✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩৪. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩৩. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৪)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
*🍀সাত্বত ও বোপদেব কৃত ভাগবত নহে।🍀*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻কূর্ম পুরাণ পাঠে অবগত হওয়া যায়,দ্বাপরযুগে যদুবংশীয় সত্বত নরপতি দ্বারা এই সাত্বত ধর্মের যথেষ্ট উন্নতি হয়েছিল।*
*"অথাংশো সত্বতো নাম বিষ্ণুভক্ত প্রতাপবান্।*
*মহাত্মা দাননিরতো ধনুর্বেদবিদাং বরঃ।।*
*স নারদস্য বচনাদ্ বাসুদেবার্চনান্বিতঃ।।*
*শাস্ত্রং প্রবর্তয়ামাস কুন্ডগোলাদিভিঃ শ্রুতম্।।*
*তস্য নাম্নাতু বিখ্যাতং সত্বতং নাম শোভনম্।*
*প্রবর্ততে মহাশাস্ত্রং কুন্ডাদীনাং হিতাবহম্।।*
*সাত্বত স্তস্যপুত্রোহভূৎ সর্বশাস্ত্রবিশারদঃ।*
*পুণ্যশ্লোকো মহারাজ স্তেন চৈতৎ প্রকীর্তিতম্।।*
*সাত্বতঃ সত্ত্বসম্পন্নঃ কৌশলান্ সুষুবে সুতান্।*
*অন্ধকং বৈদেহং ভোজং বিষ্ণুং দেবাবৃধং নৃপম্"।।*
*🌻অর্থ্যাৎ যদুবংশীয় অংশু নৃপতির পুত্র মহাত্মা সত্বত পরম বিষ্ণুভক্ত ও দানশীল ছিলেন। তিনি দেবর্ষি নারদের কাছে সাত্বত বা বৈষ্ণব ধর্মের উপদেশ প্রাপ্ত হয়ে সবসময় বাসুদেব অর্চনায় নিমগ্ন থাকতেন।তিনি কুন্ডগোলাদি দ্বারা সাত্বত ধর্মশাস্ত্র প্রবর্তিত করেন।তাঁর পুত্রের নাম "সাত্বত"। তিনি সর্বশাস্ত্রবিশারদ ও পুণ্যশ্লোক নৃপতি ছিলেন। ইঁনার দ্বারাও সাত্বত ধর্মের যথেষ্ট প্রচার হয়েছিল।*
*🌺আবার বেদের সর্বশ্রেষ্ঠ অর্থ-নির্ণায়ক ও বেদান্তের অকৃত্রিম ভাষ্য বলিয়া শ্রীমদ্ভাগবত সমস্তপুরাণাপেক্ষা শ্রেষ্ঠতম এবং সাত্বতী শ্রুতি বা বৈষ্ণবীশ্রুতি নামে অভিহিত।🌹এই শ্রীমদ্ভাগবতেও আমরা ফৈষ্ণব-সাম্প্রদায়িকতার সুস্পষ্ট পরিচয় পাই।এক শ্রেণীর পন্ডিতধন্য অনভিজ্ঞ ব্যক্তি এই সর্ববেদান্তসার শ্রীমদ্ভাগবতকে মুগ্ধবোধ ব্যাকরণ রচয়িতা ""বোপদেবের"" লিখা বলে মন্তব্য প্রকাশ করেন।তাঁদের এই অসার মন্তব্য ভ্রান্তি-বিজৃম্ভিত(ভুল প্রকাশিত)।তাঁদের জানা ছিল না যে,বোপদেব হিমাদ্রির সভাপন্ডিত ছিলেন।হেমাদ্রি-কৃত "চতুর্বর্গ-চিন্তামণি" গ্রন্থের দানখন্ডে পুরাণ-দান প্রস্তাবে,শ্রীমদ্ভাগবতের প্রশংসাসূচক মৎস্য-পুরাণীয় বচন উদ্ধৃত হয়েছে।এতদ্ব্যতীত (এ-ছাড়াও) হেমাদ্রি-কৃত গ্রন্থের পরিশেষ খন্ডে কালনির্ণয়ে কলিযুগ-ধর্ম-নির্ণয় স্থলে "কলিং সভাজয়ন্ত্যার্য্যাঃ" ইত্যাদি শ্রীমদ্ভাগবতের শ্লোক উদ্ধৃত করে শ্রীমদ্ভাগবত-প্রতিপাদিত ধর্মই কলিকালের জন্য অঙ্গীকৃত করেছেন। উক্ত গ্রন্থের ভূমিকায় স্বর্গীয় ভরতচন্দ্র শিরোমণি মহাশয় লিখেছেন "বোপদেব নিজাম রাজ্যের অন্তর্গত দেবগিরি (দৌলতাবাদ)স্থিত মহারাজ মহাদেবের ধর্মাধিকরণের পন্ডিত ছিলেন।আবির্ভাবকাল খৃষ্টীয় ১২৬০ অব্দ।ইঁহার পিতার নাম কেশব কবিরাজ।ইনি পন্ডিত ধনেশ্বরের ছাত্র।বোপদেব একজন বিশিষ্ট বৈষ্ণব ছিলেন।ভক্তমাল গ্রন্থে তাঁর বিষয়ে বিশদভাবে বর্ণিত আছে।শঙ্করাচার্য্যের যুক্তিতে কাশীরাজ শূর নানা স্থান হতে ভাগবত গ্রন্থ সংগ্রহ করে গঙ্গাগর্ভে নিক্ষেপ করলে পর বোপদেব বহু কষ্টে তার উদ্ধার সাধন পূর্বক তিনখানি টীকা বা সমন্বয় গ্রন্থ রচনা করেন।যথা=হরিলীলা,মুক্তাফল ও পরমহংসপ্রিয়া।তা ভিন্ন মুগ্ধবোধ,কামধেনু প্রভৃতি বহু গ্রন্থ রচনা করেন।ফলতঃ বোপদেব ভাগবত সম্বন্ধীয় অনেকগুলি গ্রন্থ রচনা ও ভাগবতোদ্ধার করেছিলেন বলেই ভাগবত বোপদেবকৃত বলে লোকের ভ্রান্ত ধারণা উৎপন্ন হয়েছে।◆(এ বিষয়ে বিস্তৃত বিবরণ বোম্বায়ে মুদ্রিত,""ভাগবত ভূষণ"" গ্রন্থে দ্রষ্টব্য◆)।ভাগবতের টীকার প্রারম্ভে শ্রীধর স্বামীপাদ এ আশঙ্কা নিরাশ করে দিয়েছেন।"ভাগবতং নাম অন্যৎ ইত্যপি--নাশঙ্কনীয়ং", অর্থ্যাৎ ইহা ছাড়া অপর ভাগবত মহাপুরাণ আছে বলিয়া কেহ যেন আশঙ্কা না করেন। এই শ্রেণীর অজ্ঞদের ইহাও বুঝা উচিত ছিল যে,শ্রীভাগবত যদি শ্রীকৃষ্ণদ্বৈপায়নের বিরচিত না হয়, তবে ব্যাসথেবের গৌরব কোথায়? যদি শ্রীভাগবত বেদব্যাসের ভক্তি সাধনার মধুময় ফল না হবে,তবে শতাধিক সুবিখ্যাত প্রাচীন পন্ডিত ইহার টীকা করবেন কেন?শত শত প্রাচীন স্মার্ত পন্ডিত শ্রীমদ্ভাগবতের বচন উদ্ধৃত করে স্ব স্ব নিবন্ধগুলিকে সমলঙ্কৃত করবেন কেন? এবং ভারতের এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত অতি প্রচীন কাল হতে অদ্যাবধি এই শ্রীমদ্ভাগবত পুরাণখানি শ্রীভখবৎ-বিগ্রহ স্বরূপে সাদরে পূজিত ও ব্যাখ্যাত হয়ে আসছেন কেন?কি প্রসন্ন গম্ভীর ভাষায়,কি প্রশান্ত সমুন্নত ভাবছটায়, কি উচ্চতম কাব্য প্রতিভায়,কি দার্শনিক বিচার মহিমায়, কি সর্বোপরি ভগবৎ-প্রেরিত শক্তি সাহায্যে ভগবত্তা বিচার নৈপুণ্যে শ্রীমদ্ভাগবত ভারতের সমগ্র স্মৃতি, সাহিত্য ও দার্শনিক গ্রন্থের মধ্যে চিরগৌরবার্হ।শুধু তাই নয়,অন্যান্য মহাপুরাণেও শ্রীমদ্ভাগবতের মহিমা ও শ্রেষ্ঠতা কীর্তিত হয়েছে।*
*🌻বানান ভুল ক্ষমা করবেন🌻*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 ক্রমাগত 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩৫. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
