শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৭০. অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষ কাহিনী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori70.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭০)বৈষ্ণব জগতের মাধুকরী*
*অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষের কাহিনী*
****************************************
*🌳ভক্তাধীন ভগবান তখন কহিলেন যে,"গোবিন্দ যদি কোন পিতামাতার দুইটি সন্তানের মধ্যে একটি মারা যায় তাহলে সেই পিতামাতা কি অপর সন্তানকে কখনও অভুক্ত রাখে? আমি যে তোমার দ্বিতীয় সন্তান। একজন গিয়েছে আর একজনতো আছে,সেই তোমার পুত্রের কর্তব‍্য সব করবে"। গোবিন্দ তখন বললেন আমি ওসব বিশ্বাস করি না। তুমি আমায় যথেষ্ট শোক-তাপ দিয়েছ আর মিথ‍্যা কেন ছলনা করছ! তখন গোপীনাথজী বললেন যে, গোবিন্দ আমি তোমার কাছে সত‍্যবদ্ধ রইলাম যে তোমার অপ্রকটের পর পুত্রের সব কর্তব‍্য আমি পালন করব। তুমি আমার কথায় বিশ্বাস রাখ এবং আমার সেবা করো। গোবিন্দ তখন বুকভরা বেদনা নিয়ে মহাপ্রভুর অপার করুণার কথা স্মরণ রেখে পুনরায় সেবার কাজে মনোনিবেশ করলেন এবং এই স্বপ্নাদেশের কথা অতি কাছের দুই-একজনার কাছে প্রকাশ করলেন।তারপর সেবা কার্য‍্য করতে করতে গোবিন্দ বার্দ্ধক‍্যে উপনীত হয়ে একদিন দেহত‍্যাগ করলেন এবং পরদিন সকলে দেখলেন গোপীনাথজীর নয়নদুটি অশ্রুধারায় ভেসে যাচ্ছে এবং তিনি পিতৃহারা সন্তানের মত ধড়া এবং নববস্ত্র পরিহিত রয়েছেন।সমবেত গ্রামবাসীগণ শ্রীবিগ্রহের এই অশৌচদশা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন, গোবিন্দের গোপীনাথ সেবার মহিমা কীর্তন করতে লাগলেন।ভক্তের প্রতি ভগবানের অপার করুণার এইরকম চাক্ষুষ উদাহরণ বৈষ্ণব জগতে বিরল।ভক্তি জগতে ভগবান বহুভাবে ভক্তের মহিমা প্রকাশ করেছেন কিন্তু এইভাবে বিগ্রহের অশৌচ পালন কখনোই দেখা যায় না।এতসব দেখে শুনে কত পাঠ করেও আমরা সেই অন্ধকারে সেই অন্ধকারেই পড়ে আছি।না আছে বিশ্বাস না আছে সেই সেবা নিষ্ঠা সবই যেন লোক দেখানো বাহ‍্যিক প্রকাশ মাত্র।*
*🌹তারপর গোবিন্দের দেহ সৎকার সাধিত হলে সেবক শ্রদ্ধাদি সম্পন্নের পর বিগ্রহের শ্রীঅঙ্গ হতে তা খুলে দিলেন এবং সেই ঘটনার পর হতে অগ্রদ্বীপের গোপীনাথ মহিমা এবং সেবক গোবিন্দের মহিমা চারিদিকে ছড়িয়ে পড়ল।অদ‍্যাপি সেই হতে গোবিন্দের তিরোভাব তিথিতে গোপীনাথজীকে নববস্ত্রের ধড়া পরিয়ে বাৎসরিক তিরোভাব তিথি পালিত হয়। দলে দলে ভক্তগণ তাতে যোগদান করে গোবিন্দের সেবা মাধুর্য‍্য এবং সেবা নিষ্ঠার প্রশস্তি করেন।সর্বোপরি গোপীনাথজীর অপার করুণার কথা স্মরণ করে শ্রদ্ধার্ঘ‍্য নিবেদন করেন।*
*⭐ভক্তাধীন ভগবান,ভক্ত অপেক্ষা যে তিনি আর কাউকেও বেশী ভালবাসেন না এই ঘটনা তার উজ্জ্বল দৃষ্টান্ত।ভক্তের মনোকষ্টে ব‍্যথিত হয়ে ভগবান বাৎসল‍্য সেবার যে দৃষ্টান্ত রেখে গেছেন তার পরেও বিগ্রহ যে সদা প্রকট এই ব‍্যাপারে কারও কি কোন সন্দেহ থাকতে পারে? আশাকরি গৌর ভক্তগণ অগ্রদ্বীপে গমন করে গোবিন্দ ও গোপীনাথজীকে তাঁদের শ্রদ্ধার্ঘ‍্য নিবেদন করবেন। কেন যে মহাপ্রভু তাঁকে পরিত‍্যাগ করেছিলেন তা হৃদয়ঙ্গম করতে পারবেন। অর্থ‍্যাৎ সন্তান বিয়োগের মাধ‍্যমেই গোবিন্দের যে কৃষ্ণপ্রাপ্তি হয়েছিল তা সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারবেন।এই প্রসঙ্গে কিছু তত্ত্বকথার নিদর্শন প্রয়োজন।*
*🌷মায়াময় এই সংসারে ভগবানকে বাদ দিয়ে আমরা যে কোন বস্তুকে সুখ বলে ধরতে যাই না কেন, তাতে সুখ পাওয়া যায় না।জীব মনে করে সে বড় বুদ্ধিমান কিছু আসলে সে প্রকৃত মূর্খ।এ জগতে কোন কিছুর মধ্যেই নিরবচ্ছিন্ন (নিরন্তর বা সবসময় )সুখ ভোগ নাই।মিছরির সরবতে কাঁচের টুকরা মিশান থাকলে যেমন তা দুঃখদায়ক হয়  সেইরকম এই জগতে আমরা আপাত দৃষ্টিতে যাকে সুখ বলে মনে করি তার সবকিছুরই মধ্যে দুঃখের কাঁটা মিশান আছে। অর্থ‍্যাৎ এ জগৎ,সুখের কল্পনা দিয়ে তৈরী,সুখ দিয়ে নয়।জীব সুখ খোঁজে পুত্র সন্তান লাভের আশায় যদিও সে নিশ্চিত জানে যে পুত্র চিরস্থায়ী নয়। তবুও সে পুত্রকে কতই না ভালবাসে, কি ভীষণ মায়ার বন্ধনে সে আবদ্ধ হয়, যেমনটি হয়েছিল গোবিন্দের জীবনে।জীব একা আসে একা যায় কিন্তু তবুও ভগবানের ইচ্ছায় তার মধ্যে সম্বন্ধ বোধ জাগরিত হয় যথা মাতা পিতা, স্ত্রী পুত্র ইত‍্যাদি। ভগবান এই যে সম্বন্ধ বোধ দান করেছেন তা কিন্তু এই পতি পুত্রের মধ্যেই  সীমাবদ্ধ রাখবার জন্য নহে।অর্থ‍্যাৎ সাংসারিক জগতের পতি পুত্রের ভালবাসায় আবদ্ধ হবার জন্য পতি পুত্রের সৃষ্টি নয়।কারণ এই বিরাট বিশাল বিশ্বব্রহ্মান্ড যিনি সৃষ্টি করেছেন তিনি কি তাকে শাশ্বত নিত‍্য করতে পারতেন না?পারতেন,নিশ্চয়ই পারতেন, কিন্তু তিনি তা করেননি।সেজন‍্য জগতের সব সুখের মধ্যেই কাঁটা ফুটিয়ে রেখেছেন।পুত্রশোকে পিতামাতা মুহ‍্যমান হয়ে পড়েন যদিও তাঁরা প্রকৃতই জানেন যে সন্তান চিরস্থায়ী নয় কিন্তু তবুও মায়ার বন্ধন এমনই জিনিস যে মানুষ তা বুঝেও বুঝে না।🌷কিন্তু এই সম্বন্ধ যদি কেবল একবার ভগবানের সঙ্গে স্থাপনা করা যায় তাহলে দেখা যাবে  যে সে সন্তান অজর,অমর,অক্ষয়, অব‍্যয়। শুধু সন্তান কেন ভগবানের সঙ্গে মানুষ পুত্র,সখা,পতি,সুহৃদ সবরকম সম্বন্ধই স্থাপনা করতে পারে এবং একবার যদি মানুষ তা করতে পারে তাহলে সে সম্বন্ধের বিনাশ নাই। সে পুত্রের মৃত‍্যু নেই,যেমনটি দেখা যায় গোবিন্দ ঘোষের জীবনে।নিজের পুত্রের মৃত‍্যু হলেও সন্তানরূপী গোপীনাথ বাৎসল‍্য সেবায় তুষ্ট হয়ে চির অমর হয়ে রইলেন এবং সে সন্তানের আর মৃত‍্যু নেই।আশাকরি সুধী পাঠকবৃন্দ বাস্তব জগতে এই সম্বন্ধ সৃষ্টির পেছনে ভগবানের যে কি গূঢ় উদ্দেশ্য নিহিত আছে তা কিঞ্চিৎ উপলব্ধি করতে পারবেন।অর্থ‍্যাৎ এই ভালবাসা,এই সম্বন্ধ,সব গোবিন্দ শ্রীপাদপদ্মে সমর্পণ করাই জীবের মুখ‍্য উদ্দেশ্য হওয়া উচিৎ।যাঁরা তা করতে পারবেন তাঁরাই গোবিন্দের মতন জীবনকে মহিমান্বিত করে তুলতে পারবেন।*
*➡বিঃ দ্রঃ=এই অগ্রদ্বীপ কৃষ্ণনগনের অতি কাছে।*
🔷🔷🔷🔷🔷🔷🙌🔶🔶🔶🔶🔶🔶
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






৬৯. অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষ কাহিনী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori69.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৯)বৈষ্ণব জগতের মাধুকরী*
*অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষ কাহিনী*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*🍀শ্রীমন্মহাপ্রভু যখন শ্রীধাম নীলাচল হতে বৃন্দাবন যাত্রা  করেন তখন গোবিন্দ ঘোষ নামক একজন তাঁর সঙ্গী ছিলেন।এই গোবিন্দ ঘোষ কিন্তু তাঁর অঙ্গসেবক গোবিন্দ না, তিনি হচ্ছেন প্রসিদ্ধ পদকর্তা শ্রীবাসুদেব ঘোষের ভাই গোবিন্দ ঘোষ।সুস্পষ্টভাবে বুঝা যাবে শ্রীপাদ কৃষ্ণদাস গোস্বামীর এক পদাবলীর মাধ‍্যমে, যথা=*
*🌷গোবিন্দ মাধব বাসুদেব তিন ভাই।*
*🌷যা সবার কীর্তনে নাচে চৈতন‍্য গোঁসাই।।*
*🌹পথিমধ‍্যে আহারান্তে একদিন মহাপ্রভু গোবিন্দের কাছে একটু মুখশুদ্ধি হরিতকি চাহেন এবং গোবিন্দ তখুনি কাছের গ্রাম হতে তা সংগ্রহ করে মহাপ্রভুকে সমর্পণ করেন।সেইদিন কিন্তু গোবিন্দ একটি নয় বেশ কয়েকটি হরিতকি ভিক্ষা করেছিলেন এই ভেবেই যে যদি আগামীদিন মহাপ্রভু মুখশুদ্ধি চাহেন তবে যেন সঙ্গে সঙ্গে দিতে পারি এই চিন্তা করে। পরিদিনও মহাপ্রভু মুখশুদ্ধি চাহিলে গোবিন্দ সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে সমর্পণ করেন, মহাপ্রভুকে প্রদান করলে মহাপ্রভু বেশ বুঝতে পারলেন যে নিশ্চিত এটি পূর্বদিনের সঞ্চিত এবং মহাপ্রভু তাতে খুব অসুস্থ বোধ করলেন কারণ বৈষ্ণব জগতে সঞ্চয় শাস্ত্র বিরুদ্ধ।মহাপ্রভু তখন গোবিন্দকে উপলক্ষ্য করে বললেন "গোবিন্দ" তোমার সঞ্চয়বুদ্ধি এখনও যায়নি, অতএব তোমাকে আমার সঙ্গ পরিত‍্যাগ করতে হবে এবং তুমি এই অগ্রদ্বীপে থেকে গোপীনাথ সেবা প্রকাশ করো।গোবিন্দ মহাপ্রভুর এই আদেশে বিচলিত হলেন এবং অনেক অনুনয় বিনয় করে কৃতকর্মের জন্য ক্ষমা ভিক্ষা করলেন কিন্তু মহাপ্রভু তাঁর সঙ্কল্পে অনড়।আপাত দৃষ্টিতে মনে হয় মহাপ্রভুর এই আচরণ যেন বড়ই কঠোর কিন্তু মহাপুরুষগণের সর্বকর্মের মধ্যেই একটা না একটা মহত বা গূঢ় রহস‍্য লুকিয়ে থাকে, তা গোবিন্দ ঘোষের পরবর্তী জীবন পর্য‍্যালোচনা করলেই বুঝা যাবে।(এই প্রসঙ্গে বলতে চাই যে গৌরলীলার বেদব‍্যাস শ্রীপাদ বৃন্দাবন দাস ঠাকুরের জীবনী প্রসঙ্গেও দেখা যায় যে অনুরূপ একটি হরিতকি প্রদানের জন্য নিত‍্যানন্দ প্রভুও তাঁকে দেনুড়ে পরিত‍্যাগ করেন যার ফলে তাঁর ভক্তিময় জীবনের পরিপূর্ণ বিকাশ সাধিত হয় এবং গোবিন্দ ঘোষের জীবনেও অনুরূপ ঘটনার সন্নিবেশ দেখা যায় )।*
*এইভাবে গোবিন্দ মহাপ্রভুর কাছ হতে দূরে সরে গেলেন এবং মনের দুঃখ মনে রেখে দিনযাপন করতে লাগলেন।অবশেষে একদিন গঙ্গাস্নান করবার সময়ে একটি ভারী জিনিস তাঁর পিঠে এসে ঠেকিল, গোবিন্দ তা সরিয়ে দিলেন, স্নান সমাপণান্তে নিজ গৃহে চলে আসিলেন।পরদিনেও অনুরূপ ভাবেসেই ভারী জিনিসটি গঙ্গাস্নান সময়ে তাঁর কাছে ভেসে আসিল এবং দৈববাণীর মাধ‍্যমে আজ্ঞাপ্রাপ্ত হলেন সেই কাষ্ঠখানি সযত্নে গৃহে নিয়ে আসবার জন্য। অতঃপর মহাপ্রভু তাঁকে স্বপ্নের মাধ‍্যমে আদেশ করেন যে, গোবিন্দ! তুমি এই দারুব্রহ্ম হতে গোপীনাথ সেবা প্রকাশ করো, তোমার সর্ব বাসনা সিদ্ধ হবে।তারপর তিনি কোন ভাস্কর দ্বারা গোপীনাথ বিগ্রহ প্রকাশ করেন এবং সেই গোপীনাথ সেবায় নিজের দেহমন সমর্পণ করেন। এটিই হল শ্রীবিগ্রহ প্রকাশের আদি কথা। এই প্রসঙ্গে জানা দরকার যে মহাপ্রভু কর্তৃক পরিত‍্যক্ত হয়ে গোবিন্দ বিয়ে করে সংসারী জীবন যাপন করেন এবং ক্রমে তাঁর একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করে।মহাপ্রভুর আদেশ অনুযায়ী গোবিন্দ সংসারী জীবনযাপন করলেও মনের ষোলআনা আর্তি নিয়ে গোপীনাথের সেবা করে যেতে লাগলেন। কিন্তু হঠাৎ এই নাবালক শিশু সন্তানটিকে রেখে গোবিন্দের পত্নী ইহলোক ত‍্যাগ করলেন।শোকে দুঃখে গোবিন্দ একেবারে ভেঙ্গে পড়লেন কিন্তু তথাপি নাবালক সন্তানের মুখপানে চেয়ে আত্মসম্বরণ করতে বাধ‍্য হলেন এবং পুনরায় গোপীনাথকে বাৎসল‍্য সেবার মাধ‍্যমে সেবাপূজা করে যেতে লাগলেন। কিন্তু অদৃষ্টের এমনই নির্মম পরিহাস যে কিছুদিনের মধ্যেই তাঁর নিজের সন্তানটিও চিরবিদায় নিল।শোকে দুঃখে গোবিন্দ একেবারেই ভেঙ্গে পড়লেন।আপাত দৃষ্টিতে মনে হয় এমন যে ভক্ত,গোপীনাথ তাঁর উপর এত বিরূপ কেন? গোবিন্দের পরবর্তী জীবন পর্য‍্যালোচনা করলে দেখা যাবে যে সত‍্যই এমন হওয়ারই প্রয়োজন ছিল, কারণ এই সন্তান বিয়োগের মাধ‍্যম‍েই তাঁর কৃষ্ণপ্রাপ্তি হয়েছিল।*
*🌹সন্তান বিয়োগের পর গোবিন্দ একেবারে পাগলের মত হয়ে পড়লেন এবং মনের দুঃখে আহার নিদ্রা পর্যন্ত ত‍্যাগ করলেন এবং এমনকি গোপীনাথজীর সেবাও তিনি পরিত‍্যাগ করলেন।ভোগ সেবা সব বন্ধ হয়ে গেল, গোপীনাথজী অনাহারে দিন কাটাতে লাগলেন, গোবিন্দও গোপীনাথজীর উপর অভিমান করে অনাহারে দিন যাপন করতে লাগলেন।দিনের পর দিন এইভাবে চলতে লাগল, অবশেষে অভুক্ত গোপীনাথজীর কৃপাদৃষ্টি তাঁর উপর পড়িল। তিনি স্বপ্নে দর্শন দিয়ে বললেন--, গোবিন্দ! আমি যে অনাহারে আর থাকতে পারছি না, আমি ক্ষুধার জ্বালায় বড়ই কষ্ট পাচ্ছি, তাড়াতাড়ি আমায় কিছু খাবার দাও।গোবিন্দ তখন বললেন যে,আমি আর তোমার সেবা করব না। তুমি আমার পত্নীকে কেড়ে নিলে, একটি মাত্র পুত্রসন্তানটিকেও কেড়ে নিলে? আমার তোমার প্রতি কোন করুণা নাই, এমনকি পরকালে আমার আত্মার সদগতি পর্যন্ত হবে না কারণ আমি পুত্রহারা। তোমার সেবা করার যথেষ্ট পুরস্কার আমি পেয়েছি, আমি আর তোমার সেবাপূজা করব না।*
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
*কুব্জার বাসনা হরি,অন্তরে বুঝিতে পারি,*
   *তার প্রতি তবে তিনি কৃপান্বিত হন।*
*রাম আর সখা হবে,উপনীত রহে যবে,*
   *কুব্জারে তখন কন করি সম্বোধন।।*
*এইবার কহি যাহা,ধীর চিত্তে শোন তাহা,*
   *তোমার নিকটে আমি না যাব এখন।*
*দুঃখ না রাখি অন্তরে,যাও তুমি ঘরে ফিরে,*
   *পশ্চাতে তোমার গৃহে করিব গমন।।*
*অগ্রে কংসে বধি প্রাণে,রক্ষা করি মিত্রগণে,*
   *অবশ‍্য বাসনা তব করিব পূরণ।*
*জেনো আমার বচন,নহে অলীক কখন,*
   *হৃষ্ট মনে কর তুমি স্বগৃহে গমন*।।
🔴🔵🌑🔴🔵🌑⚪🔷🔶🔴🔵🔶⚪
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






শ্রীশ্রীশ্যামানন্দ প্রভু 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/shyamananda.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••━❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀━┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀━┅••••* 
✧═══════════•❁❀❁•═══════════✧ 
     ꧁ 👇📖 সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী 📖👇
  ✧═══════════•❁❀❁•═══════════✧
শ্যামানন্দ প্রভু – সদ্‌গোপকুলোদ্ভূত। “দুঃখী বা দুঃখিনী" ও ‘কৃষ্ণদাস” ইহার পূর্ব নাম । তাই এনাকে কেহ কেহ দুঃখী কৃষ্ণদাস নামেও সম্বোধন করে থাকেন। পরবর্তী সময়ে শ্রীধাম বৃন্দাবনে শ্রীজীব গোস্বামী প্রভু কর্ত্তৃক ইঁহার নাম হয় “শ্রীশ্রীশ্যামানন্দ”।

দণ্ডেশ্বর গ্রামে বাস সর্বাংশে প্রবল।
মাতা— শ্রীদুরিকা, পিতা — শ্রীকৃষ্ণ মণ্ডল ।।
সদ্‌গোপ কুলেতে শ্রেষ্ঠ অতিসুচরিত।
ধারেন্দাবাহাদুরপুরেতে পূর্ব্বে স্থিত।।
(ভক্তি ১/৩৫১–৫২)
পুত্ৰ কন্যা গত হৈলে হৈল শ্যামানন্দ।
মাতা পিতা দুঃখ সহ পালন করিল।
এই হেতু ‘দুঃখী’ নাম প্রথম হইল।। (ঐ ৩৫৯)
শ্যামসুন্দরের মহা আনন্দ জন্মাইল ৷
“শ্যামানন্দ” নাম পুন বৃন্দাবনে হইল।। (ঐ ৪০১)
রাধা শ্যামসুন্দরের সুখ জন্মাইল।
জানিয়া শ্রীজীব শ্যামানন্দ নাম থুইল।।
(ভক্তি ৬/৫২)

ইনি শ্রীহৃদয়চৈতন্যের শিষ্য। ১৪৫৬ শকে ইঁহার জন্ম। “শ্যামানন্দপ্রকাশ’, ‘অভিরাম-লীলামৃত’’, ‘প্রেমবিলাস’, ‘ভক্তিরত্নাকর’ প্রভৃতি গ্রন্থে ইঁহার জীবনী আছে। শ্যামানন্দের পিতা পূর্বে গৌড়ে বাস করিতেন, তথা হইতে উৎকলে দণ্ডেশ্বরের অন্তর্গত ‘ধারেন্দা-বাহাদুরপুরে’ বাস করেন। শ্যামানন্দের আরও ভ্রাতাভগ্নী ছিলেন। তাঁহারা পূর্বেই স্বধাম গমন করেন। পিতামাতা শ্যামানন্দকে সুশিক্ষা দিয়াছিলেন। বৈষ্ণব-শাস্ত্রে শ্যামানন্দ প্রভু “শ্রীঅদ্বৈত আচার্য্যের প্রকাশ” বলিয়া উক্ত আছেন ৷
শ্যামানন্দ প্রভু বাল্যকাল হইতেই ধর্মানুরাগী ছিলেন। ২০ বৎসর বয়ঃক্রমকালে তীর্থ-ভ্রমণে বহির্গত হন এবং অম্বিকানগরে আসিয়া শ্রীগৌরীদাস পণ্ডিতের স্থাপিত
শ্রীশ্রীগৌরাঙ্গ নিত্যানন্দ বিগ্রহ দর্শন করিয়া প্রেমে বিগলিত হন। শ্রীশ্রীগৌরীদাস পণ্ডিতের শিষ্য শ্রীহৃদয়চৈতন্য ইহার বিশুদ্ধ ভাবদর্শনে মোহিত হইয়া দীক্ষা প্রদান করেন।
শ্যামানন্দ প্রথমতঃ গৌড়মণ্ডল দর্শন করিয়া পরে ভারতবর্ষের যাবতীয় তীর্থ ভ্রমণ করেন ও পরে শ্রীবৃন্দাবনে শ্রীজীব গোস্বামিপাদের আশ্রয়ে ভক্তিশাস্ত্র অধ্যয়ন এবং সাধন ভজন করিতে থাকেন। একদা শ্যামানন্দ প্রভু শ্রীবৃন্দাবনে শ্রীরাসমণ্ডল পরিস্কার করিতে করিতে শ্রীমতী রাধিকার শ্রীচরণের নূপুর প্রাপ্ত হয় এবং শ্রীমতি রাধিকার কৃপা প্রাপ্তি হইয়া স্বীয় ললাটে স্পর্শ করাইতে নূপুরাকৃতি তিলক হয়; এই কারণে শ্যামানন্দ পরিবারগণ তিলক মধ্যে নূপুরের চিহ্ন ধারণ করেন। ৫০৪ শকে শ্রীশ্যামানন্দ, শ্রীনরোত্তম ঠাকুর ও শ্রীনিবাস আচার্য্য তিনজনে শ্রীবৃন্দাবন হইতে গ্রন্থ লইয়া গৌড়ে আগমন করেন। শেষ জীবনে শ্যামানন্দ প্রভু উৎকল দেশের ‘নৃসিংহপুর গ্রামে অবস্থিতি করিয়া বৈষ্ণবধর্ম্ম প্রচার করিয়াছিলেন। ইনি বহু যবনকে শিষ্য করিয়াছিলেন। শ্যামানন্দ প্রভুর অসংখ্য শিষ্যের মধ্যে রসিক মুরারিই প্রধান। শ্রীশ্যামানন্দ গোপীবল্লভপুরে শ্রীগোবিন্দ বিগ্রহ প্রতিষ্ঠিত করেন।

শিষ্যগণের মধ্যে----
শ্যামানন্দ শিষ্য করিলেন স্থানে স্থানে।
রাধানন্দ, শ্রীপুরুষোত্তম, মনোহর।
চিন্তামণি, বলভদ্র, শ্রীজগদীশ্বর।।
উদ্ধব, অক্রুর, মধুবন, শ্রীগোবিন্দ ৷
জগন্নাথ, গদাধর, শ্রীআনন্দানন্দ।।
শ্রীরাধামোহন-আদি শিষ্যগণ-সঙ্গে।
সদা ভাসে সংকীর্ত্তন সুখের তরঙ্গে।।
(ভক্তি ১৫/৬৩-৬৫)




  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৬৮. অম্বিকা কালনার নিতাই গৌর 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori68.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৮)বৈষ্ণব জগতের মাধুকরী*
   *অম্বিকা কালনার নিতাই গৌর*
    ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🔷এইভাবে পুনরাবৃত্তির পর শ্রীমন্মহাপ্রভু বললেন যে পন্ডিত তুমি যাঁদেরই রাখতে চাইবে তাঁরাই অচল হবেন এবং অপর দুইজন সচল হয়ে চলে যাবেন।কারণ শ্রীবিগ্রহ এবং আমরা উভয়েই একই স্বরূপ, তুমি যাঁকেই রেখে পূজাসেবা করো না কেন তুমি নিশ্চিত জানবে যে আমরা সদাসর্বদা তোমার কাছে আছি এবং থাকব। এইভাবে ভক্ত প্রেমে বাঁধা পড়ে সাক্ষাৎ নিতাইগৌর বিগ্রহে স্বরূপে সেখানে স্থিতি হলেন এবং গৌরীদাস পন্ডিত আজীবন এই বিগ্রহ সেবা করে গিয়েছেন। অদ‍্যাপি অম্বিকা কালনায় এই বিগ্রহ দুইটি বিদ‍্যমান।এই বিগ্রহের পেছনে যে বিরাট ও বিশাল ঐতিহ্য প্রচ্ছন্ন রয়েছে তা জনমানসে প্রচার হলে ভক্ত সমাগম নিশ্চিত বেশী হবে এবং আশাকরি মহাপ্রভুর এই পাঁচশ বৎসর আবির্ভাব তিথিতে এই গ্রন্থখানি গৌরভক্তগণ যদি পাঠ করেন তাহলে মহাপ্রভুর মহিমা এবং অবতারতত্ত্ব সম্বন্ধে নিঃসন্দেহ হবেন।*
*🌹গৌরীদাস পন্ডিত ছিলেন নিত‍্যানন্দ প্রভুর শ্বশুর মহাশয় শ্রীসূর্য‍্যদাস সরখেল (পন্ডিতের) ভাই।কথিত আছে এই বিগ্রহের ফটো তুলতে যাবার কালে কোন এক সেবক মারা যান সেইজন‍্য ফটো তোলা নিষিদ্ধ।এই মন্দিরের আবার ঝাঁকি দর্শন প্রথা প্রচলিত আছে কারণ যদি প্রভুদ্বয় বাইরে চলে যান এই ভয়। যেমনটি আছে বৃন্দাবনে বঙ্কুবিহারীর মন্দিরে।গৌরভক্তগণের কাছে লেখকের সনির্ব্বন্ধ অনুরোধ তাঁরা যেন যথাসাধ‍্য ভিক্ষার মাধ‍্যমে বৈষ্ণব জগতের এই ঐতিহ্যময় পীঠস্থানটির মুখোজ্জ্বল করেন।*
*এই প্রসঙ্গে জানা যায় যে মহাপ্রভু যখন এই অম্বিকা কালনায় শুভাগমন করেন তখন তিনি স্বয়ং নৌকা বেয়ে এসেছিলেন এবং যখন পরমভাগবদ্ গৌরীদাস পন্ডিতের গৃহে পদার্পণ করেন তখন তিনি সেই নৌকার বৈঠাখানি এনে গৌরীদাস পন্ডিতের হাতে সমর্পণ করেন।গৌরীদাস এর কারণ জিজ্ঞাসা করলে মহাপ্রভু বলেছিলেন যে=*
*"গৌরীদাস এই বৈঠাখানি তোমাকে দিলাম,তুমি এর দ্বারা কলির জীবকে ভবনদী পার হবার জন্য সহায়তা করবে।বৈষ্ণব জগতে গুরু পরম্পরায় যে রীতি দেখা যায় অর্থ‍্যাৎ শিষ‍্য প্রশিষ‍্য ইত‍্যাদি সেই হিসাবে শিষ‍্যের ক্রম অনুসারে মনে হয় গৌরীদাস পন্ডিতই সর্বশ্রেষ্ঠ কারণ তাঁর স্বনামধন‍্য শিষ্য হচ্ছেন হৃদয়চৈতন‍্য, তাঁর শিষ‍্য শ‍্যামানন্দ, তাঁর শিষ্য হচ্ছেন রসিকানন্দ এবং প্রত‍্যেকেই বৈষ্ণব জগতের এক একজন দিকপাল।এইরকম শক্তিধর চারজন শিষ্য পরম্পরা মহাপ্রভুগণের মধ্যে একরকম দেখাই যায় না। গৌরীদাস পন্ডিতের গৃহে এই যে লীলারঙ্গ হয়েছিল তা কৃষ্ণদাস নামক একজন প্রসিদ্ধ পদকর্তা একটি সুন্দর পয়ারের মাধ‍্যমে প্রকাশ করেছেন, আস্বাদন করুন।*
*ঠাকুর পন্ডিতের বাড়ী,গোযা নাচে ফিরি ফিরি,*
     *নিত‍্যানন্দ বলে হরি হরি।*
*কাঁদি গৌরীদাস বলে,পড়ি প্রভুর পদতলে,*
    *কভু না ছাড়িবে মোর বাড়ী।।*
*আমার বচন রাখ,অম্বিকা নগরে থাক,*
      *এই নিবেদন তুয়া পায়।*
*যদি ছাড়ি যাবে তুমি,নিশ্চয় মরিব আমি,*
      *রহিব সে নিরখিয়া কায়।।*
*তোমরা যে দুটি ভাই,থাক মোর এই ঠাঁই,*
        *তবে সবার হয় পরিত্রাণ।*
*পুনঃ নিবেদন করি,না ছাড়িও গৌরহরি,*
       *তবে জানি পতিত পাবন।।*
*প্রভু কহে গৌরীদাস,ছাড়হ এমন আশ,*
      *প্রতিমূর্তি সেবা করি দেখ।*
*তাহাতে আছয়ে আমি,নিশ্চয় জানিহ তুমি,*
     *সত‍্য মোর এই বাক‍্য রাখ।।*
*এত শুনি গৌরীদাস,ছাড়ি তবে দীর্ঘশ্বাস,*
     *ফুকারি ফুকারি পুনঃ কান্দে।*
*পুনঃ সেই দুই ভাই,প্রবোধ করিলা তায়,*
     *তবু হিয়া থির নাহি বান্ধে।।*
*পুনঃ প্রভু কহে তাঁরে,তোর ইচ্ছা হয় যারে,*
     *সেই দুই রাখ নিজ ঘরে।*
*তোমার প্রতীতি লাগি,তব ঠাঁই খাব মাগি,*
      *সত‍্য সত‍্য জানিহ অন্তরে।।*
*শুনিয়া পন্ডিতরাজ, করিল রন্ধন কাজ,*
      *চারিজনে ভোজন করিলা।*
*পুষ্পমাল‍্য বস্ত্র দিয়া,তাম্বূলাদি সমর্পিয়া,*
      *সর্ব অঙ্গে চন্দন লেপিলা।।*
*নানা মনে পরতীত,করি ফিরাইল চিত,*
     *দোঁহারে রাখিল নিজ ঘরে।*
*পন্ডিতের প্রেম লাগি,দুই ভাই খায় মাগি,*
      *দোঁহে গেলা নীলাচল পুরে।।*
*পন্ডিত করয়ে সেবা,যখন যে ইচ্ছা যেবা,*
      *সেইমত করয়ে বিলাস।*
*হেন প্রভু গৌরীদাস,তাঁর পদ করি আশ,*
      *কহে দীন হীন কৃষ্ণদাস।।*
*🔵বিঃদ্রঃ=মহাপ্রভু সন্ন‍্যাস নিয়ে নীলাচলে গমন করবার পর যখন গৌড়দেশে এসেছিলেন তখনই তিনি এই লীলা প্রকাশ করেছিলেন, সন্ন‍্যাসের আগে নহে।*
⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪
*আকর্ষিয়া বস্ত্র তাঁর,কহে কুব্জা এইবার,*
   *পরশি তোমারে নাথ অন্তর চঞ্চল।*
*কহি শোন জনার্দন,তব রূপে মুগ্ধ মন,*
    *তোমারে ছাড়িলে হ'বে অন্তর বিকল।।*
*কৃপা করি রাখ হরি,তব পদে দাসী করি,*
    *এবে প্রভু কর মোর বাসনা পূরণ।*
*সত‍্য কহি তোমা বিনা,এ জীবন রহিবে না,*
   *তোমার সাক্ষাতে প্রাণ দিব বিসর্জন।।*
🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






৬৭. অম্বিকা কালনার নিতাই গৌর 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori67.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৭)বৈষ্ণব জগতের মাধুকরী*
  *অম্বিকা কালনার নিতাই গৌর*
  ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*⚪বর্তমানে কালনার ঠাকুর বাড়ীতে  যে নিতাই-গৌরাঙ্গ বিগ্রহ আমরা দেখতে পাই তার আদিকথা অতীব আশ্চর্য‍্যজনক।ভক্তপ্রেমে বাঁধা পড়ে প্রকট কালে দুই প্রভু যে কৃপা গৌরীদাস পন্ডিতকে করেছিলেন তার জ্বলন্ত নিদর্শন এই বিগ্রহদ্বয়। গৌরীদাস পন্ডিত ছিলেন গৌরাঙ্গগত প্রাণ এবং নিত‍্যানন্দ প্রভু ও গৌরাঙ্গ মহাপ্রভুর একনিষ্ঠ সেবক।একবার এই দুই প্রভু গৌরীদাস পন্ডিতের আর্ত্তিতে বিচলিত হয়ে তাঁকে দর্শনদান মানসে এই অম্বিকা কালনায় তাঁর গৃহে গমন করেন। কিন্তু তখনও পর্য‍্যন্ত তাঁর গৃহে কোন নিতাই গৌর বিগ্রহ প্রতিষ্ঠিত ছিলেন না। গৌরীদাস পন্ডিত তাঁর গৃহে দুই প্রভুকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন এবং মনের সাধ মিটিয়ে তাঁদের সেবা যত্ন করতে লাগলেন।অবশেষে বিদায়কালে গৌরীদাস ব‍্যাকুল প্রাণে কাঁদতে লাগলেন। বললেন যে তাঁদের বিরহ ব‍্যথা তিনি কিছুতেই সহ‍্য করতে পারবেন না, সেইজন‍্য তিনি তাঁদের বিদায় দিতেও পারবেন না।এমনকি তিনি বললেন যে তাঁদের অবর্তমানে অদর্শন জ্বালায় জর্জরিত হয়ে তিনি প্রাণে মারা যাবেন। কৃপার সাগল মহাপ্রভু এবং দয়ারসাগর নিতাইচাঁদ তখন গৌরীদাস পন্ডিতের আর্তিতে বিগলিত হয়ে গেলেন এবং বললেন যে তাঁদের থাকা তো কোন ভাবেই সম্ভব নয়, কারণ তাঁদের সামনে অনেক কাজ,সেইজন‍্য তিনি যেন নিতাই-গৌরাঙ্গ বিগ্রহ প্রতিষ্ঠা করে তাঁদের সেবা পূজা করে সঙ্গসুখ লাভ করেন।সেই আদেশ অনুযায়ী তাঁদের স্থিতিকালেই বা থাকাকালীনই গৌরীদাস নিতাই-গৌরাঙ্গের প্রমাণ দুই শ্রীবিগ্রহ নির্মাণ করালেন এবং তা শ্রীমন্দিরে প্রতিষ্ঠা করলেন।কৃপালু মহাপ্রভু তখন বিগ্রহ মহিমা প্রচার করবার জন্য এক লীলারঙ্গ প্রকাশ করলেন। বিগ্রহ প্রতিষ্ঠা সম্পন্ন হলেও পন্ডিতের মনে আনন্দ নাই কারণ তিনি বেশ বুঝতে পেরেছেন যে এইবার দুই প্রভু নিশ্চিত বিদায় নিবেন। হঠাৎ মহাপ্রভু বললেন "গৌরীদাস!আমরা দুইজন সচল অবস্থায় আছি তোমার এই প্রতিষ্ঠিত বিগ্রহের পার্শ্বেই দাঁড়াচ্ছি এবং তুমি যাকে রাখতে চাও তাঁরাই তোমার কাছে থাকবেন, অবশিষ্ট দুইজন চলে যাবেন। অর্থ‍্যাৎ এই চার মূতির মধ্যে তুমি যাকে ইচ্ছা রাখতে পারো।*
*🔵অতঃপর দুই প্রভু সচল অবস্থায় শ্রীবিগ্রহের দুই পার্শ্বে সেই ভঙ্গিতেই দাঁড়িয়ে রইলেন এবং গৌরীদাস তখন কহিলেন তোমরা যারা আমার সঙ্গে কথা বলছো আমি তাঁদেরই রাখতে চাই।মহাপ্রভু তথাস্তু বললেন, সঙ্গে সঙ্গে প্রকট দুই প্রভু ক্ষণিকের মধ্যেই বিগ্রহ স্বরূপে রূপান্তরিত হলেন এবং দারু নির্মিত সদ‍্য প্রতিষ্ঠিত দুই প্রভু হাঁটতে হাঁটতে মন্দির হতে নিষ্ক্রান্ত (বহির্গত)হয়ে গেলেন এবং সচল দুই নিতাইগৌর দারু বিগ্রহ স্বরূপে স্থানুবৎ (শাখাপল্লবহীন বৃক্ষ বা খুঁটির মত)অচল হয়ে গেলেন।গৌরীদাস পন্ডিতের চোখের সামনে এই ঘটনা ঘটিল, তিনি বিস্ময়ে এবং পুলকে হতবাক্ হয়ে গেলেন এবং কেবল ভাবতে লাগলেন যে দারুবিগ্রহ কি ভাবে হেঁটে বাহির হয়ে যেতে পারেন! তিনি মোহগ্রস্ত ভাবে ব‍্যাকুল প্রাণে কাঁদতে লাগলেন কারণ তিনি মনে করলেন যে সচল দুই প্রভু নিশ্চয়ই চলে গেছেন। হঠাৎ তিনি বলে বসলেন হে প্রভু! আমি মনের দুঃখে ভুল প্রার্থনা জানিয়েছি কারণ যাঁরা নিষ্ক্রান্ত হয়ে গেছেন আমি তাঁদেরই চাই। এইরকম বললে সেই মূর্তিদ্বয় প্রত‍্যাবর্তন করলেন এবং আগের জায়গায় বিগ্রহ স্বরূপে দাঁড়িয়ে রইলেন।অবশিষ্ট মূর্তিদ্বয় তখন হাঁটতে হাঁটতে মন্দিরের বাইরে চলে গেলেন। এইভাবে গৌরীদাস পন্ডিতের ইচ্ছা অনুযায়ী একবার সচল নিতাইগৌর এবং একবার বিগ্রহরূপী নিতাইগৌর যাতায়াত করতে লাগলেন, পন্ডিত যেন বড় অসহায় বোধ করতে লাগলেন যে তিনি কাকে রাখবেন বা কাকে ছাড়বেন। নিতাইগৌরের এই লীলা সাক্ষাৎ দর্শনে ভাবাবেশে অঝোর নয়নে কাঁদতে লাগলেন এবং কিংকর্তব‍্য বিমূঢ় হয়ে গেলেন। ভগবানের লীলা বুঝা ভার, তিনি যে কখন কাকে কি ভাবে কৃপা করবেন তার কোন বিধিবদ্ধ নিয়ম নাই।এই কৃপা অযাচিতভাবেই ভক্তের উপর বর্ষিত হয় এবং তিনি তাতে স্নাত হয়ে পরমেশ্বরের ধ‍্যানজ্ঞানে নিজেকে নিমগ্ন রাখেন।(স্নাত=স্নান)।এ ক্ষেত্রেও সেইরকম দেখা যায়।মহাপ্রভু তাঁর পার্ষদগণকে নানাভাবে কৃপা করেছেন।এই প্রভুদ্বয় শ্রীখন্ডে গমন করে নরহরি ঠাকুরকে কৃপা করেছিলেন এবং সাধারণ পুষ্করিণীর জলকে মধুতে পরিণত করেছিলেন।এই মহাপ্রভুর কৃপাতেই অগ্রদ্বীপের গোপীনাথ বিগ্রহ ভক্তের নিষ্ঠায় প্রীত হয়ে অশৌচ পালন করেছিলেন।এইরকম ভুরি ভুরি দৃষ্টান্ত এই মাধুকরী গ্রন্থে পাওয়া যাবে।সেইরকম এ ক্ষেত্রে গৌরীদাস পন্ডিতকে যেভাবে কৃপা করেছিলেন তাও অবিশ্বাস্য হলেও প্রকৃত সত‍্য।*
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

adds