✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ *তার ভক্ত সঙ্গ সদা, রসলীলা-প্রেম-কথা,* ꧂
꧁ *যে করে সে পায় ঘনশ্যাম।* ꧂
꧁ *ইহাতে বিমুখ যেই, তার কভু সিদ্ধি নাই,* ꧂
꧁ *না শুনিয়ে যেন তার নাম।।* ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*তার ভক্ত সঙ্গ সদা, রসলীলা-প্রেম-কথা,*
*যে করে সে পায় ঘনশ্যাম।*
*ইহাতে বিমুখ যেই,তার কভু সিদ্ধি নাই,*
*না শুনিয়ে যেন তার নাম।।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🌻শ্রীঠাকুরমহাশয়,রাধারাণীর শ্রীচরণসেবার,তাঁর শ্রীচরণাশ্রয়ের এবং তাঁর নাম-গুণাদি কীর্তন, শ্রবণের মহিমা ঘোষণা করেছেন।*
*কেউ বলতে পারেন,তাহলে কি তিনি শ্রীকৃষ্ণের উপাসনা কামনা করেন না বা শ্রীকৃষ্ণপ্রাপ্তির অভিলাষ কি তাঁর অন্তরে নাই?তার উত্তরে বলছেন= "তার ভক্তসঙ্গ সদা,রসলীলা প্রেমকথা,যে করে সে পায় ঘনশ্যাম"। শ্রীরাধিকার ভক্তসঙ্গে যিনি সর্বদাই তাঁর রসময় লীলাকথা এবং প্রেমকথা বা প্রেম মহত্ত্বপূর্ণ-কথা শ্রবণ,কীর্তনাদি বা আলাপনাদি করেন,তিনি ঘনশ্যাম শ্রীকৃষ্ণকে অবশ্যই পাবেন।* *প্রশ্ন হতে পারে,যাঁর উপাসনা করা যায়,তাঁকে পাওয়াই শাস্ত্রীয় বিধি, একদেবতার উপাসনায় তো অন্য দেবতাকে পাওয়া সম্ভবপর নয়।তার উত্তরে বলা যেতে পারে,শ্রীকৃষ্ণকে নিয়েই রাধারাণীর লীলার বা প্রেমের যত কিছু মহত্ত্ব।শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে বা শ্রীকৃষ্ণবিহীন রাধারাণীর কোন কথাই হওয়া সম্ভবপর নয়।* *সুতরাং রাধারাণীর কথা শ্রবণ-কীর্তনের বা তাঁর ভজনের সঙ্গে শ্রীকৃষ্ণভজন স্বতঃই(আপনা হতেই) সিদ্ধ হয়ে থাকে।* *কেবল তাই-ই নহে,রাধারাণীর ভজনে শ্রীকৃষ্ণ যে রকম আনন্দ লাভ করে থাকেন, বা রাধারাণীর ভজনকারীর প্রতি যতখানি সন্তোষ লাভ করে থাকেন ; তাঁর নিজের ভজনকারীর প্রতি তদ্রুপ কখনই হন না। শ্রীমৎ সনাতন গোস্বামীপাদ শ্রীবৃহদ্ভাগবতামৃতে ২|৭|১১ শ্লোকের টীকায় লিখেছেন= শ্রীরাধাজ্ঞা প্রতিপালনেনৈব শ্রীকৃষ্ণস্য বশীকরণাৎ স্বয়মেবাধিকাধিক তৎসঙ্গসুখসংসিদ্ধেরিতি দিক্। (অর্থ্যাৎ শ্রীবৃহদ্ভাগবামৃতে গোপকুমার ব্রজের সখ্যরসের ভক্ত হলেও শ্রীকৃষ্ণসঙ্গসুখের অপেক্ষা না করেই শ্রীরাধারাণীর আজ্ঞা পালন করেছেন।*) *এই প্রসঙ্গে শ্রীগোস্বামীপাদ সিদ্ধান্ত করেছেন,শ্রীরাধারাণীর আজ্ঞা পালনে শ্রীকৃষ্ণ একান্ত বশীভূত হয়ে থাকেন, তাই তাঁর সঙ্গের অপেক্ষা না করলেও স্বয়ংই (নিজেই) অধিকাধিকরূপে (চরমতর নহে চরমতমরূপে) তাঁর সঙ্গসুখ সিদ্ধ হয়ে থাকে।* *তেমনি রাধারাণীর ভজনে শ্রীকৃষ্ণের আপন ভজনাপেক্ষাও অধিক বশ্যতা হেতু তাতে কৃষ্ণের ভজন স্বয়ংই সিদ্ধ হয়ে থাকে।*
*ক্রমশ*
*🌻যাঁরা রাধাগতপ্রাণ পরম ঐকান্তিক সুরসিক ভক্তের সঙ্গে রাধারাণীর রসময়ী লীলাকথার অর্থ্যাৎ শ্রীশ্রীরাধামাধবের পরম সরস শৃঙ্গারলীলা কথার এবং রাধারাণীর প্রেমকথার অর্থ্যাৎ বিরহে প্রেমের পরম সার মহাভাবের চরম বিকাশ মোহন,মোদন,মাদনভাবের অনন্ত বিলাসবৈচিত্রীর শ্রবণ,কীর্তনাদি পরম আস্বাদ্য ও অতি সুরসাল হয়ে থাকে।* *ব্রজবাসী,অর্থ্যাৎ যাঁরা সিদ্ধস্বরূপে নিজেকে রাধারাণীর দাসী বলে অভিমান করে)মহতের সঙ্গে তাদৃশ(সেইরকম)রহস্যময় কথার শ্রবণ-কীর্তন রাগানুগীয় ভক্তের পরম অন্তরঙ্গ ভজন বা ইহাই রাগভক্তের পরম আকাঙ্খিত।ভক্তের কথা দূরে থাকুক=স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধাভাব অঙ্গীকার করে শ্রীগৌরাঙ্গরূপে অবতীর্ণ হয়ে অহনিশি ভক্তসঙ্গে শ্রীশ্রীরাধামাধবের রসকথা এবং প্রেমকথার আস্বাদনে মগ্ন হয়েছিলেন বা হইলেন।*
*চন্ডীদাস বিদ্যাপতি,রায়ের নাটক গীতি,*
*কর্ণামৃত শ্রীগীতগোবিন্দ।*
*স্বরূপ দামোদর সনে,মহাপ্রভু রাত্রিদিনে,*
*গায় শুনে পরম আনন্দ।।*
*🌻তারপর বললেন, "ইহাতে বিমুখ যেই,তার কভু সিদ্ধি নাই,না শুনিয়ে যেন তার নাম"। শ্রীঠাকুর মহাশয় রাধার পাদপদ্ম আশ্রয়ে এবং রাধার ঐকান্তিক ভজনেই যে ঘনশ্যাম শ্রীকৃষ্ণকে যথাযথ ভাবে লাভ করা যায়,ইহা নিরূপণ করেছেন।* *এক্ষণে বলছেন, যারা রাধার শ্রীচরণাশ্রয়ে বা রাধার ভজনে বিমুখ হয়েও কৃষ্ণমাধুরী আস্বাদনের ইচ্ছা বা যত্ন করে থাকেন তাদের কখনো সিদ্ধি হয় না ; অর্থ্যাৎ শ্রীকৃষ্ণমাধুরী আস্বাদনের সৌভাগ্য কখনই হয় না।* *রাধারাণীর ভজনই শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হওয়ার বা শৃঙ্গাররসঘনমূরতি শ্রীকৃষ্ণকে আস্বাদন করবার শ্রেষ্ঠ কৌশল।*
*ইহা ছাড়া কারো কৃষ্ণমাধুরী আস্বাদন করবার উপায় নাই। যারা রাধারাণীকে অবজ্ঞা করে কৃষ্ণমাধুরী আস্বাদনের চেষ্টা করে,তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই,তাদের দর্শন স্পর্শের কথা দূরে থাকুক।তাদের নামও যেন কোনদিন কানে না শুনি। ""না শুনিয়ে যেন তার নাম""।*
*শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামীপাদ তাঁর "স্বনিয়মদশকম্ স্তোত্রে"" লিখেছেন=*
*অনাদৃত্যোদগীতামপি মুনিগণৈর্বৈণিকমুখৈঃ প্রবীণাং গান্ধর্বামপি চ নিগমৈস্তৎপ্রিয়তমাম্*।
*য একং গোবিন্দং ভজতি কপটী দাম্ভিকতয়া তদভ্যর্ণে শীর্ণে ক্ষণমপি ন যামি ব্রতমিদম্।।*
*🌻নারদাদি মুনিগণ এবং নিগমাশাস্ত্র বা বেদ যাঁর মহিমা গান করেন,সেই প্রবীণা শ্রীকৃষ্ণপ্রিয়তমা রাধারাণীকে অনাদরপূর্বক যে ব্যক্তি একা গোবিন্দের ভজন করে,সে কপটী ও দাম্ভিক,তার অপবিত্র সান্নিধ্যে আমি ক্ষণকালও গমন করি না।*
*🙏বানান,ভুল ক্ষমা করবেন🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
🌐
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
