শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রীগদাধর তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_88.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                        ꧁ শ্রীগদাধর তত্ত্ব 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
            ꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *🙏🙏শ্রীগদাধর তত্ত্ব🙏🙏*
           ^^^^^^^^^^^^^^
*ভজভজ মন মাধব নন্দন গদাধর যাঁর নাম।*
*তাঁর চরণ যে করে শরণ সেই যায় ব্রজ ধাম।।*
*সেই গুরু সেই শিষ‍্য তোমাকে যে জানে।*
*তোমাকে ছাড়ি ভক্তি করে চক্ষুহীন জনে।।*
*সেই রাধা হয় এই পন্ডিত গোঁসাঞি।*
*গৌর প্রেম সাধারস পাই যাঁর ঠাঞি।।*
*অতএব তাঁরে যেবা হয় রতি হীন।*
*প্রেমভক্তি নাহি তার হয় মহাদীন*
*ইহাতেও যেই জন না করে বিশ্বাস*।
*কোটি জন্মে নাহি ত্রাণ তার সর্বনাশ।।*
*রাগানুগা মার্গে যে ভজিতে সাধ করে।*
*পন্ডিত গোঁসাঞির শিষ্যগণ অনুসারে।।*
*এ সবার অনুগা বিনা ব্রজে প্রাপ্তি নাই।*
*অতএব তাঁর শাখা ব্রজের গোঁসাঞি।।*
*অচ‍্যুতের যেই মত সেই মত সার।*
*আর যত মত সব যাউ ছারখার।।*


*🌻শ্রীঅদ্বৈত আচার্য‍্যের পুত্র অচ‍্যুতানন্দ, শ্রীগদাধর পন্ডিতের নিকটে দীক্ষিত।🌻*

 *শ্রীশ্রীগৌর গদাধর প্রেমরসামৃত তত্ত্ব*
""""     """"     """"     """"     """"     """"     """"     """"
*গৌরদেহে শ‍্যামতনু দেখে ভক্তগণ*।
*গদাধর  রাধারূপ হইল  তখন।।*
*জয় জয় গদাধর গৌরাঙ্গ সুন্দর।*
*এক আত্মা প্রকট ভাব দুই কলেবর।।*
*বৃন্দাবনে রাধা-কৃষ্ণ নবযুব দ্বন্দ্ব।*
*ইদানিং প্রকট গদাধর গৌরচন্দ্র।।*
*মহাভার স্বরূপা রাধা বৃন্দাবনেশ্বরী।*
*সেই এই গদাধর পন্ডিতাবতারী।।*
*নদীয়া নগরী সব বুঝলে মরমে।*
*যাঁর পরসাদে পাই প্রেমরতনে।।*
*কোটি কামজিনিরূপ যদ‍্যপি আমার।*
*অসমোর্ধ মাধুর্য‍্য সাম‍্য নাহি যাঁর।।*
*মোর রূপে আপ‍্যায়িত করে ত্রিভূবন।*
*শ্রীরাধার দর্শনে মোর জুড়ায় নয়ন।।*
*খেনে নরহরি অঙ্গে অঙ্গ হেলাইয়া*।
*গদাধর মুখ হেরি পড়ে মূরছিয়া।।*
*শ্রীরাধাকৃষ্ণ রূপী শ্রীগদাধর গৌরকে বন্দনা করি।*
*শ্রীরাধা প্রেমরূপা যা পূরা বৃন্দাবনেশ্বরী।।*
*"সা শ্রীগদাধরো গৌর বল্লভঃ পন্ডিতাখ‍্যকঃ।*
*নির্ণীত স্বরূপাদৈর্য‍্যা ব্রজ লক্ষ্মীঃ তথা যথা।।*
*পূরা বৃন্দাবনে লক্ষ্মী শ‍্যাম সুন্দর বল্লভা।*
*সাদ‍্য গৌর প্রেম লক্ষ্মীঃ শ্রী গদাধর পন্ডিতঃ।।*
*গদাধর পন্ডিত গোঁসাঞি শক্তি অবতার।*
*অন্তরঙ্গা স্বরূপা শক্তি গণনা যাঁহার।।*
*অন্তরঙ্গা স্বরূপ শক্তি সবার উপরে।*
*তিহো লক্ষ্মীরূপা তার সম কেহ নাইরে।।*
*গদাধর হৈল যেন গঙ্গা মূর্তি মতী।*
*সত‍্য সত‍্য গদাধর কৃষ্ণের মূরতি।।*
*আপনে চৈতন্য বলিয়াছেন বারবার।*
*শ্রীগদাধর মোর বৈকুন্ঠের পরিবার।।*
*বৃষভানুসুতা রাধা শ‍্যামসুন্দর বল্লভা।*
*কলো গদাধরঃ খ‍্যাতোমাধবা নন্দনঃ।।*
*মাধবস‍্য গৃহে জাতো মাধবস‍্য কুহুতিযৌ।*
*শ্রী রাধাদ্ভুত রূপেন পন্ডিত শ্রীগদাধরঃ।।*
*🌻অতএব বৈশাখমাসের অমাবস‍্যা তিথি শ্রীগদাধর জয়ন্তী🌻।*
*নিরবধি গদাধর থাকেন সংহতি।*
*প্রভু গদাধরের বিচ্ছেদ নাহি কতি।।*
*কি ভোজনে কি শয়নে কিবা পর্য‍্যটনে।*
*গদাধর প্রভুরে সেবেন অনুক্ষণে*।।
*এইমত প্রভু ভাগবতকথা শুনে রঙ্গে।।*
*শ্রীগদাধর পন্ডিত শাখা মহোত্তম।*
*তাঁর শাখা উপশাখা করিয়ে গণন।।*
*পন্ডিত গোঁসাঞির গণ ভাগবত ধন‍্য।*
*প্রাণ বল্লভ যাঁর শ্রীকৃষ্ণচৈতন‍্য।।*
*পন্ডিত গদাধর সর্বগুণ ধাম।*
*প্রভু কাছে থাকে নিরন্তর লয় নাম।।*
*এইমত প্রতিদিন করে পরিচর্য‍্যা।*
*শয়ন মন্দিরে করে শয়নের শয‍্যা*।।
*চরণ নিকটে নিতি করেন শয়ন।*
*নিরন্তর শুদ্ধাভক্তি পর তার মন।।*
*গৌরদেহে শ‍্যামতনু দেখেন যখন।*
*গদাধর রাধারূপ হইল তখন।।*
*ক্ষণে গৌর নীল গদাধর করি সঙ্গে।*
*ক্ষণে শ‍্যামলী রাধা রাস রস রঙ্গে*।।
*পন্ডিতে প্রভুর প্রসাদ কহনে না যায়।*
*গদাই-গৌরাঙ্গ বলিয়া যারে লোকে গায়।।*
*গদাধর পন্ডিত যবে সঙ্গে চলিলা।*
*ক্ষেত্র সন্ন‍্যাস না ছাড়িও প্রভু নিষেধিলা।।*
*পন্ডিত কহে যাহ তুমি সেই নীলাচল।*
*ক্ষেত্র সন্ন‍্যাস মোর যাউক রসাতল।।*
*প্রভু কহে ইহা কর গোপীনাথ সেবন।*
*পন্ডিত কহে কোটি সেবা তৎপদ দর্শন।।*
*প্রভু কহে সেবা কর আমার লাগে দোষ।*
*ইহা রহি সেবা কর আমার সন্তোষ।।*
*পন্ডিত কহে সব দোষ আমার উপর।*
*তোমা সঙ্গে  না যাব একেশ্বর।।*
*পন্ডিতের গৌর প্রেম বুঝন না যায়।*
*প্রতিজ্ঞা শ্রীকৃষ্ণ সেবা ছাড়িলা তৃণপ্রায়।।*
*তাঁহার চরিত্রে প্রভু অন্তরে সন্তোষ*।
*তার হাত ধরি প্রভু কহেন প্রণয় রোষ।।*
*প্রতিজ্ঞা সেবা ছাড়িবে এ তোমার উদ্দেশ।*
*সেই সিদ্ধ হৈল ছাড়ি আইলা দূর দেশ।।*
*আমার সঙ্গে রহিতে চাহ বাঞ্জা নিজ সুখ।*
*তোমার দুই ধর্ম যায় আমার হয় দুখ।।*
*মোর সুখ চাহ যদি নীলাচলে চল।*
*আমার শপথ যদি আর কিছু বল।।*
*এত বলি মহাপেভু নৌকাতে চড়িলা।*
*মূর্ছিত হইয়া পন্ডিত তথায় পড়িলা।।*
*গদাধর অতি প্রিয় প্রভু গৌরাঙ্গের*।
*শ্রীগৌরাঙ্গ অতি প্রিয় প্রভু গদাইর।।*
*শ্রীল গুরুবর হেন প্রভু গদাধর।*
*আদেশ করুন মোর যাহা শ্রেয় কর।।*
*গৌর গদাধর মিলন যে করিবে গান।*
*হরিপদ দাসে বলে তার মিলিবে যুগলচরণ।।*
*"সা শ্রীগদাধরো গৌর  বল্লভঃ পন্ডিতাখ‍্য কঃ।*
*নির্ণীত স্বরূপাদ‍্যৈর্যা ব্রজ লক্ষ্মীঃ তথা যথা।।*
*পুরাবৃন্দাবনে লক্ষ্মীঃ শ‍্যামসুন্দর বল্লভা।*
*সাদ‍্য গৌর প্রেমলক্ষ্মীঃ শ্রীগদাধর পন্ডিতঃ।।*
         *(চৈতন‍্য ভাগবত)*
*গদাধর প্রভুর শক্তি অবতার।*
*অন্তরঙ্গ স্বরূপ শক্তি গণনা যাঁহার।।*
*🌻 বন্দে লক্ষ্মী ঠাকুরাণী আর বিষ্ণুপ্রিয়া।* *গদাধর পন্ডিত বন্দনা করি,তিরোভাব তিথি গৌণচন্দ্র জ‍্যৈষ্ঠ পূর্ণিমা বা স্নান যাত্রা।🌻*
 ✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧               
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






adds