✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৫৬. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*৫৬ তুলসীদাস রামায়ণ*
~~~~~~~~~~~~~~~
*🌻কুলাচার সম্পন্নভিবে পালন হবার পর মুনিগণ সীতাদেবীকে উত্তম সিংহাসনে বসালেন।সকলের অলক্ষ্যে সীতাদেবী ও রামচন্দ্রের মধ্যে শুভদৃষ্টি ও প্রীতি বিনিময় হয়ে গেল।সেই গূঢ় তত্ত্ব যা মন,বুদ্ধি ও বাণীর অগোচর।হোমের সময় অগ্নিদেব সশরীরে আবির্ভূত হয়ে প্রীতিপূর্বক আহুতি গ্রহণ করলেন।বেদসকল ব্রাহ্মণবেশে উপস্থিত ছিলেন।তাঁরা বিবাহ পদ্ধতি সঠিক ভাবে নির্দেশ করছিলেন।শুভলগ্ন সমাগত জেনে মুনিগণ তাঁকে ডেকে পাঠালেন।ডাক শুনে সৌভাগ্যবতী রমণীগণ সুনয়নাদেবীকে পরম সমাদরে নিয়ে এলেন।সুনয়নাদেবী রাজর্ষি জনকের বামদিকে বসলেন।মনে হচ্ছিল যেন হিমাচলের সঙ্গে মেনকা বসে আছেন।এইবার রাজদম্পতি স্বহস্তে পবিত্র সুগন্ধিত মঙ্গলবারিতে পূর্ণ সুবর্ণনির্মিত কলস ও মণিময় সুন্দর পরাত সানন্দে শ্রীরামচন্দ্রের সামনে রাখলেন।মাঙ্গলিক কার্য্যের রীতি অনুসারে মুনিগণ বেদপাঠ করছিলেন।শুভলগ্ন সমাগত দেখে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল।রাজদম্পতি প্রেমানুরাগরঞ্জিত হয়ে বরের পাদ প্রক্ষালন করে দিতে লাগলেন।যাঁর শ্রীপদ স্পর্শ লাভ করে গৌতমভার্য্যা পাতকী হয়েও পরমগতি লাভ করেন।যে শ্রীপাদপদ্মের মকরন্দরস (গঙ্গা) শিবের মস্তকে স্থান পেয়েছিল।যাঁকে দেবতাগণ পবিত্র ও পরাকাষ্ঠা মনে করেন।উভয়পক্ষের কুলগুরু পাত্রপাত্রীর হাত জোড়া করে উভয়পক্ষের বংশ পরিচয় যথাযথভাবে ঘোষণা করলেন।বিবাহ অনুষ্ঠান দেখে ব্রহ্মাদি দেবতাগণ, মানবগণ ও মুনিঋষিগণ পরম আনন্দে পরিপূর্ণ হলেন।পূর্বে হিমাচল কন্যা পার্বতীকে শঙ্করের হাতে অর্পণ করেছিলেন আর সাগর কন্যা লক্ষ্মীদেবীকে শ্রীবিষ্ণুর হাতে অর্পণ করেছিলেন।সেইভাবেই রাজর্ষি জনক কন্যা সীতাদেবীকে শ্রীরামচন্দ্রের হাতে তুলে দিলেন।বিশ্ব চরাচরে এক অনুপম সুন্দর নবীন কীর্তি স্থাপন হল।শাস্ত্রবিধি অনুসারে হোমাগ্নি প্রজ্বলিত করে গাঁঠছড়া বাঁধা হল আর নবদম্পতিকে যথাবিধি অগ্নি প্রদক্ষিণ ও কুশন্ডিকা করানো হল। জয়ধ্বনি,বেদধ্বনি,বন্দকধ্বনি,মঙ্গলধ্বনি ও নাকাড়াধ্বনি শ্রবণ করে শ্রেষ্ঠ দেবতাগণ হর্ষোৎফুল্ল হয়ে উঠলেন।তাঁরা কল্পবৃক্ষ পুষ্পবৃষ্টি করতে লাগলেন।রামচন্দ্র ও সীতাদেবীর অপরূপ প্রতিবিম্ব মণিময় স্তম্ভে দেদীপ্যমান ছিল।যেন কামদেব ও রতি অগণিত রূপ ধারণ করে রামচন্দ্রের সুন্দর বিবাহ অনুষ্ঠান দর্শন করছেন।মুনিগণ কর্তৃক পরমানন্দে অগ্নি প্রদক্ষিণ ও সপ্তপদী অনুষ্ঠান সকল সুসম্পন্ন হল।তারপর শ্রীরামচন্দ্র বধূবেশী সীতাদেবীর সীমন্তে সিঁন্দুর দান করলেন।দেখে মনে হচ্ছিল যেন সর্প অমৃতের লোভে পরাদ দ্বারা পদ্মকে পূর্ণ করে তার দ্বারা চন্দ্রকে ভূষিত করছে, (এখানে শ্রীরামচন্দ্রের হস্তকে পদ্ম,সিন্দুরকে পরাগ,রামচন্দ্রের শ্যাম বাহুযুগলকে সর্প ও সীতাদেবীর মুখমন্ডলকে চন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে )।অতঃপর গুরু বশিষ্ঠদেবের অনুমতি নিয়ে বরকনেকে এক আসনে বসানো হল।রামচন্দ্র ও সীতাকে বরাসনে দেখে মহারাজ দশরথ আনন্দে পরিপূর্ণ হয়ে গেলেন।নিজ সুকৃতি কল্পবৃক্ষের নবীন ফলকে সামনে দেখে তিনি বারে বারে অঙ্গে পুলক শিহরণ অনুভব করতে লাগলেন।আনন্দ তখন চতুর্দশ ভুবনে ছড়িয়ে পড়েছিল।অতঃপর মুনি বশিষ্ঠদেবের নির্দেশ অনুসারে রাজর্ষি জনক বিবাহের জন্য ব্যবস্থাদি করে রাজকুমারীত্রয় মান্ডবীদেবী,শ্রুতকীর্তি ও উর্মিলাকে ডেকে পাঠালেন।শ্রীকুশধ্বজের জ্যেষ্ঠা কন্যা মান্ডবীদেবী গুণ,সদাচার,সুখ ও শোভার আধার ছিলেন।রাজর্ষি জনক তাঁর বিয়ে পরম প্রীতি সহকারে সব নিয়ম পালন করে শ্রীভরতের সঙ্গে দিয়ে দিলেন।সীতাদেবীর সহোদরাউর্মিলাদেবী অপরূপ সুন্দরী ছিলেন ; সসম্মানে তাঁর বিয়ে শ্রীলক্ষ্মণের সঙ্গে দেওয়া হল।সুলোচনা সুবদনা সর্বগুণসম্পন্না রূপ ও সদাচার আধারস্বরূপা শ্রুতকীর্তির বিয়ে রাজর্ষি জনক শ্রীশত্রুঘ্নের সঙ্গে দিলেন।চারজোড়া বরকনে তাঁদের অনুপম সৌন্দর্য বিস্তার করে বিয়েমন্ডপে বিরাজমান।বরকনেসকল নিজের মনের মত সঙ্গী পেয়ে আনন্দিত।সুন্দরী নববধূগণকে সুন্দর বরের সঙ্গে উপস্থিত দেখে দেবতাগণ তাঁদের প্রশংসা করে পুষ্পবৃষ্টি করতে লাগলেন।তাঁদের দেখে মনে হচ্ছিল যেন জীবচিত্তের চার অবস্থা (জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি ও তুরীয়) নিজ চার স্বামীর (বিশ্ব,তৈজস,প্রাজ্ঞ ও ব্রহ্ম) সঙ্গে বিরাজমান রয়েছেন।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧








