শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

*একবার কৃষ্ণনামে করে সর্বপাপ নাশ।**প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ।।* ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ, নিবাস-বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা-ইংরেজ বাজার, জেলা-মালদহ, পশ্চিমবঙ্গ-৭৩২১০১

 ✧═══════════•❁❀❁•═══════════✧
       ꧁*একবার কৃষ্ণনামে করে সর্বপাপ নাশ।* ꧂
       ꧁*প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ।।* 
                        👇👇👇🙏👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧
সকল কিছু লিখনী👇👇🙏👇👇📚 *PDF গ্রন্থ* 📚 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*যাবৎ জনম মোর,অপরাধে হৈনু ভোর,*
     *নিষ্কপটে না ভজিনু তোমা।*
*তথাপি তুমি সে গতি,না ছাড়িহ প্রাণপতি,*
    *আমা সমা নাহিক অধমা।।*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*একবার কৃষ্ণনামে করে সর্বপাপ নাশ।*
*প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ।।*
*প্রেমের উদয়ে হয় প্রেমের বিকার*।
*স্বেদ-কম্প-পুলকাদি গদগদাশ্রুধার।।*
*অনায়াসে ভবক্ষয়,কৃষ্ণের সেবন*।
*এক কৃষ্ণনামের ফলে পাই এত ধন।।*
*হেন কৃষ্ণনাম যদি লয় বহুবার।*
*তবে যদি প্রেম নহে,নহে অশ্রুধার।।*
*তবে জানি অপরাধ তাহাতে প্রচুর*
*কৃষ্ণনাম বীজ তাহে না হয় অঙ্কুর।।*
 *🍀যেমন ধরুন,একটী বীজ যদি মাটি উর্বর করে সযত্নে মাটিতে ফেলে ঠিকঠাক যত্ন করা যায় তবে দেখা যাবে সেই বীজটি একসময় অঙ্কুরিত হয়ে ধীরে ধীরে চারাগাছে পরিণত হবে, এবং সময়কালে ফল আসবে তাইনা?* *তদ্রুপ কৃষ্ণনামবীজ হৃদয়ভূমিতে ফেলে শ্রবণ কীর্তনাদি জলে সিঞ্চিত হলে ভক্তিকল্পলতার অঙ্কুর উদগম হয়ে তাতে যথাসময়ে ভাব-কুসুম ও প্রেমফল অবশ্যই ফলবে।* *কিন্তু যদি ঐ বীজ কোন পাষাণের উপরে পড়ে যায়,তবে তার আর অঙ্কুরিত হবার কোনরকম সম্ভাবনাই থাকে না।* *অপরাধ চিত্তটিও পাষাণের মত,তাতে নাম উপলক্ষিতা ভক্তিবীজ অঙ্কুরিত হবার কোন সম্ভাবনা থাকে না।* *এই জন‍্যই বৈষ্ণব সম্প্রদায়ে অপরাধের বিচার এত প্রবল।* *শ্রীচৈতন‍্যচরিতামৃতে যে পয়ার উদ্ধৃত হয়েছে,তার অব‍্যবহিত পরেই লিখিত আছে, "চৈতন‍্য নিত‍্যানন্দে নাহি এসব-বিচার। নাম লইতে প্রেম দেন,বহে অশ্রুধার"।।* *এইকথায় মনে হতে পারে যে,শ্রীচৈতন‍্যদেব ও শ্রীমন্নিত‍্যানন্দে অপরাধের বিচার নাই,নাম-গ্রহণমাত্রেই তাঁরা অপরাধীকেও তাঁরা প্রেমদান করে থাকেন। কিন্তু শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপ-লীলায় নিন্দুক,পড়ুয়া,পাষন্ডী প্রভৃতি মহাপ্রভুকে নিন্দা করেছিল বলে মহাপ্রভু সেই নিন্দুক অপরাধীগণকে প্রেমদানের অন‍্য উপায় না দেখে সন্ন‍্যাস গ্রহণ করেছিলেন এবং সন্ন‍্যাস গ্রহণের পর নিন্দুকেরা মহাপ্রভুর শ্রীচরণে নত হওয়ায় অপরাধের অপগমে তাদেরকে প্রেম দিয়াছিলেন বলে ঐ শ্রীচৈতন‍্যচরিতামৃতে বর্ণিত রয়েছে।* *আবার চাপালগোপাল শ্রীবাসের কাছে অপরাধী হয়েছিল বলে মহাপ্রভু শ্রীবাসের কাছে অপরাধ ক্ষমা করিয়ে তাকে প্রেমদান করেছিলেন।*
       *ক্রমশ*


*বিরাম অংশ*
---------------------
*সেই রকম কপট দুষ্টচিত্ত ব‍্যক্তি বাইরে ভজনের অভিনয় মাত্র করলেও প্রবল মহৎসঙ্গ বা মহৎকৃপায় ঐ কপটের অপগম না হওয়া পর্যন্ত আর তার নিষ্কপট ভজনের বা আন্তরিকতাপূর্ণ ভজনের কোন আশায় থাকে না।*
*সরলপ্রাণে যাঁরা শ্রীগুরুদেব,বৈষ্ণব ও ভগবানের চরণে প্রপন্ন(আশ্রয়)হয়ে ভজন করেন,তাঁরাই নিষ্কপট ভজনের সৌভাগ্য প্রাপ্ত হয়ে তাঁদের করুণালাভে ধন‍্য হয়ে থাকেন।*
*জয় নিতাই গৌর হরিবল।*
অতি সংক্ষেপে পূর্ণ
 ✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






adds