✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ভক্তি কথন ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*শ্রীহরি-গুরু-বৈষ্ণব চরণে প্রপন্ন (শরণাপন্ন)হবার সৌভাগ্য জীব যতদিন না পায় ততদিন তারা এ জগতের বিদ্যাবুদ্ধি দিয়ে অধোক্ষজ(শ্রীকৃষ্ণ)ভগবানের ও ভক্তগণের অলৌকিক অচিন্ত্য লীলা সকল বুঝতে সক্ষম হয় না।শ্রীভগবানের যেমন গুণের অন্ত নেই তেমন তাঁর প্রিয় ভক্তগণের সদ্ গুণেরও অন্ত নাই।পার্থিব জগতে যারা ভক্তগণের চরিত সমালোচনা করতে যান,তাঁদের কাছে এই অলৌকিক চরিতগুলি কাল্পনিক কাহিনী বলে মনে হয়।* *অচিন্ত্য,অলৌকিক ভক্তজীবনী আলোচনা করতে হলে (বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এই ভাবনা নিয়ে এগোতে হবে,নচেৎ সবই বৃথা যাবে।)* *প্রথমতঃ শ্রীচরণে প্রপন্ন হওয়া ছাড়া গতি নেই। ঐতিহাসিক ও অচিন্ত্যত্ব ভগবানের এবং ভক্তগণের জীবনীতে প্রকাশিত হয়ে থাকে।ইতিহাস-- কোন সময়ে,কোন কালে,কোন ব্যক্তির ও কোন দেশে যে ঘটনা হয়েছিল,এর প্রকৃত তথ্য,অচিন্ত্যত্ব,যা মানুষের ভাবনার অতীত এবং অলৌকিক।ভগবান, ভক্তগণ মাঝে মাঝে লীলা অনুরোধে অচিন্ত্য শক্তি প্রকাশ করে থাকেন,যথা=*
*বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ।*
*কবে আসি' মাধব আমা করিবে সেবন।।*
*(চৈঃচঃ মধ্য=৪|৩৯)*
*🌻সর্ব সামর্থ্যবান ভগবান মাধবেন্দ্র পুরীর জন্য অপেক্ষা করছেন।এ সব ঘটনা অলৌকিক।*
*ধড়ার অঞ্চলে ঢাকা এক ক্ষীর হয়।*
*তোমরা না জানিলে তাহা আমার মায়ায়।।*
*(চৈঃচঃ মধ্য=৪|১২৭-১২৮)*
*শ্রীবিগ্রহ স্বপ্নে পূজারীকে বলেছেন, "আমি মাধবেন্দ্র পুরীর জন্য এক ভান্ড ক্ষীর চুরি করে অঞ্চলের তলে ঢেকে রেখেছিলাম। আমার মায়ায় তা তোমরা বুঝতে পারো নি।এই ক্ষীরভান্ড মাধবকে দাও। পূজারী কপাট খুলে দেখলেন শ্রীবিগ্রহের ওড়নীর তলে একভান্ড ক্ষীর রয়েছে।*
*ধড়ার অঞ্চল তলে পাইল সেই ক্ষীর।।*
*(চৈঃচঃ মধ্য=৪|১৩১)*
*এই সমস্ত অলৌকিক ঘটনা সাধারণের লোকের পক্ষে অচিন্ত্য।বিগ্রহ কি করে ক্ষীর চুরি করে রাখলেন? ঐতিহাসিকগণ বলবেন, এসব কল্পনা।তখন কে পূজারী ছিল? বাইরের কে তা জেনেছিল?প্রকৃত তথ্য ঠিক ঠিক পেলে বিশ্বাস করতে পারি।নতুবা বিশ্বাস করি না।প্রত্যেক ভক্তজীবনীতে এইরকম অলৌকিক ঘটনা আছে।* *(যেমন আমার "জয়দেব দাঁ", আমি ভক্ত নহে, সাধারণ পথচলা মানুষের মতো আমিও একজন অতীব সাধারণ মানুষ,তবে আমার নিতাই-গৌরচাঁদকে হৃদয় থেকে ভালবাসি শ্রদ্ধা ভক্তি করি, প্রায় আজ হতে দশবছর পূর্বের কথা, কয়েকটি পদাবলীর গ্রন্থের বিশেষ প্রয়োজন ছিল, বহু সন্ধান করেও, অনেকের কাছে ছিল,কিন্তু কোনমতেই আমার হাতে দেয় নাই। পরে দেখা গেল প্রায় বছর খানেক বাদে সেই দুষ্প্রাপ্য গ্রন্থ আমায় এসে দিয়ে গেলেন এক অপরিচিত ব্যক্তি।)* *যাইহোক, বর্তমান যুগেও ভক্তদিগের জীবনীতে এ জাতীয় ঘটনা দেখা যায়।ভক্ত জীবনের ইতিহাসে অনেক সময় অলৌকিক ঘটনা ঘটে।*
*জম্বীরের বৃক্ষে সব কদম্বের ফুল।*
*ফুটিয়া আছয়ে অতি-পরম-অতুল।।*
*(চৈঃভাঃ অন্ত্য=৫|২৮২)*
*"শ্রীরাঘব ভবনে নিত্যানন্দপ্রভু ভক্ত সঙ্গে কীর্তন আরম্ভ করলেন। কিছুক্ষণ পরে বললেন আমি কদম্বফুলের মালা পরব, ভক্তগণ বললেন,গোঁসাঞি!এখন তো বর্ষাকাল নহে কদম্বফুল কোথায় পাব?* *নিত্যানন্দপ্রভু বললেন, বাগানে গিয়ে দেখ, রাঘব পন্ডিত বাগানে এলেন দেখলেন, আশ্চর্য্য! জম্বীরের বৃক্ষে কদম্ব ফুল ফুটে রয়েছে।* *
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ভক্তি কথন ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*পরের অংশ* *ভক্ত কথন*
*ঐতিহাসিক বলবেন, এইসব কাল গত বিরুদ্ধ কথা।বর্ষাকাল নয়,জম্বীর গাছে কদম্ব ফুল কিভাবে ফুটতে পারে?* *হ্যাঁ, ইহা অচিন্ত্য, বৈষ্ণবগণের পূর্ণ বিশ্বাস,অনুভবী ভক্ত বলবেন।* *মহাপ্রভু যখন নবদ্বীপ নগরে মহাসংকীর্তন করেন,তখনকার এক বর্ণনা শ্রীবৃন্দাবন দাস ঠাকুর করেছেন=*
*চতুর্দিকে কোটি কোটি মহাদীপ জ্বলে।*
*কোটি কোটি লোক চতুর্দিকে হরিবলে।।*
*(চৈঃভাঃমধ্য=১৩|২১৪)*
*🌻কোটি কোটি হরিধ্বনি করছেন,তখন নবদ্বীপে কয়হাজার লোক ছিল? ঐতিহাসিক বলবেন,এ সমস্ত কবির কল্পনা।তবে মহাঅনুভবী শ্রীমদ্ বৃন্দাবন দাস ঠাকুর কি মিথ্যা কল্পনা করে বলেছেন?ভাগবতে শ্রীশুকদেব গোস্বামীও বর্ণনা করেছেন, "শতকোটি গোপী সঙ্গে শ্রীকৃষ্ণ রাস করলেন" সে যুগে বৃন্দাবনে কত হাজার লোক বাস করত?* *এসব অলৌকিক কথা ; যারা ভগবানের অচিন্ত্য শক্তিমত্তায় বিশ্বাস করে না, তারা বুঝতে পারবে না।পরবর্তী সময়ের অনেক ভক্তের জীবনীতে আছে যে তাঁরা শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর,শ্রীরূপ গোস্বামীর ও শ্রীজীব গোস্বামী প্রভৃতির দর্শন লাভ ও তাঁদের উপদেশ শ্রবণাদি করেছেন।* *ঐতিহাসিক বলবেন,বহু বছর আগের লোক এঁরা,এঁদের কি করে দর্শন হল।এটা স্বপ্ন বা কল্পনার কথা মাত্র। কিন্তু এঁরা নিত্য ভগবদ্ জন।নিত্যকাল লীলা পরায়ণ।যাঁর দিব্য নেত্র আছে,তিনি তাঁদের দেখতে পারেন।* *ভগবান অর্জুনকে যখন দিব্য নেত্র দিলেন,তখন অর্জুন ভগবানের অলৌকিক স্বরূপ দর্শন করলেন।অতএব প্রাকৃত ইতিহাস সব সময় ভক্তগণের বা ভগবানের জীবনীতে যে থাকবে এইরকম সিদ্ধান্ত হতে পারে না।ভক্ত বা ভগবানের লীলার অধীন ইতিহাস।প্রাকৃত ইতিহাস বিরুদ্ধ কথা রামায়ণে ও মহাভারতে বহু পরিদৃষ্ট হয়ে থাকে।কিন্তু তা ইতিহাস বিরুদ্ধ নয়।* *কারণ ইহা ভ্রম প্রমাদ প্রভৃতি দোষ বর্জিত ত্রিকালজ্ঞ মহর্ষি শ্রীমদ্ কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের বাণী।মহানুভব ব্যক্তিগণ ছাড়া অলৌকিক চরিত্র অন্যে বর্ণনা করতে গেলে তা কল্পনা বলা হবে।আধুনিক যুগেও ঐতিহ্যবিদগণের অনেক মহানুভবী ঋষিদের মতো কোন কোন ভক্তচরিত অলৌকিক ঘটনার সমাবেশ করতে উদ্যত হয়েছেন।* *সেটি অনুকরণ ছাড়া আর কিছুই নহে।অনুকরণ করা ধৃষ্টতা মাত্র।অযোগ্য হয়ে যোগ্যের সমক্ষমতার ভাণ অজ্ঞতা ছাড়া আর কিছুই নয়।অনুকরণ আর বাস্তবতা,যাঁরা একটু সত্য ধর্মাশ্রয় করেছেন,তাঁরা বেশ বুঝতে পারেন।* *অনুকরণ করে ভাল ভাষা দিয়ে ঐতিহ্যবিদগণ অনেক গ্রন্থ লিখেছেন কিন্তু উহা কোন আত্মকল্যাণ ইচ্ছুক ব্যক্তি পড়েন না।* *আজকাল ভগবদ্ উপাসনা শূন্য কেবল ঐতিহ্যবিদ লেখকের সংখ্যা বেশী হবার ফলে বাস্তব ভক্তজীবনী ও ভগবানের লীলা তত্ত্বাদি জনসমাজে অপরিজ্ঞাত হতে চলেছে।* *সাধারণ ল্লল্লক এই সমস্ত পড়ে শুনে বাস্তব লীলাগুলিকে কল্পনা বলিয়া মনে করেছে।* *অনুভব দুই প্রকার=বাহ্য শব্দাদি বিষয়গত অনুভব ও অধ্যাত্মপর তত্ত্বগত অনুভব।যারা কেবল বাহ্য শব্দ অনুশীলন তৎপর, তারা অক্ষজবাদী।যা'রা অধ্যাত্মতত্ত্ব অনুশীলন তৎপর তাঁরা স্থিতপ্রজ্ঞ।অলৌকিক তত্ত্বের অনুভব একমাত্র স্থিতপ্রজ্ঞ ব্যক্তিগণের হয়।* *অক্ষজবাদী কেবল বাহ্য বা বাইরের শব্দ নিয়ে সত্যবস্তু থেকে ভ্রষ্ট হয়।তাদের যতই ভাল লেখা,ভাল ভাষা হোক না কেন,উহা কখনও কারও হিত সাধন করতে পারে না,বরণ জনসাধারণকে বিপথগামী করে।*
*সাধু, শাস্ত্র,গুরুবাক্য,চিত্তেতে করিয়া ঐক্য,*
*আর না করিহ মনে আশা।।*
*(ঠাকুর শ্রীনরোত্তম দাস)*
*🌻এই পযর্ন্তই থাক,বানান,ভুল ক্ষমা করবেন,🌻*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧














