শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৪২. পুরীর পথে 🏵️ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu42.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪২)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু সংক্ষেপে*
*🌻🌻🌻পুরীর পথে🌻🌻🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*শ্রীজগন্নাথই শ্রীকৃষ্ণ।শ্রীকৃষ্ণই জগন্নাথ।কৃষ্ণ বিরহী গৌরাঙ্গসুন্দর শ্রীজগন্নাথের বদন দেখে বিরহ ব‍্যথা মিটাবেন,এই আশায় প্রবল আকুলতা নিয়ে ছুটেছেন পুরীর পথে।*
*🌼মহাপ্রভুর সঙ্গে চলেছেন ছয়জন পার্ষদ।নিত‍্যানন্দ,গদাধর,মুকুন্দ,গোবিন্দ, জগদানন্দ ও ব্রহ্মানন্দ।প্রথমে মহাপ্রভু আঁটিসারা গ্রামে পৌঁছলেন।সেখানে অনন্ত পন্ডিত নামক এক সাধু গৃহে মহাপ্রভু রাত্রি যাপন করলেন।সারারাত কৃষ্ণকথা প্রসঙ্গে অতিবাহিত করলেন।*
*🍀জাহ্নবীর কুলে কুলে চলতে চলতে মহাপ্রভু আসিলেন ছত্রভোগ। এইখানে গঙ্গা শতমুখী হয়েছেন। তারপর অম্বুলিঙ্গ ঘাটে শিবলিঙ্গ আছেন।এখানে শিব গঙ্গা দর্শন করে নিজেই জলময় হয়ে গিয়েছিলেন। মহাপ্রভু অম্বুলিঙ্গ ঘাটে গিয়ে গঙ্গা দর্শন করে বহু নৃত্য করলেন।শেষে মূর্ছিত হয়ে পড়লেন। নিত‍্যানন্দ কোলে করে নিয়ে বললেন=*
*পৃথিবীতে বহে এক শতমুখী ধার।*
*প্রভুর নয়নে বহে শতমুখী আর।।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৪১. ব্রজযাত্রী --- শান্তিপুরে 🏵️ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu41.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪১)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু সংক্ষেপে*
*🍀🍀ব্রজযাত্রী --- শান্তিপুরে🍀🍀*
▪          ▪          ▪        ▪          ▪
*🌻সন্ন‍্যাস গ্রহণের পরই আবার গৌরহরির প্রাণে জেগে উটিল শ্রীকৃষ্ণ বিরহ। কোথায় শ্রীকৃষ্ণ?কোথায় যাব? কোথায় গেলে শ্রীকৃষ্ণ পাব, এইবলে কাঁদতে কাঁদতে মহাপ্রভু ছুটলেন ব্রজের পথে।ব্রজ বৃন্দাবন কোন পথে, কোন দিকে,কোন জ্ঞান নেই। শ্রীকৃষ্ণ বিরহে জ্ঞানহারা।তিনদিন রাঢ়দেশে ঘুরলেন।অনাহারে অনিদ্রায় ব্রজনাথের অন্বেষণে যাকে কাছে পাচ্ছেন তাকেই জিজ্ঞাসা করছেন "বৃন্দাবন কতদূর", বিরহিনী রাধার ভাবাবিষ্ট শ্রীকৃষ্ণচৈতন‍্য মহাপ্রভু কেবল শ্রীকৃষ্ণকে অনুসন্ধান করছেন। হঠাৎ দেখলেন সম্মুখে নিতাইচাঁদকে।মহাপ্রভু অতি সহজভাবে জিজ্ঞাসা করলেন, শ্রীপাদ কোথায় যাবে? নিত‍্যানন্দ বললেন, তোমার সঙ্গে বৃন্দাবন যাব।পরম আনন্দে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, বৃন্দাবন আর কতদূর পথ আছে। এই তো বৃন্দাবনে এসেছি,সামনে দেখ যমুনা, নিতাইচাঁদ বললেন। "অহো যমুনার তীরে এসেছি, আমার মহাভাগ‍্য, এই কথা বলে গৌরসুন্দর আনন্দে আপ্লুত হয়ে যমুনা মনে করে গঙ্গায় ঝাঁপ দিয়ে পড়লেন।সাঁতার খেলতে খেলতে যমুনার স্তব পাঠ করতে লাগলেন=*
*চিদানন্দভানোঃ সদা নন্দসূনোঃ পরপ্রেমপাত্রী দ্রবব্রহ্মগাত্রী।*
*অঘানাং লবিত্রী জগৎক্ষেমধাত্রী পবিত্রী ক্রিযান্নো বপুর্মিত্রপুত্রী।।*
*🌹কতক্ষণ পরে মহাপ্রভুর দৃষ্টি পড়ল তীরের দিকে।দেখেন অদ্বৈতাচার্য‍্য দাঁড়িয়ে আছেন।বিস্ময়ান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন=*
*তুমিত অদ্বৈত গোঁসাঞি হেথা কেন আইলা।*
*আমি বৃন্দাবনে তুমি কেমতে জানিলা।।*
*🌻অদ্বৈতাচার্য‍্য  নিত‍্যানন্দের চাতুরালী বুঝলেন। বললেন,আমার পরম ভাগ‍্য তুমি শান্তিপুরে এসেছ।মনঃক্ষুন্ন হয়ে গৌরহরি বললেন= সে কি!নিত‍্যানন্দ আমাকে বঞ্চনা করেছে। গঙ্গা দেখিয়ে যমুনা বলছে। অদ্বৈতাচার্য‍্য বললেন, শ্রীপাদ নিত‍্যানন্দ মিথ‍্যা কথা বলবেন কেন।যেখানে তুমি বিদ‍্যমান সেই স্থান তো বৃন্দাবন। আর গঙ্গার পশ্চিম তীরে স্নান করলে যমুনাতেই স্নান করা হয়। আচার্য‍্যের অনুনয়ে গৌরহরি জল হতে উঠিলেন। আচার্য‍্য কর্তৃক আনীত শুষ্ক কৌপীন ও বসির্বাস পরিধান করলেন।তাঁর নৌকায় উঠে শান্তমনে শান্তিনুরে পদার্পণ করলেন। অদ্দৈতাচার্য‍্য পরম উল্লাসে নৃত্য করতে লাগলেন। গান ধরলেন=*
*কি কহব রে সখি আজুক আনন্দ ওর।*
*চিরদিনে মাধব মন্দিরে মোর।।*
*🌻আচার্য‍্যপত্নী সীতাদেবী রন্ধন করলেন।অদ্বৈতাচার্য‍্য ভোগ নিবেদন করলেন।কত শত শত দ্রব‍্য যে রন্ধন করেছেন, কত আদর ভক্তিভরে সীতাদেবী যে ভোগ প্রস্তুত করেছেন তা ভাষায় বর্ণনা করা যায় না।তারপর দুই প্রভু নিয়ে অদ্বৈতাচার্য‍্য গৃহে গেলেন।প্রসাদ দর্শনে মহাপ্রভুর অন্তর আনন্দে ভরে গেল। শ্রীকৃষ্ণকে এমন ভোগ দিয়েছেন এইজন‍্য আনন্দ।*
*🍀মহাপ্রভু কহিলেন,এত উপকরণ সন্ন‍্যাসীর ভক্ষ‍্য নহে।আচার্য‍্য বললেন, সন্ন‍্যাসের জারিজুরি ছাড়।*
*🌺ভোজন করহ ছাড় বচন চাতুরী।*
*🌻আচার্য‍্য ও সীতাদেবীর অসীম আগ্রহে মহাপ্রভু প্রসাদ গ্রহণ করলেন।নদীয়া জীবন গৌরাঙ্গসুন্দর শান্তিপুরে অদ্বৈতগৃহে শুভ-বিজয় করেছেন এই সংবাদ সর্বত্র ছড়িয়ে গেল।নদীয়ার বিরহ-কাতর ভক্তগণ ছুটে আসছেন।🍀কবি কর্ণপুর বলেছেন=মনে হল যেন সমগ্র নবদ্বীপ নগরীটাই এসেছে।*
*"কিমন‍্যদ্বক্তব‍্যং গতমিব নবদ্বীপমভবৎ"১১|৬৪।।*
*🌹শোকাতুরা শচীজননী এসেছেন।আচার্য‍্যরত্ন সঙ্গে দোলায় এনেছেন।*
*শচী আগে পড়িলা প্রভু দন্ডবৎ হৈয়া।*
*কান্দিতে লাগিলা শচী কোলে উঠাইয়া।।*
••••••                    ••••••                    ••••••
*অঙ্গ মোছে মুখ চুম্বে করে নিরীক্ষণ।*
*দেখিতে না পায় অশ্রু ভরিল নয়ন।।*
*🌻মা বললেন,নিমাই!বিশ্বরূপের মত নিষ্ঠুরতা করিস না। সন্ন‍্যাসী হয়ে আর দেখা দিল না।তুই তেমন করলে আমার মৃত‍্যু হবে।*
*🌹গৌরসুন্দর বললেন,মা!এই দেহ তোমারই।তোমারি শরীর এতে মোর কিছু নাই।তুমি যা বলবে আমি তাই করব।যে আদেশ করবে আমি তাই পালন করব।এই কথা বলে পুনঃ পুনঃ প্রণাম করতে লাগলেন।নিমাইয়ের কথায় মা তুষ্ট হয়ে পুনঃ পুনঃ করতে লাগলেন।গৌরসুন্দর দশদিন অদ্বৈত গৃহে ছিলেন।প্রথমদিন সীতাদেবী রন্ধন করেছিলেন ; পরে প্রত‍্যেকদিন শচীমাতাই আদরে শত শত দ্রব‍্য রান্না করে নিমাইকে ভোজন করিয়েছিলেন।  নিমাই কীর্তন করতে করতে ধূলায় পড়ে গড়াগড়ি যায়।অঙ্গে কত ব‍্যথা লাগে দেখে শচীমা নারায়ণের প্রার্থনা করলেন=*
*যে কালে নিমাই পড়ে ধরণী উপরে।*
*ব‍্যথা যেন নাহি লাগে নিমাই শরীরে।।*
*🌻সকল ভক্তের একান্ত অনুরোধ সত্ত্বেও ধর্মপ্রাণা জগজ্জীননী শচীদেবী সন্ন‍্যাসী পুত্রকে আবার গৃহে ফিরতে আদেশ দিতে পারলেন না।শুধু কয়েকটি নির্দেশ দিলেন।নিমাই তুই বৃন্দাবনে যাস না, বড় দূর বৃন্দাবন।পুরীধামে থাক, নবদ্বীপ হতে অনেক কাছে,তোর খবর বার্তা সহজে পাব। গৌরসুন্দর দিন দশেক শান্তিপুরে থাকলেন।ভক্তসঙ্গে বহু আনন্দলীলা করলেন।তারপর সকলকে আবার দুঃখসাগরে ভাসিয়ে চললেন,মাতৃ আজ্ঞা শিরোধার্য‍্য করে চললেন পুরীধাম অভিমুখে।ভক্তগণ কতদূর পর্যন্ত প্রভুর সঙ্গে সঙ্গে চললেন।তারপর মহাপ্রভু সকলকে প্রবোধ দিয়ে মধুর কথা বললেন=*
*চিত্তে কেহো কোনো কিছু না ভাবিহ ব‍্যথা।*
*তোমা সভা আমি নাহি ছাড়িব সর্বথা।।*
*কৃষ্ণনাম লহ সভে বসি গিয়া ঘরে*
*আমি আসিব দিন-কথেক ভিতরে।।*
*🌺মহাপ্রভু দক্ষিণ মুখে চললেন।ভক্তগণ ভূমিতে আছাড় পড়ে আর্তনাদ করে ক্রন্দন করতে লাগলেন।কৃষ্ণচন্দ্র মথুরায় গেলে গোপীগণ যেমন শোক সমুদ্রে ডুবেছিলেন,গৌরভক্তগণও আজ সেই দশা হল। শ্রীবৃন্দাবন দাসজী বলেছেন=*
*দৈবে সে-ই প্রভু, ভক্তগণো সে-ই সব।*
*উপমাও সে-ই সে,সে-ই সে অনুভব।।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৪০. কাটোয়ায় সন্ন‍্যাস 😭 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu40.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪০)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু সংক্ষেপে*
*🌻🌻কাটোয়ায় সন্ন‍্যাস🌻🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*গঙ্গার নিদয়া ঘাট আজও সেই নিদারুণ দিনের সাক্ষ‍্য দিচ্ছে।গঙ্গায় সাঁতার দিয়ে সিক্ত বসনে নগ্ন চরণে তীর বেগে নদীয়ার প্রাণ মহাপ্রভু প্রবেশ করলেন কাটোয়ায় কেশব ভারতীর কুটীর প্রাঙ্গণে, গৌরহরির প্রবল গতিবেগ স্থির হ'ল।*
*🌺মহাপ্রভু বললেন, "ভারতী গোঁসাই" আমাকে সন্ন‍্যাস মন্ত্রে দীক্ষা দেন বলিয়া গোরা শশী প্রণত হলেন ভারতী মহারাজের শ্রীপাদপদ্মে।ভারতী মহারাজ বিস্ময়ে হতবাক।বৃদ্ধা জননী, যুবতী ভার্য‍্যা গৃহে, বয়স মাত্র চব্বিশ বৎসর, এই যুবক কে, কি করে, কোন প্রাণে,কোন শাস্ত্র বলে সন্ন‍্যাস দিবেন ভারতী মহারাজ! সব দিকে বাধা!শাস্ত্র বাধা দেয়। সমাজ বাধা দেয়।বিচার-বুদ্ধি বাধা দেয়।প্রাণের সহজ প্রেম প্রীতি বাধা দেয়। কিন্তু এই বাধা ঠেলে ফেলতেই হ'ল। সেই মহতী ইচ্ছাকে রুখবে কে? অগণিত নরনারীর পাষাণ গলা কান্নার রোলের মধ্যে ভারতী যন্ত্রচালিতের মত বাধ‍্য হলেন প্রাণধন গৌরসুন্দরকে সন্ন‍্যাসের বেশ দিতে। মহাপ্রভু কহিলেন,গুরুদেব!আমি স্বপ্নে একটি মন্ত্র পেয়েছি, দেখুন তো এইটিই আমাকে দেবেন কি-না। ভারতী মহারাজ প্রথম গৌরহরির মুখ হতে আগে মন্ত্র শ্রুতিগোচর করলেন।তাহাই আবার করুণাময় গৌরহরির শ্রুতিমূলে উচ্চারণ করলেন।যাঁর ইচ্ছায় নিখিল বিশ্ব চলছে,তাঁর ইচ্ছাতেই বাজীকরের করের পুতুল মত, ভারতী গোঁসাই যা করণীয় সবকিছুই করলেন।নদীয়া নাগর গৌরসুন্দরের প্রাণ মনোহর কেশ-বেশ, বসন-ভূষণ সকলই অন্তর্হিত হ'ল।রইল মুন্ডিত মস্তক।কটিতে ডোর কৌপীন। করে দন্ড ও কমন্ডলু।জ্বলন্ত পাবক শিখার মত একটি সুদীপ্ত মূর্তি।সকলে প্রত‍্যক্ষ করল মূর্ত ব্রহ্মণ‍্য তেজ।🍀গায়ত্রীর বরেণ‍্য ভর্গঃ প্রকটিত। ছিলেন শুধু নদীয়ার ধন, হলেন বিশ্বজীবের আরাধ‍্য দেবতা। "শ্রীকৃষ্ণচৈতন‍্য মহাপ্রভু"। আজ গৌরসুন্দরকে সকলে দর্শন করছেন কিরকম, কবি কর্ণপুরের ভাষায় =*
*ততোহন‍্যেদ‍্যুঃ শ্রীমান্ ধৃত করকদন্ডঃ সদরুণং,*
*বহন্ বাসোদ্বন্দং বহল তড়িদচির্চঃ প্রতিকৃতিঃ।*
*অকস্মাদেকস্মিন্ পথি গুরুশিখো গৈরিক ময়ো,*
*ব‍্যদর্শি স্বর্ণাদ্রিপ্রবর ইব তৈগৌরশশভৃৎ।।১১|৬৫*
*🌻আজ গৌরাঙ্গ চন্দ্রকে সকলে দর্শন করছে।একটি গৈরিকময় সোনার পর্বত তুল‍্য। বিদ‍্যুৎমালার মত উজ্জ্বলাঙ্গ গৌরহরির শ্রীকরে দন্ড কমন্ডলু। সুদীর্ঘ শিখা বিশিষ্ট অরুণ বর্ণ, বহির্বাস ও উত্তরীয়ধারী।*
*🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৩৯. নদীয়ায় শোকের পাথার 😭 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu39.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৯)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু,সংক্ষেপে।*
*😭নদীয়ায় শোকের পাথার😭*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻পরদিন ব্রাহ্ম মুহূর্ত হতে নদীয়ায় হাহাকার ধ্বনি উঠিল।সকল নদীয়াবাসী শোকের পাথারে ডুবলেন।আমাদের নিমাইচাঁদ গৃহত‍্যাগ করেছেন,একথা যে শুনিল সেই বক্ষে করাঘাত করে ভূমিতে লুটিয়ে পড়ল। নবদ্বীপের প্রতিটি নরনারী নিমাই পন্ডিতকে গভীর ভাবে ভালবাসতেন ও শ্রদ্ধা করতেন।যারা বাহ‍্যতঃ বিরোধিতা করত,তারাও অন্তরে তাঁকে ভালবাসিত।ভালবাসার ধনকে কেউ ভাল না বেসে থাকতে পারে না। বিরোধীরা বিরোধ করততার মতের সঙ্গে,পথের সঙ্গে। কিন্তু এই প্রাণহারী ব‍্যক্তি পুরুষটি ছিলেন সকলের পরম আদরের ও শ্রদ্ধার ধন।অত সৌন্দর্য অত মাধুর্য‍্য অমন স্নেহ-প্রবনতা অমন অমায়িকতা আকর্ষণ করত প্রত‍্যেকটি পুরুষ নারীকে।গৃহত‍্যাগের পরেই বোঝা গেল শচী-দুলালের প্রতি নদীয়ার প্রত‍্যেকটি মানুষের প্রীতি প্রবাহ কত নির্মল কত বেগবতী কত উচ্ছাসময়।অগণিত লোক ছুটে আসিল শচীমাতার শূন‍্য আঙ্গিনায়।সেখানে কি নিদারুণ দৃশ্য।*
*😭শচীমা আর্তনাদ করে কাঁদছেন।তাঁর নিমাই!নিমাই! ডাকে সকলের বুকের পাঁজর ভেঙ্গে যায়।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া গুমরিয়া কাঁদছেন।তাঁর দুই নয়নের ধারায় মুখ ও বুক ভেসে যাচ্ছে। শাড়ীর আঁচল সিক্ত করিয়া,ধূলি কাদায় পরিণত হয়েছে।বেদনার ঐ মূর্ত বিগ্রহটি একবার যে চেয়ে দেখেছে,সে ভূমিতে পড়ে হা গৌর হা গৌর বলে নির্মম ভাবে গড়াগড়ি করতে লাগল।এই বিরহ ব‍্যথার কথা বর্ণনাতীত।বৃন্দাবনের শ্রীকৃষ্ণহারা গোপগোপী জানতেন প্রাণকৃষ্ণ মথুরায় আছেন, সুখে রাজ ঐশ্বর্য‍্যে আছে,তবুও যে বিরহ যা বর্ণনাতীত।শ্রীকৃষ্ণ কথা দিয়েছিলেন আবার ফিরে আসবেন। কিন্তু নদীয়ার প্রিয়জনেরা জানেন না তাদের প্রাণ সর্বস্ব কোথায় গেলেন,কবে আসবেন, আদৌও কি তিনি আসবেন?সকলেই জানেন সন্ন‍্যাসীর থাকবার কোন নির্দিষ্ট স্থান থাকে না।সন্ন‍্যাসী দুঃখে কষ্টে ভ্রমণরত থাকেন।আর গৃহে ফিরবেন না।নারী মুখ দেখেন না, সহধর্মিনীরও মুখ দেখেন না।তাই নদীয়াবাসীর বেদনা অপরিসীম।বৃন্দাবনের সঙ্গেই যখন তুলনা চলে না তখন বিশ্বে অতুলনীয়ই বলা যায়।তাদের প্রবোধ দেবার কথা দূরে থাকুক,তাদের অবস্থা বর্ণনা করতে গেলেও ভাষা মূক হয়ে যায়।লেখনি স্তব্ধ হয়ে যায়।হরি বিরহে এই বেদনাই জীবের সাধনা।নিমাইয়ের সন্ন‍্যাসে সাধনার একটি নূতন দুয়ার খোলা হল।এই নিগূঢ় পথে রসিক ভক্ত লীলা গহনে প্রবেশ করবে যুগ যুগ ধরে।*
*🙌জয় শ্রীকৃষ্ণচৈতন‍্যের জয়🙌*
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৩৮. সন্ন‍্যাসের রাত্র 🌼 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu38.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
**(৩৮)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু,সংক্ষিপ্ত কথন*
*🌼🌼🌼সন্ন‍্যাসের রাত্র🌼🌼🌼*
•••••••••••••••••••••••••••••••••••••••••••
*🌻যেদিন গৌরসুন্দর গৃহত‍্যাগ করে চলে যাবেন, সেইদিন রাত্রের প্রথম ভাগে তিনি দেবী বিষ্ণুপ্রিয়াকে আন্তরিক ভাবে আদর-সোহাগ করলেন।*
*যুঞা ঊরুর-উপর,চিবুকে দক্ষিণ কর,*
      *পুছে কিছু মধুর অক্ষর।*
*🌹নিজে প্রিয়াজীকে পুষ্পমালায় সাজালেন। প্রিয়াজীর হাতে মহাপ্রভু সাজলেন।মধুমাখা কথা শুনলেন, দেহ মন প্রাণ সুশীতল করলেন।মধুময় ব‍্যবহার দ্বারা তাঁর মন জয় করে আত্মস‍াৎ করলেন। বললেন=*
*আমি তোমা ছাড়িয়া,সন্ন‍্যাস করিব গিয়া,*
       *একথা বা কে কহিল তোকে।*
•••••                      •••••             •••••
*ইহা বলি গৌরহরি,আশ্লেষ-চুম্বন করি,*
       *নানা রস কৌতুক বিহারে।*
*অনন্ত বিনোদ প্রেমা,লীলা লাবণ‍্যের সীমা,*
       *বিষ্ণুপ্রিয়া তুষিল প্রকারে।।*
*🌻সেইদিন প্রাণের ঠাকুর গৌরাঙ্গসুন্দর দাম্পত‍্য প্রেমের একটি নিখুঁত লীলা অভিনয় করলেন।স্বামীসোহাগে আত্মহারা শ্রীমতী আনন্দ সাগরে ডুবে গাঢ় নিদ্রায় নিমগ্না হলেন।*
*🌼চতুর চূড়ামণি গৌরাঙ্গসুন্দর শেষরাত্রে শয‍্যা ত‍্যাগ করে*
*উঠলেন। ধীরে অতি ধীরে,অতি* *সন্তর্পণে নীরবে উঠিলেন। নিদ্রিতা বিষ্ণুপ্রিয়ার প্রেমমাখা বদন পানে একটিবার মধুর দৃষ্টিপাত করলেন। উদ্দেশ্যে গৃহদেবতাকে প্রণাম করলেন।জননীকে ভূমিষ্ঠ প্রণাম করলেন।জন্মভূমি আদরের নদীয়াকে প্রণাম করে চিরতরে বিদায় নিলেন। দ্রুতগতিতে চললেন কাটোয়া অভিমুখে।ঐ দিন ১৪৩১ শকের ২৯ মাঘ বুধবার।মহাপ্রভুর আবির্ভাব ১৪০৭ শকের ফাল্গুনে। সুতরাং গৃহত‍্যাগের সময় মহাপ্রভুর বয়স ঠিক চব্বিশ বছর।পরদিন সকালে ৩০শে মাঘ উত্তরায়ণ সংক্রান্তি। মহাপ্রভু নিত‍্যানন্দকে পূর্বেই বলেছিলেন।*
*এই সংক্রমণ উত্তরায়ণ দিবসে।*
*নিশ্নয় চলিব আমি করিতে সন্ন‍্যাস।।*
*🌹সত‍্য সংকল্প মহাপ্রভু যা বলেছিলেন তাই করলেন।পথে প্রথম বাধা দিল ভাগীরথী। মহাপ্রভু সাষ্টাঙ্গ প্রণত হয়ে ভাগীরথীর জল শিরে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন।মাঘ মাসের প্রবল শীতের মধ্যে সাঁতার কেটে খরস্রোতা গঙ্গা পার হলেন। শ্রীকৃষ্ণপ্রেমের আকুল টানে,জীব জগতের কল‍্যাণের ঐকান্তিক বাসনায় গৌরসুন্দরের এই মহাত‍্যাগ মানব ইতিহাসে অতুলনীয়।*
*🙌জয় শ্রীকৃষ্ণচৈতন‍্যের জয়🙌*
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

সর্বপ্রথম ব্রজধাম আশ্রয়কারী, পরম বিরক্ত সন্ত, শ্রীরাধাবিনোদ প্রকট্যকারী শ্রীশ্রীলোকনাথ গোস্বামীজীর আজ তিরোভাব তিথি ✍️ লিখনী সেবা - শ্রীগোপীশরণদাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/loknath_9.html

 ✧═══════════•❁❀❁•═══════════
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀━┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀━┅••••* 
✧═══════════•❁❀❁•═══════════✧ 
 ꧁👇📖 সূচীপত্র 🙏 শ্রী গোপীশরণ দাস 📖👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
      ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ। 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৯৬. বিবিধ কথা 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda96.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৯৬. বিবিধ কথা 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda96.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৯৫. সাধ‍্যতত্ত্ব ও বিবিধ কথা 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda95.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৬)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
        *🪷🪷বিবিধ কথা🪷🪷*
        🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*🌻শ্রীরায় রামানন্দ বললেন, "প্রভো! দশদিন এখানে থাকন"।মহাপ্রভু বললেন, "দশদিন কেন" যতদিন বেঁচে থাকব ততদিন তোমার সঙ্গে থাকব।এই বলে পরম দয়াল এখানে তাঁর একটি মনের কথা জানালেন,তিনি বললেন=*
*"নীলাচলে তুমি আমি রহিব একসঙ্গে।*
*সুখে গোঙাইব কাল কৃষ্ণকথা-রঙ্গে।।"*
*🍀আপাতদৃষ্টে রামরায় বিষয়ী, মহাপ্রভু সন্ন‍্যাসী। কিন্তু রামরায় প্রাকৃত বিষয়ে বিষয়ী হতেন, তবে শ্রীগৌরসুন্দর তাঁকে কখনও এরকম কথা বলতেন না।রামরায়ের নানারকম বৈভব,অনন্ত ঐশ্চর্য‍্য,বিলাসের হাজার উপাদান। গৌরহরি তাঁকে বলছেন, "নীলাচলে তুমি আমি একসঙ্গে থাকব, এবং কৃষ্ণকথারঙ্গে সুখে দিন অতিবাহিত করব।শ্রীকৃষ্ণচৈতন‍্য সর্বজ্ঞ, তিনি জানেন রামরায় বিষয়ী হয়েও বিষয়াসক্তির লেশাভাস বিবর্জিত, পরম বৈরাগ‍্যপূর্ণ ও শ্রীশ্রীরাধাকৃষ্ণের প্রেমরসসাগরে নিত‍্য ডুবে আছেন। বৃন্দাবন রসমাধুর্য‍্যই তাঁর সুখের একমাত্র বস্তু।তাই গৌরহরি তাঁর প্রিয়তম ভক্তকে জানালেন,উভয়ে নীলাচলে একত্র থাকবেন, এবং কৃষ্ণকথারস-রঙ্গে কাল অতিবাহিত করবেন।কি রকম কৃষ্ণকথারঙ্গে উভয়ে নীলাচলে সুখে সময় কাটাতেন,শ্রীচরিতামৃতের অন্ত‍্যলীলায় তাঁর কিছু কিছু আভাস জানতে পারা যায়।মধুময়ী কৃষ্ণকথায় যে কি সুখ আছে,আমরা তা বুঝতে পারি না-- সে সুখ আমাদের জ্ঞানের অতীত।মহাপ্রভু বিদ‍্যানগরে এসে কৃষ্ণকথার সাথী পেলেন,শেষ লীলায় যে সুখে যে ভাবে দিন-রাত্রি বিভোর থাকবেন, তার কিঞ্চিৎ আভাস এই প্রিয়তম সাথীকে জানালেন, এবং স্পষ্ট ভাষায় বললেন "নীলাচলে আমরা একত্র থাকব, আর কৃষ্ণকথারঙ্গে সুখে দিন কাটাব।*
*🌷বৈষ্ণবের ভজন চিররসময়। অখিল রসামৃতমূর্তি রসিকশেখর শ্রীভগবান বৈষ্ণবের উপাস‍্য।তাঁর লীলাকথা চির মধুর ও অনন্ত রসরঙ্গময়ী।রসের ভজন একাকী হয় না--সাথী চাই,সাথী ভিন্ন রসের পুষ্টি হয় না।ইষ্টগোষ্ঠী ছাড়া কৃষ্ণকথারঙ্গের আস্বাদ উথলিয়ে উঠে না। নীলাচলে কৃষ্ণ কথারঙ্গে যে অকৈতব বা অকপট প্রেমের উৎস (উৎপত্তি স্থল) উথলিয়ে উঠেছিল,তার স্মরণ মনন ও ধ‍্যান করাই জীবের অতি শ্রেষ্ঠ সাধন।বিরহ-ব‍্যাকুল ভাবনিধি মহাপ্রভুর রাধাভাব, কৃষ্ণপ্রেম-উন্মাদিনী শ্রীমতীর মতো প্রেমবিহ্ললতা, বাহ‍্য জ্ঞানের পূর্ণ বিলাপ,সতত(সর্বদা) শ্রীকৃষ্ণ স্ফূর্তি, প্রাণবল্লভ শ‍্যামসুন্দরের বিরহে হা-হুতাশ, স্বরূপ দামোদরের সুললিত লীলারসময়ী গীতির আশ্বাস,আর শ্রীরামরায়ের কৃষ্ণকথায় সান্ত্বনা প্রভৃতিতে নীলাচলে ব্রজরস উথলিয়ে উঠেছিল, সেই রসসুধা-মহাসাগরের বিন্দুমাত্র হৃদয়ে ধারণা করতে পারলেও কৃষ্ণ কথারস-রঙ্গতরঙ্গের কিঞ্চিৎ আভাস পাওয়া যেতে পারে।রসিক ভক্তের নিভৃত নিত‍্যসঙ্গ ছাড়া কৃষ্ণকথার মাধুর্য‍্য-সুখ-আস্বাদ-লাভ  করা যায় না।এখানে কৃপাময় পাঠকগণ প্রদ‍্যুম্ন মিশ্রের কৃষ্ণকথা শ্রবণে আগ্রহের বিষয় একবার মনে করুন।*
*🍀প্রদ‍্যুম্ন মিশ্র একদিন কৃষ্ণকথা শোনার জন্য শ্রীমন্মহাপ্রভুর কাছে উপস্থিত হয়ে প্রার্থনা করলেন=*
*"কৃষ্ণকথা শুনিবার মোর ইচ্ছা হয়।*
*কৃষ্ণকথা কহ মোরে হইয়া সদয়।।*
*🌺এইকথার উত্তরে প্রেমময় মহাপ্রভু যা বললেন, তা শ্রবণ করুন=*
*"প্রভু কহে কৃষ্ণকথা আমি নাহি জানি।*
*সবে রামানন্দ জানে তার মুখে শুনি।।*
*ভাগ‍্য তোমার -- কৃষ্ণকথা শুনিতে হয় মন।*
*রামানন্দ পাশে যাহ করহ শ্রবণ।।"*
*🌷পরম কৃষ্ণ উপদেশ দাতা মহাপ্রভু  বলছেন,ঠাকুর!তুমি আমার কাছে কৃষ্ণকথা শুনতে এসেছ, আমি সন্ন‍্যাসী,কৃষ্ণকথার কি জানি? শুদ্ধ সত‍্য কৃষ্ণকথা শুনতে সাধ হলে শ্রীরামরায়ের মুখে আমি কৃষ্ণকথা শুনে থাকি। তোমার যে কৃষ্ণকথা শুনত সাধ হয়েছে,এটি তোমার পরম সৌভাগ্য। তুমি রামানন্দ রায়ের কাছে যাও,তিনি তোমাকে কৃষ্ণকথা শুনাবেন।এইসব কথা পরে বিস্তৃত ভাবে আলোচনা হবে।*
*🌻শ্রীরামরায় ভজনতত্ত্ব ও কৃষ্ণকথাতত্ত্ব সম্বন্ধে কেমন অধিকারী ছিলেন শ্রীমহাপ্রভুর এই কথাই তার যথেষ্ট প্রমাণ।শ্রীচরিতামৃতের অন্ত‍্যলীলা পাঠে জানা যায় শ্রীরামরায় সুমধুর কৃষ্ণকথা বলে মহাপ্রভুর কৃষ্ণবিরহ-ব‍্যথা প্রশমিত(শান্ত) করতেন। শ্রীরামরায়ের প্রার্থনায় মহাপ্রভু আরও কয়েক দিন তাঁর ভবনে থাকতে রাজী হলেন।সন্ধ‍্যাকালে রামরায় ও মহাপ্রভু আবার ইষ্টগোষ্ঠী কথা আরম্ভ করলেন।গৌরহরি রামরায়কে পরমার্থ তত্ত্ব সম্বাপ্রশ্ন করতে লাগলেন, আর রায় মহাশয় সেটির যথাযথ উত্তর দিলেন।এখানে সামান্য কয়টি প্রশ্ন উত্তরের উল্লেখ করা যাচ্ছে, যথা=*
*মহাপ্রভু=বিদ‍্যার মধ্যে কোন বিদ‍্যা সার?*
*রামরায়=একমাত্র কৃষ্ণ-ভক্তিই বিদ‍্যা, তাছাড়া আর বিদ‍্যা নাই।*
*🍀বিদ‍্যতে তত্ত্বং অনয়া ইতি বিদ‍্যা। অর্থ‍্যাৎ যারদ্বারা তত্ত্ব জানা যায়, তাইই বিদ‍্যা। নাগোজী ভট্ট বলেন "পরমোত্তমপুরুষার্থসাধনভূতা বিদ‍্যা ব্রহ্মজ্ঞানরূপা" অর্থ‍্যাৎ পরম উত্তম পুরুষার্থসাধনস্বরূপিনী বিদ‍্যা ব্রহ্মজ্ঞানরূপিনী।*
*🌹বিষ্ণুপুরাণে বিদ‍্যা শব্দের যে অর্থ করা হয়েছে তা এই=*
*"অঙ্গানি বেদাশ্চত্বারো মীমাংসা ন‍্যায় বিস্তরঃ।*
*ধর্মশাস্ত্রং পুরাণঞ্চ বিদ‍্যাহ‍্যেতা শ্চতুর্দশ।।*
*আয়ুর্বেদো ধনুর্বেদো গান্ধর্বশ্চেতি তে ত্রয়ঃ।*
 *অর্থশাস্ত্রং চতুর্থঞ্চ বিদ‍্যাহ‍্যষ্টা দশৈবতাঃ।।"*
*🌻অর্থ‍্যাৎ অঙ্গসমূহ (শিক্ষা,কল্প, ব‍্যাকরণ,নিরুক্ত,জ‍্যোতিষ,ছন্দঃ) চার বেদ (ঋক্, সাম,যজু,অথর্ব) মীমাংসা,ন‍্যায়,ধর্মশাস্ত্র,পুরাণ, আয়ুর্বেদ, ধনুর্বেদ, গান্ধর্ব ও অর্থশাস্ত্র এই অষ্টাদশ বিদ‍্যা। কিন্তু এই সব শাস্ত্র বিদ‍্যা হয়েও প্রকৃতপক্ষে পরা বিদ‍্যা নয়,কেননা এতদ্বারা পরম তত্ত্ব অর্থ‍্যাৎ শ্রীভগবতত্ত্ব জানা যায় না।ধর্মশাস্ত্র ও পুরাণাদি পাঠ করলেই ধার্মিক হওয়া যায় না। শ্রীচৈতন‍্যচরিতামৃতের আধুনিক কোন সংস্ককরণের টীকায় লেখা হয়েছে ---, "এখানে কৃষ্ণভক্তিবিদ‍্যা বলতে কৃষ্ণভক্তি প্রতিপাদক(যুক্তি প্রমাণ দ্বারা) শাস্ত্র।শাস্ত্রজ্ঞান ছাড়া যথাযথ ভক্তিস্বরূপ জানা যায় না,এই জন্য কৃষ্ণভক্তি প্রতিপাদক শাস্ত্র অভ‍্যাসই যথার্থ বিদ‍্যা।*
*🌹এই ব‍্যাখ‍্যা সমীচীন(সংগত) নয়। কৃষ্ণভক্তি প্রতিপাদক শাস্ত্র অভ‍্যাস করলেই পরাবিদ‍্যা (পরমাবিদ‍্যা) লাভ হল একথা বলা অসঙ্গত।কেননা, "ন ধর্মশাস্ত্রং পঠতীতি কারণম্" প্রভৃতি কথা সত‍্যের ভিত্তিতেই প্রতিষ্ঠিত। প্রায়শ্চিত্ত প্রকরণে লিখিত আছে*
*"কিম্ বেদৈঃ কিমু যা শাস্ত্রৈ কিমুতীর্থনিষেবণৈঃ।*
*বিষ্ণুভক্তিবিহীনানাং •••••••••• কিমধ্বয়ৈঃ।।*
*☘গরুড় পুরাণে পাওয়া যায় =*
*"••••••• শ্বতোহপি বেদানাং সর্বশাস্ত্রার্থবেদ‍্যপি।*
*যো ন সর্বশ্বরে ••••   ••••• বিদ‍্যাং পুরুষা দমম্।।*
*🌹সুতরাং ভক্তিশাস্ত্রের অভ‍্যাস করলে ভক্তিলাভ হয় না।শাস্ত্রাভ‍্যাস বিদ‍্যা নহে,ভক্তিই বিদ‍্যা।*
*🌳শ্রীচৈতন‍্যচন্দ্রোদয় নাটককারও তাইই বলেছেন। যথা=*
*"হরিভক্তিরেব ন পুনঃ বেদাদিনিঞ্চাততা।"*
*🍀টীকাতে লিখা হয়েছে "হরিভক্তিরেব বিদ‍্যা" অর্থ‍্যাৎ হরিভক্তিই প্রকৃত বিদ‍্যা, বেদাদি শাস্ত্রে পান্ডিত‍্যের নাম বিদ‍্যা নহে।*
*🌷ভক্তিশাস্ত্র অধ‍্যয়ন করলেই যে ভক্তি জন্মে,আর তা না করলেই যে ভক্তি জন্মে না এর কোন প্রমাণ নাই। পঞ্চম বর্ষীয় বালক প্রহ্লাদ ভক্তাবতার ; তিনি কোন ভক্তিশাস্ত্র অধ‍্যয়ন করেননি?আসল কথা এই যে ভক্তি দ্বারাই তাঁকে সর্বতোভাবে জানা যায়, এই জন্য ভক্তিই শ্রেষ্ঠবিদ‍্যা। ভগবানের শ্রীমুখের কথা এই যে=*
*"ভক্ত‍্যা মামতিজানাতি বাবান্ যশ্চাস্মি তত্ত্বতঃ।"*
*🍁শ্রীধরস্বামী গীতার টীকায় বলেছেন, ভক্তি দ্বারায় পরম তত্ত্বকে উত্তমরূপে জানা যায় বলে ভক্তি জ্ঞানেরই পরাবস্থাবিশেষ। সুতরাং ভক্তিই প্রকৃত পরাবিদ‍্যা।*
🦚🪷🌷🙏🦚🪷🌷🙏🦚🪷🌷🙏🦚
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  🚩 ক্রমাগত 👉 ৯৭. বিবিধ কথা 🏵️ পরমার্থ--তত্ত্ব---সম্বন্ধে 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda97.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





৯৫. সাধ‍্যতত্ত্ব ও বিবিধ কথা 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda95.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৯৫. সাধ‍্যতত্ত্ব ও বিবিধ কথা 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda95.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৯৪. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda94.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৫)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
     *সাধ‍্যতত্ত্ব ও বিবিধ কথা*
    ~~~~~~~~~~~~~~~
*🌷ভুবনপাবন গোড়ীয় গোস্বামীগণের ভজন-প্রক্রিয়ার প্রতি চিত্ত আকৃষ্ট হলেই এই ভজনের উজ্জ্বলতম দৃষ্টান্ত সহজে হৃদয়ঙ্গম হয়ে উঠে।শ্রীপাদ সনাতন,রূপ,রঘুনাথদ্বয়,গোপাল ভট্ট, শ্রীজীব গোস্বামীপাদ মহোদয়গণের মধুর ভজন, ভজনের সমুজ্জ্বল আদর্শ।বৈধী ভক্তিতেই তাঁদের সাধনার আরম্ভ এবং কামানুগা ভক্তিতে সেই সাধনার সিদ্ধি।*
*🌺পাহাড়ের পদপ্রান্তস্থ ক্ষুদ্র ঝরণা শিলাপূর্ণ প্রদেশের কঠোর ভূমির মধ‍্য দিয়ে আঁকা বাঁকা কুলু-কুলু কলকলনাদে কোথাও ধীর,কোথাও তীব্র গতিতে প্রবাহিত হয়।এইরকমে কঠোর পাবর্ত‍্য প্রদেশ অতিক্রম করে সুদূরে নয়নসুলভ শস‍্যপূর্ণ শ‍্যামল কোমল ভূমির বুকে পড়ে থেকে,বর্ধিতবেগে নিজ প্রসার বিস্তার করে,উত্তাল তরঙ্গ তুলে, ভীম,ভৈরব গর্জনে অসীম অনন্ত জলধির অভিমুখে প্রবাহিত হয়ে অবশেষে সেটির সঙ্গে মিলন হয়ে যায়। সাধনারূপিনী অতি ছোট ঝরণার ক্ষীণপ্রবাহ এইরকমে বৈধীভক্তির কঠোর ভূমির উপর দিয়ে আঁকা বাঁকা প্রবাহিত হতে হতে রাগানুগার শ‍্যামল কোমল ভূমি পেয়ে যায়।রাগানুগার প্রেমের প্রবাহ বাড়তে থাকে,সাধনা তটিনী তখন দুকল ভেঙ্গে নিজের প্রভাব-প্রভুত্ব-প্রসার বিস্তৃত করে নেয়।এইরকমে সাধনার স্রোত যতই এগোতে থাকে,কামানুগার সুকোমলতম প্রদেশ ক্রমেই অতি কাছের হতে থাকে।অবশেষে শতমুখী গঙ্গা প্রবাহের মতো শ্রীকৃষ্ণ জলধিতে মিলন হয়ে জীবের সাধনা কৃতার্থ হয়ে যায়।*
🌻🌻🌻🌻🌻🌻🙏🌻🌻🌻🌻🌻🌻
*🌹🌹🌹বিবিধ-কথা🌹🌹🌹*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*শ্রীরামরায় দ্বারা শ্রীশ্রীমহাপ্রভু এইরকম অকৈতব কৃষ্ণপ্রেম ও সেটির সাধন প্রণালী জগতে প্রকটিত করলেন।আপনি স্রোতা হয়ে ব্রহ্মার দুর্লভ সাধনতত্ত্ব সাধক বিশেষের হিতার্থে এই প্রপঞ্চে উপদেশ করলেন। ইহা অপেক্ষা পরম দয়ার পরিচয় আর কি হতে পারে?শ্রীরামরায়ের মুখে সাধ‍্যসাধন-তত্ত্ব শুনে রসিকশেখর শ্রীগৌরাঙ্গ আনন্দে অধীর হয়ে তাঁকে আলিঙ্গন করলেন। উভয়ের প্রেমবেগে গঙ্গাপ্রবাহের মত প্রেমাশ্রু বইতে লাগিল।সারারাত্রি উভয়ে কৃষ্ণকথায় মজে রইলেন।সুখময় সুমধুর কৃষ্ণকথায় সুদীর্ঘ রজনী কি ভাবে যে কেটে গেল, মহাপ্রভু ও রামরায় কিছুই বুঝতে পারলেন না।রামরায় বুঝতে পারলেন পরম করুণাময় মহাপ্রভু এখন চলে যাবেন।ভগবদ্ বিরহের মত দুঃসহ যাতনা আর কি আছে?রায় মহাশয় বললেন,প্রভো! এ অধমের প্রতি অশেষ কৃপা প্রকাশের জন্যই যখন এ দীনের কুটিরে আপনার শুভ পদার্পণ হয়েছে,তখন দিন দশ দয়া করে এখানে থাকতে হবে, এখানে থেকে আমার দুষ্ট মনের শোধন করতে হবে। যথা শ্রীচরিতামৃতে পায় ঃ--*
*মোরে কৃপা করিতে প্রভুর ইহ আগমন।*
*দিন দশ রহি শোধ মোর দুষ্ট মন।।*
*তোমাবিনা অন‍্য নাহি জীব উদ্ধারিতে।*
*তোমাবিনা অন‍্য নাহি কৃষ্ণপ্রেম দিতে।।*
*🌺শ্রীমন্মহাপ্রভু বিনয়ের খনি।ভক্ত মহিম প্রকাশে পরম চতুর।তাঁর বাক‍্য স্বভাবতঃই মধুর।রামরায়ের দৈন‍্য কথা শুনে মহাপ্রভু তাঁর বিনয়বাক‍্যের উপরে মধুর বিনয়নম্র বচনের মাত্রা চড়িয়ে বললেন, রামরায়!লোক মুখে তোমার গুণের কথা শুনে আমি আপন মধ শোধন করার জন্য তোমার কাছে এসেছি।যেমন শুনতে চাইছিলাম,ঠিক সেইরকমই তোমার মহিমা দেখতে পেলাম। শ্রীরাধাকৃষ্ণ প্রেম রসজ্ঞান জীবজগতে তোমাতেই সীমা প্রাপ্ত হয়েছে।তোমার এখানে আমাকে দশদিন থাকবার কথা বলছ। আমি বলি দশদিন কেন,যতকাল বেঁচে থাকবো, ততদিন তোমার সঙ্গ কিছুতেই ছাড়তে পারবো না। শ্রীচরিতামৃতে পাওয়া যায় =*
*প্রভু কহে--- আইলাম শুনি তোমার গুণ।*
*কৃষ্ণকথা শুনি শুদ্ধ করাইতে মন*।।
*যৈছে শুনিল,তৈছে দেখিল তোমার মহিমা।*
*রাধাকৃষ্ণ-প্রেমরস-জ্ঞানের তুমি সীমা।।*
*দশদিনের কা কথা,যাবৎ আমি জীব।*
*তাবৎ তোমার সঙ্গ ছাড়িতে নারিব।।*
*🙌প্রিয়পাঠক,অকৈতব কৃষ্ণপ্রেম সম্বন্ধে আপনি অনেক কথা জানেন, এ সম্বন্ধে শাস্ত্রীয় অনেক উপদেশও আপনার স্মৃতিমন্দিরে পূজিত হচ্ছে, কিন্তু আমার প্রেমময় মহাপ্রভুর এই একটি কথা প্রেমিক ভক্তের হৃদয়ে অকৈতব কৃষ্ণপ্রেমের মহাভাব যে রকমে জাগিয়ে তোলেন,তার রসাস্বাদ করলে লক্ষ শাস্ত্র-পাঠের ফল সহজে অধিগত হয়ে থাকে। মহাপ্রভু তাঁর প্রেমিক ভক্তকে বলেছেন=*
*🌷দশদিনের কা কথা,যাবৎ আমি জীব।*
*🌷তাবৎ তোমার সঙ্গ ছাড়িতে নারিব।।*
*🌻সন্ন‍্যাসীরা সঙ্গত‍্যাগ করেন।লোকসঙ্গ হতে দূরে বাস করেন, এটিই তাঁদের রীতি। কিন্তু এই প্রেমিক সন্ন‍্যাসী শিরোমণির সঙ্গবাসনা কত বলবতী,উপরের পয়ারের অর্থ গাম্ভীর্য‍্যের বিষয় ভেবে দেখলেই তা বুঝা যেতে পারে।এটি প্রেমেরই মহা অভিব‍্যক্তি, এই আকর্ষণ প্রেমেরই বিশাল ব‍্যাপার।ভক্তের প্রতি ভগবানের এমনই টান যে তিনি চিরদিন ভক্তসঙ্গে একজায়গায় বাস করতে চান।*
👣👣👣👣👣👣🙏👣👣👣👣👣👣
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  🚩 ক্রমাগত 👉 ৯৬. বিবিধ কথা 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda96.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




adds