শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৪৮. শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা ❇️ শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bokreshwar48.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৪৮. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৪৭. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
আজ কাল যাঁহারা মার্জিত রুচির লোক বলিয়া অভিমান করেন, তাঁহারা হয় তো এইরূপ মহাপ্রভুর বক্রেশ্বরকে আলিঙ্গন ও চুম্বনের কথা শুনিয়াই ভ্রুকুটী ও নাসিকাকুঞ্চন করিয়া উঠিবেন এবং তাঁহারা সে সময় ঐ সঙ্কীৰ্ত্তনক্ষেত্রে উপস্থিত থাকিলে পুরুষে পুরুষে এরূপ আলিঙ্গন ও চুম্বনও এত লোকের চক্ষের সম্মুখে দেখিতে মহা 'কুরুচির কার্য্য বিবে-বিবেচনা করিয়া “অতিশয় অশ্লীল, অতিশয় অশ্লীল” বলিতে বলিতে সে স্থান হইতে বেগে প্রস্থান করিতেন। কিন্তু সৌভাগ্যের বিষয় যে, সে সময় পাশ্চাত্য জ্ঞানালোক এদেশে আসিয়া উদয় হয় নাই। তখন যাহারা ঐরূপ চুম্বনালিঙ্গন দর্শন করিয়াছিলেন, তাহাতে তাঁহাদের মনে কোনরূপ অস্বাভাবিক ভাবের উদয় হওয়া দূরে থাকুক, বরং তাঁহারা উহা দেখিয়া একেবারে বিমুগ্ধ হইয়া গিয়াছিলেন এবং উহা দর্শন করিয়া শ্রীজগন্নাথ দেবের সেবক যত উড়িষ্যাবাসিগণের হৃদয়ে শ্রীকৃষ্ণপ্রেম উথলিয়া উঠিয়াছিল এবং তাঁহারাও আনন্দে বিহ্বল হইয়া “জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য” বলিয়া নাচিতে লাগিলেন। শ্রীযুক্ত শিশির বাবু লিখিয়াছেন—“তাই শাস্ত্রে বলেন, গোপীপ্রেমে কামগন্ধ নাই অর্থাৎ হৃদরোগ কি কামরোগ থাকিতে কৃষ্ণপ্রেম উদয় হয় না, অথবা কৃষ্ণপ্রেম উদয় হইলে হৃদরোগ কি কামরোগ বশীভূত হয়। শ্রীকৃষ্ণপ্রেম উদয় হইলে স্ত্রী ও পুরুষ ভেদজ্ঞান লোপ হয়, অথচ স্ত্রী ও পুরুষে যে মধুর প্রেম উহা পরিবর্দ্ধিত হয়। এক এক ভগবান্ পুরুষ, আর সমুদয় প্রকৃতি; পরিণামে জীব মাত্র গোপ গোপীরূপে ঐভগবানের সহিত মিণিত হইবে। শ্রীগৌরাঙ্গের বক্রেশ্বরকে চুম্বন দ্বারা শ্রীভগবানের জীবের সহিত, জীবের জীবের সহিত ও জীবের শ্রীভগবানের সহিত কত গাঢ় সম্বন্ধ, কতক অনুভব করা যাইতে পারে। যাঁহারা পরকীয়া প্রেমের কথা শুনিলে ক্লেশ, পায়েন, তাঁহারা দেখিবেন যে, এই প্রেমে স্ত্রী পুরুষ জ্ঞান নাই।”

ঐ মর্ম্মী ভক্তগণের গলা ধরিয়া তাঁহাদের মুখচুম্বন সম্বন্ধে শিশির বাবু আরও বলেন যে—“যাহারা শ্রীগৌরাঙ্গকে ভগবান্ বলিয়া বিশ্বাস করেন, তাঁহারা তাঁহার এই ভক্তগণকে প্রেমে চুম্বন দ্বারা বুঝিতে পারিবেন যে, শ্রীভগবানের তাঁহার জীবের প্রতি কত ভালবাসা। যাহারা শ্রীগৌরাঙ্গকে ভগবান পর্যন্ত বিশ্বাস না করিয়া কেবল ভক্তচূড়ামণি ভাবেন, তাঁহারাও বুঝিবেন যে, শ্রীভগবানের হৃদয়ে কত প্রেম আছে। যেহেতু ভক্তগণ শ্রীভগবানের বিন্দুমাত্র প্রেম পাইয়া থাকেন।”
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৪৯. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





৪৭. প্রভু নিজে গান না গাহিলে নাকি বক্রেশ্বরের নৃত্যসুখ হইত না, এই জন্যই প্রভু নিজে গান ধরিতেন এবং বক্রেশ্বর তাহাতে আরও দ্বিগুণতর উৎসাহে নাচিতেন 📖 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🥀 শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bokreshwar47.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৪৭. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৪৬. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
আমরা এস্থলে কেবল এই মাত্রই বলিব, গৌড়বাসী ভক্তগণের সহিত মহাপ্রভু প্রতিদিনই শ্রীশ্রীজগন্নাথ দেবের আরতির সময়ে শ্রীমন্দির-সম্মুখে অপূর্ব্ব মনোমুগ্ধকর সঙ্কীর্ত্তন করিতেন। সে সঙ্কীর্ত্তন অতুলনীয়। গৌড়ের ভক্তবৃন্দ দেশ হইতেই মৃদঙ্গ, করতাল প্রভৃতি সঙ্গে আনিয়াছিলেন। এই অভিনব মন-মাতান সঙ্কীৰ্ত্তন দেখিয়া উড়িষ্যাবাসী লোক সকল একেবারে বিমুগ্ধ হইয়া গিয়াছিল এবং সেই হইতেই উড়িষ্যা দেশে প্রথম সঙ্কীর্ত্তনের সৃষ্টি হয়। ঐ সঙ্কীর্ত্তনের সঙ্গে শ্রীপাদ বক্রেশ্বর পণ্ডিতের একটু বিশেষ সম্বন্ধ ছিল। তিনিই প্রধান নৃত্যকারী। মহাপ্রভু ঐ সময়ে যে চারিটী দল প্রস্তুত করিলেন, তাহাদের মধ্যে এক দলের কর্তা করিলেন শ্রীবক্রেশ্বরকে। আর নিত্যানন্দ, অদ্বৈত ও শ্রীবাস অপর তিনটী দলের কর্ত্তা হইলেন। সাধারণতঃ কীর্ত্তন আরম্ভ হইলে ঐ চারি সম্প্রদায়ের চারিজন কৰ্ত্তাকে প্রভু নাচিতে বলিতেন। তাঁহারা নাচিতে আরম্ভ করিলে কিঞ্চিৎ পরেই প্রভু আর থাকিতে পারিতেন না। নিজে অতি নয়ন-রসায়ন ও অতি ভক্তি-উদ্দীপক নৃত্য আরম্ভ করিতেন। মহাপ্রভু যখন নাচিতেন, তখন তিনি এমনি ঘুরিয়া ঘুরিয়া সকল সম্প্রদায়ের মধ্যে নৃত্য করিতেন যে, সকল সম্প্রদায়ই মনে করিতেন যে, প্রভু কেবল তাঁহাদের সম্প্রদায়েই নৃত্য করিতেছেন। শ্রীভগবানের এই একটা অদ্ভুত লীলা—তিনি সকল ভক্তের প্রিয় এবং সকল ভক্তই মনে করেন যে, তিনিই প্রভুর অতিশয় প্রিয়পাত্র। যেমন 'শ্রীবৃন্দাবনলীলায় রাসোৎসবের কালে গোপিকারা সকলেই মনে করিয়াছিলেন যে, প্রাণনাথ কৃষ্ণ, আমারই কাছে আছেন, সেইরূপ নীলাচলে কলিযুগাবতার শ্রীকৃষ্ণচৈতন্যের ঐ
সঙ্কীৰ্ত্তনলীলায় ভক্তগণ তদ্রূপই ভাবিতেন যে, প্রভু মৎসন্নিধানেই 'রহিয়াছেন'। প্রভু ভাবে বিভোর হইয়া যখন নৃত্য করিতেন, তখন মধ্যে মধ্যে বক্রেশ্বরের প্রতি আকৃষ্ট হইয়া তাঁহাকে গাঢ় আলিঙ্গন করত তাঁহার মুর্খচুম্বন করিতেন।

এই বিষয়ে শ্রীঅমিয় নিমাই-চরিত গ্রন্থে "চৈতন্য চরিত” কাব্য হইতে দুইটা শ্লোক উদ্ধৃত হইয়াছে । 
প্রথম শ্লোকটীর অর্থ যথা—
“শ্রীযুত’ গৌরচন্দ্র সহর্ষে কখন বক্রেশ্বরকে আলিঙ্গন করিয়া চুম্বন করিতেছেন, কখনও বা সুমধুর পাদপদ্মদ্বয় ভূতলে শীঘ্র বিন্যাস করত শোভা পাইতেছেন।”

দ্বিতীয় শ্লোকটীর অর্থ যথা—
“গৌরাঙ্গ কথন 'মুহুর্মুহুঃ বিবিধ বিলাস বিস্তার করত পুনঃ পুনঃ সেই বক্রেশ্বরকে আলিঙ্গন করিতেছেন এবং সুমধুর হাস্যরুচিতে দিষ্মণ্ডল উদ্দীপ্ত করিয়া লঘু লঘু সুমধুর অস্ফুট স্বরে গান গাইতেছেন।”

বক্রেশ্বরের নৃত্য দেখিয়া প্রভু তাহার প্রতি আকৃষ্ট হইয়াই তাঁহাকে ঐরূপ গাঢ় আলিঙ্গন করিতেন এবং তাহার নৃত্যের সমকক্ষ গায়ক নাকি আর কেহ ছিল না ও তিনি নিজে গান না গাহিলে নাকি বক্রেশ্বরের নৃত্যসুখ হইত না, এই জন্যই প্রভু নিজে গান ধরিতেন এবং বক্রেশ্বর তাহাতে আরও দ্বিগুণতর উৎসাহে নাচিতেন।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৪৮. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





৪৬. রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুকে রাখিবার জন্য কোন স্থান উপযুক্ত মনে করেছিলেন ❗ 🔔 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bokreshwar46.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৪৬. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৪৫. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
রাজা শুনিয়া মনে মনে বিচার করিয়া দেখিলেন এবং শ্রীজগন্নাথ দেবের নিকট নির্জন স্থান—শ্রীকাশীমিশ্রের বাটীই উপযুক্ত স্থান স্থির করিয়া ভট্টাচার্য্যকে কহিলেন, যথা—
রাজা কহে ঐছে কাশীমিশ্রের সদন।
ঠাকুরের নিকট হয় পরম নির্জন।।
🙏শ্রীচৈতন্যচরিতামৃত🙏

ভট্টাচার্য্য রাজার ঐ কথা শুনিরা অবিলম্বে কাশীমিশ্রের নিকট গমন করত তাহাকে রাজার ঐ অভিপ্রায়ের কথা জানাইলেন। কাশী মিশ্র শুনিবামাত্রেই 'আনন্দে পরিপূর্ণ হইয়া কহিলেন, তাহা হইতে তাঁহার সৌভাগ্য কি হইবে ? তাহার ঐ ছার ভবন জগদ্গুরু শ্রীকৃষ্ণচৈতন্যদেবের আবাসস্থল হইয়া পবিত্র' হইবে, ইহাতে তিনি ধন্য হইবেন। মিশ্র কহিলেন, যথা—
কাশীমিশ্র কহে আমি বড় ভাগ্যবান্।
মোর ঘরে প্রভুপাদের হবে অবস্থান ॥
🙏শ্রীচৈতন্যচরিতামৃত🙏

যখন সাৰ্ব্বভৌম ভট্টাচার্য্য প্রভুকে ঐ কাশীমিশ্রের বাটীতে
লইয়া গেলেন, তখন কাশীমিশ্র আসিয়া মহাপ্রভুর চরণপ্রান্তে পতিত হইয়া শরণাগত হইলেন এবং ভক্তবৎসল দয়াল প্রভুও তাঁহাকে কৃপা করিয়া শঙ্খ-চক্র-গদা-পদ্মধারী রূপে দর্শন দিলেন ও আলিঙ্গন করিয়া কৃতার্থ করিলেন, যথা—
কাশীমিশ্র পড়িলা আসি প্রভুর চরণে।
গৃহ সহিত আত্মা তাঁরে কৈল নিবেদনে
প্রভু চতুর্ভুজ মূর্ত্তি তাঁরে দেখাইলা।
আত্মসাৎ করি তাঁরে আলিঙ্গন কৈলা॥
🙏শ্রীচৈতন্যচরিতামৃত🙏
**** বর্তমানে এই (কাশীমিশ্রালয়) মন্দিরটির নাম----
🙏 শ্রীশ্রী রাধাকান্ত মঠ (শ্রী গম্ভীরা) 🙏 শ্রীধাম পুরী 🙏
শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর নিবাসস্থলী

যখন প্রভুর নদেবাসী ভক্তগণ নীলাচলে আসিয়া পৌঁছছিলেন, তখন প্রভু ঐ কাশীমিশ্রের আলয়স্বরূপ আশ্রমে বাস করিতেন। রাজা প্রতাপরুদ্র ভক্তগণের জন্য পৃথক পৃথক বাসা স্থির করিয়া দিয়াছিলেন, কিন্তু তাঁহারা দিবা রাত্রির মধ্যে অধিক সময়ই প্রভুর ঐ আশ্রমে কাটাইতেন। গৃহী ভক্তগণ চারি মাস কাল নীলাচলে থাকিয়া মহা আনন্দে প্রভুসঙ্গে কাটাইয়া অবশেষে গৌড়ে পুনরাগমন করিলেন। তাহাদের আসিবার সময় বিদায়ের কালে শ্রীগৌরাঙ্গ দেব সকলকে আলিঙ্গন করিলেন ও গৃহে বসিয়া শ্রীকৃষ্ণের ভজন ও সঙ্কীর্ত্তন করিতে বলিয়া, আদেশ করিলেন যে, প্রতি বৎসর যেন তাহারা রথ দর্শন করিতে আগমন করেন। 
যথা—শ্রীচৈতন্যচরিতামৃতে—
গৌড়িয়া ভক্তেরে আজ্ঞা দিলা বিদায়ের দিনে।
প্রত্যব্দ আসিবে রথযাত্রা দরশনে ॥

ভক্তগণ তাহাই করিতেন। প্রতি বৎসরই রথযাত্রা উপলক্ষে নীলাচলে আসিয়া প্রভুকে দর্শন করিয়া যাইতেন। যথা---
আর যত ভক্তগণ গৌড়দেশবাসী।
প্রত্যব্দ প্রভুরে দেখে নীলাচলে আসি।।

যে চারি মাস কাল নদেবাসী উক্তগণ নীলাচলে রহিলেন, সেই চারি মাস কাল ভক্তগণের সহিত প্রভু যে কত মধুর লীলা করিয়াছিলেন, তাহা বর্ণনাতীত। সে অনস্ত লীলামাধুরী সাধারণ জনগণের আস্বাদন জন্য গৌরগতপ্রাণ গৌরচন্দ্রের কৃপায় শক্তিমান্ ভক্তপ্রবর শ্রীযুক্ত শিশিরকুমার ঘোষ মহাশয় অতি প্রাঞ্জল অথচ তেজস্বিনী ভাষায় তাঁহার‌‌ অতুল্য গ্রন্থ “অমিয় নিমাই চরিতে” অতি সুন্দররূপে বর্ণন, করিয়াছেন। আপামর সাধারণ সকল লোকে প্রভুর লীলাকাহিনী পাঠ করিয়া উদ্ধার হইয়া যাইবে, সেই উদ্দেশেই শ্রীভগবান্ তাঁহাকে এতাদৃশ শক্তিমান্ করিয়াছেন‌।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৪৭. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





৪৫. নীলাচলে শ্রীমৎ বক্রেশ্বর পণ্ডিত কাহার আশ্রমেই বাস করিতেন ❓ 📖 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🌼 শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bokreshwar45.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৪৫. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৪৪. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
ঐ সকল উদাসীন মর্ম্মী ভক্তগণ মধ্যে শ্রীবক্রেশ্বর পণ্ডিত একজন প্রধান ছিলেন। তাঁহাদের নাম শ্রীচৈতন্য চরিতামৃতে লিখিত হইয়াছে। যথা—
পরমানন্দপুরী আর স্বরূপ দামোদর ।
গদাধর জগদানন্দ শঙ্কর বক্রেশ্বর ॥
দামোদর পণ্ডিত ঠাকুর হরিদাস।
রঘুনাথ বৈদ্য আর রঘুনাথ দাস ॥
ইত্যাদিক পূর্ব্বসঙ্গী বড় ভক্তগণ।
নীলাচলে বহি করে প্রভুর সেবন ॥

এই সকল বন্দনীয় প্রভুর পারিষদগণের মধ্যে শ্রীমৎ বক্রেশ্বর পণ্ডিতকে একজন প্রধান এই জন্য বলিলাম যে, তিনি প্রভুর সহিত প্রভুর নিজের আশ্রমেই বাস করিতেন।

আমরা এ পর্যন্ত, প্রভু নীলাচলে যে স্থানে অবস্থিতি করিতেন, তাহার কোন উল্লেখ করি নাই ; এক্ষণে তদ্বিষয়ে কিঞ্চিৎ বর্ণন করা প্রাসঙ্গিক বিবেচনা করি। শ্রীচৈতন্য মহাপ্রভু নীলাচলে উড়িষ্যার রাজা প্রতাপরুদ্রের গুরু কাশীমিশ্রের বাটীতেই থাকিভেন৷ দুই বৎসর কাল ব্যাপিয়া দক্ষিণ দেশ-সমূহে পরিভ্রমণের পর যখন প্রভু নীলাচলে প্রত্যাবর্তন করিলেন, সেই সময় হইতেই প্রভুর বাসের জন্য ঐ কাশীমিশ্রের, আলয় নির্ব্বাচিত হইয়াছিল। এবং সেই সময় হইতেই কাশীমিশ্র প্রভুর গণ-মধ্যে ভুক্ত হইয়া, নিজ আলয় প্রভুর আশ্রমের জন্য প্রদান করিয়া কৃতার্থ হইয়াছিলেন। প্রভু দক্ষিণ দেশ হইতে ফিরিয়া আসিলে পর সার্বভৌম ভট্টাচার্য্য—যিনি উড়িষ্যার রাজা প্রতাপরুদ্রের সভাপণ্ডিত ছিলেন ও যিনি পূর্ব্বেই প্রভুকে আত্মসমর্পণ করিয়াছিলেন—তিনিই রাজার নিকট মহাপ্রভুর উপযুক্ত কুটী বাসা স্থির করিয়া দিবার জন্য অনুরোধ করেন। কি প্রকার স্থান প্রভুর, আশ্রমের জন্য উপযুক্ত হইবে, সে সম্বন্ধে
ভট্টাচার্য্য রাজাকে বলিলেন, যথা—
ঠাকুরের নিকট হবে হইবে নির্জনে।
ঐছে নির্ণয় করি দেহ এক স্থানে ॥
🙏শ্রীচৈতন্যচরিতামৃত🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৪৬. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





৪৪. শ্ৰীঅদ্বৈত সকল ভক্তগণকে লইয়া শচীমাতার অনুমতি ও বিদায় গ্রহণ করিয়া নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করিলেন 📖 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🥀 শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bokreshwar44.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৪৪. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৪৩. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীঅদ্বৈতের আলয়ে ভক্তগণ আগমন করিলে, আচার্য্য তাঁহাদের অতি যত্নের সহিত রাখিলেন ও কয়েক দিন সেখানে মহোৎসবও হইল। যথা—
দুই তিন দিন আচার্য্য মহোৎসব কৈল।
নীলাচল যাইতে তবে যুক্তি দৃঢ় হৈল ॥

শান্তিপুরে যুক্তি পরামর্শ স্থির হইয়া গেল যে, প্রভুকে দেখিতে নীলাচলে যাওয়াই কর্ত্তব্য। ভক্তগণের আর আনন্দ ধরে না। তখন শ্ৰীঅদ্বৈত সকল ভক্তগণকে লইয়া শচীমাতার অনুমতি ও বিদায় গ্রহণ করিবার জন্য নবদ্বীপে প্রভুর বাটীতে আসিয়া উপস্থিত হইলেন। এবং তাঁহার নিকট বিদায় গ্রহণ করিয়া নীলাচলে যাত্রা করিলেন। যথা—
অনন্ত চৈতন্যভক্ত কত জানি নাম । 
চলিলেন সবে হই আনন্দের ধাম ৷৷
আই স্থানে ভক্তি করি বিদায় হইয়া। 
চলিলা অদ্বৈত সিংহ ভক্ত গোষ্ঠী লৈয়া।।
🙏 শ্রীচৈতন্যভাগবত 🙏

তথাহি—শ্রীচৈতন্যচরিতামৃতে----
সবে মিলি নবদ্বীপে একত্র হইঞা।
নীলাদ্রি চলিল শচীমাতার আজ্ঞা লঞ ॥
যাইবার সময় শ্রীবক্রেশ্বরের আর আনন্দ দেখে কে? যদিও তাঁহার নৃত্যোপযোগী কীর্তনিয়া শ্রীগৌরসুন্দর উপস্থিত নাই, তথাচ সেই কীর্তনিয়াকে দর্শন করিতে যাইতেছেন, এই উল্লাসেই তিনি পথে নৃত্য করিতে করিতে চলিলেন। তাঁহার আনন্দ উপস্থিত হইলেই আপনা আপনি নৃত্য আসিয়া পড়িত। 
নৃত্যক্রিয়াটীই তীব্র আহ্লাদের একটী লক্ষণ।
চলিলেন হরিষে পণ্ডিত বক্রেশ্বর ।
যে নাচিতে কীৰ্ত্তনিয়া শ্রীগৌরসুন্দর ৷।

ভক্তগণ তো নীলাচলে আসিয়া প্রভুর সহিত মিলিত হইলেন। বিচ্ছেদের পর প্রিয়বস্তুর সহিত পুনর্মিলন হইলে যেরূপ হইয়া থাকে, সেইরূপ প্রভুর সহিত, পুনর্মিলনে ভক্তগণের যেন আবার কোথা হইতে উদ্যম, উৎসাহ পুনরুজ্জীবিত হইয়া তাঁহাদের নিস্তেজ দেহে শক্তি ও ভগ্ন মনে শান্তি সঞ্চার করিয়া দিল এবং আবার নবানুরাগে মাতিয়া তাঁহারা প্রাণবল্লভ প্রভুর সঙ্গসুখ উপভোগ করিতে লাগিলেন। নদেবাসী ভক্তগণের মধ্যে গৃহীর সংখ্যাই অধিক—তাঁহারা স্ত্রীপুত্রাদি পরিবার বাটীতে রাখিয়া আসিয়াছেন। যদিও প্রভুকে ছাড়িয়া নদীয়ায় ফিরিয়া যাইতে তাঁহাদের মন চাহিত না বটে, তবু তাঁহারা জানিতেন যে প্রভু তাঁহাদের সংসার পরিত্যাগ করিয়া চিরদিনের জন্য নিকটে থাকিতে অনুমতি দিবেন না—এই জন্য, তাঁহারা আসিবার সময় কয়েক মাসের জন্যই বাটী হইতে বিদায় লইয়া আসিয়াছিলেন ; কিন্তু উদাসীন ভক্তগণ আর গৌরশূন্য গৌড়ে ফিরিবেন না, প্রভুর সঙ্গে থাকিয়া চিরকাল প্রভুর সেবা করিবেন, ইহাই সঙ্কল্প করিয়া আসিয়াছিলেন, এবং বাস্তবিকই তাহারা আর ফিরিলেন না; নীলাচলে প্রভুর নিত্যসঙ্গী হইয়া রহিয়া গেলেন।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৪৫. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





৪৩. মহাপ্রভুর দক্ষিণাঞ্চলে গমনের প্রধান উদ্দেশ্য গুলি কি কি❓ কত বৎসর কাল দক্ষিণাঞ্চলে গমন করেছিলেন ❓ 📖 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🥀 শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bokreshwar43.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৪৩. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৪২. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
এখন সেই প্রিয়জন প্রভু দৃষ্টির অগোচর এবং মনের বল হ্রাস পাইয়া স্থানান্তরিত ; ভক্তগণের শরীরের ও যাইতেছে—প্রভু যেন মন প্রাণ সমস্ত হরণ করিয়া লইয়া চলিয়া গিয়াছেন—তাঁহাদের মনের উদ্যম, উৎসাহাদি সকল বিনষ্ট হইয়া গিয়াছে—দেহ নিস্তেজ; মন শান্তিশূন্য। বক্রেশ্বর প্রভৃতি প্রভুর অন্তরঙ্গ ভক্তগণ এইরূপে যেন একপ্রকার মৃতপ্রায় অবস্থার কাল কাটাইতেছিলেন। তাঁহারা যে জীবনধারণ করিয়াছিলেন, তাহা কেবল প্রভুর আশ্বাসবাক্যে।

শ্রীকৃষ্ণ মথুরার গমন করিলে ব্রজগোপীগণের যেরূপ অবস্থা হইয়াছিল, প্রভু নীলাচলে গমন করিলে পর ঠিক সেইরূপ বক্রেশ্বরাদি ভক্তগণও—যাঁহারা ব্রজগোপীগণেরই প্রকাশ ছিলেন— সেইরূপ অবস্থায় দিনাতিপাত করিতেছিলেন। শ্রীকৃষ্ণ যেমন গোপীদিগকে পুনর্মিলনের আশা দিয়া গিয়াছিলেন বলিয়া সেই আশায় তাঁহারা প্রাণ ধারণ করিয়াছিলেন, শ্রীগৌরসুন্দরও সেইরূপ যাইবার সময়ে ভক্তগণকে আশা দিয়া গিয়াছেন বলিয়া ইহারাও ঐ আশ্বাসবাক্যে জীবন ধারণ করিয়াছিলেন।

তিনি বলিয়াছিলেন যে, “কথনও বা তোমরা নীলাচলে গমন করিবে, কখনও বা আমি গঙ্গাস্নান উপলক্ষে তোমাদের এখানে আসিব” ।

ভক্তগণ যথন গৌরশূন্য নদীয়ায় আর তিষ্ঠিতে পারিলেন না, তখন প্রভু যে বলিয়া গিয়াছেন “আমি কখনও গঙ্গাস্নান উপলক্ষে আসিব,” সে আগমন আর প্রতীক্ষা না করিয়া, প্রভুর প্রথম আদেশ যে “তোমরা কখনও বা নীলাচলে যাইবে,” তাহাই পালনীর মনে করিয়া, শ্রীগৌরচন্দ্রকে দর্শন করিবার জন্য নীলাচলে যাইবার নিমিত্ত ব্যগ্র হইয়া পড়িলেন। কিন্তু যখন শুনিলেন যে, শ্ৰীকৃষ্ণচৈতন্যচন্দ্ৰ নীলাচল হইতে দক্ষিণ দেশে গমন করিয়াছেন, তখন আর কি করেন, অগত্যা ক্লেশ না করিয়া রহিলেন। শ্রীচৈতন্যদেব গৌড়দেশ হইতে সন্ন্যাস পরিগ্রহ করিয়া নীলাচলে গমন পূর্ব্বক কিছু দিন তথায় অবস্থিতি করিবার পরই দক্ষিণ দেশসমূহে তীর্থ সকল দর্শন মানসে এবং প্রধানতঃ তদ্দেশবাসী জনগণকে প্রেমবন্য স্রোতে ভাসাইয়া তাহাদের কৃষ্ণভক্তিপরায়ণ করত উদ্ধার করিবার উদ্দেশে, দক্ষিণাঞ্চলে গমন করিয়াছিলেন এবং আপনার অগ্রদ বিশ্বরূপের অনুসন্ধান করাও তাহার একটা উদ্দেশ্য ছিল। দুই বৎসর কাল এইরূপে নানা তীর্থ সকল দর্শন করিয়া পূনর্ব্বার নীলাচলে প্রত্যাগমন করেন। ঐ দুই বৎসর কাল প্রভুর যে অলৌকিক ও অনন্ত লীলাপ্রকাশ, তাহা গ্রন্থাবলিতে বর্ণিত কাছে এবং অমিয় নিমাইচরিতেও অতি বিশদরূপে বর্ণিত হইয়াছে। শ্রীচৈতন্যদেবের নীলাচলে প্রত্যাগমন-সংবাদ নবদ্বীপে প্রেরিত হইলে, যখন নদেবাসী বক্রেশ্বর প্রভৃতি ভক্তগণ তাহা শুনিলেন, তখন আর কি তাহারা কালবিলম্ব করিতে পারেন ? তাহাদের আর আনন্দের সীমা রহিল না। নীলাচলে যাইয়া শ্রীগৌরসুন্দরকে দেখিবার জন্য একেবারেই যুক্তি পরামর্শ স্থির হইতে লাগিল। মহাপ্রভুর অভাবে এখন শ্রীঅদ্বৈতাচাৰ্য্যই প্রধান ও সকল গণের কর্তা স্বরূপ ছিলেন। ভক্তগণ শান্তিপুরে আচার্য্যের আলয়ে গমন করিয়া মনের অভিলাষ তাঁহাকে অবগত করিবার জন্য চলিলেন। যথা —
হরিদাস ঠাকুরের হৈল পরম আনন্দ।
বাসুদেব দত্ত গুপ্ত মুরারি শিবানন্দ ।।
আচার্য্যরত্ন আর পণ্ডিত বক্রেশ্বর।
আচার্য্যনিধি আর পণ্ডিত গদাধর ॥
শ্রীরাম পণ্ডিত আর পণ্ডিত দামোদর।
শ্রীমান পণ্ডিত আর বিজয় শ্রীধর ॥
রাঘব পণ্ডিত আর আচার্য্য নন্দন ।
কতেক কহিব আর যত প্রভুর গণ।।
শুনিয়া সবার হৈল পরম উল্লাস।
সবে মিলি আইলা শ্রীঅদ্বৈতের পাশ ॥
🙏 শ্রীচৈতন্যচরিতামৃত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৪৪. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





৪২. বৈষ্ণবচূড়ামণি দেবানন্দ পণ্ডিত কাহার কাছে দীক্ষা গ্রহণ করেন বা ওনার শ্রীগুরুদেবের নাম কি ❓ 📖 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 💮 শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bokreshwar42.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৪২. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৪১. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীমদ্ বক্রেশ্বর পণ্ডিতের কৃপাবলেই দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্যভক্ত পরম বৈষ্ণবচূড়ামণি হইয়াছিলেন এবং পরে তিনি শ্রীচৈতন্যচন্দ্রের শ্রীচরণ প্রাপ্ত হইয়াছিলেন। কি করিয়া‌ তিনি শ্রীগৌরাঙ্গ দেবের কৃপাপাত্র হইয়া একজন শক্তিধর ভক্ত মধ্যে পরিগণিত হইয়াছিলেন, দেবানন্দ-উপাখ্যানের সেই শেষ অংশটী পরে লিথিত হইবে। এক্ষণে কেবল আর একটা কথা এস্থলে বক্তব্য যে, সম্ভবতঃ যে সময়ে তাঁহার বাটীতে বক্রেশ্বর আসিয়া কিছু দিন বাস করেন, ঐ সময়ে দেবানন্দ শ্রীপণ্ডিত বক্রেশ্বর প্রভুর নিকট কৃষ্ণমন্ত্রে দীক্ষিত‌ হইয়া তাঁহার শিষ্য বলিয়া পরিগণিত হয়েন। ইতিপূর্ব্বে চারিজন উদাসীন ভক্ত লইয়া শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সন্ন্যাসবেশে নীলাচলে যাত্রা করিবার কথা বলা হইয়াছে । প্রভু এইরূপে ভক্তগণকে পরিত্যাগ করিয়া যখন চলিয়া গেলেন, তখন নবদ্বীপবাসী ভক্তগণ প্রভুশূন্য নদীয়ায় যে, কিপ্রকার অবস্থায় কাল কাটাইতে লাগিলেন, তাহা বর্ণনাতীত। যাহারা এক মুহূর্ত্ত কাল প্রভুর অদর্শনে অস্থির হইয়া পড়িতেন, তাঁহারা কি এরূপ প্রভুবিচ্ছেদ-যাতনা সহ্য করিতে পারেন । তাঁহাদের প্রভুর প্রতি যে অকৈতব প্রেম, তাহাতে বিচ্ছেদ অতীব যন্ত্রণা-প্রদ হইয়া উঠিয়াছিল। কারণ, প্রেমের লক্ষণই এই। প্রেম সম্বন্ধেই যখন এই সংসারে যে যাহাকে যত অধিক ভালবাসে, তাহার অদর্শনে তাহার মন ততই অধিক আকুল হয়, তখন অপ্রাকৃত ভগবৎপ্রেম সম্বন্ধে যে নদেবাসী ভক্তগণের প্রভুবিরহ-জালা অসহ্য হইবে, তার' আর কথা কি? প্রকৃত ভালবাসাই যে, “আমি তোমারই, আমি তোমা ভিন্ন অল্পকালও থাকিতে পারি না।” প্রকৃত পতিব্রতা সাধ্বী স্ত্রীর নিজ প্রিয়তমের প্রতি এইরূপই অনুরাগ এবং তিনি যেমন স্বামীর অদর্শনে পলকে প্রণয় জ্ঞান করেন, প্রভুর ভক্তগণেরও প্রভুর প্রতি যেরূপ প্রগাঢ় অনুরাগ ছিল, তাহাতে তাঁহারাও প্রভুর নীলাচলে গমনের পর সেইরূপ পলকে প্রলয় জ্ঞান করিতে লাগিলেন। যখন প্রভু নবদ্বীপে তাঁহাদের নিকটে ছিলেন, তখন প্রভুর দর্শন, স্পর্শন ও সঙ্গ ভক্তগণের প্রতি বড়ই মধুর বোধ হইত এবং ঠিক দিগ্দর্শন যন্ত্রের লৌহসূচিকাটী যেমন নানা দিকে ঘুরাইলেও উত্তরদিক্ ভিন্ন আর কোন দিকে যায় না, তাঁহাদের মনও তেমনি নানা প্রকার বিষয়ব্যাপারের মধ্যে আত্মীয় জনগণের মায়া মমতা অতিক্রম করিয়া সর্ব্বদাই প্রভুর প্রতিই নিরত ছিল।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





৪১. কৃষ্ণসেবা হৈতে বৈষ্ণবের সেবা বড় 🏵️ ভাগবত আদি সব শাস্ত্ৰে কৈল দড় 🏵️ এতেকে বৈষ্ণবসেবা পরম উপায় 🏵️ ভক্তসেবা হৈতে সে সবাই কৃষ্ণ পায় 📖 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bokreshwar41.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৪১. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৪০. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
দেবানন্দের আলয়ে শ্রীবক্রেশ্বরের অবস্থিতিকালে সেই সঙ্গগুণে ও তাঁহার সেবার ফলে দেবানন্দের যে আশ্চর্য্য পরিবৰ্ত্তন ঘটিয়াছিল, তাহা অতি সুন্দর ও বিশদরূপে শ্রীপাদ দাস গোস্বামী শ্রীচৈতন্যভাগবতে বর্ণন করিয়াছেন। যথা—
দৈবে দেবানন্দ পণ্ডিতের ভক্তিবশে ৷
রহিলেন তাঁহার আশ্রমে-প্রেমরসে ।।
দেখিয়া তাঁহার তেজঃপুঞ্জ কলেবর।
ত্রিভুবনে অতুলিত বিষ্ণুভক্তিধর।।
দেবানন্দ পণ্ডিত পরম সুখী মনে ।
অকৈতব প্রেমে তানে করেন সেবনে ॥
বক্রেশ্বর পণ্ডিত নাচেন যতক্ষণ ।
বেত্র হস্তে আপনে বুলেন তত্‌ক্ষণ ॥
আপনি করেন সব লোক এক ভিতে।
পড়িলা আপনে ধরি রাখেন কোলেতে ॥
তাঁহার অঙ্গের ধূলা বড় ভক্তি-মনে।
আপনার সর্ব্ব অঙ্গে করেন লেপনে ।।
তাঁর সঙ্গে থাকি তান দেখিয়া প্রকাশ ।
তখনে জন্মিল প্রভু চৈতন্যে বিশ্বাস ॥
বৈষ্ণব সেবার ফল কহে যে পুরাণে ।
তার সাক্ষী এই সবে দেখ বিদ্যমানে ॥
আজন্ম ধাৰ্ম্মিক উদাসীন জ্ঞানবান।
ভাগবত অধ্যাপনা বিনা নাহি আন ।।
শান্ত দান্ত জিতেন্দ্রিয় নিল্লোভ বিষয়।
প্রায় আর কতেক বা গুণ তানে হয় ।।
তথাপিও গৌরচন্দ্রে নহিল বিশ্বাস ।
বক্রেশ্বর প্রসাদে সে কুবুদ্ধি বিনাশ ৷৷
কৃষ্ণসেবা হৈতে বৈষ্ণবের সেবা বড়।
ভাগবত আদি সব শাস্ত্ৰে কৈল দড় ৷৷
এতেকে বৈষ্ণবসেবা পরম উপায়।
ভক্তসেবা হৈতে সে সবাই কৃষ্ণ পায় ৷।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৪২. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





৪০. সহস্র বৎসর যোগ তপস্যা করিলে যাহা লাভ না হয়, একবার সাধুসঙ্গ হইলে তাহা অনায়াসেই লভি হইয়া থাকে। কিন্তু ইহার কারণ কি ❓ 📖 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bokreshwar40.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৪০. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৩৯. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
এই বক্রেশ্বর-সঙ্গ-মাহাত্ম্যে দেবানন্দের এত কালের ভক্তিশূন্য হৃদয়ে শ্রীকৃষ্ণপ্রেমের অঙ্কুর হইয়া এবং সেই অঙ্কুর ক্রমে ক্ৰমে বৃদ্ধি, পাপ্ত হইয়া পরমানন্দ-ফলধর সুন্দর বৃক্ষে পরিণত হইয়া উঠিল। শ্রীবক্রেশ্বরের মহাভাবাপন্ন সাত্ত্বিক নৃত্যাদি; দর্শনে তাঁহার প্রতি দেবানন্দের দৃঢ় শ্রদ্ধা উপজাত হইল এবং তিনি অতি ভক্তি সহকারে তাঁহার সেবা শুশ্রুষা করিতে লাগিলেন। যে বাটীতে এক সময়ে তাঁহার ভাগবতশ্রবণে প্রেমিক-হৃদয় শ্রীবাস, পণ্ডিতের ক্রন্দনশব্দ বিরক্তিকর বলিয়া বোধ হইয়াছিল, সেই দেবানন্দভবনে এখন আর সঙ্কীর্ত্তনের কলরবের নিবৃত্তি নাই। ঐ সঙ্কীৰ্ত্তন মধ্যে জগতে অতুল্য প্রভু বক্রেশ্বরের নৃত্য আরম্ভ হইলে, দেবানন্দের আর আনন্দের সীমা থাকিত না এবং পাছে সে নৃত্য ভঙ্গ হয়, সেইজন্য তিনি নিজে সমাগত লোক সরাইয়া দিয়া। নৃত্যের স্থান পরিষ্কৃত করিয়া দিতেন। এবং যখন বক্রেশ্বর মহাভাবে আবিষ্ট হইয়া বাহ্য জ্ঞান-শূন্য হইয়া যাইতেন, তখন পাছে ভূমিতে পতিত হইয়া তাঁহার দেবতুল্য তপ্তকাঞ্চনসদৃশ সুন্দর এবং কোমল শরীরে ব্যথা লাগে, এই জন্য তিনি নিজে তাঁহাকে কোলে করিয়া বসিতেন। সংক্ষেপতঃ দেবানন্দের প্রেম ভক্তির কথা আর কি বলিব ? এখন তাঁহার শ্রীকৃষ্ণচৈতন্যচন্দ্রের প্রতি সম্পূর্ণ বিশ্বাস জন্মিয়াছিল। সাধুসঙ্গের এইরূপই আশ্চর্য্য প্রভাব বটে। এ জন্য শাস্ত্রে বলিয়াছেন যে, সহস্র বৎসর যোগ তপস্যা করিলে যাহা লাভ না হয়, একবার সাধুসঙ্গ হইলে তাহা অনায়াসেই লভি হইয়া থাকে। তাহা হইবারই কথা, কারণ সাধুদিগের শরীর হইতে নিয়ত যে সাধুভাব বিনির্গত হইয়া থাকে, তাহাদ্বারা, তাহাদের নিকটে যে সকল ব্যক্তি থাকে, তাহাদের মহৎ ইষ্ট সংসাধিত হয়। তাহাদের ইচ্ছা না থাকিলেও কেমন আপনা আপনি ঐ সাধুভাব তাহাদের মনে প্রবিষ্ট হয়। সাধুগণের মহিমাই এই যে, অনিচ্ছা সত্ত্বেও পাষন্ডীদিগের নীরস হৃদয়ক্ষেত্রে ভক্তিবীজ অঙ্কুরিত করিয়া দেন। রোগী যেমন ঔষধ খাইতে অনিচ্ছুক হইলেও হিতাকাঙ্ক্ষী চিকিৎসক তাহাকে ঔষধ সেবন করাইয়া রোগমুক্ত করিয়া থাকেন, সেইরূপ সাধুগণ তবরোগাক্রান্ত জীবকে কৃপা করিয়া কৃষ্ণভক্তি-মহৌষধ প্রদান করত তাহাদের ভব-রোগের শান্তি সম্পাদন করিয়া থাকেন এবং ঐ সৌভাগ্যবান্ জীব অনায়াসে ভবসমুদ্র পার হইয়া সদগতি-লাভে সমর্থ হয়। এই জন্য শ্রীমৎ শঙ্করাচার্য্য সাধুসঙ্গকে ভবসমুদ্র উত্তীর্ণ হইবার একমাত্র নৌকা বলিয়া বর্ণিত করিয়াছেন। যথা-
ক্ষণমপি সজ্জনসঙ্গতি-রেকা।
ভবতি ভবার্ণব-ত্বরণে নৌকা।।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৪১. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





৩৯. শ্রীপাদ রূপগোস্বামি-প্রদর্শিত ভক্তির ক্রম 🏵️ শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🥀 শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bokreshwar39.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৩৯. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৩৮. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
ইহার কারণ আর কিছুই নহে, তখনও তাঁহার সময় উপস্থিত হয় নাই। ভক্তিধন প্রাপ্তির সময় সমাগত হইলে জীবের সাধুসঙ্গ হইয়া থাকে এবং সেই সাধুসঙ্গগুণে ক্রমে ভক্তির উদয় হয়। শ্রীরূপ গোস্বামিপাদ "ভক্তিরসামৃতসিন্ধু” গ্রন্থে “আদৌ শ্রদ্ধা ততঃ সাধুসঙ্গশ্চ ভজনক্রিয়া ইত্যাদি শ্লোকে ভক্তি-উদয়ের ক্রম প্রদর্শন করিয়াছেন।
শ্লোকার্থ যথা-
“প্রথমতঃ ভগবৎকথাদিতে শ্রদ্ধা উপস্থিত হয়, তৎপরে সাধুসঙ্গ, সাধুসঙ্গ গুণে শ্রবণ কীৰ্ত্তন হয়, শ্রবণ কীর্ত্তন করিলে সর্বপ্রকার অনর্থনিবৃত্তি হয়, সৰ্ব্বকার অনর্থ‌ নিবারিত হইলে নিষ্ঠা হয়, সেই নিষ্ঠাই শ্রবণাদিতে রুচি উপস্থিত করে, আবার রুচি হইতে আসক্তি এবং আসক্তি হইতে চিত্তে রতির উদয় হয়, সেই রতি হইতে ভক্তির উদয় হয়।”

এই যে শ্রীপাদ রূপগোস্বামি-প্রদর্শিত ভক্তির ক্রম, তাহা আমরা দেবানন্দ পণ্ডিতের জীবনে সুন্দররূপে মিলিতে দেখিতে পাই। হইতে পারে যে, শ্রীগৌরাঙ্গের সাক্ষাৎকার-মাহাত্ম্যে ও তাহার বাক্যদণ্ডে দেবানন্দের মন কতকটা আর্দ্র' হইয়াছিল, পরে শ্রীচৈতন্যদেবের সন্ন্যাসগ্রহণরূপ মহাত্মো পারে তাঁহার প্রতি শ্রদ্ধার উদয় হইয়া থাকিবে; অবশেষে‌ যখন তাঁহার পূৰ্ব্বজন্মার্জ্জিত সুকৃতিফলে এবং ঐ শ্রদ্ধার বলে সাধুসঙ্গ হইল, তখন সেই সঙ্গগুণে ক্রমে তাঁহার ভক্তির উদয় হইল। যে সাধুসঙ্গে দেবানন্দের ঐরূপ পরিবর্ত্তন ও উন্নতি হয়, সে আর কাহারও সঙ্গ, নহে, প্রভু শ্রীমৎ বক্রেশ্বর পণ্ডিতের সঙ্গ।

যখন গৌরচন্দ্র সন্ন্যাসধর্ম গ্রহণ করিয়া নীলাচলে চলিয়া-গেলেন, গৃহী ভক্তগণ তো আপনাপন বাটীতে থাকিয়া প্রভু বিচ্ছেদ-যন্ত্রণা সহ্য করিতে লাগিলেন; উদাসীন ভক্তগণের মধ্যে সেই! সময় দেবানন্দের সৌভাগ্যবলে শ্রীবক্রেশ্বর পণ্ডিত তাঁহার, বাটীতে আসিয়া উপস্থিত হইলেন এবং তাঁহার ভক্তিগুণে বশীভূত হইয়া কিছুদিন তাঁহার বাটীতে বাসও করিয়াছিলেন।
যথা------
সন্ন্যাস করিয়া য়দি ঠাকুর চলিলা ।
তবে তান ভাগ্য হইতে বক্রেশ্বর আইলা ॥
🙏 শ্রীচৈতন্যভাগবত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৪০. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





adds