✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৫. রামায়ণ কথন অতি সংক্ষেপে ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ কথন অতি সংক্ষেপে 🙏 সূচীপত্র꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*রামে দেখি মুনিবর উঠিয়া যতনে।*
*পাদ্য অর্ঘ্য দিয়া বসাইলেন আসনে।।*
*আপন পত্নীর ঠাঁই সমর্পিলা সীতা*।
*বলেন পালহ যেন আপন দুহিতা*।।
*দেখি মুনি-পত্নীকে ভাবেন মনে সীতা।*
*মূর্তিমতী করুণা কি শ্রদ্ধা উপস্থিতা।।*
*শুক্লবস্ত্র পরিধানা,শুক্ল সর্ব বেশ।*
*করিতে করিতে তপ পাকিয়াছে কেশ।।*
*ধরিয়া তপস্বী মূর্তি করেন তপস্যা*।
*জ্জান হয় গায়ত্রী কি সবার নমস্যা।।*
*কৃতাঞ্জলী নমস্কার করিলেন সীতা*।
*আশীর্বাদ করিলেন অত্রির বনিতা।।*
*মুনিপত্নী বসাইয়া সম্মুখে সীতারে*।
*কহেন মধুর বাক্য প্রফুল্ল অন্তরে*।।
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৫. রামায়ণ কথন অতি সংক্ষেপে ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻তারপর সীতা রাজকুলের নানান গল্প শোনালেন।নিজের জন্ম বৃত্তান্ত শোনালেন। এবং শ্বশুর কুলের সব কথা বললেন।নানান কথোপকথনের মধ্যে কয়েকদিন কেটে গেল।*
*প্রভাতে করিয়া স্নান আর যে তর্পণ।*
*তিনজন বন্দিলেন মুনির চরণ।।*
*কহিলেন উপদেশ উপযুক্ত বাণী।*
*আশীর্বাদ করিলেন অত্রিমহামুনি।।*
*শুন রাম রাক্ষস-প্রধান এই দেশ।*
*সদা উপদ্রব করে দেয় বহু ক্লেশ*।।
*অগ্রেতে দন্ডকারণ্য অতি রম্য স্থান।*
*তথা গিয়া রঘুবীর কর অবস্থান।।*
*মুনির চরণে রাম করিয়া প্রণতি।*
*দন্ডক কানন মধ্যে করিলেন গতি।।*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৫. রামায়ণ কথন অতি সংক্ষেপে ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻তিনি রামচন্দ্রের পত্নী সীতার পরিচর্য্যার জন্য নিজ পত্নীকে নিযুক্ত করলেন। অত্রিমুনির আশ্রমে থাকিয়া পরবর্তী তাঁরা দন্ডকের উদ্দেশ্যে যাত্রা আরম্ভের পূর্বে দন্ডক সম্বন্ধে অত্রিমুনি কিছুকথা বললেন।শুনে তিনজনে অত্রিমুনির চরণে প্রণতি করে দন্ডকের উদ্দেশ্য যাত্রা করলেন।আহা-হা কুসুমে কানন পরিপূর্ণ।অলিকুল সদাসর্বদা গুঞ্জনরত।বিহগ কাকলি সুর মেলাচ্ছে।সেরকম আবার ঐ বনদেশ স্বাদু ফলমূলে পরিপূর্ণ।মনের সুখে সেখানে তিনজন বসবাস করতে লাগলেন।* *এমনই এক শান্ত সুন্দর পরিবেশেও কোথা থেকে এক বিঘ্ন এসে উপস্থিত হল। বিরাধ নামক এক রাক্ষস এসে একদিন সীতাকে তাঁহাদের নবনির্মিত কুটীর হতে ধরে নিয়ে গেলে রাম-লক্ষ্মণের সঙ্গে তাঁর বিষম যুদ্ধ বেধে গেল।* *অতঃপর রামচন্দ্র তাকে বাণ-বিদ্ধ করলে ঐ রাক্ষস তার নিজ পরিচয় দিল।*
*পূর্বকথা আমার শুনহ রঘুপতি।*
*কুবেরের শাপেতে আমার এ দুর্গতি।।*
*কিশোর আমার নাম কুবেরের চর।*
*আমারে সর্বদা তুষ্ট ধনের ঈশ্বর।।*
*ধনের ঈশ্বর =কুবের।*
*একদিন কুবের লইয়া নারীগণে।*
*রঙ্গস্থলে কেলি করে মাতিয়া মদনে।।*
*কর্মদোষে আমি তথা হই উপনীত*।
*আমারে দেখিয়া তাঁরা হইলা লজ্জিত।।*
*কোপে শাপ দিলেন আমারে ধনেশ্বর।*
*দন্ডক-কাননে গিয়া হও নিশাচর*।।
*পশ্চাতে করুণা করি বলেন বচন।*
*শ্রীরামের শাপে হবে শাপ বিমোচন।।*
*পাইলাম তোমার দর্শনে অব্যাহতি*।
*মৃতদেহ পোড়াইলে পাইব নিষ্কৃতি*।।
*🌻কিশোর আমার নাম,কুবেরের চর ছিলাম,কুবেরের অভিশাপে হয়েছিলাম নিশাচর।এক্ষণে আপনার বাণে আহত হয়ে আমার শাপ মোচন হল।*
*🌻তারপর রামচন্দ্র গোমতী-নদী অতিক্রম করে উপস্থিত হলেন শরভঙ্গ মুনির আশ্রমের নিকটে।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


















