শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৮৪. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবীর বারো মাসের দুঃখ বর্ণনা 😭 পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya184.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৮৪. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবীর বারো মাসের দুঃখ বর্ণনা 😭 পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya184.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
    এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৮৩. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবীর বারো মাসের দুঃখ বর্ণনা 😭 পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya183.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
(০৪)শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী*
*📥📥📥পরিশিষ্ট 📥📥📥*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*😭বারো মাসের দুঃখ বর্ণনা😭*
~~~~~~~~~~~~~~~~~~~~
 *বৈশাখ হতে পৌষ পর্যন্ত*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*দুঃখময় কাল, কাল করি মানিয়ে,*
          *আওল পাপ বৈশাখ।*
*দিনকর কিরণ, দহন সম দারুণ,*
      *ইহ অতি কঠিন বিপাক।।*
*খরতর পবন , বহই সব নিশি দিন,*
      *উমরি গুমরি গৃহ মাঝ।*
*গোরা বিনু জীবন,রহয়ে তছু অন্তরে,*
       *তাহে দুখ সমূহ বিরাজ।।*
*মন্দ তরঙ্গিত , গন্ধ সুগন্ধিত,*
       *আওত মারুত মন্দ।*
*গৌর সুসঙ্গ, বিভঙ্গ যদঙ্গহি,*
       *লাগয়ে আগি প্রবন্ধ।।*
*কো করু বারণ, বিরহি নিদারুণ,*
        *পর-কারণ দুখ ভাগি।*
*অতি করুণালয়, সো শচীনন্দন,*
       *যা কর হোই বিরাগী।।*
*গণি গণি মাহ, "জেঠ" অব পৈঠল,*
      *আনল সম সব জান।*
*কানন দহন, দাব ঘন দাহন,*
   *ভয়ে মৃগী করত পয়ান।।*
*মধুরিম আম্র, পনস সরসাবলী,*
       *পাকল সকল রসাল।*
*কোকিলগণ ঘন,কুহু কুহু বোলত,*
       *শুনি যেন বজর বিশাল।।*
*ইথে যদি কাঞ্চন,বরণ গৌর তনু,*
      *দরশন আধ তিল হোই।*
*তব দুখ সকল,সফল কলি মানিয়ে,*
     *কি করব ইহ সব মোই।।*
*মধুকর নিকর, সরোরুহ মধুপর,*
   *বেরি বেরি পিবি করু গান।*
*ঐছন গৌর, বদন সরসীরুহ,*
     *মধু হাম করব কি পান।।*
                   *আষাঢ়*
*ঘন ঘন মেঘ, গরজে দিন যামিনী,*
        *আওল মাহ "আষাঢ়"।*
*নব জলধর পর, দিমিনী ঝলকয়ে,*
      *দাহ দ্বিগুণ তহিঁ বাঢ়।।*
    *সহচরি!দৈবে দারুণ মোহে লাগি।*
*শরদ সুধাকর, সম মুখ সুন্দর,*
      *সোপহুঁ কাহাঁ গেও ভাগি।।*
*অন্তর গর গর, পাঁজর জর জর,*
       *ঝর ঝর লোচন বারি।*
*দুখ কুল জলধি, মগন তছু অন্তর,*
       *তাকর দুখ কি নিবারি।।*
*যদি পুন গৌর,-চাঁদ নদীয়াপুর,*
       *গগনে উজোরয়ে নিত।*
*তব দুখ বিফল, সফল করি মানয়ে,*
      *হোয়ত তব থির চিত।।*
                *শাঙন*
*পুন পুন গরজন, বজর নিপাতন,*
        *আওল "শাঙন"মাহ।*
*জলধর তিমির, ঘোর দিন যামিনী,*
      *ঘর বাহির নাহি যাহ।।*
    *সজনি! কো কহে বরিষা ভাল।*
*ধরাধর জল, ধারা লাগয়ে,*
         *বিরহিনী তীর বিশাল।।*
*একে হাম গেহি, লেহি পুন কো করু,*
       *ফাঁফর অন্তর মোর।*
*ততিখনে মরি মরি, গৌর গৌর করি,*
       *ধরণী লুঠই মহাভোর।।*
*গণি গণি দিবস, মাস পুন পূরল,*
        *মাস মাস করি সাত।*
*ইথে যদি গৌরচন্দ্র, নাহি আওল,*
        *নিশ্চয় মরণ কি বাত।।*
                *ভাদর*
*আওল "ভাদর", কো করু আদর,*
           *বাদর তবহি লজাত।*
*দাদুরী দাদুর,রব শুনি বেরি বেরি,*
         *অন্তরে বজর বিঘাত।।*
     *কি কহব-র সখি হৃদয়ক বাত।*
*পরিহরি গৌরচন্দ্র, কাঁহা রাজত,*
        *দ্বয় এক সহচর সাথ।।*
*যদি পুন বেরি, শান্তিপুর আওল,*
        *নাহি আওল নিজধাম।*
*তাহা সংকীর্তন, প্রেম বিথারল,*
        *পূরল তছু মন কাম।।*
*দূরগত পতিত, দুখিত সব জীবচয়,*
      *তাহে করুণা করু যোই।*
*তাহে পুন তাপ, রাশি পরিপূরিয়া,*
       *মোহ কাহে তেজল সোই।*
*আওল "আশ্বিন", বিকসিত সব দিন,*
         *থল-জল-পঙ্কজ ভাল।*
*মুকুলিত মল্লিক, কুসুম ভরে পরিমলে,*
        *গন্ধিত শারদ কাল।।*
    *সজনি!কত চিত ধৈরজ হোই।*
*কোমল শশিকর, নিকর সে বন পর,*
      *যামিনী রিপু সম মোই।।*
*যদি শচীনন্দন, করুণা-পরায়ণ,* 
        *যা-পর নিরদয় ভেল।*
*তাকর সুখময়, সময় বিপদময়,*
       *লাগয়ে যৈছন শেল।।*
*ঘুমহীন লোচন, বারি ঝরত ঘন,*
       *জনু জলধরে বহে ধার।*
*ক্ষিতি পর-শোই, বোই দিন যামিনী,*
       *কো দুখ করব নিবার।।*
*(পরেরটি কার্তিক,অগ্রহায়ণ ও পৌষ)*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৮৫. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবীর বারো মাসের দুঃখ বর্ণনা 😭 পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya185.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৮৩. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবীর বারো মাসের দুঃখ বর্ণনা 😭 পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya183.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৮৩. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবীর বারো মাসের দুঃখ বর্ণনা 😭 পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya183.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
    এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৮২. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবীর বারো মাসের দুঃখ বর্ণনা 😭 পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya182.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
(০৩)শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী*
*📥📥📥পরিশিষ্ট (৩)📥📥📥*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
                   *দ্বিতীয় পদ*
                   •••••••••••••••
*😭শ্রীবিষ্ণুপ্রিয়াদেবীর বারো মাসের দুঃখ বর্ণনা😭*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*পহিলহি মাঘ,গৌরবর নাগর,দুখ সাগরে হাম ডারি।*
*রজনিক শেষে,সেজসঙ্গে ধায়ল,নদীয়া করিয়া আন্ধিয়ারি।।*
     *সজনি কিয়ে ভেল নদীয়াপুর।*
*ঘরে ঘরে নগরে,নগরে ছিল যত সুখ,*
        *এবে ভেল দুখ পরচুর।।*
*নিজ সহচরিগণ,রোয়ত অনুক্ষণ,*
        *জননী লুঠত মহা রোই।*
*হাহা মরি মরি,করি করি ফুকরই,*
        *অন্তর গর গর হোই।।*
*সো নাগরবর, রসময় সাগর,*
         *যদি মোহে বিছূরল সোই।*
*তব কাহে জীউ,ধরব হাম সুন্দরী,*
         *জনম গোঙায়ই রোই।।*
*দোসর ফাল্ গুণ, গুণগণে নিগমন,*
         *ফাগু সুমন্ডিত অঙ্গ।*
*রঙ্গে সঙ্গে,মৃদঙ্গ বাজত,গাওত কতহু তরঙ্গ।।*
      *সজনি! সুন্দর গৌর কিশোর।*
*রসময় সময়, জানিয়া করুণাময়,*
         *অব ভের নিরদয় মোর।।*
*কুসুমিত কানন, মধুকর গাওন,*
         *পিককুল ঘন ঘন রোল।*
*গৌর বিরহ দাব, দাহে দগধ হাম,*
         *মরি মরি করি উতরোল।।*
*মৃদু মৃদু পবন, বহই চিত মাদন,*
         *পরশে গরল সম লাগি।*
*যা কর অন্তর , বিরহ বিথারল,*
       *সো জগভরি দুখ ভাগি।।*
*মধুময় সময়, মধু মাস আওল,*
        *তরু নব নব শাখ।*
*নব লতিকা পর, কুসুম বিথারল,*
        *মধুকর মৃদু মৃদু ডাক।।*
      *সহচরি! দারুণ সময় বসন্ত।*
*গোরা বিরহান, যোজন জারল,*
         *তাহে পুন দগধে দুরন্ত।*
*নব নদীয়াপুর, নব নব নাগরি,*
        *গৌর বিরহ দুখ জান।*
*নিজ মন্দির তেজি, মোহে সমুঝাইতে,*
        *তব চিতে ধৈরজ না মান।।*
*কাঞ্চন দহন, বরণ অতি চিকণ,*
        *গৌর-বরণ দ্বিজরায়।*
*যব হেরব পুন, তব দুখ মোচন,*
        *করব কি মন পিতায়ায়।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৮৪. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবীর বারো মাসের দুঃখ বর্ণনা 😭 পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya184.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৮২. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবীর বারো মাসের দুঃখ বর্ণনা 😭 পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya182.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
    এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
(০২)শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী*
*📥📥📥পরিশিষ্ট📥📥📥*
""""""""""""""""""""""""""""""""""""""""''''"'"
*🌻পঠমঞ্জরী বা কৌ-রাগিণী।🌻*
*🔥শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবীর বারো মাসের দুঃখ বর্ণনা🔥*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
                    *(পদ=০১)*
*ফাল্ গুণে গৌরাঙ্গচাঁদ পূর্ণিমা দিবসে।*
*উদ্বর্তন তৈলে স্নান করাব হরিষে*।।
*পিষ্টক পায়স আর ধূপদীপ গন্ধে।*
*সংকীর্তন করাইব মনের আনন্দে*।।
*ও গৌরাঙ্গ পহুঁ হে!তোমার জন্মতিথি পূজা।*
*আনন্দিত নবদ্বীপে বালবৃদ্ধ যুবা*।।
                     *(০২)*
*চৈত্রে চাতক পক্ষী পিউ পিউ ডাকে।*
*তাহা শুনি প্রাণ কান্দে কি কহিব কাকে।।*
*বসন্তে কোকিল সব ডাকে কুহু কুহু।*
*তাহা শুনি আমি মূর্ছা যাই মুহুর্মুহু*।।
*ও গৌরাঙ্গ পহুঁ হে!আমি কি বলিতে জানি।*
*বিঁন্ধাইল শরে যেন ব‍্যাকুল হরিণী।।*
                         *(০৩)*
*বৈশাখে চম্পকলতা নূতন গামছা*।
*দিব‍্য ধৌত কৃষ্ণকেলি বসনের কোঁচা।।*
*কুঙ্কুম-চন্দন অঙ্গে সরু পৈতা কাঁধে।*
*সে রূপ না হেরি মুঞি জীব কোন ছাঁদে।।*
*ও গৌরাঙ্গ পহুঁ হে!বিষম বৈশাখের রৌদ্র।*
*তোমা না দেখিয়া মোর বিরহ সমুদ্র।।*
                      *(০৩)*
*জ‍্যৈষ্ঠের প্রচণ্ড-তাপ তপন সিকতা।*
*কেমনে বঞ্চিবে প্রভু পদাম্বুজ রাতা।।*
*সোঙরি সোঙরি প্রাণ কান্দে নিশিদিন।*
*ছট্ ফট্ করে যেন জল বিনু মীন*।।
*ও গৌরাঙ্গ পহুঁ হে!তোমার নিদারুণ হিয়া।*
*অনলে প্রবেশ করি মরিবে বিষ্ণুপ্রিয়া।।*
                             *(০৫)*
*আষাঢ়ে নূতন মেঘ দাদুরীর নাদে*।
*দারুণ বিধাতা মোরে লাগিলেক বাদে।।*
*শুনিয়া মেঘের নাদ ময়ূরীর নাট।*
*কেমনে যাইব আমি নদীয়ার বাট*।।
*ও গৌরাঙ্গ পহুঁ হে!মোরে সঙ্গে লয়ে যাও।*
*যথা রাম তথা সীতা মনে চিন্তি চাও।।*
                             *(০৬)*
*শ্রাবণে গলিত ধারা ঘন বিদ‍্যুল্লতা*।
*কেমনে বঞ্চিব প্রভু কারে কব কথা।।*
*লক্ষ্মীর বিলাস-ঘরে পালঙ্কে শয়ন*।
*সে সব চিন্তিয়া মোর না রহে জীবন।।*
*ও গৌরাঙ্গ পহুঁ হে!তুমি বড় দয়াবান।*
*বিষ্ণুপ্রিয়া প্রতি কিছু কর অবধান।।*
                        *(০৭)*
*ভাদ্রে ভাস্বত তাপ সহনে না যায়।*
*কাদম্বিনী-নাদে নিদ্রা মদন জাগায়।।*
*যার প্রাণনাথ প্রভু না থাকে মন্দিরে।*
*হৃদয়ে দারুণ শেল বজ্রাঘাত শিরে।।*
*ও গৌরাঙ্গ পহুঁ হে!বিষম ভাদ্রের খরা।*
*প্রাণনাথ নাহি যার,জীয়ন্তে সে মরা।।*
                           *(০৮)*
*আশ্বিনে অম্বিকা পূজা দূর্গা মহোৎসবে।*
*কান্ত বিনা যে দুঃখ তা কার প্রাণে স'বে।।*
*শরত সময়ে যার নাথ নাহি ঘরে।*
*হৃদয়ে দারুণ শেল অন্তরে বিদরে।।*
*ও গৌরাঙ্গ পহুঁ হে!মোরে কর উপদেশ।*
*জীবনে মরণে মোর করিহ উদ্দেশ।।*
                              *(০৯)*
*কার্তিকে হিমের জন্ম হিমালয়ের বা।*
*কেমনে কৌপীন বস্ত্রে আচ্ছাদিবা গা।।*
*কত ভাগ‍্য করি তোমার হৈয়া ছিলাম দাসী।*
*এবে অভাগিনী মুঞি হেন পাপরাশি।।*
*ও গৌরাঙ্গ পহুঁ হে!তুমি অন্তর যামী।*
*তোমার চরণে আমি কি বলিতে জানি।।*
                           *(১০)*
*অঘ্রাণে নূতন ধান‍্য জগতে বিলাসে।*
*সর্ব সুখ ঘরে প্রভু কি কাজ সন্ন‍্যাসে।।*
*পাটনেতে ভোট প্রভুর শয়ন কম্বলে।*
*সুখে নিদ্রা যাও তুমি আমি পদতলে।।*
*ও গৌরাঙ্গ পহুঁ হে!তোমার সর্বজীবে দয়া।*
*বিষ্ণুপ্রিয়া মাগে রাঙ্গা চরণের ছায়া।।*
                        *(১১)*
*পৌষে প্রবল শীত জ্বলন্ত পাবকে*।
*কান্ত আলিঙ্গনে দুঃখ তিলেক না থাকে।।*
*নবদ্বীপ ছাড়ি প্রভু গেলা দূর দেশে।*
*বিরহ-অনলে বিষ্ণুপ্রিয়া পরবেশে।।*
*ও গৌরাঙ্গ পহুঁ হে!পরবাস নাহি শোহে।*
*সংকীর্তন অধিক সন্ন‍্যাস ধর্ম নহে।।*
                           *(১২)*
*মাঘে দ্বিগুণ শীত কত নিবারিব।*
*তোমা না দেখিয়া প্রাণ ধরিতে নারিব।।*
*এই ত দারুণ শেল রহিল সম্প্রতি।*
*পৃথিবীতে না রহিল তোমার সন্ততি।।*
*ও গৌরাঙ্গ পহুঁ হে!মোরে লেহ নিজ পাশ।*
*বিরহ সাগরে ডুবে এ লোচনদাস*।।
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৯০. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda90.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৯০. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda90.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৮৯. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda89.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯০)শ্রীরায় রামানন্দ,কাষ্ঠ পুত্তলিকা*
    *রাগাত্মিকা ও রাগানুগা ভক্তি*
    ~~~~~~~~~~~~~~~~~~
*🍀শ্রীরামানুজ সম্প্রদায়ের আচার্য‍্য সুবিখ‍্যাত শ্রীযুক্ত বেঙ্কট ভট্টের সঙ্গে শ্রীশ্রীমহাপ্রভুর এ সম্বন্ধে যে অতি সুন্দর বাক‍্যালাপ হয়েছিল, এখানে শ্রীচরিতামৃত হতে উদ্ধৃত করে দেওয়া হল।*
*প্রভু কহে "ভট্ট তোমার লক্ষ্মী ঠাকুরাণী।*
*কান্ত-বক্ষঃস্থিতা পতিব্রতা শিরোমণি।।*
*আমার ঠাকুর কৃষ্ণ,গোপ--গোচারণ।*
*সাধ্বী হঞা কেন চাহে তাহার সঙ্গম।।*
*এই লাগি সুখ ভোগ ছাড়ি চিরকাল।*
*ব্রত নিয়ম করি তপ করিলা অপার।।*
*🌺শ্রীভাগবতে এর প্রমাণ আছে যথা=*
*"কস‍্যানুভাবস‍্য ন দেব বিদ্মহে,*
*তবাঙ্ঘ্রি রেণু স্পর্শাধিকারঃ।*
*যদ্বাঞ্জয়া শ্রীর্ললনাচরত্তপো,*
*বিহার কামান্ সুচিরং ধৃতব্রতা।।"*
*🌹এর উত্তরে বেঙ্কট ভট্ট বলেন, প্রভো!এতে লক্ষ্মীর দোষ হতে পারে না,কেননা কৃষ্ণ ও নারায়ণ একই স্বরূপ।কৃষ্ণে লীলা ও বৈদগ্ধ‍্যাদিগুণ (রসবোধ, পান্ডিত‍্য) অধিকমাত্রায়(খুবই বেশী) প্রকটিত(প্রকাশিত।শ্রীকৃষ্ণ রসরাজ রাসেশ্বর।শ্রীকৃষ্ণের কৌতুক ও রাসবিলাস লাভ করতে ইচ্ছে না হয় কার? সুতরাং লক্ষ্মী শ্রীকৃষ্ণসঙ্গ পেতে অভিলাষ(আকাঙ্ক্ষা) করেন।এতে আমার লক্ষ্মীর সতীত্ব ধর্মের কি হানি হতে পারে?তাঁর দোষই বা কি? প্রত‍্যুত্তরে গৌরহরি বললেন=দোষ কিছুই নাই, তা ঠিক। কিন্তু লক্ষ্ম এত তপস‍্যা করেও রাসবিলাসের সৌভাগ্য -লাভে বঞ্চিত হলেন কেন?এই শোন শ্রীভাগবত কি বলেছেন=*
*"নায়ং শ্রিয়োহঙ্গ উ নিতান্তরতেঃ প্রসাদঃ,*
*স্বর্যোষিতাং নলিনগন্ধরুচাং কুতোহন‍্যাঃ।*
*রাসোৎসবেহস‍্যভুজদন্ডগৃহীতকন্ঠ- লব্ধা
*রাসোৎসবেহস‍্যভুজদন্ডগৃহীতকন্ঠ- লব্ধাশিষং,*
*য উদগাদ্ ব্রজসুন্দরীণাম্।।"*
*🌻রাস-উৎসবে শ্রীভগবানের দ্বারা গৃহীতকন্ঠা ব্রজসুন্দরীদের প্রতি যে প্রকার শ্রীভগবৎ প্রসাদ পরিলক্ষিত হয়,শ্রীনারায়ণের বক্ষস্থিত নিতান্ত রতিশীলা লক্ষ্মীর প্রতি কখনও তাদৃশ (সেইরকম) প্রসাদের উদয় হয়নি।উপেন্দ্রাদি(ইন্দ্রের ছোট ভাই বা বিষ্ণুর বামন) অবতারের পত্নীগণের কথা তো দূরের কথা।*
*🌺কিন্তু শ্রুতিগণ তপস‍্যা করে ব্রজেন্দ্রনন্দনকে পেয়েছিলেন। ভট্ট বলতে পারো কি, শ্রুতিগণ ব্রজেন্দ্রনন্দনকে লাভ করলেন,আর নারায়ণের বক্ষস্থিতা হয়েও লক্ষ্মী এই মাধুর্য‍্য আস্বাদনে অসমর্থ হলেন কেন? ভট্ট বললেন,প্রভো! লীলারসময় শ্রীভগবানের লীলা কোটিসমুদ্র গম্ভীর।আমি অতি ক্ষুদ্র জীব,আমার বুদ্ধি সেটিতে প্রবেশ লাভে অসমর্থ।তুমি সাক্ষাৎ ভগবান,দয়া করে যাঁকে জানাও তিনিই জানতে পারেন,নচেৎ অপরে জানতে পারে না,তুমি কৃপা করে আমাকে এর মর্ম বুঝিয়ে দাও! তখন করুণাময় মহাপ্রভু বললেন, ভট্ট! শ্রীকৃষ্ণের স্ব-ভাব এই যে তিনি স্বীয় মাধুর্য‍্যে সকলকে আকর্ষণ করেন।ব্রজলোকের ভাব তাঁরই মাধুরীময়।তাঁদের ভাবের অনুসরণ না করলে সেই প্রেমময়ের মধুর ভাব অধিগম‍্য(প্রাপ্ত)হয় না।ব্রজবাসীরা তাঁকে ঈশ্বর বলে জানেন না।তাঁরা মনে করেন কৃষ্ণ তাঁদের নিজজন,যথা=*
*কেহ তাঁরে পুত্র জ্ঞানে উদুখলে বান্ধে।*
*কেহ সখা জ্ঞান করি চড়ে তাঁর কান্ধে।।*
*ব্রজেন্দ্রনন্দন তারে জানে ব্রজজন।*
*ঐশ্বর্য‍্য জ্ঞান নাহি,নিজ সম্বন্ধ-মনন।।*
*ব্রজলোকের ভাবে যেই করয়ে ভজন।*
*সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্রনন্দন।।*
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  🚩 ক্রমাগত 👉 ৯১. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda91.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




৮৯. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda89.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮৯. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda89.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮৮. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda88.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৯)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
     *রাগাত্মিকা ও রাগানুগাভক্তি*
     ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌷আমাদের এই বতর্মান যথাবস্থিত দেহই সাধক দেহ, আর "অন্তশ্চিন্তিতঅভীষ্টতৎসেবোপযোগি" দেহই সিদ্ধদেহ।এটিই শ্রীপাদ শ্রীজীব গোস্বামী মহোদয়ের অভিপ্রেত(চাওয়া)।সিদ্ধদেহের ব‍্যাখ‍্যা সম্বন্ধে আরও কিঞ্চিৎ পরিস্ফুট(স্পষ্টভাবে প্রকাশিত) করা যাচ্ছে।রসময় রসিকশেখরের সাক্ষাৎ সেবা এই গুণময় জড়ীয় দেহ দ্বারা হয় না।ব্রজরসের রসময় দেহ ছাড়া ব্রজনাথের কাছাকাছি হওয়া যায় না। সাধকদেহও গুণময়।অভীষ্ট সখীর অনুগা মূর্তি ধ‍্যানগম‍্যা।ধ‍্যানদ্বারা নিজকে তদ্রূপ ভেবে অভীষ্ট সখীর অনুগা(অনুসরণকারিনী) হয়ে কুঞ্জসেবার অধিকার লাভ করতে হয়।শ্রীঠাকুর নরোত্তম এর যে প্রণালী লিখেছেন তা এই=*
*"সখীনাং সঙ্গিনীরূপামাত্মানাং বাসনাময়ীং।*
*আজ্ঞাসেবাপরাং তত্তৎরূপালঙ্কারভূষিতাম্।।"*
*🍁নিজকে ললিতা ও শ্রীরূপমঞ্জরী প্রভৃতি কোন সখীর সঙ্গিনীর মতোধ‍্যান করতে হবে।সেই অভীষ্ট বা আকাঙ্ক্ষা সখীর আজ্ঞাপরা (আদেশমত) হতে হবে।অর্থ‍্যাৎ তাঁর আজ্ঞা অনুসারে শ্রীশ্রীরাধামাধবের সেবা করতে হবে।সখীর অনুগা এই বাসনাময়ী মূর্তিকে শ্রীকৃষ্ণের মনোহররূপে তত্তৎরূপ অলঙ্কার দ্বারা বিভূষিত করতে হবে বা সাজাতে হবে। সনৎকুমার তন্ত্রও বলেন=*
*"আত্মানাং চিন্তয়েত্তত্র তাসাং মধ্যে মনোরমাং।*
*রূপযৌবনসম্পন্নাং কিশোরীং প্রমদাকৃতিম্।।"*
*🌻এখানে মনে রাখা কর্তব‍্য যে, আচার্য‍্যগণ এবং মহাজনগণও ধ‍্যানমূর্তির কথায় উপদেশ করেছেন। আমাদের এই যথাবস্থিত দেহকে সখীর অনুগা ভাবে সাজাতে হবে,এটি যেন কেউ মনে না করেন।এই গুণময় জড়ীয়দেহ রসরাজের সেবাকুঞ্জে প্রবেশ লাভ করতে অসমর্থ। আমার এই রক্তমাংসের দেহ দেখলে রক্তমাংসের কথায় মনে পড়বে।এত নিচে থেকে কুঞ্জসেবার অধিকার লাভ ঘটে না।আনন্দ-চিন্ময়-রস-ভাবিতা সখীগণের সহচরী হতে হলে সাধকগণকেও তদনুরূপ ধ‍্যানমূর্তি পরিগ্রহ করতে হবে। আমাদের এই সাধকদেহের কথা ভুলতে হবে এই বাহ‍্যজগৎ,এই বাহ‍্যদেহ প্রভৃতির সঙ্গে সর্বসংস্রব নিরাকৃত করে সাধককে আনন্দ-চিন্ময়-রস-প্রতিভাবিতা শ্রীমূর্তি পরিগ্রহ(স্বীকার) করার জন্য সাধনা করতে হবে।যে জায়গায় যেতে হবে,নিজে সে জায়গার অনুরূপ না হলে সে স্থলে প্রবেশ অধিকার পাওয়া অসম্ভব। এই জন্য রামরায়ের উপদেশ এই যে=*
*"ব্রজলোকের কোন ভাব লৈয়া যেই ভজে।*
*ভাবযোগ‍্য দেহ পাঞা কৃষ্ণ পায় ব্রজে।।*
*তাহাতে দৃষ্টান্ত উপনিষদ শ্রুতিগণ*।
*রাগমার্গে ভজি পাইল ব্রজেন্দ্রনন্দন।।*
*অতএব গোপীভাব করি অঙ্গীকার।*
*রাত্রিদিনে চিন্তে রাধাকৃষ্ণের বিহার।।*
*সিদ্ধদেহ চিন্তি করে তাহার সেবন*।
*সখীভাবে পায় রাধাকৃষ্ণের চরণ*।।
*গোপী অনুমতি বিনা ঐশ্বর্য‍্য জ্ঞানে।*
*ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে।।*
*তাহাতে দৃষ্টান্ত লক্ষ্মী করিল ভজন।*
*তথাপি না পাইল ব্রজে ব্রজেন্দ্র নন্দন।।"*
*🙏ঠাকুর নরোত্তম প্রেমভক্তি চন্দ্রিকায় এই তত্ত্ব স্পষ্টভিবে প্রকাশিত করে বুঝিয়েছেন। শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী মহোদয় রাগবতর্ম চন্দ্রিকা প্রভৃতিতে এই তত্ত্ব বিশদভাবে প্রকটিত করেছেন।ব্রজরসের মধুর সাধনাই অকৈতব কৃষ্ণপ্রেম পাওয়ার একমাত্র সাধন। শ্রীমন্মহাপ্রভু বৈষ্ণবসমাজে এই মধুর ভজন প্রকটিত করেন।শ্রীপাদ রামানুজ প্রভৃতি বৈষ্ণবগণ বৈষ্ণব দর্শনের উৎকর্ষ সাধন করেছেন, তারজন‍্য সমগ্র বৈষ্ণবসমাজ তাঁদের কাছে ঋণী। কিন্তু শ্রীবৃন্দাবনের অকৈতব প্রেমতত্ত্ব পরম দয়াল শ্রীশ্রীমহাপ্রভুর দ্বারাই প্রচারিত হয়।শ্রীরামানুজ সম্প্রদায়ের ভজননিষ্ঠ অতি সুন্দর। তাঁদের ভক্তিনিষ্ঠাও যথেষ্ট। কিন্তু শ্রীশ্রীরাধাকৃষ্ণের নিগূঢ় ভজন, ব্রজের নিগূঢ় রস তাঁদের সাধনার অবিদিত (অজানা)।তাঁরা শ্রীশ্রীলক্ষ্মীনারায়ণের উপাসক।এই উপাসনা ঐশ্বর্য‍্যময়ী।ঐশ্বর্য‍্যময়ী সেবায় শ্রীসম্প্রদায়ের ভজন আদর্শ। কিন্তু এই ভজনা ভজনের চরম আদর্শ নয়।কেননা এই ঐশ্বর্য‍্যময়ী-ভজনায় ব্রজের মধুর রস অধিগম‍্য (জ্ঞানলাভের যোগ‍্য)হয় না।রসিকশেখর শ্রীকৃষ্ণের মধুময় রসরাজ‍্যে প্রবেশ ছাড়া সাধকের আকাঙ্ক্ষার পরিতৃপ্তি হয় না। এই জন্য স্বয়ং লক্ষ্মীও ব্রজরস লাভের জন‍্য ব‍্যাকুলা।*
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৯০. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda90.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




৮৮. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda88.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮৮. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda88.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮৭. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda87.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৮)শ্রীরায় রামানন্দ, কাষ্ঠ পুত্তলিকা*
      *রাগাত্মিকা ও রাগানুগাভক্তি*
     °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*💧কামানুগাভক্তির লক্ষণ এই যে=*
*"কামানুগা ভবেৎতৃষ্ণা কামরূপানুগামিনী।*
*সম্ভোগেচ্ছাময়ী তত্তদ্ভাবেচ্ছাত্মেতি সা দ্বিধা।।"*
*☘অর্থ‍্যাৎ কামরূপা সখীগণের প্রেম ভক্তির অনুগামিনী তৃষ্ণাই কামানুগা ভক্তি।কামানুগা ভক্তি দুই প্রকার= সম্ভোগেচ্ছাময়ী এবং তত্তদ্ভাবেচ্ছাময়ী।কেলিতৎপরতাভক্তি, সম্ভোগেচ্ছাময়ী ভক্তি নামে অভিহিত।স্ব স্ব অভীষ্ট সখীদের ভাববিশেষের প্রাপ্তির জন্য নিরন্তর ইচ্ছাময়ী যে ভক্তি,তাইই তত্তদ্ভাবেচ্ছাময়ী ভক্তি নামে অভিহিত হয়ে থাকে।একেই মুখ‍্যকামানুগা বলা হয়।*
*🌷ব্রজসুন্দরীগণের কৃষ্ণপ্রেম কৈতবগন্ধবিবর্জিত(কপটতাবিহীন) ও বিশুদ্ধ।অকৈতব (অকপট) কৃষ্ণপ্রেম লাভের একমাত্র সাধন রাগানুগাভক্তি। শ্রীরামরায় বলেন=*
*"সেই গোপীভাবামৃতে যার লোভ হয়।*
*বেদধর্ম ত‍্যজি সেই কৃষ্ণকে ভজয়।।*
*রাগানুগা মার্গে তারে ভজে যেই জন।*
*সেইজন পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন।।"*
*🌻এই পয়ার চারটি ভক্তিরসামৃতসিন্ধুর নিম্নলিখিত পদ‍্যগুলিরই প্রতিধ্বনি যথা ঃ--*
*"রাগাত্মিকৈকনিষ্ঠ যে ব্রজবাসীজনাদয়ঃ।*
*তেষাং ভাবাপ্তয়ে লুব্ধো ভবেদত্রাধিকারবান্।।*
*তত্তদ্ভাবাদিমাধুর্য‍্যশ্রুতে ধীর্যদপেক্ষতে।*
*নাত্র শাস্ত্রং ন যুক্তিঞ্চ তল্লোভোৎপত্তি লক্ষণম্।।"*
*🍁সুতরাং রাগানুগাভক্তি, ব্রজজনের সেবামাধুর্য‍্যের প্রবলতর লোভে প্রলুব্ধ হয়ে বর্ষার উন্মাদিনী দ্বিকুলপ্লাবিনী পদ্মার থরপ্রবাহের মতো দুকুল ভাসিয়ে শ্রীকৃষ্ণসাগরে আত্মসমর্পণের জন্য উধাও(অদৃশ‍্য) ভাবে প্রবাহিত হয়।তখন শ্রীকৃষ্ণ প্রাপ্তির জন্য শাস্ত্র কি উপদেশ দিচ্ছেন,যুক্তিই বা কি বলছে তার প্রতি ভ্রূক্ষেপ করার আর অবসর বা প্রয়োজন থাকে না।কিন্তু এতে এইরকম মনে করতে হবে না যে শাস্ত্রযুক্তি ইচ্ছাপূর্বক পরিত‍্যাগ করে রাগানুগা ভক্তিপথে চলতে হবে। রাগানুগা ভক্তিপথের পথিকগণের স্বকর্মকত্ব থাকে না, তাঁরা নিজের বুদ্ধিতে স্বাধীন বা উচ্ছৃঙ্খল ভাবে চলেন না, কিন্তু তাঁরা এক প্রবলতর শক্তির অনিবার্য‍্য প্রেরণায় সবেগে পরিচালিত হন।ব্রজবাসীজনের শ্রীকৃষ্ণসেবার মাধুর্য‍্য ও পারিপাট‍্য (গোছগাছ বা শৃঙ্খলা )স্মরণে তাঁদের চিত্ত তদ্রূপ সেবাধিকার পাওয়ার জন্য ব‍্যাকুল ও বিচলিত হয়ে উঠে।সেই লোভ তাঁদের চিত্তে উত্তরোত্তর বাড়তে বাড়তে তাঁরা রাগানুগা ভক্তিপথে পরিচালিত করে। সুতরাং তখন তাঁদের আর শাস্ত্রযুক্তির প্রতি লক্ষ্য করার অবসর থাকে না।এইরকম লোভের উৎপত্তি হলে বিষয় ব‍্যাপারে স্বতঃই (নিজে থেকে )তাঁদের সংস্রব(সম্পর্ক বা সঙ্গ) শিথিল হয়ে যায় অর্থ‍্যাৎ বিষয় সম্পত্তির উপর কোন লোভ লালসা নিজে থেকেই চলে যায়।শ্রীকৃষ্ণের সেবা মাধুর্য‍্যে তাঁরা তখন একেবারেই বিভোর হয়ে পড়েন।এই অবস্থায় প্রাথমিক সাধকগণের জন্য যে সব বিধি ব‍্যবস্থা নির্দিষ্ট হয়েছে, রাগানুগা ভজননিষ্ঠের মধ্যে সেই সব বিধি পালনের দৃঢ়তা আর দেখা যায় না,দেখার কথাও নয়।রাগানুগাভক্তিতে একবার পৌঁছতে পারলে তখন শাস্ত্রবিধির অপেক্ষা থাকে না।তাঁরাই তখন শাস্ত্রবিধি রচনা করেন, যেমন শ্রীপাদ রূপ,সনাতন,শ্রীজীব প্রমুখ।বৈধীভক্তির অনুষ্ঠানের যে উদ্দেশ্য, তাদের সেই উদ্দেশ্য এই অবস্থায় সফলীকৃত হয়ে যায়।আগেই বলা হয়েছে,বৈধীভক্তি রাগানুগা ভক্তি লাভের সাধন। বৈধী ভক্তির অনুষ্ঠানে তখন সেটির ফলস্বরূপ রাগানুগা ভক্তি উপজাত বা জন্ম হয়,তখন বৈধীভক্তির অনুষ্ঠানে শিথিলতা পরিলক্ষিত হওয়াই স্বাভাবিক। কিন্তু রাগানুগার সঞ্চার না হওয়া পর্যন্ত বৈধীভক্তি পরিত‍্যাগ শাস্ত্রবিরুদ্ধ। তদ্ যথা ঃ--*
*"বৈধীভক্ত‍্যধিকারী তু ভাবাবির্ভাবনাবধিঃ।*
*অত্র শাস্ত্রং তথাতর্কমনুকূলমপেক্ষতে।।"*
               *(ভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থ )*
*🍀অর্থ‍্যাৎ ভাবের আবির্ভাব না হওয়া পর্যন্ত বৈধীভক্তির অনুশীলন করতে হবে।এই অবস্থায় শাস্ত্রযুক্তির অপেক্ষা স্বীকার্য‍্য (স্বীকার করতে হবে )।*
*🌺বৈধীভক্তির নিষেবণে (সেবায়) রাগানুগা ভক্তির উদয় হয়।এই রাগানুগা ভক্তির কামানুগা অঙ্গই অকৈতব বা অকপট কৃষ্ণপ্রেম পাওয়ার সাধন।*
*🌷যে প্রকারে রাগানুগার সাধন করতে হয়,তার প্রণালী সম্বন্ধে শ্রীপাদ রূপগোস্বামী মহোদয়ের উপদেশ এই যে ঃ---*
*"কৃষ্ণং স্মরণ্ জনঞ্চাস‍্য প্রেষ্ঠং নিজসমীহিতং।*
*তত্তৎকথারতশ্চাসৌ কুর্য‍্যাদ্বাসং ব্রজে সদা।।*
*সেবা সাধকরূপেণ সিদ্ধিরূপেণ চাত্র হি।*
*তদ্ভাবলিপ্সুনা কার্য‍্যা ব্রজলোকানুসারতঃ।।"*
*🌹রাগানুগা ভক্তিপথের পথিকের পক্ষে স্মরণই প্রধান কর্তব‍্য।শ্রীকৃষ্ণ এবং স্বীয় অভীপ্সিত তাঁর প্রিয়জনকে সর্বদা স্মৃতিপথে বিরাজমান রাখতে হবে।তাঁদের লীলা চরিত্র আদি স্মরণে মননে ও শ্রবণে সদাসর্বদা রত থেকে ব্রজভূমিতে বাস করতে হবে।ব্রজবাস সম্বন্ধে টীকাকার পূজ‍্যপাদ শ্রীজীবগোস্বামী মহোদয়ের ব‍্যবস্থা এই যে সমর্থ হলে শ্রীবৃন্দাবনাদিতে বাস করতে হবে, নচেৎ মনদ্বারা ব্রজবাস পরিচিন্তন করতে হবে অর্থ‍্যাৎ মানসে ব্রজবাস করতে হবে।সাধকরূপ দেহদ্বারা ও সিদ্ধরূপ দেহদ্বারা রাগানুগা ভক্তি সাধক অভীষ্ট ব্রজবাসীজনের সেবা অনুসরণ করে ভগবৎসেবা করেন।*
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮৯. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda89.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




৮৭. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda87.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮৭. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda87.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮৬. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda86.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৭)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
     *রাগাত্মিকা ও রাগানুগাভক্তি*
      ~~~~~~~~~~~~~~~~~~
*🌷এই জন্য পূজ‍্যপাদ শ্রীভক্তিরসামৃতসিন্ধুকারের সিদ্ধান্ত এই যে ঃ----*
*"যদরীণাং প্রিয়াণাঞ্চ প্রাপ‍্যমেকবিদোদিতং।*
*তদ্ ব্রহ্ম কৃষ্ণয়োরৈক‍্যং কিরণার্কোপমাজুষোঃ।।*
*ব্রহ্মণ‍্যেব লয়ং যান্তি প্রায়েণ রিপবো হরেঃ।*
*কেচিৎ প্রাপ‍্যাপি সারূপ‍্যাভাসং মজ্জন্তি তৎসুখে।।"*
*🌹দ্বেষী(যারা চরমহিংসা পরায়ণ) এবং প্রিয়গণ একই পদার্থকেই লাভ করেন,সেই পরমতত্ত্বের প্রকাশভেদে এই উভয়ের শ্রীকৃষ্ণ-প্রাপ্তির তারতম‍্য ঘটে থাকে।সূর্য‍্য ও কিরণ এই দুই বস্তু বস্তুতঃ এক পদার্থ হলেও যেমন অঙ্গাঙ্গিকভাবে উভয়ের মধ্যে বিভিন্নতা আছে,তদ্রূপ শ্রীকৃষ্ণ ও ব্রহ্ম মূলতঃ একতত্ত্ব হলেও প্রকাশভেদে বিভিন্নতা আছে।দ্বেষীরা কিরণস্থানীয় ব্রহ্মগতি লাভ করেন,আর প্রিয়ব‍্যক্তিগণ প্রেমানন্দঘন সাক্ষাৎ শ্রীরাধাকৃষ্ণের যুগলচরণে নত হয়ে থাকেন।শ্রীরাধাকৃষ্ণপ্রাপ্তি সাধনই পরমপুরুষার্থ। সুতরাং রাগাত্মিকার অনুগামিনী রাগানুগা ভক্তিই জীবের মুখ‍্যতম সাধন।রাগাত্মিকাভক্তির কামাত্মিকাত্ব প্রকারে কেবল শ্রীকৃষ্ণবল্লভা ব্রজসুন্দরীগণেরই অধিকার।তন্ত্রশাস্ত্রে কামত্ব দ্বারা শ্রীকৃষ্ণভজনের যে প্রক্রিয়া লিখিত আছে,সেটি বিশুদ্ধ চিদানন্দময় প্রেমের ক্রীড়া।ইতিপূর্বে কামগায়ত্রী কামবীজের ভজন সম্বন্ধে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। সুতরাং এখানে আর তার সম্বন্ধে পুন উল্লেখ করা হল না।*
*🌻সম্বন্ধরূপা ও কামরূপা রাগাত্মিকা ভক্তি সাধন ভক্তির অন্তর্গত নয়।এদের অনুগামিনী কামানুগা ও সম্বন্ধানুগাই সাধন-ভক্তির অন্তর্ভুক্ত।*
*🍁সম্বন্ধানুগাভক্তি সম্বন্ধে কিঞ্চিৎ বিশেষ বক্তব‍্য আছে।শ্রীপাদ ভক্তিরসামৃতসিন্ধুকার লিখেছেন=*
*"সা সম্বন্ধানুগাভক্তিঃ প্রোচ‍্যতে সদ্ভিরাত্মনি।*
*যা পিতৃত্বাদিসম্বন্ধমননারোপণাত্মিকা।।*
*লুব্ধৈর্বাৎসল‍্যসখ‍্যাদৌ ভক্তিঃ কার্য‍্যাত্রসাধকৈঃ।*
*ব্রজেন্দ্রসুবলাদীনাং ভাবচেষ্টিতমুদয়া।।"*
*🌹অর্থ‍্যাৎ পিতৃত্বাদিসম্বন্ধের মননরোপণাত্মিকা(মনের ভিতরে রোপণ করা) ভক্তিই সম্বন্ধানুগা রাগানুগা ভক্তি নামে অভিহিত।সাধকগণ নন্দযশোমতী প্রভৃতির বাৎসল‍্য সেবায় এবং সুবলাদির সখ‍্য সেবায় লুব্ধ (লোভযুক্ত) হয়ে তদ্রূপ ভাব-চেষ্টা-মুদ্রা(অঙ্গিভঙ্গি)প্রভৃতিতে শ্রীকৃষ্ণের সেবায় প্রবৃত্ত বা রত হন।এটিই সম্বন্ধানুগা ভক্তি। কিন্তু এখানে সাধকগণের পক্ষে সাবধানতার জন্য উপদেশ এই যে তাঁরা যেন নিজকে ব্রজজনের সঙ্গে অভিন্ন মনে না করেন। শ্রীকৃষ্ণের নিত‍্যপরিকরগণের কোন শ্রীমূর্তির সঙ্গে নিজের অভেদ-কল্পনা অপরাধজনক।একে অহংগ্রহোপাসনা বলে।সাধক=রাগানুগা ভক্তিময়, ব্রজবাসীজনের ভাবলুব্ধ হয়ে সেই ভাবপ্রাপ্তির জন্য তাঁদের অনুগতি স্বীকার করবেন। ব্রজজনের ভাবমাধুর্য‍্য-শ্রবণে তত্তৎভাব লাভের জন্য যে লোভ উপস্থিত হয়,সেই লোভই রাগানুগা ভক্তির প্রবর্তক।যে পর্য‍্যন্ত এই ভাবের আবির্ভাব না হয়,তাবৎকাল(সেইসময় পর্যন্ত ) সাধককে বৈধীভক্তির অনুশীলন করতে হয়।বৈধীভক্তিতে শাস্ত্র অনুকূল তর্কের অপেক্ষা আছে যথা=*
*"বৈধভক্তাধিকারীতু ভাবাবির্ভাবনাবধিঃ।*
*অত্র শাস্ত্রং তথা তর্ক মনুকূল মপেক্ষতে।।"*
*☘সম্বন্ধানুগা রাগানুগা ভক্তিতে ব্রজরসের আবির্ভাব হয়। কিন্তু সম্বন্ধানুগাও অকৈতব বা অকপট কৃষ্ণপ্রেম-প্রাপ্তির সাক্ষাৎ সাধন নহে। শ্রীরামরায় বলেন=*
*"রাধাকৃষ্ণের লীলা এই অতি গূঢ়তর।*
*দাস‍্য বাৎসল‍্যাদি ভাবের না হয় গোচর।।*
*সবে এক সখীগণের ইহ অধিকার*।
*সখী হৈতে হয় এই লীলার বিস্তার।।*
*সখীবিনা এই লীলার পুষ্টি নাহি হয়।*
*সখীলীলা বিস্তারিয়া সখী আস্বাদয়।।*
*সখীবিনা এই লীলায় অন‍্যের নাহি গতি।*
*সখীভাবে তারে যেই করে অনুগতি।।*
*রাধাকৃষ্ণ কুঞ্জসেবা সাধ‍্য সেই পায়।*
*সেই সাধ‍্য পাইতে আর নাহিক উপায়।।"*
*🌻সুতরাং কামানুগা ভক্তিই শ্রীশীরাধাকৃষ্ণ লীলায় প্রবেশের প্রধানতম সাধন।সখীরাই এই সাধনার গুরু।* *কামরূপা সখীগণের অনুগতিময়ী ভক্তির নাম কামানুগা ভক্তি।*
         *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮৮. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda88.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




adds