✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ অনাদির আদি ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*👣👣👣অনাদির আদি👣👣👣*
*নরাধম পশু আমি,জান হে জগৎস্বামী,*
*বর্ণিব কেমনে তোমায় বুঝিতে না পারি!*
*কৃপা করি বিশ্বম্ভর,দাও মোরে এই বর,*
*অভীষ্ট পূরণ যেন হয় গো আমারি।।*
*এবে করি আস্বাদন,সর্বকারণ-কারণ,*
*যে বস্তু করে গো এই সৃষ্টি স্থিতি লয়।*
*শুনিলে পরমতত্ত্ব,রবে সদা রসে মত্ত,*
*প্রেমিক সুজন সে যে বড় দয়াময়।।*
*নাম তাঁর কৃষ্ণ,গোরা,ভক্তগণমনচোরা,*
*তুলসী আর গঙ্গাজলে সদা তুষ্ট হয়।*
*অভাব না জানে ভাই,পূর্ণ মনোরথ তাই,*
*যোগমায়া সনে সদা লীলায় মত্ত রয়।।*
*মহাপ্রলয়ের কালে,ভেসে যায় সব জলে,*
*বিনষ্ট হয় না ওগো শুধু তাঁর ধাম।*
*সঙ্কর্ষণ রূপ ধরি,আত্মসাৎ করে হরি,*
*স্বাবর জঙ্গম স্থূল নয়নাভিরাম*।।
*নিয়মিত কাল এলে,ডাকিয়ে ব্রহ্মারে বলে,*
*"ত্বরা করি এস মোর প্রিয় চতুর্মুখ।*
*সূক্ষ্মরূপে আছে যাহা,স্থূল সৃষ্টি কর তাহা,*
*মমাজ্ঞা পালনে তুমি হ'ওনা বিমুখ।।*
*গোলোক তাঁহারি ধাম,ভক্তভৃঙ্গ প্রাণারাম,*
*নাই যে মরীচিমালী আলো দিতে সেথা।*
*একজ্যোতি মনোলোভা,করি আছে সদা শোভা,*
*অতি যে মধুর দেশ জানিবে সর্বথা।।*
*ব্রহ্ম হয় কান্তি তাঁর,দেখ চিন্তি বারবার,*
*কুতর্ক ছাড়িয়া তুমি কর নিষ্ঠা তায়।*
*মিলিবে যে রসসিন্ধু,যাঁর কাছে একবিন্দু,*
*জ্ঞানীর সাধন-ধন ব্রহ্মানন্দ নয়।।*
*যত আছে জীবগণ,করে সদা আকর্ষণ,*
*অফুরন্ত আনন্দের সুমধুর খনি।*
*তাই কৃষ্ণ নাম তাঁর,দেখ করি সুবিচার,*
*বামেতে আছয়ে যাঁর ঘনীভূত হ্লাদিনী।।*
*চৌদ্দ মন্বন্তর শেষে,প্রতি ব্রহ্মান্ডে এসে,*
*অপ্রাকৃত করে লীলা প্রাণ বিনোদিয়া।*
*সিদ্ধযোগ যেবাস হয়,লীলা মাঝে যোগ দেয়,*
*যোগমায়ায় গোপীগর্ভে জনম লভিয়া।।*
*এস ভ্রাতা ভগ্নীগণ,সাধি তাঁর শ্রীচরণ,*
*সাতেপাঁচে মিলি মোরা সংকীর্তন রঙ্গে।*
*নামের আবেশে হরি,ধরাধামে অবতরী,*
*কৃতার্থ করিবে মোদের সাঙ্গোপাঙ্গ সঙ্গে।।*
*জ্ঞানযোগ ত্যাগ করি,হৃদি মাঝে ধর হরি,*
*চিনি হ'তে কখনই চেয়ো নাকো আর।*
*চিনি খেতে সাধ কর,আসিবেন বিশ্বম্ভর,*
*ধন্য হব মোরা ভাই কৃপা লাভ তাঁর।।*
*যুগলরূপের সেবা,হৃদি মাঝে করে যেবা,*
*অচিরেই কৃষ্ণ তারে করয়ে উদ্ধার।*
*"পূর্ণব্রহ্ম ভগবান ",ইথে নাহি কর আন,*
*যুগলরূপেতে রাজে সিদ্ধান্তের সার।।*
🙏🙏🙏জয় নিতাইচাঁদ 🙏🙏🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
