শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

অজ্ঞানাদি দোষ পাঁচ প্রকার ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ

  ✧═══════════•❁❀❁•═══════════✧
             ꧁ অজ্ঞানাদি দোষ পাঁচ প্রকার 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*শ্রীচৈতন‍্যচরিতামৃত গ্রন্থ শ্রবণের ফলে অজ্ঞানাদি দোষ খন্ডন হয়।অজ্ঞানাদি পাঁচ প্রকার=অজ্ঞান,বিপর্যাস,ভেদ,ভয় ও শোক।অজ্ঞান স্বরূপের অপ্রকাশ ; বিপর্যাস দেহাদিতে অহংবুদ্ধি ; ভেদ ভোগের ইচ্ছা ; ভয় ভোগেচ্ছায় বিঘ্নের আশঙ্কা। শোক নষ্ট বস্তুর জন্য দুঃখ।
*🔥দোষ= দোষ আঠারো রকম, মোহ,তন্দ্রা,ভ্রম,রুক্ষরসতা,উল্বণ-কাম (দুঃখপ্রদ লৌকিক কাম),লোলতা (চাঞ্চল‍্য),মদ (মত্ততা),মাৎসর্য‍্য (পরের উন্নতিতে ঈর্ষা),হিংসা,খেদ,পরিশ্রম,অসত‍্য,ক্রোধ,আকাঙ্খা,আশঙ্কা,বিশ্ববিভ্রম,বৈষম‍্য ও পরাপেক্ষা।*
*শ্রীচৈতন‍্যচরিতামৃত গ্রন্থ শ্রবণের ফলে অজ্ঞাআদি ও দোষ দূরীভূত হয়ে শ্রীকৃষ্ণে গাঢ় প্রেম জন্মে ও চিত্তে আনন্দের উদ্রেক(জন্ম)হয়।*
*🍀চৈঃচঃ ২২পৃষ্ঠা🍀*
*শুনিলে খন্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ।*
*কৃষ্ণে গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ।।*
 *কৃষ্ণোৎকীর্তনগাননর্তনকলাপাথোজনিভ্রাজিতা সদ্ভক্তাবলিহংসচক্রমধুপ শ্রেণীবিহারাস্পদম্।*
*কর্ণানন্দিকলধ্বনির্বহতু মে জিহ্বামরু-প্রাঙ্গণে শ্রীচৈতন‍্য দয়ানিধে তব লসল্লীলাসুধাস্বর্ধুনী।।*
*🍀অন্বয়=শ্রীচৈতন‍্য দয়ানিধে!(হে দয়ার সাগর শ্রীচৈতন‍্য!)কীষ্ণোৎকীর্তন-গান-নর্তন-*কলা-গাথোজনি-ভ্রাজিতা (শ্রীকৃষ্ণ বিষয়ক উচ্চ সংকীর্তন,গান এবং নৃত‍্যের বৈদগ্ধরূপ কমলের দ্বারা সুশোভিত) ; সদ্ভক্তাবলী হংসচক্রমধুপশ্রেণী-বিহারাস্পদং (সাধু ভক্তমন্ডলীরূপ হংস,চক্রবাক্ ও ভ্রমরগণের বিহারস্থান স্বরূপ) ; কর্ণানন্দিকলধ্বনি(কর্ণের বা কানের আনন্দদায়ক কলধ্বনিমুখর) ; তব লসল্লীলাসুধাস্বর্ধুনী( তোমার সেই সমুজ্জ্বল লীলারূপ অমৃত-মন্দাকিনী) ; মে জিহ্বামরু প্রাঙ্গণে বহতু(আমার জিহ্বারূপ মরুভূমিতে প্রবাহিত হোক।)* 
*🌻অনুবাদ=হে দয়ার সাগর শ্রীচৈতন‍্য!যা তোমার শ্রীকৃষ্ণ-বিষয়ক উচ্চ সংকীর্তনের,গানের এবং নৃত‍্যের বৈদগ্ধরূপ(পান্ডিত‍্য)পদ্মদ্বারা সুশোভিত,যা সাধু ভক্তমন্ডলী-রূপ হংস,চক্রবাক ও ভ্রমরগণের বিহারস্থান এবং যার মধুর কলধ্বনি কর্ণের আনন্দদায়ক, তোমার সেই সমুজ্জ্বল লীলারূপ অমৃত মন্দাকিনী আমার জিহ্বারূপ মরুভূমিতে প্রবাহিত হোক।*
*🌳তাৎপর্য‍্য=মরুভূমিতে যেমন কোনো নদী থাকে না,তেমনি গ্রন্থকার দীনতা সহকারে বলছেন,তাঁর জিহ্বাতেও শ্রীকৃষ্ণকথা নেই।তবে মরুভূমিতে নদী প্রবাহিত হলে যেমন শুকনো মরুভূমিও জলময় ও সরস হয়ে উঠে,তেমনি শ্রীকৃষ্ণের লীলাকথা কৃপা করে যদি জিহ্বায় স্ফুরিত হয় তবে নিরস জিহ্বাও সরস ও ধন‍্য হতে পারে।হংসাদি যেমন সর্বদাই জলে বিহার করে আনন্দ পায়,রসিক ভক্তগণও তেমনি শ্রীচৈতনের লীলাকথা আস্বাদন ও আলোচনা করে অপরিমেয় আনন্দ অনুভব করেন।হংস,চক্রবাক্ ও ভ্রমর এই তিন প্রকার জীবের সঙ্গে ভক্তগণের তুলনা দেওয়ায় শ্রীচৈতন‍্যের অমৃতময়ী লীলা আস্বাদক কনিষ্ঠ অধিকারী,মধ‍্যম অধিকারী ও উত্তম অধিকারীকে বোঝানো হয়েছে।*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
 ✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧               
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






adds