✧═══════════•❁❀❁•═══════════✧
৮৮. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda88.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৮৭. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda87.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৮)শ্রীরায় রামানন্দ, কাষ্ঠ পুত্তলিকা*
*রাগাত্মিকা ও রাগানুগাভক্তি*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*💧কামানুগাভক্তির লক্ষণ এই যে=*
*"কামানুগা ভবেৎতৃষ্ণা কামরূপানুগামিনী।*
*সম্ভোগেচ্ছাময়ী তত্তদ্ভাবেচ্ছাত্মেতি সা দ্বিধা।।"*
*☘অর্থ্যাৎ কামরূপা সখীগণের প্রেম ভক্তির অনুগামিনী তৃষ্ণাই কামানুগা ভক্তি।কামানুগা ভক্তি দুই প্রকার= সম্ভোগেচ্ছাময়ী এবং তত্তদ্ভাবেচ্ছাময়ী।কেলিতৎপরতাভক্তি, সম্ভোগেচ্ছাময়ী ভক্তি নামে অভিহিত।স্ব স্ব অভীষ্ট সখীদের ভাববিশেষের প্রাপ্তির জন্য নিরন্তর ইচ্ছাময়ী যে ভক্তি,তাইই তত্তদ্ভাবেচ্ছাময়ী ভক্তি নামে অভিহিত হয়ে থাকে।একেই মুখ্যকামানুগা বলা হয়।*
*🌷ব্রজসুন্দরীগণের কৃষ্ণপ্রেম কৈতবগন্ধবিবর্জিত(কপটতাবিহীন) ও বিশুদ্ধ।অকৈতব (অকপট) কৃষ্ণপ্রেম লাভের একমাত্র সাধন রাগানুগাভক্তি। শ্রীরামরায় বলেন=*
*"সেই গোপীভাবামৃতে যার লোভ হয়।*
*বেদধর্ম ত্যজি সেই কৃষ্ণকে ভজয়।।*
*রাগানুগা মার্গে তারে ভজে যেই জন।*
*সেইজন পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন।।"*
*🌻এই পয়ার চারটি ভক্তিরসামৃতসিন্ধুর নিম্নলিখিত পদ্যগুলিরই প্রতিধ্বনি যথা ঃ--*
*"রাগাত্মিকৈকনিষ্ঠ যে ব্রজবাসীজনাদয়ঃ।*
*তেষাং ভাবাপ্তয়ে লুব্ধো ভবেদত্রাধিকারবান্।।*
*তত্তদ্ভাবাদিমাধুর্য্যশ্রুতে ধীর্যদপেক্ষতে।*
*নাত্র শাস্ত্রং ন যুক্তিঞ্চ তল্লোভোৎপত্তি লক্ষণম্।।"*
*🍁সুতরাং রাগানুগাভক্তি, ব্রজজনের সেবামাধুর্য্যের প্রবলতর লোভে প্রলুব্ধ হয়ে বর্ষার উন্মাদিনী দ্বিকুলপ্লাবিনী পদ্মার থরপ্রবাহের মতো দুকুল ভাসিয়ে শ্রীকৃষ্ণসাগরে আত্মসমর্পণের জন্য উধাও(অদৃশ্য) ভাবে প্রবাহিত হয়।তখন শ্রীকৃষ্ণ প্রাপ্তির জন্য শাস্ত্র কি উপদেশ দিচ্ছেন,যুক্তিই বা কি বলছে তার প্রতি ভ্রূক্ষেপ করার আর অবসর বা প্রয়োজন থাকে না।কিন্তু এতে এইরকম মনে করতে হবে না যে শাস্ত্রযুক্তি ইচ্ছাপূর্বক পরিত্যাগ করে রাগানুগা ভক্তিপথে চলতে হবে। রাগানুগা ভক্তিপথের পথিকগণের স্বকর্মকত্ব থাকে না, তাঁরা নিজের বুদ্ধিতে স্বাধীন বা উচ্ছৃঙ্খল ভাবে চলেন না, কিন্তু তাঁরা এক প্রবলতর শক্তির অনিবার্য্য প্রেরণায় সবেগে পরিচালিত হন।ব্রজবাসীজনের শ্রীকৃষ্ণসেবার মাধুর্য্য ও পারিপাট্য (গোছগাছ বা শৃঙ্খলা )স্মরণে তাঁদের চিত্ত তদ্রূপ সেবাধিকার পাওয়ার জন্য ব্যাকুল ও বিচলিত হয়ে উঠে।সেই লোভ তাঁদের চিত্তে উত্তরোত্তর বাড়তে বাড়তে তাঁরা রাগানুগা ভক্তিপথে পরিচালিত করে। সুতরাং তখন তাঁদের আর শাস্ত্রযুক্তির প্রতি লক্ষ্য করার অবসর থাকে না।এইরকম লোভের উৎপত্তি হলে বিষয় ব্যাপারে স্বতঃই (নিজে থেকে )তাঁদের সংস্রব(সম্পর্ক বা সঙ্গ) শিথিল হয়ে যায় অর্থ্যাৎ বিষয় সম্পত্তির উপর কোন লোভ লালসা নিজে থেকেই চলে যায়।শ্রীকৃষ্ণের সেবা মাধুর্য্যে তাঁরা তখন একেবারেই বিভোর হয়ে পড়েন।এই অবস্থায় প্রাথমিক সাধকগণের জন্য যে সব বিধি ব্যবস্থা নির্দিষ্ট হয়েছে, রাগানুগা ভজননিষ্ঠের মধ্যে সেই সব বিধি পালনের দৃঢ়তা আর দেখা যায় না,দেখার কথাও নয়।রাগানুগাভক্তিতে একবার পৌঁছতে পারলে তখন শাস্ত্রবিধির অপেক্ষা থাকে না।তাঁরাই তখন শাস্ত্রবিধি রচনা করেন, যেমন শ্রীপাদ রূপ,সনাতন,শ্রীজীব প্রমুখ।বৈধীভক্তির অনুষ্ঠানের যে উদ্দেশ্য, তাদের সেই উদ্দেশ্য এই অবস্থায় সফলীকৃত হয়ে যায়।আগেই বলা হয়েছে,বৈধীভক্তি রাগানুগা ভক্তি লাভের সাধন। বৈধী ভক্তির অনুষ্ঠানে তখন সেটির ফলস্বরূপ রাগানুগা ভক্তি উপজাত বা জন্ম হয়,তখন বৈধীভক্তির অনুষ্ঠানে শিথিলতা পরিলক্ষিত হওয়াই স্বাভাবিক। কিন্তু রাগানুগার সঞ্চার না হওয়া পর্যন্ত বৈধীভক্তি পরিত্যাগ শাস্ত্রবিরুদ্ধ। তদ্ যথা ঃ--*
*"বৈধীভক্ত্যধিকারী তু ভাবাবির্ভাবনাবধিঃ।*
*অত্র শাস্ত্রং তথাতর্কমনুকূলমপেক্ষতে।।"*
*(ভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থ )*
*🍀অর্থ্যাৎ ভাবের আবির্ভাব না হওয়া পর্যন্ত বৈধীভক্তির অনুশীলন করতে হবে।এই অবস্থায় শাস্ত্রযুক্তির অপেক্ষা স্বীকার্য্য (স্বীকার করতে হবে )।*
*🌺বৈধীভক্তির নিষেবণে (সেবায়) রাগানুগা ভক্তির উদয় হয়।এই রাগানুগা ভক্তির কামানুগা অঙ্গই অকৈতব বা অকপট কৃষ্ণপ্রেম পাওয়ার সাধন।*
*🌷যে প্রকারে রাগানুগার সাধন করতে হয়,তার প্রণালী সম্বন্ধে শ্রীপাদ রূপগোস্বামী মহোদয়ের উপদেশ এই যে ঃ---*
*"কৃষ্ণং স্মরণ্ জনঞ্চাস্য প্রেষ্ঠং নিজসমীহিতং।*
*তত্তৎকথারতশ্চাসৌ কুর্য্যাদ্বাসং ব্রজে সদা।।*
*সেবা সাধকরূপেণ সিদ্ধিরূপেণ চাত্র হি।*
*তদ্ভাবলিপ্সুনা কার্য্যা ব্রজলোকানুসারতঃ।।"*
*🌹রাগানুগা ভক্তিপথের পথিকের পক্ষে স্মরণই প্রধান কর্তব্য।শ্রীকৃষ্ণ এবং স্বীয় অভীপ্সিত তাঁর প্রিয়জনকে সর্বদা স্মৃতিপথে বিরাজমান রাখতে হবে।তাঁদের লীলা চরিত্র আদি স্মরণে মননে ও শ্রবণে সদাসর্বদা রত থেকে ব্রজভূমিতে বাস করতে হবে।ব্রজবাস সম্বন্ধে টীকাকার পূজ্যপাদ শ্রীজীবগোস্বামী মহোদয়ের ব্যবস্থা এই যে সমর্থ হলে শ্রীবৃন্দাবনাদিতে বাস করতে হবে, নচেৎ মনদ্বারা ব্রজবাস পরিচিন্তন করতে হবে অর্থ্যাৎ মানসে ব্রজবাস করতে হবে।সাধকরূপ দেহদ্বারা ও সিদ্ধরূপ দেহদ্বারা রাগানুগা ভক্তি সাধক অভীষ্ট ব্রজবাসীজনের সেবা অনুসরণ করে ভগবৎসেবা করেন।*
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৮৯. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda89.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
