✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ *আপন ভজন কথা, না কহিব যথা তথা,* ꧂
꧁ *ইহাতে হইব সাবধান।* ꧂
꧁ *না করিহ কেহ রোষ, না লইহ কেহ দোষ,* ꧂
꧁ *প্রণমহু ভক্তের চরণ।।* ꧂
👇👇👇🙏👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
সকল কিছু লিখনী👇👇🙏👇👇📚 *PDF গ্রন্থ* 📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*আপন ভজন কথা,না কহিব যথা তথা,*
*ইহাতে হইব সাবধান।*
*না করিহ কেহ রোষ,না লইহ কেহ দোষ,*
*প্রণমহু ভক্তের চরণ।।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🌻প্রেমভক্তিচন্দ্রিকার এই ভজন কথাগুলি সবসময় হৃদয়ে গোপনে রাখতে হবে,তাহলে এই ভজন কথাগুলো হৃদয়কে আলোকিত এবং সুশীতল করে প্রাণ-চকোরকে প্রেমামৃতরসমাধুরী আস্বাদন করিয়ে কৃতার্থ করবে।* *ভক্ত সাবধান থাকবেন,যেখানে সেখানে যেন নিজ ভজন অনুভূতি ব্যক্ত বা প্রকাশ করবেন না।* *প্রয়োজনে নিজ গুরুদেব এবং নিজ অন্তরঙ্গ রসিকভক্তের কাছে ছাড়া অন্যের কাছে কিছুতেই ভজনকথা প্রকাশ করবেন না।* *যদি অভক্তের কাছে বলেন তাহলে দৈন্যের ক্ষতি এবং ভজনের অনিবার্য(বারবার) ক্ষতি হবে।তাই শ্রীনরোত্তমদাস মহাশয় বলেছেন,"রাখ প্রেম হৃদয়ে ভরিয়া" "গুপতে সাধিবে সিদ্ধি", ভজনকথা বিষয়ে বারবার সাবধান করে দিয়াছেন।* *শ্রীমৎ জীবগোস্বামীপাদ ভক্তিসন্দর্ভের শেষে (৩৩৯ অনুচ্ছেদ) লিখেছেন,"অত্র চ শ্রীগুরোঃ শ্রীভাগবতো বা প্রসাদলব্ধং সাধনসাধ্যগতং যৎকিমপি রহস্যং, তত্তু ন কস্মৈচিৎ প্রকাশীয়ম্ ; যথাহ (ভাগবত=৮|১৭|২০)নৈতৎ পরস্মা আখ্যেয়ং পৃষ্টয়াপি কথঞ্চন।সর্বং সম্প্যতে দেবি দেবগুহ্যং সুসংবৃতম্।।অর্থ্যাৎ "শ্রীগুরুদেব অথবা শ্রীভগবানের কৃপায় সাধন ও সাধ্যগত নিজ সবস্বরূপ যে কিছু রহস্যানুভূতি লাভ হয় তা কারও কাছে প্রকাশ করা উচিত নয়।* *শ্রীমদ্ভাগবতে শ্রীবিষ্ণু শ্রীঅদিতিদেবীকে বলেছেন,হে দেবী! আমি তোমার কাছে যে কিছু রহস্যকথা বললাম,যদি অন্য কেউ তা তোমায় জিজ্ঞাসাও করে,তাহলেও কখনও তা অপরের কাছে প্রকাশ করবে না।* *বেদগুহ্য বস্তু গুপ্তভাবে রক্ষা করলেই তা ফলদায়ক হয়ে থাকে।* *"বেদগুহ্য কথা এই অযোগ্য কহিতে"(চৈঃচঃ)*
*অতঃপর বলেছেন,"না করিহ কেহ রোষ,না লইহ কেহ দোষ,প্রণমহু ভক্তের চরণ"।* *এই প্রেমভক্তিচন্দ্রিকায় শুদ্ধভক্তিসিদ্ধান্ত স্থাপন করতে গিয়ে এমন অনেক পরম সত্য অথচ শ্রেয়ঃ (উপযুক্ত)কথা বলতে হয়েছে।যা কারো কারো অপ্রিয় হতে পারে।* *যেমন বলেছেন, "অন্য দেবাশ্রয় নাই,না পূজিব দেবীদেবা"এতে অন্য দেবতা উপাসকগণ দুঃখিত হতে পারেন, স্বয়ং ভগবান অর্জুনকে বলেছেন,অন্য কারো পূজো করবার দরকার নেই,একমনে কেবল আমাকে পূজিলেই সকল দেবদেবী তুষ্ট হবেন।* *আমা হতেই সকলের সৃষ্টি।* *শ্রীঠাকুর মহাশয় প্রেমভক্তিচন্দ্রিকার উপসংহারে জানাচ্ছেন,এই গ্রন্থে যা বলা হয়েছে, তা বেদ,শাস্ত্র,সর্ববেদান্তসার শ্রীমদ্ভাগবত,নারদ পঞ্চরাত্র প্রভৃতির মত অনুসারেই বর্ণিত হয়েছে।* *এতে যেন কেউ রুষ্ট বা দোষ নেবেন না।*
*শ্রীনরোত্তমদাস ঠাকুরমহাশয় প্রেমভক্তিচন্দ্রিকায় লিখেছেন, "কর্মী জ্ঞানী ভক্তিহীন" "ইহাকে করিবে ভিন"* *(ভিন=ভিন্ন)* *"যোগী,ন্যাসী,কর্মী,জ্ঞানী, অন্যদেব পূজক,ধ্যানী ইহলোক দূরে পরিহরি"।* *জ্ঞানকান্ড,কর্মকান্ড,কেবলি বিষের ভান্ড," ইত্যাদি কথায় কর্মী,জ্ঞানী,যোগী,ন্যাসী প্রভৃতিরও দুঃখ পাবার একান্ত সম্ভাবনা,কিন্তু জ্ঞান-কর্মাদি মিশ্রণ শূন্যা শুদ্ধা বা কেবলাভক্তি নিরূপণ প্রসঙ্গে নারপেক্ষভাবে বলতে হয়েছে।ইহাতে কেউ যেন দোষ গ্রহণ করে রুষ্ট না হন,বরং যথার্থ সত্য অনুসন্ধানী হয়ে নিজ স্বরূপানুসন্ধানে শুদ্ধ-কৃষ্ণভক্তি পথ অবলম্বনে ধন্য হন।পরে বললেন,"প্রণমহু ভক্তের চরণ",*
*শেষে ভক্তের শ্রীচরণে প্রণাম করছেন,এই প্রেমভক্তিচন্দিকার তাঁরাই চকোর,তাঁরা এই গ্রন্থের অমিয়-মাধুরী আস্বাদন করলে প্রকাশের প্রকৃত উদ্দেশ্য সিদ্ধ হবে।* *🙏জয় নিতাই,ভুল ক্ষমা করবেন🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
