✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৫. পরম বৈষ্ণব রুইদাস ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁পরম বৈষ্ণব রুইদাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*পরম বৈষ্ণব রুইদাস,(২৫ পর্ব)*
🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚
*রুইদাসের তত্ত্বকথা শোনার পর লছমী বাড়ীর অন্যকাজে চলে যেতে উদ্যত হলে,রুইদাস বললেন, কোথায় যাচ্ছ? লছমী বললেন,যাই ঘরখানা পরিস্কার করি, ঘরের ভিতরে চামড়া,ওখানে ছেঁড়া জুতো,ন্যাকড়া,খালি কালির কৌটা, যত পরিস্কার করতে চাই,ততই আবর্জনা বাড়ে। রুইদাস বললেন,হ্যাঁ লছমী!তাই কর।আমাদের ঘরে বাইরে শুধু আবর্জনা, পরিস্কার করতে করতে যেদিন আবর্জনা ফুরিয়ে যাবে, সেদিন রঘুনাথ অবশ্যই কৃপা করবেন।*
*🍀লছমী বলছেন,ঘরের আবর্জনা পরিস্কার করলেই রঘুনাথ আসবেন? হ্যাঁ গো!ও ঘর নয়, তোমার মনের ঘর গো,দেখতে পাও না কত নোংরা জমে আছে? হিংসা,লোভ,কাম,ক্রোধ= এ ময়লা পরিস্কার সোডা, সাবানে হয় না।দুই-চার দশ জনমেও পরিস্কার হয় না,এ ময়লা পরিস্কার করতে হলে ভক্তির প্রয়োজন,প্রেমের প্রয়োজন।লছমী বলছেন,কোথায় পাব? লছমী!সবই তাঁর নামের মধ্যে আছে,খুঁজে নাও ঠিক পাবে। এবারে রুইদাস মন্দিরের পথে রওনা হলেন।*
*🌻লছমী ঠাকুরের উদ্দেশ্যে বলেন, ঠাকুর তুমি তো সবই জানো, আমার আর কিছুই নেই,তোমাকে ছাড়া সে কাউকে জানে না, চেনেনা,(স্বামীর উদ্দেশ্যে বলছেন), কখনও কাঁদে,কখনও হাসে।পুকুরের জলে গাছের ছায়া দেখে রঘুনাথ ভেবে ঝাঁপ দিতে যায় জলে।ও ভাবছে তোমার জন্য,আর আমি ভাবছি ওর জন্য।*
*🌴প্রভু আমিও ভাবছি,বোধহয় তুমিও ভাবছ।এই ভাবনার ফাৎনা জলে ডুবলেই তো টান মারতে হবে। আমার স্বামী জীবন নদীর কূলে ভক্তির ছিপ ফেলে বসে আছেন, দৃষ্টি তাঁর ঐ ফাৎনার দিকে।একালে আমরা দুঃখ কষ্ট পাব,শোকতাপে আঘাত পাব, এ আর নতুন কথা কি! বিশ্বাস নেই,প্রেম নেই,ভক্তি নেই,শ্রদ্ধা নেই, নেই একাগ্রতা ও একনিষ্ঠতা।মনে করে আমার বহু অর্থ আছে ঈশ্বরের প্রয়োজনীতা নেই। যিনি কৃপাময়, তিনি দয়া করতে চাইলেও কোন পথে আসবেন!সব পথেই তো বাধা।সবাই অনিত্য বস্তু নিয়ে ঘর করছে।নিত্য বস্তু সন্ধান কে করছে? এ জগতে সত্য বস্তু কি?*
*🐚যা কিছু দেখছি তার মধ্যে সত্য নেই।সবেই জলের দাগ,এই আছে এই নেই।এ পৃথিবীর সবাই পঞ্চভূতে সৃষ্টি।মায়ায় মুগ্ধ হয়ে সবাই পেতেছি দুইদিনের সংসার।কে স্ত্রী,কে পুত্র,কে কন্যা,সবই তো মায়াতে আসা যাওয়া করে।তাহলে নিত্য কি? একমাত্র ভগবান সবার মূল,এই মূলে আশ্রয় নিলে আর বার বার আসা-যাওয়া করতে হবে না।নিত্য সনাতন পরম দয়াল ভগবানের চিন্তা ছাড়া জন্ম-মৃত্য-জরার হাত থেকে রক্ষা পাবার আর কোন পথ নেই।এ ভববন্ধন থেকে মুক্ত পেতে হলে তাঁর ""দাস"" হতে হবে।*
*ঈশ্বর ব্যতীত মুক্তি কভু নাহি হয়।*
*তিনি গতি তিনি মুক্তি তিনি বিশ্বময়।।*
*🙏গুরু রামানন্দ স্বামী তীর্থের পর তীর্থ ভ্রমণ করতে করতে অবশেষে কাশীতে এসেছেন।তিনি একদিন রুইদাসের হরিমন্দিরে এসে পৌঁছলেন।রুইদাস তখন গঙ্গাস্নানে গেছেন।মন্দিরের অঙ্গন-প্রাঙ্গন পরম ভক্তিভরে পরিস্কার করছেন লছমী।*
*🙏বানান,ভুল ভ্রান্তি মার্জনীয়🙏*
ক্রমশ
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
