শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৮৩. শ্রীকৃষ্ণের বণিকিনীর বেশে মিলন লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/07/pdf-httpsmrinmoynandy_43.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৮৩. *🌺শ্রীকৃষ্ণের বণিকিনীর বেশে মিলন লীলা🌺*꧂
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ 👇শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র👇 ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
*নাগর আপনি, হৈলা বণিকিনী,*
     *কৌতুক করিয়া মনে।*
*চুয়া যে চন্দন,আমলকী বর্তন,*
      *যতন করিয়া আনে।।*
*কেশর যাবক,কস্তুরী দ্রাবক,*
      *আনিল বেণার জড়।*
*সোন্ধা সুকুঙ্কুম,কর্পূর চন্দন,*
      *আনিল মুথা শিকড়।।*
*থালিতে করিয়া,আনিল ভরিয়া,*
      *উপরে বসন দিয়া।*
*মিছামিছি করি, ফিরে বাড়ী বাড়ী,*
      *ভানুর দুয়ারে গিয়া।।*
*চুবক লইয়ে, ফুকারি কহয়ে,*
     *আইল দাসী যে তবে।*
*মোদের মহলে,দেহ আসি বলে,*
       *অনেক নিতে যে হবে।।*
*থালিতে ধরিয়া,আনিল লইয়া,*
      *যেখানে নাগরী বসি।*
*চুয়া সুচন্দন, করহ বচন*
     *বেণ‍্যানী মনেতে খুশী।।*
*চন্দন চুবক , লইবে কতেক,*
     *জানিতে চাহিয়ে আমি।*
*সকলি লইব ,বেতন যে দিব,*
      *যতেক আনহ তুমি।।*
*আমলকী হাতে, দিল যে মাথে,*
      *ঘষিতে লাগিল কেশ।*
*ঘষিতে ঘষিতে ,শ্রম যে হইল,*
     *নাগরী পাইল ক্লেশ।।*
*সুমধুর বাণী ,কহে যে বেণ‍্যানী,*
      *চুয়া মাখিবার তরে।*
*চুল যে ঝাড়িয়া,হাত নামাইয়া,*
      *মাখায় হৃদয় পরে।।*
*পরশে নাগরী, হইয়া আগোরী,*
     *পড়িলা বেণ‍্যানী কোরে।*
*নিদ সে আইল,অতি সুখ হইল,*
      *সব শ্রম গেল দূরে।।*
*বেণ‍্যানী যে বলে,গেল সেই বলে,*
      *যাইতে চাহিয়ে ঘরে।*
*উঠিয়া নাগরী, বসন সম্বরী,*
     *কহে কি লাগিবে মোরে।।*
*বট আনিবারে,কহিল সখীরে,*
     *শুনিয়া নাগর রাজে।*
*কহে না লইব, আর ধন দিব,*
     *না কহি তোমারে লাজে।।*
*কহ না কেনে, কি আছে যে মনে,*
     *শুনিতে চাহিয়ে আমি।*
*থাকিলে পাইবে, নতুবা যাইবে,*
     *থির হৈয়া কহ তুমি।।*
*বেণ‍্যানী কহয়ে, হিয়ার ভিতরে,*
      *বড় ধন আছে সেহ।*
*কৃপা যে করিয়া,বাস উঘারিয়া,*
     *সে ধন আমারে দেহ।।*
*তখন নাগরী, বুঝিলা চাতুরী,*
     *হাসিয়া আপন মনে।*
*গন্ধের বেতন , হইল এমন,*
     *জীবন যৌবন টানে।।*
*কর সমাধান , বুঝিলাম কান,*
     *আর না বলিহ মোরে।*
*এতেক সে গুণে,মারহ পরাণে,*
     *কেবা শিখাইল তোরে।।*
*পরের সে নারী,আশ যে করি,*
     *মরহ আপন মনে।*
*কোথা বা হৈয়াছে,কেবা বা পাঞাছে,*
      *না দেখি যে কোন স্থানে।।*
*চন্ডীদাস কয়, কত ঠাঞি হয়,*
     *যাহাতে যাহাতে বনে।*
*যৌবন-ধনে , কেবা বা মানে,*
      *সোঁপয়ে যে প্রাণে প্রাণে।।*
🌺🌴💐🌻🍒🍁🌳🌹🌼🍀
✧═══════════•❁❀❁•═══════════✧      
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


adds