস নাই।*
*🌻একদিন গঙ্গাতটে গৌরসুন্দর বসিয়া বসে আছেন ছাত্রগণকে সঙ্গে নিয়ে।হঠাৎ দিগ্বিজয়ী পন্ডিত সেখানে উপস্থিত হলেন।মহাপ্রভুর রূপ লাবণ্য দেখে কেশব কাশ্মিরী মুগ্ধ হয়ে চেয়ে রইলেন।অন্যান্য কিছু কথা হ'ল।নিজ পরিচয় দিলেন পন্ডিত।গৌরহরি বললেন,আপনি কিছু গঙ্গার মহিমা কীর্তন করুন।বলা মাত্র পন্ডিত,অনর্গল শ্লোক বলতে লাগলেন।সকলে স্তব্ধ হয়ে শুনতে লাগলেন।সকলেই বুঝলেন ইনি মা সরস্বতীর বরপুত্র।*
*🌻গৌরসুন্দর তখন তার বর্ণনার মধ্য হতে এইটি শ্লোক উচ্চারণ করে তার ব্যখ্যান শুনতে চাইলেন।দিগ্বিজয়ী স্তম্ভিত হয়ে জিজ্ঞাসা করলেন=*
*"ঝড়ের মত আমি শ্লোক পঢ়িল।*
*তাহা হৈতে এক শ্লোক কৈছে কন্ঠ কৈল"।।*
*🌻গৌরহরি বললেন,সরস্বতীর কৃপায় কেউ দিগ্বিজয়ী হয়,যেমন আপনি হয়েছেন।আর কেউ বা শ্রুতিধর হয়।তিনি বুঝলেন গৌরসুন্দর শ্রুতিধর।দিগ্বিজয়ী শ্লোকের ব্যাখ্যান করলেন।গৌরসুন্দর তার মধ্যে পাঁচটি দোষ দেখিয়ে দিলেন।পরাভব হেতু কেশব কাশ্মিরীর মুখ মলিন দেখে গৌরহরি বললেন=*
*"তুমিও হইলা ভ্রান্ত অনেক পঢ়িয়া*।
*নিশাও অনেক যায় শুই থাক গিয়া"।।*
*🌻কেশব কাশ্মিরী গৃহে গিয়ে সরস্বতীর মন্ত্র জপ করলেন।মন্ত্রবলে মা সরস্বতী উদিতা হলেন।পন্ডিত বললেন,তুমি মা সর্বদা আমার জিহ্বায় থাকবে,এই বর দিয়াছ।আজ কেন থাকলে না।শিশুশাস্ত্র ব্যাকরণ পড়ায় নিমাই পন্ডিতের কাছে পরাস্ত হলাম কেন?মা সরস্বতী উত্তর দিলেন, তুমি যাঁর সঙ্গে বিচার করছিলে তিনি আমার প্রভু।তাই লজ্জায় সরে গিয়েছিলাম।=*
*"আমি যাঁর পাদপদ্মে নিরন্তর দাসী।*
*সম্মুখে হইতে আপনাকে লজ্জা বাসি"।।*
*🌻উষাকালে (ভোরবেলা) গৌরহরি গাত্রোত্থান করে গঙ্গাস্নানে চলেছেন।এমন সময় কেশব কাশ্মিরী নিমাইপন্ডিতের শ্রীচরণে দন্ডবৎ প্রণাম করলেন।মহাপ্রভু চরণ থেকে তুলে আলিঙ্গন করলেন।দিগ্বিজয়ী বললেন,"প্রভু তুমি সাক্ষাৎ সরস্বতী পতি ",শুভক্ষণে নবদ্বীপে এসে ধন্য হলাম।কিছু আদেশ দিয়া আমাকে কৃতার্থ করুন।গৌরহরি কহিলেন, শুন দিগ্বিজয়ী=*
*"দিগ্বিজয় করিব" বিদ্যার কার্য্য নহে।*
*ঈশ্বরে ভজিলে,সে বিদ্যা সত্য কহে।।*
••••• ••••• •••••
*এতেক ছাড়িয়া বিপ্র!সকল জঞ্জাল।*
*শ্রীকৃষ্ণচরণ গিয়া ভজহ সকাল।।*
••••• ••••• •••••
*সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়।*
*কৃষ্ণপাদপদ্মে যদি চিত্তবৃত্তি হয়।।*
*🙏জয় শ্রীশ্রীগৌরসুন্দরের জয়🙏*
*বানান ভুল মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১৫. পূর্ব-বঙ্গ বিজয় 🌼 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu15.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
