✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ *শ্রীগৌরাঙ্গ প্রভু মোরে যে বলান বাণী।* ꧂
꧁ *তাহা বিনা ভাল মন্দ কিছুই না জানি।।* ꧂
꧁ *লোকনাথ প্রভুপদ হৃদয়ে বিলাস।* ꧂
꧁ *প্রেমভক্তিচন্দ্রিকা কহে নরোত্তম দাস।।* ꧂
👇👇👇🙏👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
সকল কিছু লিখনী👇👇🙏👇👇📚 *PDF গ্রন্থ* 📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
*শ্রীগৌরাঙ্গ প্রভু মোরে যে বলান বাণী।*
*তাহা বিনা ভাল মন্দ কিছুই না জানি।।*
*লোকনাথ প্রভুপদ হৃদয়ে বিলাস।*
*প্রেমভক্তিচন্দ্রিকা কহে নরোত্তম দাস।।*
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
*শ্রীনরোত্তমদাসঠাকুরমহাশয় প্রেমভক্তিচন্দ্রিকার উপসংহারে প্রকৃত গ্রন্থ রচয়িতার পরিচয় দিতেছেন,"শ্রীগোরাঙ্গ প্রভু মোরে যে বলান বাণী,তাহা বিনা ভাল মন্দ কিছুই না জানি",শ্রীগ্রন্থকার বলছেন, "বস্তুতঃ এই প্রেমভক্তিচন্দ্রিকা গ্রন্থের প্রকৃত রচয়িতা শ্রীগোরাঙ্গ প্রভু।তিনি আমায় যা বলিয়েছেন আমি তাই বলেছি,এতে আমার কোন কৃর্তৃত্ব নেই।সুতরাং অন্যান্য গ্রন্থরচয়িতাগণ যেমন ভালমন্দ বিচার করে সকলের সন্তোষ জন্মিয়ে বুদ্ধিপূর্বক লোকপ্রিয় করে গ্রন্থ রচনা করেন,এই প্রেমভক্তিচন্দ্রিকা সেইরকম বিচার বুদ্ধির দ্বারা প্রসূত(জন্ম)নহে।* *শ্রীগোরাঙ্গ মহাপ্রভু আমার জিহ্বায় বসে যে বাণী বলিয়েছেন,আমি তাঁর যন্ত্রেরমত তাই বলেছি।আমার নিজস্ব কোন ক্ষমতা নেই। সুতরাং শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুই এই প্রেমভক্তিচন্দ্রিকার প্রকৃত রচয়িতা জেনে ভক্তবৃন্দ এই গ্রন্থের রসমাধুরী আস্বাদন করবেন।* *শ্রীমৎ রূপগোস্বামীপাদ তাঁর ভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থের আরম্ভে (১|১|২)লিখেছেন= "হৃদি যস্য প্রেরণয়া প্রবর্তিতোহহং বরাকরূপোহপি।তস্য হরেঃ পদকমলং বন্দে চৈতন্যদেবস্য।।" অর্থ্যাৎ "হৃদয়ে যাঁর প্রেরণা প্রাপ্ত হয়ে আমি অতি ক্ষুদ্র হয়েও বা দুর্গম ভক্তিরস নিরূপণে অযোগ্য হয়েও এই গ্রন্থ রচনায় প্রবৃত্ত হয়েছি,সেই ভগবান শ্রীচৈতন্যদেবের পাদপদ্ম বন্দনা করি।* *শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ শ্রীচৈতন্যচরিতামৃত রচনার হেতু নিরূপণ প্রসঙ্গে লিখেছেন, "এই গ্রন্থ লেখায় মোরে মদনমোহন।আমার লিখন যেন শুকের পঠন"।।* *"সেই লিখি,মদনগোপাল যে লিখায়। কাষ্ঠের পুত্তলী যেন কুহকে নাচায়।।* *(আদি ৮ ম পরিচ্ছেদ)*
*শ্রীমৎ রূপগোস্বামীপাদের গ্রন্থাবলী শ্রীচৈতন্যদেবের প্রেরণায় রচিত।শ্রীকৃষ্ণদাস কবিরাজ চৈতন্যচরিতামৃত সাক্ষাৎ শ্রীমদনগোপালদেবের প্রেরণায় লিখিত।প্রেমভক্তিচন্দ্রিকাও শ্রীগৌরাঙ্গমহাপ্রভুর প্রেরণায় প্রকটিত।তাই আমাদের মনে হয় শ্রীচৈতন্য-মনোভীষ্টের সংস্থাপক শীমৎ রূপগোস্বামীপাদের সিদ্ধান্ত এবং শ্রীমদ্ভাগবতের সার সমগ্র গোস্বামীশাস্ত্রের নির্যাস এই শ্রীচৈতন্যচরিতামৃতে ও প্রেমভক্তিচন্দ্রিকায় পাওয়া যায়।*
*সর্বশেষে পূজ্যপাদ গ্রন্থকার তাঁর শ্রীশীগুরুপাদপদ্ম স্মরণ করে গ্রন্থের উপসংহার করেছেন, "লোকনাথ প্রভুপদ হৃদয়ে বিলাস"।* *প্রেমভক্তিচন্দ্রিকা কহে নরোত্তমদাস।।*
*জয় জয় নিতাই গৌর হরিবল*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
